Author: News Editor

মশিউর রহমানঃ জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে যমুনা সার কারখানা শ্রমিকদল আঞ্চলিক শাখা ও থানা শ্রমিকদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা তারাকান্দি এলাকায় সরিষাবাড়ি-ভুয়াপুর প্রধান সড়কে  ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরিষাবাড়ি-ভুয়াপুর সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে কারখানার কয়েকশ শ্রমিক-কর্মচারী ও সার ব্যবসায়ীরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে কারখানা ধ্বংস করে দিয়েছে। এখন যমুনা সার কারখানাকে বাঁচাতে গ্যাস…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুরের শ্রীপুর উপজেলায় মুলাইদ গ্রামে স্ত্রী রাহেলা আক্তারকে (২৫) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী সোমরাজ আলী ওরফে সুজনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ১৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুর এ র‍্যাবের সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মোঃ মাহফুজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত সোমরাজ আলী ওরফে সুজন ময়মনসিংহের তারকান্দা উপজেলার গালাগাও ইউনিয়নের কানুহারী গ্রামের মুজিবর রহমানের ছেলে। নিহত রাহেলা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার যাকতকুন্নি গ্রামের রুমালীর মেয়ে। তিনি মুলাইদ গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্লু প্ল্যান্ট গার্মেন্টসে চাকরি করতেন। র‍্যাব জানায়- নিহত নারীর বড় ভাই বাদী হয়ে থানায়…

Read More

সোয়াইব আলী , জবি প্রতিনিধি; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দীর্ঘদিনের শিক্ষক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুসারে প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. মো: রেজাউল করিম, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-কে ভাইস-চ্যান্সেলর হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। তিনি অবসরের আগের পদে প্রাপ্ত সমপরিমাণ বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। ড. রেজাউল করিম সুকুবা বিশ্ববিদ্যালয়, জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজকর্ম…

Read More

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে। আর বিভাগীয় শহরগুলোতে এ দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা করবেন বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। সমন্বয় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। সঞ্চালনা করবেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,…

Read More

ভারী বর্ষণের কারণে কক্সবাজার শহরে জমা পানি বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে। তবে সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণের কারণে সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ছয়টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন পাঁচজন। কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সম্পাদক দেলোয়ার হোসেন জানান, সাগর উপকূলে লাবণী চ্যানেলে শুক্রবার এফবি রশিদা নামে একটি এবং সাগরের ইনানী পয়েন্টে পাঁচটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা মাঝি-মাল্লারা কূলে উঠতে পারলেও পাঁচ জেলে নিখোঁজ আছে। এ ছাড়া মোহাম্মদ জামাল (৩৭) ও নুরুল আমিন নামে…

Read More

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৪: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সাথে দেশটির সম্পৃক্ততার জল্পনা-কল্পনা দৃঢ়তার সাথে নাকচ করে দিয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এ সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী।’ তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে তিনি দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভে বিদেশি প্রভাব সম্পর্কিত দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। ছাত্র বিক্ষোভে চীনের সম্পৃক্ততার অভিযোগ বিষয়ে জানতে…

Read More

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগের দিন সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। ৩৪ জেলার মধ্যে অর্থ বিভাগের উপসচিব ড. মনোয়ার মোল্লাকে মানিকগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাবেত আলীকে টাঙ্গাইল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাজগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিট পরিচালক মোস্তাক আহমেদকে সাতক্ষীরা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমানকে ঝালকাঠি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে চুয়াডাঙ্গা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাসকে নেত্রকোনা, আরপিএটিসি উপপরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ী,…

Read More

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আট জাতির এ জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না। ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন তিনি। এ মাসের শেষ দিকে এ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার…

Read More

( নোয়াখালী প্রতিনিধি ) নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে আশ্রয় কেন্দ্রে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসকাডো ইয়্যুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৩ শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল তিনটা থেকে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।  এ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসকরা বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। বিশেষ করে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য এই উদ্যোগটি ছিল খুবই প্রয়োজনীয়। স্থানীয়রা জানান, এই ধরনের চিকিৎসা ক্যাম্প তাদের জীবনের মান উন্নয়নে সহায়তা করছে। এসকাডো ইয়্যুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয় যে, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: নানান কর্মসূচীর মধ্যদিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরান খতম, মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বাদ যোহর মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি আশিক মোসাররফ, জেলা বিএনপির ১ম যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,…

