Author: News Editor

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৪: শহীদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন। এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরেই প্রায় দেড়শ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার…

আরও পড়ুন

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৪: বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জাপানি রাষ্ট্রদূত এসব কথা বলেন। রাষ্ট্রদূত কিমিনোরি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, জাপান সরকার শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক— এই তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে। কিমিনোরি বলেন, ‘আমরা এই তিনটি স্তম্ভের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’ তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থাসহ অন্যান্য সংস্কার কার্যক্রমে টোকিওর…

আরও পড়ুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে সংশোধনের অনুরোধ করেছে কমিশন। রোববার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম বলেন, ২ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ আগামী বছর নির্বাচন হতে পারে বলে আভাস দিচ্ছেন। এদিকে নিজ উদ্যোগে ভোটার হন, সময়মতো ভোট দিন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন,…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’কে বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বিভ্রান্তিমূলক বা মিথ্যা প্রচারণা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই প্রচারণা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে চালানো হচ্ছে। এ ক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর শিকার।’ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং জানান যে তারা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে তা…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – দুর্গাপুরে এক রাতে সেচের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেট্টা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।উপজেলার কেট্টা গ্রামের আলতাবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ ও রাখাল চন্দ্র সরকার ফসলি জমি থেকে চুরি হয়ে যায় সেচের ট্রান্সফরমারগুলো। এই ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার ফলে ওই গ্রামের প্রায় ১৫০ জন কৃষকের জমিতে পানি দেওয়া বন্ধ রয়েছে। এতে স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়,প্রায়ই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। গত এক বছরে মোট ২৮টি ট্রান্সফরমার চুরি হয়। এখন আবারও তিনটি নিয়ে মোট ৩১…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে সন্ত্রাসী সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবীতেএবং ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা ও লুটপাটের বিরুদ্ধে বিশাল হোন্ডা মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৭ ডিসেম্বর) ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর ও নাগরপুরের তৌহিদী জনতার যৌথ উদ্যোগে সকাল ৮.০০ টায় নাগরপুর সরকারি কলেজ গেট হইতে বিশাল মটর সাইকেল বহর নিয়ে নাগরপুর সদরের প্রতিটি মোড় ও অলিগলিসহ সহবতপুর,ভারড়া,গয়হাটা,সলিমাবাদ,ধুবুরিয়া,ভাদ্রা,মামুদনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় এবং নাগরপুর বাজারসহ বাটরা বাজার ভারড়া বাজার,সিংজোড়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পথ সভা অনুষ্ঠিত হয়।এ হোন্ডা মিছিল ও পথসভা যোহর আগ পর্যন্ত চলমান থাকে। এসকল পথ সভায় বক্তব্য দেন…

আরও পড়ুন

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান জামালপুরের বকশীগঞ্জের পৌরএলাকা গোয়ালগাঁও পূর্বপাড়ায় স্থানীয় এক মাদরাসাপড়ুয়া ১৩ বছরের কিশোরী সুমনা তার নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হয়েছেন। কিশোরী মেয়েটির সন্ধানে তার নিকট আত্মীয়-স্বজন এলাকার চারিদিকে কয়েকদিন খোঁজখবর করে না পেয়ে অবশেষে থানায় অভিযোগ করেছেন তার দাদী।বাদীর অভিযোগ থেকে জানা যায়, ২৯ শে নভেম্বর (শুক্রবার) গভীর রাত্রিতে নিজ বসত বাড়ি থেকে তার নাতনি সুমনা কে (১৩) একই এলাকার আয়নাল চৌকিদারের বখাটে ছেলে মোঃ আরিফ (২৫) জোরপূর্বক অপহরণ করেন। পরবর্তীতে খোঁজখবর করে না পেয়ে, বকশীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।এ তথ্য নিশ্চিত করেছেন, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। জানা যায়, উপজেলার গোয়ালগাঁও…

