Author: Saizul Amin

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস রাজনৈতিক দল চিনে না, প্রতিদিনই হারাচ্ছি মূল্যবান প্রাণ দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তাই এই সময়ে দোষারোপের রাজনীতি নয়, নয় অন্ধ সমালোচনার তীর ছোঁড়া, সবাইকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ রবিবার তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। কাদের বলেন, সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।…

Read More

বিদেশি সাংবাদিকদের গতিবিধি চিহ্নিত করে তাদের কার্যক্রম রুখতে নজরদারি বাড়িয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি)। এছাড়া তাদের ভয়ভীতি দেখানো এবং মারধরেরও অভিযোগ রয়েছে। চীনের মানবাধিকার অ্যাক্টিভিস্ট জিয়ানলি ইয়াং এ ব্যাপারে ম্যাগাজিন ‘ন্যাশনাল রিভিউ’-তে একটি প্রতিবেদন লেখেন। সেখানে তিনি বলেছেন, চীনে বিদেশি সাংবাদিকরা প্রতিবেদন তৈরি করতে গেলে তাদের নজরদারিতে রাখার ইতিহাস দীর্ঘ সময়ের। এমনকি গত বছর করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার মধ্যেও তার ব্যতিক্রম ঘটেনি। জিয়ানলি ইয়াং লিখেছেন, চীনে বিদেশি সাংবাদিকদের রিপোর্টিংয়ের বিষয়টি নজরদারিতে রাখার ব্যাপারে সিসিপির দীর্ঘ সময়ের ইতিহাস রয়েছে। এমনকি ২০২০ সালে করোনাভাইরাস ছড়ানোর বছর এবং করোনা মহামারি আকারে দেখা দেওয়ার বছরেও কোনো ব্যত্যয় ঘটেনি। করোনাভাইরাস বিস্তার পর্যবেক্ষণ ও নজরদারিতে…

Read More

দেশে ৮ম দিনে আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৪ হাজার ৮৪২ জন। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ২৮ হাজার ৩৯২ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ লাখ ৩৬ হাজার ৬০৯ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৭০ লাখ ৫০ হাজার ৬৯৯ ডোজ। অন্যদিকে সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৫৭তম দিনে আজ প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ১৫ হাজার ৪৮ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২ হাজার ৩৫১ জন। এ পর্যন্ত দেশে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৭ লাখ ১৪ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৪৩ হাজার ৪৩৫ জন এবং নারী ২১ লাখ ৭০…

Read More

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ। আজ দুপুরে মামুনুলের গ্রেফতার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার (মামুনুল) বিরুদ্ধে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা, থানায় হামলা, রেজিস্ট্রার অফিসে হামলা ভাঙচুরসহ অনেকগুলো মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলছিল। আমরা দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিলাম, পাশাপাশি এসব মামলার তদন্ত করছিলাম। তদন্তে তার সুস্পষ্ট সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। ডিসি আরও বলেন, পল্টন থানাসহ সারা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও ভাংচুরের ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। অধিকাংশ মামলা মামুনুল হককে আসামি করা হয়েছে। সে উস্কানিমূলক…

Read More

আফগানিস্তানে পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে এক পরিবারের আট ব্যক্তিকে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার দেশটির পূর্ব নানঘর প্রদেশে এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। জানা গেছে, আফগানিস্তানে জালালাবাদের ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়। আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদের চাচাতো ভাই। আফগান পুলিশ সূত্র জানিয়েছে, তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা। এ আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

Read More

চলমান সর্বাত্মক লকডাউনের ৫ম দিন এলিফ্যান্ট রোডে এক নারী চিকিৎসক ও পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এলিফ্যান্ট রোডে পুলিশ চেকপোস্টে এক নারী চিকিৎসক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

