দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১২ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটা সর্বোচ্চ মৃত্যু। গতকাল এই সংখ্যা ছিল ১০২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৪৯৭ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪২৭১ জন। মোট শনাক্ত ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৬৪ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ২১ হাজার ৩০০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২৬০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪হাজার ২১২টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৫১ লাখ ৯৪ হাজার ২১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জনকল্যাণে ১৪০০ গাছ লাগানোর উদ্যোগ
- জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫
- বলের খোঁজে পুকুরে, পানিতে ডুবে নিভল প্রথম শ্রেণির সৃজনের জীবন
- জন্মাষ্টমীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে পুলিশ: নেত্রকোনায় মতবিনিময় সভায় এসপি
- কেন্দুয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, শিশুসহ আহত ৩
- চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
- দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
- কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী



