- বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ
- ইরান চুক্তি ‘শিগগিরই’ হতে পারে: ট্রাম্প
- ডব্লিউএইচও’র উপদেষ্টা হওয়ায় ড. সাখাওয়াতকে অভিনন্দন জানালেন জাবি উপাচার্য
- প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
- আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার উদ্যোগ নিয়েছে: শামা ওবায়েদ
- জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত
- টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদককান্ডে জড়িত থাকার ঘটনায় জহুরা খাতুন (৪৫) নামে এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার জহুরা খাতুনের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের লক্ষে হামলার অভিযোগ উঠেছে মৃত স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় মা ও মেয়েসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন। এরআগে গত ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন, সাজেদা পারভীন (৪৩), তার মেয়ে জান্নাতুল নাহার কুসুম (১৪), সাজেদা পারভীনের বোন রুমেছা খাতুন (৫২) এবং রহিমা খাতুন (৫৪)। ভুক্তভোগী সাজেদা পারভীন জানান, নিজের দুটি সন্তান জন্মের পর মারা যাওয়ায় তিনি…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলায় এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আলমকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ সদরের মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম এবং অভিযুক্ত আলম একই গ্রামের প্রতিবেশী। আলম দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল এবং কু-প্রস্তাব দিত। চলতি বছরের গত ৭ জানুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে ভিকটিম বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে আলম তার মুখ চেপে ধরে নিজের বসতঘরে নিয়ে যায়। সেখানে খুনের ভয় দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার, নগদ এগারো হাজার আটশো টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে মো. এরশাদুল ইসলাম ভূইয়া ওরফে রুমান (৫৩) ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. জামাল (৪৮)। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৫০ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ আড়াই হাজার টাকাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দুজন নেত্রকোনার ও আরেকজন ময়মনসিংহ জেলা বাসিন্দা। মাদক কারবারিরা হলেন- নেত্রকোনা বারহাট্টা উপজেলার বরহাটি গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো. রুহল আমিন (৩৫) ও পূর্বধলা উপজেলার মানিকদীর গ্রামের মানিকদীর গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে মো. খোরশেদ আলম ওরফে আলম (৩২) এবং ময়মনসিংহের গৌরীপুর থানাধীন শ্যামগঞ্জ গ্রামের মো. শাহজাহানরে…
নিজস্ব প্রতিবেদক: বসন্তের আবহে নেত্রকোনায় উদযাপিত হলো ২৯তম বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নেত্রকোনা সাহিত্য সমাজের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এবার সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন দেশবরেণ্য কবি-সাহিত্যিক আবদুল হাই শিকদার এবং ইতিহাস গবেষক আব্দুল্লাহ আল মাসুম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। গুণী দুজনের একজন উপস্থিত থেকে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন আব্দুল্লাহ আল মাসুম। আরেকজন আবদুল হাই শিকদার গুরুতর শারীরিক অসুস্থতার কারণে আসতে না পারায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন দৈনিক যুগান্তর পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি কামাল হোসাইন। পুরস্কার গ্রহণ করতে…
শেখ শামীম: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের এক সাংগঠনিক সিদ্ধান্তে চণ্ডিগড় ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক চণ্ডিগড় ইউনিয়ন ছাত্রদল এবং চণ্ডিগড় ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটি আজ (শনিবার) থেকে বিলুপ্ত করা হলো। একইসাথে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয় যে, বিলুপ্ত হওয়া এই কমিটিগুলোর কোনো নেতাকর্মী যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার দায়ভার ছাত্রদল বা যুবদল বহন করবে না। সংগঠন দুটির পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যদি কেউ দলের নাম…
শেখ শামীম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তবে এই জয় কেবল সংখ্যার ব্যবধানেই সীমাবদ্ধ নয়; ভোটের সামাজিক বিন্যাস, অংশগ্রহণের ধরন এবং নির্বাচনী কৌশল বিশ্লেষণ করলে একটি বিস্তৃত রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়ে ওঠে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কায়সার কামাল পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট। ব্যবধান ৭০ হাজার ৮৫৫। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। ১২৫টি কেন্দ্র ও একটি পোস্টাল ভোটকেন্দ্রে প্রদত্ত ভোট ২ লাখ ৬০ হাজার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন নেত্রকোনা-১ আসনে (সদর-বারহাট্টা) ধানের শীষে বিজয়ী প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সহধর্মিনী ডা. লুৎফা হক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে অনুষ্ঠিত এ সভায় ডা. লুৎফা হক এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নেত্রকোনার বিদ্যমান সমস্যা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরেন নব নির্বাচিত সংসদ সদস্য নিজের স্বামীর কাছে। ডা. লুৎফা হক জেলার বর্তমান রাস্তাঘাটের বেহাল দশার কথা বর্ণনা করে দ্রুত সংস্কারের দাবি জানান। একই সাথে শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে একটি সুশৃঙ্খল ট্রাফিক সিস্টেম চালুর ওপর গুরুত্বারোপ করেন। একজন চিকিৎসক হিসেবে তিনি জেলার স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতাগুলো…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকরা বাজারে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াত কর্মীরা বিএনপি’র ওই অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সংঘর্ষে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে অনুষ্ঠিত ‘গণভোট ২০২৬’-এর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নেত্রকোনা ৫টি আসনের একটি আসন ছাড়া ৪টি আসনে ‘না’ ভোটের তুলনায় হ্যাঁ’ ভোট বেশি পড়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান আনুষ্ঠিকভাবে নিজ কার্যালয়ে বেসরকারিভাবে গণ ভোটের ফলাফল ঘোষনা করেন। এ ফলাফলে নেত্রকোনা-৪ ((মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ‘হ্যাঁ’ থেকে ‘না’ ভোট বেশি পড়েছে। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা): এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫৬,১৮২ জন। পোস্টাল গণনাকেন্দ্র সহ ১২৫টি ভোটকেন্দ্রের ফলাফলে ‘হ্যাঁ’ পড়েছে ১,৩৭,৬০৫ ভোট এবং ‘না’ ভোট পড়েছে ৭৯,৮২১টি। বাতিলকৃত ভোট ৪২,৭৩০টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৬০,১৫৬। মোট ভোটারের সংখ্যা…
