আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি চট্রগ্রাম আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা আস্থার আলো মেধা বৃত্তি পরিক্ষা ২৩ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় ৫শ শিক্ষার্থী একটি কেন্দ্রে বিগত বছর ন্যায় আস্থার আলো মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় চাতরী উচ্চবিদ্যালয় আস্থার আলো বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন আনোয়ারা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম সরোয়ার হোছাইন, নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এস্কান্দর চৌধুরী হিরু, আনোয়ারা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ…
Author: News Editor
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলায় রাস্তার পাশ থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আজ শুক্রবার (৮ডিসেম্বর) বেলা দশ টার দিকে মনিরামপুর-নেহালপুর সড়কের সাতনল-জোড়া পোল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম উপজেলার পাড়িয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হক দফাদারের ছেলে। তিনি ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ জাহাঙ্গীরের মরদেহ নিয়ে যায়। জাহাঙ্গীর আলমের ভাগ্নে মাহফুজ হোসেন বলেন, ‘ঢাকা কলেজের আর্ন্তাতিক হলে থেকে লেখাপড়ার পাশাপাশি আর এফ এল কোম্পানিতে চাকরি…
নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের কার্যক্রম শেষে গত ৩ ডিসেম্বর যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বেগুন বিক্রেতা মোঃ সফিকুল ইসলাম ওরফে মাহাতাব। মনোনয়নপত্র দাখিলের শর্তাবলী পূরণ না করায় ত্রুটিগত কারণে তাঁর প্রার্থীতা পদ বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এদিকে বেগুন বিক্রেতা সফিকুল ইসলাম ওরফে মাহাতাবকে নিয়ে এলাকায় বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম ওরফে মাহাতাব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১…
হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা বেগম (২৮) নামের এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার(০৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে এ ঘটনাটি ঘটেছে।নিহত আমেনা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্দা পশ্চিম বেজগ্রাম এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। এছাড়া সে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের এলাকার সাদা পাগলার মাজার এলাকার নুর হোসেনের মেয়ে। এদিকে মেয়ের মৃত্যুতে পাগল প্রায় বাবা চিতকার করে কাদছেন আর বার বার মূর্চা যাচ্ছেন। এতে গোটা এলাকা জুড়ে চলছে শোকের মাতম। স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী রেজাউনুল হক বাবু বলেন, ওই নারীকে দুপুরের অনেক আগে থেকেই রেল লাইনের উপর বসে ছিলো। এর কিছুক্ষন…
(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে বোরো মৌসুমে রোরো উফশী ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদণা হিসেবে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারি কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ সাইফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপ সহকারি কৃষি কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম, আব্দুর রহিম, শরিফুল ইসলাম,…
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা স্বাধীকার ও স্থানীয় সুশাসন সেমিনার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিডিএ’র সহযোগীতায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়েজানে উপজেলা পরিষদ অডিটোরিয়োমে এ সভা হয়। উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান অনিবাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান জালাল উদ্দীন প্রমূখ। এ সময় সহকারি কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিডিএ’র দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপক এমএ জাকারিয়া, আঞ্চলিক সমন্বয়কারী কাউসারুল আলম, লোহাগাড়া…
রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ তাঁর তিন শিশুসন্তান নিয়ে সহকর্মী উধাও হওয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় ডিমলা থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকার স্বামী। তবে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই শিক্ষক, শিক্ষিকাসহ তাঁর সন্তানদের কোনো হদিস মেলেনি। ঘটনাটি ঘটেছে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামে। অভিযুক্ত শিক্ষক (৪০) উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের বাসিন্দা। স্ত্রীসহ তাঁর তিন সন্তান রয়েছে। ওই শিক্ষিকা (৩৫) একই গ্রামের বাসিন্দা। তাঁরা দুজনই খড়িবাড়ি এলাকার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষিকা তাঁর স্বামীর বাড়ি ছেড়ে তিন শিশুসন্তানসহ ওই শিক্ষকের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী নিউ মার্কেটে এক কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে, উপজেলার হরিরামপুর গ্রামের মৃত রজব আলী (কালা মিয়ার) ছেলে আব্দুস সালাম (৫০) দীর্ঘদিন থেকে জুড়ী নিউ মার্কেটে কেয়ার টেকার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮ টায় বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থলে পৌঁছান। কর্মস্থলে পৌঁছার কিছুক্ষণ পর মার্কেটের দ্বিতীয় তলার অফিস কক্ষে ফ্যানের সাথে সালামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ম্যানেজার প্রদীপ দাস মার্কেটের মালিকদের ঘটনা জানান। খবর পেয়ে মার্কেটের মালিক এম এ মুজিব মাহবুব ও তার বড় ভাই জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক ঘটনাস্থলে ছুটে আসেন। পরে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম (সিআইপি)। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন এম এ রহিম (সিআইপি)। এখন তিনি আপিল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত তিনি। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি’র মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে গত সোমবার (৪ ডিসেম্বর) এ ঘোষণা দেন তিনি। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্রের সাথে দেওয়া তথ্য মতে এক শতাংশ ভোটারের সমর্থক স্বাক্ষরে ঘাটতি ছিল একারনে প্রার্থীতা বাতিল করা হয়। এ ব্যাপারে এম এ…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ বর্ষা কিংবা মুষলধারে বৃষ্টি নয়, এবার ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই তলিয়েছে যশোর শহরের নিম্নাঞ্চল। বিশকিছু জায়গায় পানি উঠায় ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। খাল ও নালাগুলো পরিষ্কার না করায় শীতকালেও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। গতকাল সন্ধ্যা থেকে গুড়িগুড়ি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যশোর পৌর এলাকায়। সামান্য বৃষ্টিপাতেই তলিয়ে গেছে যশোর শহরের নিম্নাঞ্চল। খুবই ধীরগতিতে পানি নিষ্কাশন হওয়ায় তলিয়ে আছে শহরের বিভিন্ন এলাকা। ড্রেন উপচে পানি প্রবেশ করেছে সড়কে। সড়ক ছাপিয়ে সেই পানি ঢুকে পড়েছে উঠানে ঘরবাড়িতে। ভোগান্তিতে পড়েছেন শহরের নিম্নাঞ্চলের বাসিন্দারা। নাগরিকদের অভিযোগ- শহরের ড্রেনগুলো নিয়মিত পরিস্কার না…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ৬৫ হাজার পত্রে আবেদন জমা পড়েছে যশোর শিক্ষাবোর্ডে। পুনঃনিরীক্ষণের আবেদন করে পরীক্ষার্থীরা পরীক্ষকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জে পরীক্ষার্থীরা কতটুকু সফল হবে সেটিই এখন দেখার বিষয়। গত ২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যশোর বোর্ডে এ বছর পাসের হার ছিল ৬৯.৮৮। গতবছর এ বোর্ডে পাশের হার ছিল ৮৩.৯৫। ফলাফল প্রকাশের পর সাতদিনের মধ্যে ব্যাপক সংখ্যক পরীক্ষার্থী তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর ৬৫ হাজার ৩৬৫ পত্রে আবেদন জমা হয়েছে। এরমধ্যে বাংলা প্রথমপত্রে ৪ হাজার ৩৯৪, বাংলা দ্বিতীয়পত্রে…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাষ হচ্ছে পাহাড়ের সুমিষ্ট রসালো কমলা। আব্দুল হালিম নামের এই কমলা চাষি যুবক বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে প্রতারণার শিকার হয়ে শুরু করেন কমলা চাষ। আর এই কমলা চাষ তার বেকারত্বের চাকা ঘুরিয়ে পেয়েছেন সফলতা। ভাগ্য বদলে দিয়েছে কমলা। গত দুই বছরে তিনি দুইশ’ কমলা গাছ থেকে আয় করেছেন প্রায় ৬ লাখ টাকা। গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে শাখাহার ইউনিয়নের বাল্যা গ্রাম। এই গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল হালিম (২৭) বেকারত্বের কারণে অর্থ কষ্টে পড়ে অনেকের পরামর্শে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু ভিসার ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ায় অনেকটা হতাশ হয়ে পড়েন হালিম। সেসময় আবার…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহন করে যশোর জেলার জনগণ। দিবসটি যশোর মুক্ত দিবস হিসাবে মহা সাড়ম্বরে যশোরের আপামর জনগণ নানা আয়োজনে যশোর মুক্ত দিবস উদযাপন করছে। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় টাউন হল মাঠে লাল সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উদ্ভোদন শেষে শুরু হয় বর্ণাঢ্য বিজয় র্যালি। র্যালিটি শহরের ঈদগাহ ময়দান, চিত্রার মোড় হয়ে দড়াটানা দিয়ে বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। প্রায় দুই হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ বিজয় র্যালিতে অংশ নেন। র্যালি শুরুর…
