Author: K.M. Shakawat Hosen

কে.এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামি মো. শফিকুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি মদন উপজেলার দৌলতপুর গ্রামের সনজু মিয়ার ছেলে। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সহকারি পুলিশ সুপার মো. আব্দুল হাই। তিনি কিশোরগঞ্জ র‌্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়ক ও মিডিয়া অফিসার। এরআগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আসামি মো. শফিকুল ইসলামকে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল র‌্যাব-১১ এর সহায়তায় নরসিংদীর সদর থানাধীন শিক্ষা চত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। র‌্যাবের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই জানান, গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে…

আরও পড়ুন

কে.এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় ওজন স্কেল টোল প্লাজায় দুর্নী‌তির দায়ে নগদ অর্থ ও গাঁজাসহ তিনজনক‌ে আটক করে‌ছে সেনাবা‌হিনী। এ অ‌ভিযা‌নে ছয়‌টি মোব‌াইল ফোন, এক‌টি ল‌্যাপটপ, নগদ ৬৫ হাজার ৬৫ টাকা, চার গ্রাম গাঁজা ও এক‌টি গা‌ড়ি (ঢাকা মেট্রো ঘ- ২১৭৩৯৯) জব্দের পরে পূর্বধলা থানা পু‌লি‌শের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকৃতরা হ‌লেন- ঢাকা খিলগাঁও ১৬ রোড ৯/ক এর আব্দুর রশিদ বেপারীর ছে‌লে মো. আলমগীর কবির। ঢাকার রামপুরা বনশ্রীর ব্লক-ডি, রোড-৪ এর নুর মোহাম্মদের ছে‌লে মো. তানভীর হোসেন এবং রাজধানীর বউব‌াজার এলাকার ৪নং রোডের নূর মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন। বৃহস্প‌তিবার (২১ অ‌ক্টোবর) সকালের দি‌কে এসব তথ‌্য ‌নি‌শ্চিত ক‌রেন দুর্গাপুর সেনা ক‌্যা‌ম্পের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারের ব্যবসায়ী নওয়াব আলীর দোকানে বিগত আওয়ামী লীগ আমলে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও লুটপাট হয়েছে। হামলাকারীরা দোকানের সব মালামাল লুট করে নিয়ে যায় আওয়ামী লীগের ক্যাডাররা। উল্টো মিথ্যা মামলা দিয়ে করে হয়রানি। এমন আরও অনেক ব্যবসায়ীর দোকানে লুটপাট হয়েছে। মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে অনেককে। তবে আওয়ামী লীগ সরকার পতন হলেও অনেক দোসর বিএনপি সেজে তাদের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাজারের আরেক ব্যবসায়ী মানিক মিয়ার দোকানেও হামলা লুটপাট হয় একই কায়দায়। ৪-৫ লাখ টাকার মালামাল লুটের পরে দেওয়া হয় মামলা। গত তিন বছর ধরে তিনি ঢাকায় পালিয়ে ছিলেন। এখন…

আরও পড়ুন

কে.এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার আটপাড়া উপ‌জেলায় শুনই নদী থে‌কে অ‌বৈধভাবে বালু উত্তোল‌নের দা‌য়ে এক ব‌্যক্তি‌কে অর্থদন্ড প্রদান এবং এর সা‌থে জ‌ড়িত থাকার অপরা‌ধে আরো তিন ব‌্যক্তি‌কে মুচ‌লেকার বিন‌িম‌য়ে ছে‌ড়ে দ‌েওয়া হ‌য়ে‌ছে। বুধবার (২০ ন‌ভেম্বর) রাতে ভ্রাম্যমান আদালতের মাধ‌্যমে এমন ধর‌নের সাজা‌ প্রদান ক‌রেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা। ভ্রাম‌্যমান আদালতে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত ব‌্যক্তি হ‌লেন মো. মিনারুল ইসলাম (২৫)। তি‌নি আটপাড়ার মোবারকপুর গ্রা‌মের মো. সাইকুল ইসলামের ছে‌লে। মুচ‌লেক‌ দেওয়া ব‌্যক্তিরা হ‌লেন, জেলার আটপাড়ার গাভুরকাছ গ্রা‌মের মো. সে‌লিমের ছে‌লে মো. ইবাদুল ইসলাম (২২) ও সদর উপ‌জেলার বাইশদার গ্রা‌মের প‌রি‌তো‌ষের ছে‌লে হৃদয় (২৫) এবং…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে আব্দুল বারেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বারমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক একই গ্রামের মৃত জমির আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুল বারেক দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। আজ (মঙ্গলবার) সকালে সে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে বমি করতে থাকেন এবং অস্বাভাবিক আচরণ করেন। এ সময় আশেপাশের লোকজন এসে বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।  এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বারেকের মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৭টা) বৃদ্ধের মৃতদেহ থানায় রয়েছে। এ ব্যাপারে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাহাদাত হোসেন কাজল এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করেন, ওসি দুর্গাপুর থানা বাচ্চু মিয়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, মরহুমের ছেলে সাংবাদিক আবিদ হাসান বাপ্পি সহ প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় চাঞ্চল্যকর খায়রুল ইসলাম রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হক রাকেলকে (২৩) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মো. আব্দুস সালামের সাথে তারই প্রতিবেশী আব্দুস সাত্তারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের পুত্র খায়রুল ইসলাম রিয়াদ ঘটনার আগের দিন তার ফুফীর বাড়ী লাইটে বেড়াতে যায়। গত ১৯ মে দুপুর ১২টার দিকে আব্দুস সালামের পুত্র নাজমুল হক রাকেলের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জ্বিত গয়ে আব্দুস সাত্তারের পুত্র আজহারুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় তার মামাতো ভাই…

