শ্রীলঙ্কা বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে বিদেশ থেকে ফিরে যে ৭ দিনের কোয়ারেন্টাইন করতে হয় সেটি হোটেলে করার কথা ছিল মুমিনুল হক অ্যান্ড কোং দের। কিন্তু সেটি আর হয়নি। সিদ্ধান্ত বদলেছে বিসিবি। হোটেলের পরিবর্তে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবে ক্রিকেটাররা। ফলে বিমানবন্দর থেকে সরাসরি বাড়িতে গেছে এই সিরিজের দলে থাকা ২১ জন ক্রিকেটার।

শ্রীলঙ্কাতে খেলোয়াড়েরা জৈব সুরক্ষা বলয়ে ছিল এবং সেখান থেকে তারা ফিরেছে চার্টার্ড ফ্লাইটে যার কারণে তাদের জন্য আইন শিথিল করা হয়েছে। প্লেয়ারদের বাড়িতে থাকার বিষয়ে দেশের গণমাধ্যমকে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করেছেন।

এর আগে করোনা বাড়তে থাকায় দেশের করোনা পরিস্থিতিতে ১ তারিখ থেকে সরকার নতুন কিছু নির্দেশনা দিয়েছেন। যার ফলে শ্রীলঙ্কা থেকে দেশে এসে ক্রিকেটারদের কী করণীয় থাকবে সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বসেছিল বিসিবি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে কেন্দ্র করেই বিষয়টি সহজ করা হয়েছে বাংলাদেশের জন্য।

এর আগে ১২ এপ্রিল শ্রীলঙ্কার কলোম্বোতে যায় বাংলাদেশ। সেখানে ৭ দিনের কোয়ারেন্টাইন শেষে ক্যান্ডিতে পৌঁছায় টাইগাররা। সেখানে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ শেষে ২১ এপ্রিল প্রথম টেস্ট খেলে বাংলাদেশ।

বাড়ি ফিরেও একেবারে দম ফেলার ফুসরত নেজ প্লেয়ারদের। ১ সপ্তাহের হোম কোয়ারেন্টাইন শেষে আবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে নেমে পড়বে শ্রীলঙ্কা থেকে ফেরা ক্রিকেটাররা। ২৩ তারিখ মাঠে গড়াবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version