সালমানের সঙ্গে ‘রাধে’ ছবির শুটিং শেষ করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। মে মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। এদিকে এই মুহূর্তে মহারষ্ট্রে হু হু করে বাড়ছে করোনার দাপট, পিছিয়ে যেতে পারে তাই এ ছবির মুক্তি। তবে এখন দিশা ব্যস্ত মোহিত সুরির পরের ছবি ‘এক ভিলেন রির্টানস’ নিয়ে। এ ছবিতে আরো আছেন জন আব্রাহাম, অর্জুন কাপুর ও তারা সুতারিয়া। যদিও ছবিটি মুক্তির কথা আগামী বছর। এদিকে নতুন খবর হলো অভিনেত্রী অন্তর্বাসেই ভিডিও শুট করে ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ওয়ার্কআউটের সময় নিজের ফিগার শো করে এই ভিডিও পোস্ট করলেন টাইগার শ্রফের বান্ধবী দিশা।
মিরর ভিডিওটি পোস্ট হতেই তা ভাইরাল। মিক্সড ফিডব্যাকে ভরা কমেন্ট বক্স। নেটিজেনরা খোলা মনে প্রশংসা করার পাশাপাশি ফিগার শো করার জন্য নিন্দুকেরা নেগেটিভ কমেন্টও করতেও ছাড়েননি। তবে যে যাই বলুক না কেন, ফিগার শো করতেও তো সাহস লাগে। পারফেক্ট ফিগার বলেই আত্মবিশ্বাসী এবং সাহসী পোস্ট দিশার। একজন নারীর পারফেক্ট ফিগার বলতে কী বোঝায়? যোগ্য উদাহরণ যদি কোনও নায়িকাকে দিয়ে বোঝানো হয় তাহলে অবশ্যই দিশার নাম উঠে আসবে সবার প্রথমে। নায়িকা অবশ্য ইন্ডাস্ট্রিতে ফিটনেস ফ্রিকও হিসেবেও পরিচিত। দিনের বেশিরভাগ সময় জিমেই কাটান তিনি। ডায়েট করেন একেবারে নিয়ম মেনে। আর যদি কখনও খেয়েও ফেলেন, সঙ্গে সঙ্গে ওয়ার্কআউটে ঘাম ঝরিয়ে নেন।ওয়েস্টার্ন হোক বা এথনিক, ইন্দো ওয়েস্টার্ন হোক বা স্পোর্টস ওয়্যার, যে কোনও পোশাকেই মানানসই নায়িকা।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জে ৪র্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ, ধামাচাপা দিতে পরিবারকে খুনের হুমকি
- মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন
- কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের
- নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত
- ‘আগের সরকার ভালো ছিল’ বলতে বাধ্য করে জাবি ছাত্রকে নির্যাতন, মূলহোতা আটক