শেখ শামীম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনী ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফল গ্রহণের পর উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল তার প্রতিক্রিয়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “৫ আগস্ট না হলে আজ আপনাদের সামনে আমরা দাঁড়াতে পারতাম না।” ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন…
শেখ শামীম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি দুর্গাপুর ও কলমাকান্দা- উভয় উপজেলাতেই তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা দায়িত্বপ্রাপ্ত দুই সহকারী রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে মোট ১,৫৬,৯২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী (রিকশা প্রতীক) পেয়েছেন মোট ৮৬,৬৭২ ভোট। উভয় উপজেলার বেসরকারি ফলাফল অনুযায়ী, দুর্গাপুর উপজেলায় ভোট প্রদানের হার…
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। লুৎফুজ্জামান বাবর কোনো বাড়তি প্রটোকল বা বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে দুই সন্তানকে সাথে নিজের ভোট প্রদান করেন। তিনি মোহনগঞ্জ উপজেলার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোটদান শেষে গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি ভোট দিতে পেরেছি এবং আমার এলাকার…
শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ সকালে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোটদান শেষে প্রতিনিধির সাথে আলাপকালে নির্বাচনের পরিবেশ এবং তাঁর প্রত্যাশা নিয়ে বিস্তারিত কথা বলেন। বিগত নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের তুলনা করতে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সাল থেকে পরবর্তী নির্বাচনগুলো ছিল মূলত বিশেষ ব্যক্তির ‘ক্ষমতা নবায়নের’ নির্বাচন। তিনি বিষয়টিকে পাসপোর্ট বা ভিসা নবায়নের সঙ্গে তুলনা করে বলেন, “এবারের নির্বাচন জনগণের মতের প্রতিফলনের এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় স্থানীয় রাজনীতিতে এক বড় ধরনের মেরুকরণ ঘটেছে। বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামি সংগঠনের এক ঝাঁক শীর্ষস্থানীয় আলেম আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এ যোগদান করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নেত্রকোনা পৌরশহরের নাগড়া এলাকায় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান উপস্থিত থেকে নবাগতদের স্বাগত জানান। এদিন জমিয়তে যোগদানকারী আলেমদের মধ্যে রয়েছেন- হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, তিনি বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলার সিনিয়র সহ-সভাপতি এবং ইত্তেফাকুল উলামা বৃহত্তম মোমেনশাহীর জেলা সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ সংগঠনের শীর্ষ পদে আসীন। এছাড়াও প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলার অন্যতম…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে উপজেলার বীরমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গভীর রাতে একদল দুর্বৃত্ত জানালা দিয়ে ডিজেল ভেজানো চটের বস্তা ভেতরে ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। তবে কক্ষের ভেতর আসবাবপত্র কম থাকায় এবং আগুন দ্রুত ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিদ্যালয়ের মেঝেও দেয়ালের কিছু অংশে পোড়া দাগ লক্ষ্য করা গেছে। ঘটনার বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, এটি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠান সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এ সম্মেলনে তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানান। ফাহিম রহমান খান পাঠান অভিযোগ করেন, সদর উপজেলার মদনপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে তার নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “গত মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে মদনপুর ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে এবং ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়া বার বার প্রশাসনের কাছে অভিযোগ করা…
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে সেনাবাহিনীর নিয়মিত তল্লাশি অভিযানে ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কের কলুঙ্কা মোড় এলাকায় স্থাপিত সেনাসদস্যদের একটি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদলতের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভাটি লালপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে রিপন মিয়া (২৪) এবং আরেকজন একই জেলার শান্তিগঞ্জ থানার পাগলা গ্রামের মোহাম্মদ আয়ানুল্লাহর ছেলে আব্দুর রহিম ওরফে সিরাজুল (২৫)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এতথ্য নিশ্চিত করেন মোহনগঞ্জ থানার ওসি পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আজ সকলে সাজাপ্রাপ্ত দুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভাটকে কেন্দ্র করে নেত্রকোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজ নিজ দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন। নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, নির্বাচনের দিন এবং এর পরবর্তী সময়ে যেকোনো ধরনের সহিংসতা রোধে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। গুজব ছড়িয়ে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। অস্ত্রধারী বা অপরাধীদের বিরুদ্ধে…