ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবী শিশির মুহাম্মদ মনির রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে আকতারের আইনজীবী শিশির মুহাম্মদ মনির গণমাধ্যমকে জানান, আখতার হোসেনকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। আখতারের রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করি। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২৫ মার্চ শাহবাগ থানায় দায়েরকৃত একটি মামলায় আখতারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।
ব্রেকিং নিউজ
- সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল
- আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু ব্যাংককে, নিজস্ব সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ
- ৩৫ হাজার মুক্তায় দেবী দুর্গার অপরূপ সাজ, সাতক্ষীরার বুড়িয়ায় দর্শনার্থীদের ঢল
- সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক
- সুনামগঞ্জে অধিকার’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ
- কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই
- কুলাউড়ারয় চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা


