ঈদের ছুটি শেষে আগামীকাল সোমবার থেকেই খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এবার একদিনের বাড়তি ছুটিসহ টানা পাঁচদিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা। রমজানের আগের সূচি ধরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস-আদালত।

একমাস রোজা শেষে গত শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি আজ রোববার শেষ হলো।

আগামীকাল সোমবার থেকে যথারীতি সব ধরনের অফিসের কার্যক্রম শুরু হবে।

টিএমবি/এসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version