Read More

লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ “জেগে উঠো পীরগঞ্জবসী, সবার মুখে ফুটবে হাসি” শ্লোগানকে সামনে রেখে এলাকায় মাদক নির্মূল করার লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর সভার ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার দক্ষিন বথপালিগাঁওয়ে এক সুধী সমাবেশের মাধ্যামে এ কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক করা হয়েছে জুয়েল ইসলাম মনিকে। যুগ্ন আহবায়ক হয়েছেন জহিরুল ইসলাম, কামরুল, জামান ও  নবাব। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সুমন আলী। সদস্য রিপন আলী, মিন্টু,ফয়সাল ও কাজল। ওয়ার্ড কাউন্সিলর দবিরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য দেন, পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, কৃষক দলের সভাপতি শামসুল আলম,…

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক কাজী নুরুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মরহুমের কবর জিয়ারত শেষে প্রেসক্লাব সভা কক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়। প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, সৈয়দপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল…

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রাবার বুলেট আহত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মেহেদী হাসান রানা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকালে উপজেলার শাটিয়া গ্রামে মেহেদির বাড়িতে গিয়ে এ সহায়তা করা হয়। এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, উপজেলা সহকারী সেক্রেটারী বাবুল আহাম্মেদ, উপজেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুর ইসলাম ও মাহাবুর আলম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হুসেন আলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য মেহেদী ঢাকায় একটি জুতার কোম্পানীতে কর্মী হিসেবে কাজ করতেন। আন্দোলনের…

Read More

এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা : ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে টাঙ্গাইলের নাগরপুরে শহীদি মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে নাগরপুর যদুনাথ সরকারি স্কুলের বকুল তলা প্রাঙ্গন থেকে একটি রোর্ড মার্চ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে আন্দোলনে ছাত্রদের হত্যকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা। এছাড়াও আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানানো হয় মিছিল পরবর্তী সমাবেশ থেকে। দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরের সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় দাছান পাহাড়ি ছড়ার উপর নির্মিত কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন যাবত ওই এলাকার মানুষ চলাচল সহ নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিল। এ অবস্থায় আজ শুক্রবার দিনব্যাপী এলাকাবাসী,বিজিবি ও স্থানীয় গন্যমান্যব্যক্তিরা স্বেচ্ছাশ্রমে মেরামত করেন ব্রিজটি। তবে এলাকাবাসীর দাবী সরকারের কাছে দাছান ছড়ার উপর একটি স্থায়ী ব্রিজ।এছাড়াও ভবানীপুর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৩ কি.মি কাঁচা রাস্তার বেশির ভাগ অংশ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেঙ্গে গেছে৷ এতে করে ওই এলাকার একমাত্র খেলার মাঠ রয়েছে ভাঙ্গন ঝুঁকিতে,এলাকার কৃষিজাত পন্য যাতায়াত,এলাকাবাসীর চলাচল,ছেলে-মেয়েরা স্কুলে যেতে অসুবিধা সহ নানা…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪এর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক ও কর্মচারীর নাম ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। রবিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান  ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি সদস্য সচিব মোঃ আফজল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবছর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন লোহাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিফুল ইসলাম ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে মেরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে জমি ক্রয়-বিক্রয়ে রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের দূর্নীতি বন্ধ এবং দূর্নীতির বিচারের দাবিতে যশোরের রেজিস্ট্রি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৬ ই সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা রেজিস্ট্রি অফিসের সামনে একঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ। জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় নেতা ও জেলা নেতা কমরেড নাজিমউদ্দীন, জেলা নেতা কমরেড বিপুল বিশ্বাস, জেলা নেতা পলাশ বিশ্বাস, সদর উপজেলার নেতা সাহবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিল্টু, মনিরামপুরের নেতা রাজু আহমেদ প্রমুখ। বিক্ষোভে বক্তারা বলেন,…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনো) মো: জহুরুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা গেট সংলগ্নে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর (অব:) মো: মঞ্জুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা শ.ম লুৎফার রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালেহ বেগম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান সান্টু, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মিলু শরিফসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা’র ২নং শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রামের উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ খান সৌরভের পিতা হাবিবুর রহমান খান (নুন্নু) (৮০) ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নেত্রকোনা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির আহবায়ক মাসুম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর, তালুকদার, ইঞ্জিনিয়ার মোস্তফা ই…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে সামান্য কথা কাটাকাটির জেরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং গণ পিটুনিতে হত্যাকারী নিহত হয়েছে। এছাড়াও ১ জন গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন – আব্দুল ছাত্তার (৫০), পিতা – ফজর আলী এবং আসাদুল মিয়া (২৮), পিতা – মুকুল মিয়া। এরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। গণ‌ পিটু‌নি‌তে নিহত হত্যাকারী একই গ্রামের মো. বাশি মিয়ার ছেলে তালিপ মিয়া (২৫)। স্থানীয়দের ভাষ্যমতে, পূর্বপাড়া কাতার মার্কেটের একটি ওষুধের দোকানের সামনে কথা কাটাকাটির জের ধরে ভাতিজা…

Read More