Author: K.M. Shakawat Hosen

শেখ শামীম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দায় আসছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার এই সফরকে ঘিরে উপজেলাজুড়ে এখন সাজ সাজ রব, নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারিকৃত এক সরকারি সফরসূচি এবং স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার ভোর ৫টায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ঢাকার নিউ ইস্কাটন রোডস্থ গ্র্যান্ড টেরেসের বাসভবন থেকে সড়কপথে নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৮টায় তাঁর কলমাকান্দায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর সকাল ১০টায় কলমাকান্দা উপজেলা পরিষদ…

আরও পড়ুন

শেখ শামীম: ভাষা শহীদদের আত্মত্যাগের অমলিন স্মারক শহীদ মিনার। এটি বাঙালি জাতির অস্তিত্ব, মাতৃভাষা ও জাতীয় চেতনার এক পবিত্র প্রতীক। কিন্তু নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারের চিত্র যেন একেবারেই উল্টো। সেখানে শহীদ মিনার প্রাঙ্গণ প্রতি বৃহস্পতিবার পরিণত হয় সাপ্তাহিক কাঁচাবাজারে। বছরের একটি দিন অর্থাৎ ২১শে ফেব্রুয়ারিতে এর কদর বাড়লেও, বাকি সময় এটি থাকে চরম অবহেলা আর বাজারের দখলে। দেখা যায়, শহীদ মিনারের পবিত্র বেদি, সিঁড়ি ও এর আশপাশজুড়ে স্তূপ করে রাখা হয়েছে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, বেগুন, লাউসহ নানা ধরনের শাকসবজি ও কৃষিপণ্য। বস্তা ওঠানো-নামানো, ওজন মাপা আর ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিস্ময়কর ও হতাশাজনক বিষয় হলো, বেচাকেনার…

আরও পড়ুন

শেখ শামীম: দীর্ঘ ১৭ বছরের এক অদ্ভুত ও কঠিন প্রতিজ্ঞা। দলের চরম দুঃসময়ে পায়ে জুতা না পরার যে শপথ তিনি নিয়েছিলেন, অবশেষে তার অবসান ঘটেছে। ১৭ বছর খালি পায়ে হাঁটার পর আবারও পায়ে জুতা গলিয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাসিন্দা সুরুজ পাঠান। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি। সুরুজ পাঠানের জুতা পায়ে দেওয়ার ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপকভাবে আলোচিত হন। পেশায় গ্রাম্য ধান-চাল ব্যবসায়ী এবং মৃত কাদির পাঠানের ছেলে সুরুজ পাঠানের এই অটল রাজনৈতিক বিশ্বাসের গল্প এখন কলমাকান্দার মানুষের মুখে মুখে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের দিন ঘটেছিল সেই ঘটনা। সুরুজ পাঠানের ভাষ্যমতে,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভাবগাম্ভীর্য, ধর্মীয় সম্প্রীতি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুর্গাপুর পৌরসভার সীমান্তবর্তী কুল্লাগড়া গ্রামের রামকৃষ্ণ আশ্রমে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভক্ত ও অনুসারীরা এই পুণ্য তিথি উদযাপন করেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ঊষালগ্নে মঙ্গলারতি, দেশ ও জাতির সার্বিক শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। দুপুরে ভক্ত ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণের পর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যা অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। রামকৃষ্ণ আশ্রমের অন্যতম সদস্য মিন্টু কুমার সাহার সাবলীল সঞ্চালনায় এবং আশ্রমের সভাপতি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের (জিবিসি) পাঁচ দিনব্যাপী ১৩৫তম বার্ষিক সম্মেলন। দেশের আটটি জেলা থেকে আগত হাজার হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বীর অংশগ্রহণে দুর্গাপুর এখন পরিণত হয়েছে এক বিশাল মিলনমেলায়। পাঁচ দিনব্যাপী এই বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক সম্মেলন চলবে আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত। গতকাল বুধবার সন্ধ্যায় পৌর শহরের জিবিসি মাঠ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মহতী সম্মেলনের উদ্বোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো। এবারের সম্মেলনের মূল সুর বা মূলবচন হিসেবে নির্ধারণ করা হয়েছে বাইবেলের একটি পবিত্র উক্তি- “তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্ত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সন্ধ্যা নেমেছে মাত্র, চারদিকে মাগরিবের নামাজের প্রস্তুতি। ঠিক তখনই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বনতিয়শ্রী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এভাবেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত চারটি পরিবারের বসতঘর ও জীবনের জমানো সম্বল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সামিউল হায়দার শফী। তিনি বলেন, “খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। পরবর্তীতে আজ (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার এবং গৃহহীন পরিবারগুলোকে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধ ও যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জেরে আব্দুল হাই (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি আতাবুর রহমান প্রকাশ ধানুকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে র‍্যাব-১৪ (সিপিএসসি) এর মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল বুধবার বিকেলে ঢাকার কোতোয়ালি থানাধীন নয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাই এবং অভিযুক্তরা প্রতিবেশী ও নিকটাত্মীয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বছরের ৪ ডিসেম্বর বিকেল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের জয়নগর এলাকায় রেডন ও নিউরন নার্সিং কোচিং সেন্টারের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। বেলা হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা নার্সিং কলেজ ও বেলা হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক শহিদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহিদুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক এবং স্বাস্থ্যখাতের বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, “তকদিরে বিশ্বাস রেখে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। নার্স হওয়ার যে স্বপ্ন নিয়ে আপনারা কষ্ট করছেন, মেস বা হোস্টেলে থেকে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত সদস্য ও গোলরক্ষক সেঁজুতি ইসলাম স্মৃতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশগ্রহণকারী অনুর্ধ্ব-১৪ বছর বয়সী ৩৫ জন নবীন অ্যাথলেটিকসদের মাঝে সনদপত্র ও সম্মাননা বিতরণ করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক এবং অপহরণ মামলার এক ভিকটিমকে (স্কুলছাত্রী) উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বুধবার ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা এবং গতকাল মঙ্গলবার দিনগত রাতে ঘাটাইল উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে র‍্যাব-১৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় ‘জমজম’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয় পুদ্দারকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গলাকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় পুদ্দার কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মুক্তিস্মরণী রোডের বলরাম পুদ্দারের ছেলে। র‍্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে র‍্যাবের একটি আভিযানিক দল গলাকাটা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২০১৭ সালের একটি মাদক মামলায় (মামলা নং-১৩(৫)১৭) এক বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয় পুদ্দারকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানায় দায়ের করা এক নাবালিকা ধর্ষণ মামলার পলাতক আসামি জয়নাল আবেদীন বাদশাকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন বাদশা ওরফে রুপচাঁন ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ (বুধবার) বিকেল ৩টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) জানান, ভিকটিমের মা ও অভিযুক্ত জয়নাল আবেদীন পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। ভিকটিমের মা পেশায় একজন গৃহপরিচারিকা। চলতি বছরের ২৫ জানুয়ারি বেলা পৌনে ৩টার দিকে ভিকটিমকে একা পেয়ে টিভি দেখার…

