Author: Holy Siam Srabon

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাজেদা খাতুন (৭৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চালকসহ মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী সড়কের ফান্দা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মাজেদা খাতুন মেনকীফান্দা গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে রাস্তা পার হচ্ছিলেন মাজেদা। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মোমেন মিয়া জানান,স্থানীয়রা আহত…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে আগামী এক মাস সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা-২৩ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডা. দীপু মনি বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। তিনি বলেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা হলেও করোনার কারণে গতবছরের ন্যায় এ বছরও যথাসময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরে এবং সময়ে এ পরীক্ষা…

আরও পড়ুন

প্রিয়াঙ্কা চোপড়া মানেই সৌন্দর্যের সম্ভার। লাল ঠোঁটে লাস্যময়ী হাসি। সদ্য মা হয়েছেন এই নায়িকা। বয়স চল্লিশ ছাড়ালেও এখনো রহস্যময়ী সুন্দরী। তাইতো প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্যে আবারো মুদ্ধ হলেন নিক। বর্তমানে ইতালিতে সময় কাটাচ্ছেন তারা। প্রিয়াঙ্কার নতুন ছবি সিটাডেল এর প্রমোশন চলছে সেখানে। পরনে সবুজ ফেদার গাউন, স্মকি মেকআপ। প্রিয়াঙ্কা নিজেকে সাজিয়ে তুলেছেন অন্যরকমভাবে। শুধু তাই নয়, রেড কার্পেটে প্যাপসদের সামনেও তাকে টেক্কা দেওয়ার ক্ষমতা নেই অনেকেরই। তাকে লক্ষ্য করলেই বোঝা যায়, মুখে কিছুটা নাটকীয়তা চান প্রিয়াঙ্কা চোপড়া। এই জন্য দেশি গার্ল ব্যবহার করেন উইংকড লাইনার। এটাই তাকে অন্যদের তুলনায় কিছুটা আলাদা করে দেয়। কিন্তু প্রিয়াঙ্কার এই রূপে মুগ্ধ স্বামী নিক জোনাস।…

আরও পড়ুন

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ঈদের ছুটিতে বেড়াতে এসে তিনদিনে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৪১ জন। এতে অটোরিক্সা ও মোটরসাইকেলে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে এমনটাই জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্গাপুর পর্যটন এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে অত্র এলাকায় আনন্দ করতে এসে এ দুর্ঘটনার স্বীকার হন তারা। এর মধ্যে মোটরসাইকেল আরোহী পাঁচ জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ তানজিরুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বেড়াতে…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: নির্বাচন গণতন্ত্র চর্চার ক্ষেত্রে অনেক বড় পদক্ষেপ উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ ও জাতির স্বার্থে, ভাবমূর্তি রক্ষায় আমরা মনে করি আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার। সোমবার (২৪ এপ্রিল) টাঙ্গাইলের মধুপুরে রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৪ বছরের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ বলেন। আব্দুর রাজ্জাক বলেন, আমি আগেও বলেছি, এক কথা বারবার বলতে ভালো লাগে না। আবারো বলছি, বিএনপি যাই বলুক না কেন; আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কেউ সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত যে সরকার ক্ষমতায় রয়েছে তারাই সরকার পরিচালনা করবে। এটি একটি নির্বাচিত…

আরও পড়ুন

মোঃ আতাউর রহমান, লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস (পুসান ) মেধাবী মুখ মিলন মেলা ২০২৩ নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটার সময় অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.সুলতান উল ইসলাম, নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদর রহমান, লালপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: নওগাঁর সীমান্তবর্তী উপজেলা সাপাহার। এখানকার ‘জবই বিল’ দেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাশয়টি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করছে উপজেলা প্রশাসন। জবই বিলে পাখি, মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদের নিরাপদ আবাসস্থল। বর্ষাকালের বিশাল জলরাশি ও পরিযায়ী পাখির কলতান না থাকলেও বিস্তীর্ণ সবুজ ও সোনালি ধান ক্ষেত আছে। বিল পাড়ের মুক্ত হাওয়া ও উন্মুক্ত দৃশ্যপট দর্শনার্থীর প্রাণ জুড়িয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ঐতিহ্যবাহী এ বিল ভারতের দক্ষিণ দিনাজপুরের পুনর্ভবা নদী থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করে। উপজেলাকে দুটি ভাগে বিভক্ত করে দক্ষিণে পুনর্ভবা নদীতে মিলিত হয়েছে। বিলটির প্রকৃত নাম ‘দামুর মাহিল’।…

