Author: News Editor

ফেনী প্রতিনিধি : ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও ফেনীর বিলোনীয়া স্থলবন্দর এলাকায় এসে বাংলাদেশ বিরোধী শ্লোগান ও ভারতীয় সাংবাদিক ফেনীকে নিয়ে কটাক্ষের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার। আজ বৃহস্পতিবাএ ( ০৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ফেনীর শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি মশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তারা ভারতের আগ্রাশনের প্রতিবাদ করে। বক্তব্যে তারা আরো বলেন দেশের যেকোনো দুর্যোগে স্বেচ্ছাসেবীরা সর্বদা নিজেদের উৎসর্গ করবে। তাদেরকে সেনা প্রশিক্ষণ দিয়ে দেশের জন্য লড়াকু সৈনিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি: বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর যুক্তরাজ্যের সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন মাহমুদ। ডায়ানা অ্যাওয়ার্ড বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি, যা প্রিন্সেস ডায়ানার স্মরণে তরুণ সমাজসেবীদের দেওয়া হয়। তরুণদের উদ্ভাবনী কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে এই পুরস্কার। ২০১৮ সালে শাওন মাহমুদ প্রতিষ্ঠা করেন বিজ্ঞানপ্রিয়, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাংলা ভাষার বিজ্ঞানভিত্তিক নেটওয়ার্ক। বিগত ছয় বছরে এটি ১৫ লাখের বেশি বিজ্ঞানপ্রেমীর বিশাল কমিউনিটি হয়ে উঠেছে। এ পর্যন্ত তারা ২৫ হাজার ডিজিটাল কনটেন্ট, ৩৫০ টিরও বেশি বিজ্ঞানভিত্তিক তথ্যচিত্র ও ২,৫০,০০০ বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর করেছেন। ‘প্রজেক্ট প্রাচি’ শাওনের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের একটি।…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: অনিয়ম দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির আহমেদ ভুঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।তিনি জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব পলি করের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৯৪২/১ (৭) স্বারকে ওই ইউপির চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করা হয়। জানা যায়, উপজেলার ২নং সোহাগী ইউনিয়নের ১১জন মেম্বার স্বাক্ষরিত চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অনাস্থা প্রস্তাব আনেন। অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৯ (৩) ধারা মোতাবেক বিশেষ সভার আহবান করে ১১ সদস্যের সর্ব সম্মতি ক্রমে অভিযোগটি জেলা…

আরও পড়ুন

এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: দূর্নীতি, সুবিধাভোগী ও দলীয় প্রভাবমুক্ত, সৎ যোগ্য বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হোমিও চিকিৎসকদের সমন্বয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর নির্বাহী পরিষদ গঠনে অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড.ইউনুস মহোদয়ের বরাবর আবেদন করেছেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ। ০৪ ডিসেম্বর বুধবার সকালে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর অফিসিয়ার প্যাডে অত্র সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ(অব.) ডা.মুন্সি মোজাম্মেল হক ও সমন্বয়ক(সার্বিক) ডা.মুহাম্মদ লোকমান এ-র যৌথ সাক্ষরিত সকল ডকুমেন্টসসহ আবেদনটিপ্রধান উপদেষ্টার সরকারী অফিস কার্যালয়,ঢাকায় পৌছিয়ে রিসিভ কপি গ্রহন করেছেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর অর্থ ও দপ্তর বিভাগের সমন্বয়ক ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান। অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড.ইউনুস মহোদয়…

আরও পড়ুন

জোবায়ের হোসেন, ফেনী প্রতিনিধি: ফেনীতে ওয়ালটনের ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়া এলাকার বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক তারেক রহমান।মঙ্গলবার বিকেলে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান তার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন।এসময় বিজয়ী তারেক বলেন,ডাবল মিলিয়ন অফার চলাকালীন সময়ে আমি গত ১৯ নভেম্বর শহরের এসএসকে রোডের ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কিনি। এরপর আমি যখন ২০ লাখ টাকার লটারি জিতেছি এমন একটি ফোন পাই, প্রথমে আমি ভয় পেয়ে গেয়েছিলাম। রেক আরো বলেন,১২ বছর বয়স থেকে আমার পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে আমি আমার পরিবারের হাল ধরেছি। এই টাকা আমার ভাগ্য বদলে সহায়ক হবে। এই…