আরও পড়ুন

রাশেদ খান আওয়ামীপন্থী কোনো ব্যাক্তিকে ছাড় না দেওয়ার দাবি তুলে তাদের অংগ সংগঠন সহ সকলকে আগামী নির্বাচনে সুযোগ না দেওয়ার জন্য বর্তমান সরকারকে হুশিয়ারী দিয়েছেন।সেই সাথে অনতি বিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাসির দাবী তুলেছেন।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিরীহ হিন্দু সনাতনিদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (৬ই ডিসেম্বর) বিকেলে শহরের চৌমুহনা চত্ত্বরে জুলাই “হিন্দু আল্যায়েন্স” এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লেখক ও সাংস্কৃতিক কর্মী বিকাশ দাস বাপন, সাংস্কৃতিক কর্মী নীতেশ সুত্রধর, সঞ্জয় রায় রাজু, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইউপি সদস্য পিয়াস দাশ সহ আরও অনেকে। পরে শহরে একটি মৌন মিছিল বের করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও বাংলাদেশের পতাকায় আগুন ধরানোর মতো কাজের জন্য আমরা তীব্র…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলা বাঘের বাজার এলাকায় ভূমি জবরদখলের অভিযোগে উঠেছে আশরাফুলের বিরুদ্ধে।৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহন করেন এলাকার সর্বস্থরের মুসল্লিরা। ফরাফুল ফ্যাসিবাদ আওয়ামী সরকারের দোসর। বিগত আওয়ামী সরকারের ক্ষমতা ব্যবহার করে মোহাম্মদ আলী জবালে নূর জামে মসজিদ ও শিরিরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবরদখল করছে বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা। প্রতিবাদকারীরা আরো অভিযোগ করে বলেন, আশরাফুল দীর্ঘদিন ধরে স্থানীয়দের জমি জবরদখল করে আসছেন। তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দায়ের করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা তার অবৈধ কর্মকাণ্ডের সুষ্ঠু…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় অসুস্থ এক বৃদ্ধ বাবাকে তার সন্তানেরা বৃদ্ধাশ্রমে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসে জঙ্গলে ফেলে চলে যায়। তিন দিন পরে তাকে উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।উদ্ধার হওয়া বৃদ্ধ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সরদার। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন।পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধের বড় মেয়ে ও তার জামাতা, অন্য ভাই-বোনদের সঙ্গে পরামর্শ করে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে.বাড়ি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বৃদ্ধের অসুস্থতার কারণে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম এস জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামান কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর জামাতা।শুক্রবার (৬ই ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার ওসি মো.গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে লংলা আধুনি ডিগ্রি কলেজের সামনে থেকে কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামানকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্কুল অডিটোরিয়ামে এ শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপহার হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে কলম, স্কেল এবং কোর্ট ফাইল প্রদান করা হয়। সহকারী শিক্ষক মো.ওয়াকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ গালিব মোহাম্মদ জিল্লুর রহমান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, উপাধ্যক্ষ মো:মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক আফরোজা মিশু,রওশন স্বর্ণা, ফারজানা,সারমিন সুলতানা, গোলাম রাব্বানী রাফি প্রমুখ। অনুষ্ঠানে অধ্যক্ষ গালিব মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। কোমলমতি শিশুদের মাঝে দেশপ্রেম…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় ট্রাক চাপায় আয়নাল হক (৪৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার(০৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার কাজান্তি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আয়নাল হক মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সাজুর ছেলে।আহতরা হলেন একই গ্রামের বর্তমান ইউপি সদস্য আব্দুল্লাহ (৩৫), হেলিম মিয়া (৫৫) ও জুয়েল (৩৮)।নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে নেত্রকোনা সদরে অবস্থিত মদনপুর শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) মাজারে প্রতি…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ দেশের সর্ববৃহৎ বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ-পরিবহন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেস্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।৬ই ডিসেম্বর বেলা ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের কারগো ভেহিকেল টার্মিনালেসরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন,এনডিসি,পিএসসি। বন্দরের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,আমি গতবার কারগো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করে গিয়েছিলাম,কিন্তু বন্দরের কিছু সমস্যা ছিল যেমন স্ক্যানার মেরামত করতে বলছিলাম এবং আরো অন্যান্য বিষয়ের কাজ দিয়ে ছিলাম। তাই সেগুলো সচল আছে কিনা এবং বন্দরের…