আরও পড়ুন

গোলাপ খন্দকার, সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার পশ্চিম বিরামপুর গ্রামে বাগানে ছাগল প্রবেশ গাছ খাওয়ার ঘটনায় আপন বড় ভাই আশকর আলী (৩২) কে প্রকাশ্যে কুপিয়ে জখম করলেন আপন ছোট ভাই মৌলভী ফারুক। এবিষয়ে সাপাহার থানায় লিখিত অভিযোগ করেন আহত আশকর আলীর স্ত্রী রেবিনা খাতুন । থানায় দাখিলকৃত অভিযোগ পত্র ও সরেজমিনে ওই গ্রামে গিয়ে জানাগেছে,গত ১৭ এপ্রিল ২০২৩ আনুমানিক সকাল ১০ টার দিকে আশকর আলির ছাগলের বাচ্চা তার ছোট ভাই মৌলভী ওমর ফারুকের বাগানে প্রবেশ করলে ওমর ফারুক ছাগলের বাচ্ছাগুলোকে ধরে টেনেহিঁচড়ে বাড়িতে নিয়ে আসে। এঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে চরম বাকবিতন্ডা শুরু হয়। এসময় ফারুক ও তার…

আরও পড়ুন

লিমন সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দস্তমপুর মতেপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৭টি ঘর নগদ অর্থসহ গবাদি পশু পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, রবিবার দিবাগত গভীর রাতে পীরগঞ্জ উপজেলার দস্তমপুর মতেপাড়া গ্রামে গোয়াল ঘরে মশার কয়েল থেকে ভয়াবহ আগুনের সুত্রপাত হয়। মূহূর্ত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ৪টি পরিবারের ৭টি ঘর নগদ ১লাক্ষ টাকা ও ১টি গরু ৯টি ছাগল ২৭টি মুরগি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় পরদিন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে কাপর…

আরও পড়ুন

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ অতিথি। নতুন রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন  মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে সই করেন। শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন। অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন…

আরও পড়ুন

এবারের ঈদে রাজের কাছ থেকে এক লাখ টাকা সালামি পেয়েছেন পরীমনি। আর এই ঈদসালামি নিয়েই তিনি গিয়েছিলেন কলকাতায়। সালামির টাকায় সেখান থেকে নিজের পছন্দের মেকআপ কিনেছেন। এছাড়া পরীমনি কলকাতা থেকে রাজের জন্য ডায়েরি, নোটবুক, কলম আর সিনেমা রিলেটেড কয়েকটি বই নিয়ে এসেছেন। পরীমনি বলেন, রাজ লেখালেখি ও পড়তে ভীষণ পছন্দ করে। ভেবেছি, ওর জন্য এর চেয়ে ভালো উপহার আর কিছুই হতে পারে না। ঈদের দুই দিন আগে কলকাতায় যান পরীমনি। সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। ২১ এপ্রিল রাতে পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে পরদিন সকালের ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তিনি। সে হিসাবে এবারই প্রথম তার জীবনের…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫ লিটার চোলাই মদ সহ এক ব্যবসায়ায়ীকে গ্রেপ্তার করেছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশ রবিবার (২৩ এপ্রিল) রাতে এক অভিযান চালিয়ে মাদকসহ অনন্ত লাল কৈরী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ রবিবার (২৩ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া উপজেলাধীন কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগান (বাঁশ লাইন) সাকিনস্থ এক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী অনন্ত লাল কৈরীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে তল্লাশী করে তার বসত ঘর থেকে ১০৫ লিটার চোলাই মদ…

আরও পড়ুন

নিউজ ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদে হাত কেটে প্রেমিকার নাম লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইয়াসিন নামে এক যুবক। শনিবার সন্ধ্যায় ওই যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত ইয়াসিন উপজেলার দৈহারি ইউপির গণকপাড়া গুচ্ছ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রবীর কুমার মণ্ডল বলেন, যেহেতু হাত কেটে নাম লেখা দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে প্রেমের কারণে আত্মহত্যা করতে পারেন ইয়াসিন। ইয়াসিনের বাবা মো. বেল্লাল হোসেন বলেন, আমি কিছুই বলতে পারব না। সন্ধ্যায় ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে হাসপাতালে এনেছি। নেছারাবাদ থানার…