আরও পড়ুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের উদ্যোগে সস্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ৪ ডিসেম্বর সকাল ১২ টার সময় মধ্যনগর থানা অফিস কক্ষে এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলার পুলি সুপারের দিক নির্দেশনায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সজীব রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ(ধর্মপাশা সার্কেল)।এছাড়াও উক্ত সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল বাশার,মধ্যনগর উপজেলার যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন,সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহিদ, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্ববায়ক জনাব সাজিবুল হক তালুকদার,জামাত ইসলাম মধ্যনগর উপজেলার শাখার পক্ষ হইতে মজিবুর রহমান সাগর, ইসলামী আন্দোলন মধ্যনগর ইউনিয়নের…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে গৃহের আগুনে পুড়ছিল উপজেলা বিএনপি। অভ্যন্তরীন নেতৃত্বের কোন্দলে জর্জরিত হয়ে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি দ্বিধা বিভক্তি হয়ে পড়েছিল। এর প্রভাব ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়ে।  ফলে কমলগঞ্জের বিএনপি গৃহদাহে এতোদিন পুড়েছিল। সম্প্রতি মৌলভীবাজার জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠনের পর থেকে গোটা জেলায় বিএনপি পরিবারে এক ঐক্যের সুবাতাস বইতে শুরু করেছে। একের পর এক দলীয় কোন্দল মেটানো হচ্ছে। এরই মধ্যে রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির গৃহদাহ মিটে দলের উপজেলা থেকে সকল স্তরে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের পথে হাঁটছে। সর্বশেষ গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির নতুন আহবায়ক ফয়জুল করিম ময়ূন কমলগঞ্জ উপজেলার…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধ: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় রেজাউল শেখ নামের এক ব্যক্তির মাধ্যমে সৌদিতে গিয়ে রুবেল মিয়া নামের এক যুবক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।আকামা না থাকায় দীর্ঘদিন ধরে কর্মহীন হওয়ার একপর্যায়ে কাজ করতে গিয়ে একটি কোম্পানির মামলায় পড়েছেন রুবেল মিয়া। এ পরিস্থিতিতে বাড়িতে খেয়ে না খেয়ে কাঁদছে তার পরিবারের সদস্যরা।বুধবার (৪ ডিসেম্বর) সরেজমিনে উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামে গিয়ে দেখা গেছে- প্রবাসী রুবেল মিয়ার মা ও স্ত্রী-সন্তানের আহাজারির দৃশ্য। ঘটনার বিস্তারিত জানতে চাইলে হাউমাউ করে কেঁদে ওঠেন তারা। এ বিষয়ে সম্প্রতি থানায় ও সেনাক্যাম্পে অভিযোগ দাখিল করেছেন বলে জানায় ভুক্তভোগী রুবেলের স্ত্রী মিনারা বেগম। দাখিল করা অভিযোগ সূত্রে…

আরও পড়ুন

বকশীগঞ্জ প্রতিনিধি : রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে ৪ঠা ডিসেম্বরের এই দিনে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতি পর্বে ১১ নম্বর সেক্টরের ঐতিহাসিক ধানুয়া কামালপুরে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এই দিবসকে উপলক্ষ করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বেলা ১১ টায় দেশের জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা সহ নানা আয়োজন করা হয়েছে। এছাড়াও বেলা দুপুর ১২ টায় ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার সংক্রান্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় নওগাঁ পুলিশ লায়েন্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আলমগীর রহমান। নওগাঁ পুলিশ সুপার মো: কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর মোহা মাহমুদুর রহমান পিএসসি, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমূল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু,  বিএনপির সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুর রাকিব, জেলা সেক্রেটারি এ্যাড আ স ম সায়েম, নওগাঁ জজ কোর্টের…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ  কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার(৪ ডিসেম্বর) সকাল১০টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুমি দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএস,ডি) আজিজুর রহমান, খাদ্য পরিদর্শক আশীষ কুমার রায়,শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এল,এস,ডি) ইসমাম ইবনে খতীব,মিল মালিক কানু চন্দ্র দেব প্রমুখ।চলতি মৌসুমে…

