Author: News Editor

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে, শুক্রবার (১৪ জুলাই) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ৫০০ গজ উত্তর দিকে আলুগোলা নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপি থেকে দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে আলুগোলা…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাসঘুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এবং ধুবড়িয়া টু নয়াপাড়া রাস্তার পাকাকরন কাজের উদ্বোধন করেছেন টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। শনিবার এ দুটি বিদ্যালয় ভবন ও রাস্তা পাকাকরন কাজ ও এরপূর্বে সকালে উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,উপজেলা সহকারী প্রকৌশলী( এলজিইডি) মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু,গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল,ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ…

Read More

স্টাফ রিপোর্টার সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস আবরার (২৬) ও তুষার রায় (২৬)। গত শুক্রবার বন্ধুর বাড়ি সুনামগঞ্জ পৌরসভার নতুন পাড়ায় বিয়ের অনুষ্ঠানে এসে সুরমা নদীতে গোসল করতে নেমে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের রিভার ভিউয়ে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই শিক্ষার্থীর নাম নাফিস আবরার (২৬) ও তুষার রায় (২৬)। তবে নিখোঁজের পর তুষার রায়কে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ নাফিস আবরার। উদ্ধারকৃত তুষার সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিখোঁজের পর পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রায় এক ঘণ্টা উদ্ধার…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) সভাপতি ও কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহমেদ। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলীর সভাপতিত্বে ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাহউদ্দিন এর সঞ্চালনায় এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেবে না জাতীয় পার্টি (জাপা)। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত রয়েছে দলটির। এমনটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলকে জানিয়েছে জাতীয় পার্টি। আজ (শনিবার) গুলশানে জাতীয় পার্টির এক নেতার বাসায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, ইইউ প্রতিনিধি দল আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান কী হবে জানতে চায়। উত্তরে দলটির চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত হচ্ছে আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার। এ ক্ষেত্রে আগামী নির্বাচন যেন অবাধ,…

Read More

দেওয়ান রানা, মদন থেকেঃ আজ ১৫ জুলাই ২০২৩ইং মোহনগঞ্জ তথা নেত্রকোনার কৃতিসন্তান, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধুর একনিষ্ট সহচর ও সাবেক মন্ত্রী মরহুম আব্দুল মমিনের ১৯তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৪ সালের আজকের এই দিনে সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে নিজ বাড়ি মোহনগঞ্জে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। মরহুম আব্দুল মমিন বঙ্গবন্ধ সরকারের খাদ্য, ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। উল্লেখ্য, মরহুমের সহধর্মিণী ও নেত্রকোনা-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য রেবেকা মমিন…

Read More

ভোলার দৌলতখান উপজেলায় বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি বসতঘর, গোডাউন, দোকান ও কারখানা পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাংলাবাজার পূর্ব মাথায় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান ও গোডাউনের ভিতরে থাকা সকল পন্য ও নগদ টাকা পুরে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় অনেক মালামাল বের করতে পারেননি তারা। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন বলেন, ভোরে একটি বেকারির দোকান…

Read More

কিশোরগঞ্জের কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যগণের পরিচিতি ও মত বিনিময় সভা হয়েছে। ১৫ জুলাই শনিবার দুপুরে অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল মোতালিব,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা সাব রেজিস্ট্রার সুজন বিশ্বাস,পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,ঢাকা কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি ও জেলা…

Read More

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা জানতে যাচ্ছে, জনগণের ভোটে নির্বাচন সম্ভব কিনা। আমরা বলেছি এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। এর আগে শনিবার (১৫ জুলাই) সকাল ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, চলে প্রায় এক ঘণ্টা। বৈঠকশেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংলাপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। এখানে মানবাধিকার প্রশ্নবিদ্ধ, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আইনের শাসন, জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। এখানে গণতান্ত্রিক পরিবেশ নেই। সংলাপের জন্য তো একটা গণতান্ত্রিক পরিবেশ লাগে। খসরু বলেন, ‘নির্বাচনের ভোট চুরি তো এখনও…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় শনিবার(১৫ জুলাই)মধ্যরাত থেকে শেষ হচ্ছে টেপাখরিবাড়ি, গয়াবাড়ি এবং খগাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার ৩২ ঘণ্টা আগে থেকে কোন প্রার্থীই প্রচার প্রচারণা চালাতে পারবে না। শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী ও কর্মী সমর্থকগণ। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা কর্মী-সমর্থকসহ হাট-বাজার এবং ভোটারের বাড়ি বাড়ি যাচ্ছেন। নির্বাচনী মাঠে দলীয় ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার তিন ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন ১৩৯ জনপ্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ…

Read More

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সংবিধান ও আইনি কাঠামোর ওপর নির্ভর নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আলোচ্য বিষয় নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা তাদের বলেছি, সেটা আমাদেরও কমিটমেন্ট। আজ শনিবার বনানীর শেরাটন হোটেলে দুপুর ১২টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু হয়। পরে বৈঠক শেষে দুপুর আড়াইটার দিকে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সংলাপ, তত্ত্বাবধায়ক, সরকারের পদত্যাগ কিংবা সংসদ…