আরও পড়ুন

ঈদের ছুটি শেষে আগামীকাল সোমবার থেকেই খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এবার একদিনের বাড়তি ছুটিসহ টানা পাঁচদিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা। রমজানের আগের সূচি ধরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস-আদালত। একমাস রোজা শেষে গত শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি আজ রোববার শেষ হলো। আগামীকাল সোমবার থেকে যথারীতি সব ধরনের অফিসের কার্যক্রম শুরু হবে। টিএমবি/এসএস

আরও পড়ুন

দেওয়ান রানা, মদন প্রতিনিধি: নেত্রকোণা মদন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাড়ি ভাদেরা রোড়ে রাস্তা নিয়ে তিন পরিবারের মধ্যে চলছে বিরোধ। একে অন্যের দিকে তুলছে পাল্টাপাল্টি অভিযোগ। এরই জেরে ফরছুদ আহম্মেদের পরিবার গৃহবন্দী হয়ে পরার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ শে এপ্রিল) দুপুরে সরজমিনে গেলে ভুক্তভোগী ফরছুদ আহম্মেদ বলেন, ২৫ বছর যাবৎ অন্যের বাড়ি দিয়ে চলাচল করছি। আজ এর বাড়ি তো কাল অন্যের বাড়ি দিয়ে চলাচল করছি। অথচ মালিক আমাদের রাস্তা দিয়েই জমি বিক্রি করেছেন। তিনি আরো বলেন, ১৯৯৮ সালে আব্দুল আলী মাস্টারের কাছ থেকে আমারা তিনজনে মোট ৪৩ শতাংশ জমি ক্রয় করি। তার মধ্যে নুরুল আমিন আজাদ মাস্টার ১৬.১২৫ শতাংশ, ইসমাইল মাস্টার…

আরও পড়ুন

প্রতি বছরের মতো এবারো ঈদের বিনোদনে দর্শকদের বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আজ (২৩ এপ্রিল) রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির প্রতিটি পর্বই অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে মিল রেখে সমসাময়িক বিষয়কে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় বলেই দর্শকরা প্রতিটি বিষয়ে বৈচিত্র ও আলাদা স্বাদ খুঁজে পান। এবারও এর ব্যতিক্রম নয়। এবারও থাকছে ‘ইত্যাদি’র জমকালো আয়োজন এবং চমকানো সব বিষয়। বরাবরের মতো এবারের ‘ইত্যাদি’ও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: কক্সবাজার উপকূলে ভেসে আসা একটি ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। রোববার (২৩ এপ্রিল) সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সাগরের নাজিরারটেক পয়েন্টে ট্রলারটি ভেসে আসে। বিকেল পৌনে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো প্রায় গলে গেছে, তীব্র…

আরও পড়ুন

আজ বিশ্ব বই দিবস। ১৯৯৫ সালের ২৩ এপ্রিল থেকে ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালন করা হয়। বই দিবসের মূল উদ্দেশ্য বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো। বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল মারা যান স্পেনের আরেক বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেস। আন্দ্রেস ছিলেন তার ভাবশিষ্য। নিজের প্রিয় লেখককে স্মরণীয় করে রাখতে ১৯২৩ সালের ২৩ এপ্রিল থেকে আন্দ্রেস স্পেনে পালন করা শুরু করেন বিশ্ব বই দিবস। এরপর ১৯৯৫ সালে ইউনেস্কো দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। সে থেকেই বিশ্বের…

আরও পড়ুন

আজ রোববার (২৩ এপ্রিল) শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদকাল। সোমবার (২৪ এপ্রিল) দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্টজনেরা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কাটিয়ে আসা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের সন্তান মো. আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার ২১ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান বিদেশে…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নৈরাজ্য সৃষ্টির উসকানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৩ এপ্রিল) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, দেশের ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে পবিত্র ইদুল ফিতর উদযাপন করছে। শহর থেকে মানুষ গ্রামে যাচ্ছে। যার ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। সাধারণ মানুষের এই ঈদ উদযাপন মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয়। মানুষ যে আবেগ-উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করছে তা সবসময়ই বিএনপির গাত্রদাহ। মির্জা ফখরুলের এই নেতিবাচক বক্তব্য তাদের সেই…

আরও পড়ুন