শনিবার, অক্টোবর ৩

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ৬’শ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কলমাকান্দা উপজেলার লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) বিজিবি’র সদস্যরা এই চা পাতা জব্দ করতে করেছে। তবে জব্দের সময় কোন চোরাবারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (১২ মে) দুপুুর সোয়া ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য নিশ্চিত করেছেন বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত মঙ্গলবার (১১ মে) বিকেল পৌনে ৪টার দিকে কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নের অবস্থিতি লেংগুরা বিওপি’র সুবেদার মো. রুহুল আমিন নেতৃত্বে ৬ সদস্যের একটি বিজিবি দল টহল দায়িত্বে নিয়োজিত ছিল। এসময় সীমান্তে ১১৭০নং মেইন পিলারের আনুমানিক দেড়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে ৬০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।

জব্দকৃত চা পাতার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা মতো হবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কলমাকান্দা থানায় জিডিও করা হয়েছে।

তবে চা পাতা জব্দের সময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version