Read More

ফুলছড়ি উপজেলা পরিষদ থেকে পাঁচ কিলোমিটার দূরে এবং গাইবান্ধা শহর থেকে তিন/চার কিলোমিটার দূরে গাইবান্ধা-বালাসী সড়ক ঘেঁষে বিস্তীর্ণ সবুজ মাঠ। মাঠটির এক পাশে একটি বিশাল ভবন এবং আরেক পাশ দিয়ে চলে গেছে বালাশীঘাট সড়ক। কিন্তু পুরো ভবনটিই দৃষ্টির আড়ালে। বাইরে থেকে দেখে যে কেউ মনে করবে এটি কোনো কৃষি জমি। কিন্তু এই মাঠের ভেতরেই লুকিয়ে আছে অনন্য এক স্থাপনা, যার নাম ‘ফ্রেন্ডশিপ সেন্টার’। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে অবস্থিত ফ্রেন্ডশিপ সেন্টারটি যেন প্রকৃতির মধ্যে মিশে অদৃশ্য হয়ে আছে। প্রায় আট বিঘা জমির ওপর গড়ে ওঠা এ ভবনের আয়তন ৩২ হাজার বর্গফুট। ফ্রেন্ডশিপ সেন্টারটি সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত। ভবনের…

Read More

চীনের জিংজিয়াং প্রদেশে চীনা সরকার কতৃক উইঘুর মুসলমানদের উপর চালানো নির্যাতনকে চরম মানবাধিকার লঙ্ঘন দাবী করে করে জাতিসংঘকে ও মুসলিম বিশ্বকে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ। পাশাপাশি চীনের পণ্য বয়কটের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। কক্সবাজার জাহাল সাইমা ওসান সিটি হল মিলনায়তনে মাদক, সন্ত্রাস, মানব পাচার আরাকানসহ বিশ্বব্যাপী মুসলিম নিপীড়ন, ওইঘুরের কান্না শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ওইঘুরের মুসলিম নির্যাতনের প্রতিবাদে এক প্রতিবাদ ও আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট লেখক, গবেষক, বরেণ্য শিক্ষাবিদ, বিভিন্ন ইসলামী দলের শীর্ষনেতারা বক্তব্য রাখেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চীনের…

Read More

শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে তিনটায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে বগুড়ার আদমদিঘী উপজেলার মুরইল এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)। আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

Read More

হুড়মুড়িয়ে বাড়ছে যমুনার জলস্তর, ভয়াবহ পরিস্থিতি রাজধানী দিল্লির। যমুনার জল বাড়ায় সেই জলে শহর প্লাবিত, রাজধানীর বহু এলাকা জলে ডুবে গিয়েছে, বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। ইতিমধ্যেই জলে ডুবে মৃত্যু হয়েছে তিন শিশুর। তাঁদের প্রত্যেকেরই বয়স ১২-১৫ বছরের মধ্যে। উত্তর-পশ্চিম দিল্লির মুকুন্দপুর এলাকায় শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। এমতাবস্থায় ফের আগামী ৪-৫ দিন দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার রাত ৮টার পরিসংখ্যান অনুযায়ী, বিপদসীমার ৩ মিটার ওপর দিয়ে বইছে যমুনা, যা ৪৫ বছরের রেকর্ড ভেঙে চুড়মার করে দিয়েছে। যমুনার জলস্তরের বিপদসীমার মাত্রা ২০৫.৩৩ হলেও, বর্তমানে যমুনার জলস্তরের মাত্রা…

Read More

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ও তাদের পক্ষে ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে চলমান সংকট নিরসনের ওপর জোর দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের চলমান ৫৩তম অধিবেশনে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনের পর বিভিন্ন ইস্যুতে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দেয়। এ সময় মিয়ানমারের অস্থিতিশীল রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে আসে।…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ বোতল বিদেশি মদসহ ভারতীয় নাগরিক ইয়াসমিন গাজী (২৭) ও বাংলাদেশী নারী ময়না(২৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইয়াসিন গাজী ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জয়নগর থানার চালতা বাড়িয়া গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে এবং ময়না বেনাপোল পোর্ট থানার ভবের বেড় মধ্য পাড়ার জাহাঙ্গীরের স্ত্রী। ঘটনার বিবরণ অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআই শফিউর রহমান সঙ্গীয় ফোর্সদের নিয়ে কোতোয়ালি মডেল থানার রেলরোড আশ্রম মোড়ে অভিযান পরিচালনা করে ১৪ বোতল বিদেশি মদসহ আসামিদ্বয়কে গ্রেফতার করে। এ…

Read More

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি, টেকনাফ(কক্সবাজার) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জার্মান রেড ক্রসের সহায়তায় কক্সবাজারের টেকনাফে পিপিপি প্রজেক্টের দূর্যোগ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্তের সভাপতিত্বে রেড ক্রিসেন্টের কো-অর্ডিনেটর মোঃ হারুন রশিদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দেলোয়ার হোসেন, বিডিআরসিএস’র ডিডি পিএমও আব্দুল করিম,জিআরসির কান্ট্রি ডিরেক্টর গৌরব দে,জার্মান রেডক্রসের কক্সবাজারের পিসি এনা মারিকিনা,…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবগঠিত পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও কমিটির প্রথম সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের মহসিন অডিটোরিয়ামের পৌর বিএনপি’র নবগঠিক আহ্বায়ক কমিটির প্রথম সভা ও পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি জেলা বিএনপি’র সদস্য ও শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু ভার্চ্যয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক মীর এম এ সালাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান (লাল হাজী) শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিএনপি’র নেত্রী ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান হেলেনা চৌধুরী,…

Read More

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৫৫ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একাদশ ওভারে ৬৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৬ রানের, হাতে ৫ উইকেট। প্রথম বলে চার মেরে শেষ ওভার শুরু করেন মেহেদী হাসান মিরাজ। এর পর দারুণভাবে ঘুরে দাঁড়ান বোলার করিম জানাত। টানা তিন বলে তিনি আউট করেন মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে। পঞ্চম বলে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরিফুল ইসলাম। ম্যাচসেরা হয়েছেন তাওহিদ হৃদয় তিনি ৩২ বলে…

Read More