আরও পড়ুন

ফেনী প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীকে হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয়। দিনটিকে স্মরণ করতে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ফেনী মুক্ত দিবস। শুক্রবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সাইফুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। তারপরেই পুলিশ সুপার,  মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, রাজনৈতিক, সামাজিক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমুহ পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে। ৬ডিসেম্বর কেমন ছিলো সেই দিনের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা। তারা বলেন আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠে। ভবিষ্যতে যেন কোন…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখা পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা মো.রফিকুল ইসলাম ও সেক্রেটারি মনোনীত হয়েছেন অধ্যাপক আব্দুস সালাম। মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জামায়াত ইসলামী’র অফিসে আমীর নির্বাচন উপলক্ষ্যে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর সদস্যদের (রুকন) গোপন ভোটের মাধ্যমে নতুন মেয়াদে আমীর নির্বাচিত হন মাওলানা রফিকুল ইসলাম।এর পর সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী আমীর আহসান হাবীব মাসুদ। এরপর উপজেলা জামায়াতে মজলিসের শূরা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রুকনদের সরাসরি গোপন ভোটে উপজেলা জামায়াতের রুকনদের থেকে ০৫ জন মজলিসে শূরার সদস্য নির্বাচিত হয়ে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দলের সকল নেতাকর্মীদের মধ্যে থাকা ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে জনসমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোনও কিছু আছে ? এরা দেশ ছেড়ে পালিয়েছে। জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন- আপনারা যারা বিগত আন্দোলনে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন, জেল জুলুম নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে প্রাধান্য দিয়েই আগামী দিনে আমরা কমিটি করবো। আজকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যেভাবে ঐক্যবদ্ধভাবে সভা অনুষ্ঠিত করলেন। এভাবে এর আগে আমার…

আরও পড়ুন

ফেনী প্রতিনিধি : ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও ফেনীর বিলোনীয়া স্থলবন্দর এলাকায় এসে বাংলাদেশ বিরোধী শ্লোগান ও ভারতীয় সাংবাদিক ফেনীকে নিয়ে কটাক্ষের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার। আজ বৃহস্পতিবাএ ( ০৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ফেনীর শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি মশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তারা ভারতের আগ্রাশনের প্রতিবাদ করে। বক্তব্যে তারা আরো বলেন দেশের যেকোনো দুর্যোগে স্বেচ্ছাসেবীরা সর্বদা নিজেদের উৎসর্গ করবে। তাদেরকে সেনা প্রশিক্ষণ দিয়ে দেশের জন্য লড়াকু সৈনিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি: বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর যুক্তরাজ্যের সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন মাহমুদ। ডায়ানা অ্যাওয়ার্ড বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি, যা প্রিন্সেস ডায়ানার স্মরণে তরুণ সমাজসেবীদের দেওয়া হয়। তরুণদের উদ্ভাবনী কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে এই পুরস্কার। ২০১৮ সালে শাওন মাহমুদ প্রতিষ্ঠা করেন বিজ্ঞানপ্রিয়, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাংলা ভাষার বিজ্ঞানভিত্তিক নেটওয়ার্ক। বিগত ছয় বছরে এটি ১৫ লাখের বেশি বিজ্ঞানপ্রেমীর বিশাল কমিউনিটি হয়ে উঠেছে। এ পর্যন্ত তারা ২৫ হাজার ডিজিটাল কনটেন্ট, ৩৫০ টিরও বেশি বিজ্ঞানভিত্তিক তথ্যচিত্র ও ২,৫০,০০০ বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর করেছেন। ‘প্রজেক্ট প্রাচি’ শাওনের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের একটি।…

আরও পড়ুন