আরও পড়ুন

আল নোমান শান্ত,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – ফারুক মিয়া বয়স ৩০। শিশুকালে মা মারা যায় কিশোর কালে বাবা। এরপর থেকেই আশপাশের মানুষের সহযোগীতায় বেড়ে উঠা। জীবন বঁাচাতে জীবিকার যোগানে দেন চায়ের দোকান। এভাবেই চলতে থাকে কিন্তু এবার সরকারি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে জীবন সংকটাপন্ন তার। এখন হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে আর বাঁচার আকুতি। তার চিকিৎসার জন্য আড়াই থেকে তিন লাখ টাকা প্রয়োজন বলে জানা গেছে। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের চক লেঙ্গুরা এলাকায় বসবাস ফারুকের। ওই এলাকার মৃত আব্দুল গনির এক মাত্র ছেলে ছিল। আর আপনজন বলতে কেউ নেই তার। জানা যায়,গতকাল মঙ্গলবার দুপুরে চায়ের দোকানের পাশের দুর্গাপুর পৌর ইউনিয়ন ভূমি অফিসের…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা)  প্রতিনিধি:  ১৬ ডিসেম্বর,  মহান বিজয় দিবস ২০২৪, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস,  ৮ ডিসেম্বর আটপাড়া হানাদারমুক্ত দিবস  যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে বুধবার সকাল, ১১টায় উপজেলা হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফাইয়াসমিন নিপার সভাপতিত্বে সভায় বক্তব্য  রাখেন  উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী,  সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান,  উপজেলা একাডেমিক সুপারভাইজার রূপা নন্দী,   উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, উপজেলা বিএনপির সদস্য আমির খসরু স্বপন, উপজেলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাইনুল হাসান…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: কবি আব্দুল হাই মাশরেকীর ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদের সভাপতি এডভোকেট আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তারা বলেন, কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি। গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন গাঁথা তাঁর লেখনিতে স্থান পেয়েছে। তিনি অসংখ্য পালা গান, দেশাত্ববোধক গান, কবিতা লিখে গেছেন। তাঁর উল্লেখযোগ্য লিখনী গ্রন্থে কবিতা ও গণসংগীতের মধ্যে রয়েছে, রাখাল বন্ধু, জরিনা সুন্দরী, আল্লাহ্‌ মেঘ দে ছায়া দে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, প্রাণ সখি রে বাবলা বনে ধারে ধারে বাঁশি বাজায় কে। সামাজিক বৈষম্য অর্থনীতি ধর্মীয়…

আরও পড়ুন

পদ্মাসেতু রেল প্রকল্পের উদ্বোধনী দিনে বেনাপোল- যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেনসহ ৬ দফা দাবিতে যশোর রেল স্টেশনে রেল অবরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ রাখা ডিসেম্বর) দুপুরে একটায় যশোর রেল স্টেশনে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব জিল্লুর রহমান ভিটু’র সভাপতিত্বে ও সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জনাব জাহিদ হাসান টুকুন, বর্ষীয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌল্লা, নান্টু, এ্যাড.আমিনুর রহমান হিরু, ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, তসলিম উর রহমান, এ্যাড.মাহমুদ হাসান বুলু, উকিল বারের সহ-সভাপতি…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক জোটের আয়োজনে হাসনাত-রাকিব মঞ্জুরসহ ১২ ছাত্রসংগঠনের নেতার উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির আয়োজক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ। সমাবেশে উদ্বোধক হিসেনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয়…

আরও পড়ুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে স্থাপিত মেশিনারিজের নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী। এটার অনেক উপাদানই ঢাকার চেয়েও উন্নতমানের। কার্গো কমপ্লেক্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আজ ০৩ ডিসেম্বর মঙ্গলবার সিলেটে সার্কিট হাউস সম্মেলন কক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত কার্গো কমপ্লেক্স সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান এবং মো. আনিসুর রহমান। এতে জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান বাংলাদেশের কর্মকর্তাসহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী সরকার কতৃক দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দেওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র ব্যানারে ঈশ্বরগঞ্জ পৌর শহরে ওই আনন্দ মিছিল করা হয়। মিছিলটি পৌর বাজারের ছাগল মহালে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবার সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কারিতাসের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার,আইসিটি অফিসার সামিউল আলম শামীম,সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার,উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর,…

আরও পড়ুন

 নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করল সরকার। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, ইসি সচিব শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে পদায়ন করা হলো৷ অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে। গত ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ইসির এনআইডি শাখার মহাপরিচালক (ডিজি) পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) এএসএম হুমায়ুন কবীরকে পদায়ন করা হয়েছে। এর আগে গত…

আরও পড়ুন