Read More

কঠোর লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে পুলিশের চেকপোস্টে আগের দিনের তুলনায় বেশি কড়াকড়ি দেখা গেছে। চেকপোস্টে আগের মতোই গাড়ি থামিয়ে পুলিশ মুভমেন্ট পাস আছে কি-না চেক করছেন। পাস না থাকলে তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। মোটরসাইকেল ও প্রাইভেটকারগুলোকে মামলা দিতেও দেখা গেছে। রবিবার সরেজমিনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে ঘুরে দেখা গেছে- সড়কে যানবাহনের চাপ বেড়েছে। রাজধানীর মূল সড়কগুলোও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশার দখলে। অন্যদিকে, আসাদগেট মোড়ে পুলিশের কোনো চেকপোস্ট না থাকলেও কিছুটা দূর ফার্মগেট মোড়ে পুলিশের কড়া চেকপোস্ট। এছাড়া মোহাম্মদপুর, গাবতলী, শ্যামলী, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে। রাজধানীর পল্টন মোড়ে চেকপোস্টে আসা…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্যে ইলিয়াস আলীকে নিয়ে বিএনপির দীর্ঘ মিথ্যাচারের ভয়ঙ্কর রূপ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।রবিবার দুপুরে করোনা মোকাবিলায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রি টেলিহেলথ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির মিথ্যাচারের থলের বিড়াল বেরিয়ে এসেছে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বারবার মিথ্যা অভিযোগ করা হয়েছে সরকার ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইলিয়াস আলীকে গুম করার পেছনে জড়িত বিএনপির ভেতরে থাকা কতিপয় নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কথায়…

Read More

রাজধানীর মহাখালীর ডিএনসিসির ভবনে দেশের সর্ববৃহৎ ১০০০ শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কাল সোমবার সকাল থেকেই হাসপাতালটিতে রোগী ভর্তি শুরু হবে। হাসপাতালটিতে আইসিইউ বেড আছে ১১২টি। এইচডিইউ বেড ২৫০টি। এ ছাড়া ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এই বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। হাসপাতালটিতে জরুরি ওয়ার্ডে ৫০টি বেড রাখা হয়েছে। এই ৫৫০টি বেডের বাইরে আরও ৪৫০টি বেড থাকবে, সেখানে মারাত্মক আক্রান্ত ননÑ এমন রোগীদের রাখা হবে। হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, মেজর জেনারেল শাকিল আহমেদ, মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান, স্বাস্থ্য…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুইটি বিশেষ ফ্লাইটে করে সৌদি আরব ও ওমান গেলেন ৪৭৬ জন প্রবাসীকর্মী। আজ রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটে তারা যাত্রা করেন। বিমানবন্দর সূত্র জানায়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও মধ্যপ্রাচ্যে ও সিঙ্গাপুরে প্রবাসীকর্মীদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে। আজ সকাল থেকে দুটি বিশেষ ফ্লাইটে সৌদি আরব ও ওমানের উদ্দেশে রওনা হন ৪৭৬ জন প্রবাসীকর্মী। তাদের মধ্যে বিমানে ২৭১ জন ও এয়ার অ্যারাবিয়ায় ২০৫ জন যান। আজ রাত ১২টা পর্যন্ত আরও নয়টি ফ্লাইটে দেড় সহস্রাধিক যাত্রীর বিভিন্ন দেশে যাওয়ার শিডিউল রয়েছে।

Read More

অডিও ক্লিপ বিতর্কে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে ‘অবৈধ’ ও ‘বেআইনি’ভাবে আড়িপাতা হয়েছে বলে তাদের অভিযোগ। শনিবার তৃণমূলের এক প্রতিনিধি দল কমিশনের দফতরে গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ জানায়। তারা ‘তদন্ত’ ও ‘উপযুক্ত ব্যবস্থা’ নেওয়ার দাবি জানান। ওই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিন্‌হা এবং দলীয় নেতা পূর্ণেন্দু বসু। শুক্রবার সন্ধ্যায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে ১ মিনিট ২০ সেকেন্ডের একটি অডিও ক্লিপ শুনিয়ে অমিত দাবি করেন, সেটি মমতা ও কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা…

Read More

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে যেসব নেতাকে মির্জা আব্বাস সন্দেহ বা দায়ী করছেন তাদের নাম জনসম্মুখে প্রকাশের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রবিবার এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ আহবান জানান।