আরও পড়ুন

কে.এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা সদর উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোণার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র তত্ত্বাবধানে “অধিকার‍‍ এখানে, এখনই (RHRN-2)‍ প্রকল্পে”র আওতায় দক্ষতাবৃদ্ধির মাধ্যমে তরুণরা নিজেদের চাহিদা অনুযায়ী অধিকার আদায়, তরুণদের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার বিষয়ে গনজাগরণ তৈরি, তরুণদের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার ন্যাযতা প্রাপ্তির বিষয়ে সুশীল সমাজ একত্রিত ও শক্তিশালীকরণ প্রভৃতি বিষয় এ সভায় তোলে ধরেন আলোচকরা। স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র ব্যবস্থাপক কোহিনূর বেগমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা সদর উপজেলার নবাগত…

আরও পড়ুন

কে.এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মালিকবিহীন ১২১টি ভারতীয় কম্বল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে সেনা অভিযানে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক যায়নি। চোরাইপথে আসা উদ্ধারকৃত ভারতীয় কম্বলগুলো পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কলমাকান্দা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব। তিনি জানান, গত ১৮ নভেম্বর (সোমবার) দিনগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা সেনা ক্যাম্প কর্তৃক উপজেলার চকপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বাড়িটি তল্লাশিকালে ১২১ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয় এবং…

আরও পড়ুন

কে.এম. সাখাওয়াত হোসেন: ২৮ বোতল বিদেশী মদসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ওল্ড মংক ব্র্যান্ডের ২৩ বোতল ও পাঁচ বোতল রয়েল স্টেইজ ব্র্যান্ডের বিদেশী মদ। এ কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। আটককৃত যুবকদ্বয় হলেন- আব্দুল খালেকের ছেলে শাজাহান মিয়া (৩৫) ও মসলামুদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (২৬)। তারা দুজনে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নয়নকান্দি গ্রামে বাসিন্দা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা। তিনি…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার এবং এর সাথে জড়িত থাকায় এক নারীসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- কৃষক মো. কামরুল ইসলাম (৪৭) তিনি নেত্রকোনা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। একই গ্রামের আরেকজন গৃহিনী রুমা আক্তার (৩০) মো. শাহিন আলমের স্ত্রী। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা। মেজর জিসানুল হায়দার জানান, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে সেনা সার্জেন্ট মো.…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক পৃথক অভিযানে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুজন নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি। সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা কথা জানায় থানা পুলিশ। এরআগে গত রবিবার রাতে গ্রেফতারকৃত আ.লীগের দুই নেতাকে ডিবি পুলিশ নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেফতারকৃতদের একজন হলেন- সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লাল মিয়া (৫২) । তিনি দক্ষিণ বিশিউড়া দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। উপজেলার সিংহের বাংলা গ্রামের উজ্জল মিয়া বাদী হয়ে দায়ের করা মামলার আসামি লাল মিয়া। আরেকজন হলেন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের পৌর শাখা ও যুব জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার মারকাযুল উলুম মাদরাসায় এ কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন ও কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা আল্লামা আব্দুর রবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী সা’দ আহমাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতী তাহের কাসেমী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহ সভাপতি হাফেজ আবুল কাশেম, যুগ্ম-সাধারন সম্পাদক মুফতী আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবদক: বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. সালেকুল হাসান লেলিনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মো. সালেকুল হাসান লেলিন পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের আল মবিন রোডের মৃত. ডা. বদরুদ্দীন আহমেদের ছেলে। সোমবার (১৮ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রবিবার রাতে পৌরশহরের আল মবিন রোডে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালানো হয়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে…