ঢাকা, ৬ ডিসেম্বর,বুধবার: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। সেই নির্বাচন যারা ঠেকাতে চায় তারা রাষ্ট্রদ্রোহী। নির্বাচন ঠেকানো এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা রাষ্ট্রদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহীদের চিহ্নিত করে বর্জন করতে হবে। তাদেরকে প্রতিরোধ-প্রতিহত করতে হবে। রাষ্ট্রদ্রোহীদের স্থান বাংলাদেশে হবে না। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি এই ষড়যন্ত্রের সঙ্গে যুুক্ত। তারা দেশের সংবিধান মানে না। গণতন্ত্র মানে। নির্বাচন মানে না। নির্বাচনে তারা জনগণের সমর্থন পাবে না। তাই তারা ষড়যন্ত্র করে যেনতেন পথে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচনে ছেড়ে এখন ষড়যন্ত্র করতে লিপ্ত।…
মনিরুজ্জামান খান পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: ইউরোপীয় ইউনিউনের অর্থায়নে ও এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে পরিচালিত সুশীল- সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এন্ড রুল অব ল,ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স কনফারেন্সে রুমে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি, কে এম রেজাউল হকের সভাপতিত্বে এবং এসকেএস ফাউন্ডেশন এর সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী মেহেদী হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাহফুজার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক, নাগরিক মঞ্চের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান,ডাব্লিউ ডি…
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) : বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ বুরাক এয়ার (UZ 0222)-এর চাটার্ড ফ্লাইট যোগে লিবিয়ার বেনগাজী হতে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেটমানি হিসেবে ৬ হাজার ৫০০ টাকা এবং কিছু খাদ্য সমগ্রী উপহার দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে…
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (৬ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। তিনি বলেন, ১১০ জন ইউএনওকে বদলির জন্য প্রস্তাব আমাদের কাছে এসেছে। এখনও কমিশন অনুমোদন দেয়নি। গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে সব ইউএনও বদলির জন্য নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠানোর জন্য নির্দেশনা দেয় ইসি। এক্ষেত্রে যেসব ইউএনওদের কার্যকাল এক বছর হয়েছে, তাদের তালিকা আগে পাঠাতে বলা হয়েছিল। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী,…
সুপ্রিমকোর্টে এসে বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে পড়েন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়া শাহজাহান ওমর (বীর উত্তম)। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তর্কাতর্কির একপর্যায়ে বিএনপিপন্থি আইনজীবীদের প্রবল আপত্তির মুখে সমিতি ভবন ত্যাগ করেন শাহজাহান ওমর। পরে দুপুর দেড়টার দিকে তিনি যান ডিবি কার্যালয়ে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহজাহান ওমর। তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী। বিভিন্নভাবে আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। মানুষজন অকথ্য ভাষায় কথা বলে। অনেক সময় আমাকে না পেয়ে আমার স্ত্রী ও ছেলে-মেয়ের ফোনে এমনকি আমার জুনিয়রসহ বন্ধুবান্ধবদের ফোনে ফোন করে মানুষজন আজেবাজে কথা বলে।…
রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহণের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়। বুধবার বিকাল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। রোজিনা আক্তার জানান, মানিকনগর চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দেয়। এরমধ্যে দুটি সম্পূর্ণ ও একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করে।
কয়েক দফায় বাড়ার পর এবার দেশের বাজারে সোনার দাম কমেছে। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এতে এই মানের সোনার ভরির দাম হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। গত এক সপ্তাহ সোনার রেকর্ড দাম ছিল ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে। নতুন দাম…
