ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কালন মিয়ার বাড়ি উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামে। তার বড় ভাই মাওলানা আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, পুলিশের গুলিতে তার ভাই নিহত হয়েছেন। নিহত আরেকজন হলেন উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সুফি আলীর ছেলে আল আমীন । হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার কিছু পর ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোড মোড়ে খাটিহাতা হাইওয়ে থানার সামনে জলকামানে অগ্নিসংযোগ করেন হরতাল সমর্থকরা। এসময় হাইওয়ে থানায়ও হামলার ঘটনা ঘটে। পুলিশ গুলি চালায়।
ব্রেকিং নিউজ
- অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়াই কাল হলো! কলমাকান্দায় বৃদ্ধের মৃত্যু
- নেত্রকোনায় চুরি, গাজীপুরে অভিযান: চোরাই মালামালসহ পুলিশের জালে ৩ চোর
- আকাশে মেঘ দেখে গরু আনতে গিয়েছিলেন জাহাঙ্গীর, ফিরলেন লাশ হয়ে!
- ‘জীবনে এমন সহানুভূতি পাইনি’: চেয়ারম্যানের সহায়তায় আবেগাপ্লুত বৃদ্ধ
- মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
- ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার অনুষ্ঠিত
- তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে সেতু ও রংপুর-লালমনিরহাট সড়ক
- শ্রেণিকক্ষেই তৈরি হলো বাবার জন্য শুভেচ্ছা কার্ড: নেত্রকোনা প্রশাসনের ভিন্নধর্মী উদ্যোগ