আরও পড়ুন

শেখ শামীম: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তাকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর খসড়া তালিকার তার নাম দেখা যায়। এরআগে সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ গ্রহণের জন্য টেলিফোনে আমন্ত্রণ জানানো হয়। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই সরাসরি মন্ত্রীসভায় স্থান পাওয়া নেত্রকোনাবাসীর জন্য একটি বড় চমক। মঙ্গলবার দুপুরে ব্যারিস্টার কায়সার কামাল নিজেই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, তাকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে নেত্রকোনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “পবিত্র মাহে রমজান মাসে আমাদের সবাইকে সংযমের পরিচয় দিতে হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও ব্যবসা করতেন। ব্যবসায়ীরা যেন অধিক মুনাফা…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে খ্যাতিমান বাংলাদেশী প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক, লোকসাহিত্যের সংগ্রাহক, পত্রিকার সম্পাদক ও একজন রাজনীতিবিদ এবং একুশে পদকপ্রাপ্ত খালেকদাদ চৌধুরী কেবল একটি নাম নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান এবং একটি যুগের নির্মাতা। নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়াস্থ বকুলতলায় আয়োজিত ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার-১৪৩২’ প্রদান অনুষ্ঠানে পিতার স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন খালেকদাদ চৌধুরীর পুত্র ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। বসন্ত উৎসব ও সাহিত্য আয়োজনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তৃতায় তিনি নেত্রকোনার সাহিত্য আন্দোলন ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। স্মৃতিচারণ করতে গিয়ে হায়দার জাহান চৌধুরী বলেন, ষাটের দশকে সরকারি চাকরি থেকে অবসর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে র‍্যাব-১৪-এর অভিযানে ২১০ গ্রাম হেরোইনসহ মো. হেলাল উদ্দিন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা। আটককৃত মাদককারবারির কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ (সিপিএসসি) এর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল দিনগত রাত আড়াইটার দিকে ওই মাদককারবারিকে আটক করে র‍্যাব। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ (সিপিএসসি)-এর একটি আভিযানিক দল গত আজ (মঙ্গলবার) রাত আনুমানিক আড়াইটার দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানাধীন সানকিপাড়া এস.এ সরকার রোড এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. চন্নু মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃত মো. চন্নু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া (টেম্পুস্ট্যান্ড) এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে র‍্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, চন্নু মিয়া কিশোরগঞ্জ সদর থানার ২০২১ সালের একটি মাদক মামলার (মামলা নং-৩২, জিআর নং-৭৯) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ (বলাৎকার) মামলায় অভিযুক্ত পলাতক আসামি মো. এছাহাক আলীকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃত এছাহাক আলী ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া অফিসার (সিনিয়ার সহকারী পরিচালক)। এরআগে গতকাল সোমবার টাঙ্গাইল জেলার সখিপুর থানার কুতুবপুর বড় চাওনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, ভিকটিম শিশুটির বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে তার নানার বাড়িতে বসবাস করত। গত ২ ফেব্রুয়ারি সকালে শিশুটি তার নানার সাথে কৃষি জমিতে যায়। কাজ শেষে ফেরার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক (৭০) হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন ইব্রাহিম মাসুদ (৪০) এবং সাজেদা আক্তার (৩৭)। তারা দুজন এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল রবিবার রাত পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নানশ্রী জয়কা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আবু বক্কর সিদ্দিকের সঙ্গে গ্রেপ্তারকৃতদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। চলতি বছরের ২৩ জানুয়ারি বিকেলে নামাজ শেষে বাড়ি ফেরার…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: মানুষ তাঁর নশ্বর দেহ ত্যাগ করলেও কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন আজীবন। সেই মানবিক দর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মরহুম শরীফুন্নবী বাদু’র পরিবার। তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের প্রচলিত গণ্ডি পেরিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আয়োজন করা হয় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী পশ্চিম বাজারস্থ ‘জোবায়দা ম্যানশন’-এ এমন মহতী কার্যক্রম পরিচালিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নিম্নআয় ও সুবিধাবঞ্চিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পে আগত রোগীদের সুশৃঙ্খলভাবে সেবা নিশ্চিত করতে গঠন করা হয় পৃথক বুথ। বিশেষজ্ঞ…

আরও পড়ুন