শনিবার, অক্টোবর ৩

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার ডিজিটাল জুয়ারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে পৌরশহরের বিএনপি মোড়ের একটি চায়ের দোকানে খেলারত অবস্থায় চারজনকে আটক আটক করে এসআই মো. হারুনুর রশিদ।

আটকরা হলো-উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত.আবুল ফজল মিয়ার ছেলে মেহেদী হাসান জয় (২২), সাতুর গ্রামের তুফানি সরদারের ছেলে মো. নূর আলম (১৯), দেওথান গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) ও মাঘান গ্রামের মৃত. খোকন মিয়ার ছেলে মো. আল আমিন।

পুলিশের দাবি, মোবাইল অ্যাপে জুয়া খেলা চলছে এমন গোপন খবরে পৌরশহরের বিএনপি মোড়ের একটি চায়ের দোকানে খেলারত অবস্থায় ওই চারজনকে আটক আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version