আরও পড়ুন

কে.এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় জুয়ার আসর পরিচালনার অপরাধে এক সাবেক সেনা সদস্যসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। এ অভিযান পরিচালনার সময়ে নগদ পাঁচ হাজার চারশো টাকা, আট সেট তাস ও একটি মোবাইল ফোন জব্দ করে সেনা সদস্যরা। আটককৃতরা হলেন- পৌরশহরের সাতপাই চক্ষু হাসপাতাল সংলগ্ন মৃত মোসলিম উদ্দিনের ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য এসএম মোসেক কাক্কা বুলবুল এবং জুয়ার আসর পরিচালনায় আটক আরেকজন পৌরশহরের খতিব নগুয়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. আলামিন (৪৫)। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে আটক দুজনকে নেত্রকোনা মডেল থানা পুলিশে কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। একই দিন রাত ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা দুর্গাপুরে কৃষক রফিকুল ইসলাম ওরফে রহিত মিয়ার হত্যা মামলার রায়ে আটজনকে যাবজ্জীবন দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এসময় প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের কারাদণ্ড প্রদানের নির্দেশ দেন বিচারক। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, দুর্গাপুর উপজেলার নন্দেরছটি গ্রামের ইসমাইল হোসেন, কাজল মিয়া, মজিবুর রহমান, আশ্রব আলী, ছামেদুল, শাজাহান আলী, নজরুল ও নুরুল আমিন। জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীর সমর্থন করা এই নিয়ে দ্বন্দ্বে পরাজিত প্রতিপক্ষ তোতা মেম্বারের সমর্থকদের সাথে বিরোধ দেখা…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধপথে আনা ৩৫২ পিস ভারতীয় কম্বল পাচারের সাথে সংশ্লিষ্ট থাকায় এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা। রবিবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পুলিশ কনস্টেবল (বিপি নং- ৯৪১৪১৭৬০০৮) মো. আল আমিন মিয়া (৩০)। বর্তমানে তিনি কলমাকান্দা থানায় কর্মরত এবং তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিকপুর গ্রামে। আরেকজন হলেন- কলমাকান্দার ধোয়ারিকোনা গ্রামের আব্দুল আলিম (৪৫)। এ ঘটনায় জব্দকৃত অন্যান্য তালিকায় রয়েছে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২৪-৩২৫৬), ‍দুটি মোটরসাইকেল, একটি ড্রাইভিং লাইসেন্স, তিনটি মোবাইল ফোন,…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা কেন্দুয়া থানায় দ্রুত বিচার আইনে দায়ের মামলার পলাতক আসামি কামরুল হাসান ভুঁইয়াকে (৫০) গ্রেফতার র‌্যাব-১৪। তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং উপজেলার দিগদাইর গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের কোতোয়ারী থানা এলাকা হতে কামরুল হাসান ভুঁইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের একটি আভিযানিক দল। তিনি জানান, গত ২৮ জুলাই বিকেল ৪টার দিকে কামরুল হাসান ভুঁইয়ার নেতৃত্বে এজাহারে অন্যান্য অপরাপর এজাহারনামীয়…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: ভারতীয় কম্বলসহ নেত্রকোনার কলমাকান্দায় মো. লোকমান (৪৩) নামে এক বাসের সুপারভাইজারকে আটক করেছে সেনাবাহিনী। তিনি কলমাকান্দার মাইসগানগা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। শনিবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাবনি এলাকা থেকে তাকে আটক করা হয়। বেলা সোয়া ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবনি এলাকায় সেনা ক্যাম্পের সার্জেন্ট নাসিরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। বেলা ১২টার দিকে ঢাকাগামী ‘পাহাড়ি ট্রাভেলস’ নামক বাসে তল্লাশী করে সাতটি ভারতীয় কম্বর জব্দ করে টহল দলটি। এর সাথে জড়িত থাকায় বাসের…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: বাসের যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ অপরাধে দুজনকে ঘটনাস্থল থেকে এবং আরেকজেনকে লাক্সারী হোটেল থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দুর্গাপুরের মাঝাইল গ্রামের আব্দু মোতালেবে ছেলে মো. জুয়েল ও উকিলপাড়া এলাকার ওয়াস করুনির ছেলে মো. মোবারক এবং নেত্রকোনা সদরের তপন সাহার ছেলে কুনাল সাহা। শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা। তিনি জানান, গত ১৪ নভেম্বর দিনগত রাত ৭টার দিকে স্থানীয় জনগণ বাস ডাকাতির তথ্য সেনা ক্যাম্পে প্রেরণ করেন।…

আরও পড়ুন