টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে গতকাল রবিবার ২৯ মার্চ আজিম হোসেন রতন কে সভাপতি মো. সজীব মিয়া কে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি।

নতুন এ কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ র‍্যালী করেছে নতুন কমিটি। ৩০ মার্চ মঙ্গলবার সকালে আনন্দ র‍্যালীটি উপজেলা গেট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ র‍্যালীতে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাবেক সাধারন সম্পাদক মো. আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ রাজীব, সাবেক ছাত্রলীগ নেতা রিপন খান টিটন উপস্থিত ছিলেন। আনন্দ র‍্যালী শেষে উপজেলা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন, দীর্ঘদিন পর হলেও আজ নাগরপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি পেয়ে সবাই খুশি। আগামী দিনের আন্দোলন সংগ্রামে এই কমিটি ভূমিকা রাখবে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে এই কমিটি এগিয়ে যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version