Read More

না ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুচ আলী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে তাড়াশ-রায়গঞ্জ তথা চলনবিল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা গাজী ম.ম.…

Read More

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেয়া হয়। এসময় এক সংবাদ ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. হারুণ আর রশিদ বলেন, আপাতত মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। তবে এর আগ পর্যন্ত তাকে তেজগাঁও থানায় রাখা হবে। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, গোয়েন্দা পুলিশের একাধিক টিমের যৌথ অভিযানে মামুনুলকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য,…

Read More

বাংলাদেশ থেকে সৌদি আরবে ফ্লাইট ল্যান্ডিং অনুমতি মিলেছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেইসঙ্গে আজ রবিবার সারাদিনে পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত আছে। রবিবার গণমাধ্যমকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাপরিচালক তাহেরা খন্দকার বলেন, বিশেষ ফ্লাইট পরিচালনার দ্বিতীয় দিনে কোনো সমস্যা নেই। সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি মিলেছে। জেদ্দায় অনুমতি ছিল কিন্তু রিয়াদ ও দাম্মামে পৃথকভাবে অনুমোদন নিতে হয়। আমরা সব অনুমোদন পেয়েছি। আজ দাম্মামে বাড়তি একটি ফ্লাইট যুক্ত হয়েছে। তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টার মধ্যে রিয়াদের উদ্দেশে বিশেষ ফ্লাইট রওনা দিয়েছে। পাশাপাশি ওমানের মাস্কাটে ও দুবাইয়ে রওনা হয়েছে বিশেষ ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক…

Read More

অ্যান্টিজেন এবং আরটিপিসিআর টেস্ট করে এখন করোনাভাইরাস চিহ্নিত করা হচ্ছে। তবে বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন কিছু কুকুরকে প্রশিক্ষণ দিয়েছেন যারা মূত্রের গন্ধ শুঁকে বলে দিতে পারে আপনি করোনা সংক্রমিত কিনা। দাবি করা হচ্ছে, এর কার্যকারিতা নাকি ৯৬ শতাংশ সফল হতে চলেছে। এর ফলে নাক এবং মুখে আর টেস্ট কিটের কাঠি লাগাতে হবে না। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া স্কুল অফ ভেটেরিনারি মেডিসিন ওয়ার্কিং ডগ সেন্টারের কর্তা সিনথিয়া ওটো জানিয়েছেন, কুকুরের মাধ্যমে পরীক্ষার পদ্ধতিটি ব্যবহারিকভাবে প্রয়োগ করা কঠিন। কারণ এতে জীবপ্রেমী সংস্থাগুলি প্রশ্ন তুলবে। তবে কুকুরের বিশেষত্ব হলো তারা প্রস্রাবের গন্ধ শুঁকে বলে দেবে আপনি করোনা আক্রান্ত কিনা। তিনি দাবি করেছেন, কুকুর…

Read More

মহামারী করোনাভাইরাসের এই সময়ে অনেকেই একা একা স্বজনছাড়া দিন কাটাচ্ছেন। হাসপাতালে ভর্তি অনেকেই আছেন তারা দিনের পর দিন স্বজনের দেখা পান না। এই কঠিন সময়ে মা-ছেলের একটি ছবি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ছেলে শরীরের সঙ্গে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রে‌খে‌ছেন। মোটরসাইকেলের পেছ‌নে ক‌রোনায় আক্রান্ত মা ব‌সে আছেন। সেই  স্কুল শিক্ষিকা মা‌কে লকডাউ‌নের সময় মোটরসাইকেলে ক‌রে শ‌নিবার (১৭ এপ্রিল) বি‌কে‌লে শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে নিয়ে এসে‌ছেন তার ছে‌লে। লকডাউ‌নে মা-ছে‌লের এমন বিরল দৃশ্য শনিবার বিকেল ৩টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় মসজিদ গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে স্থা‌নীয়রা ধারণ ক‌রে‌ছেন। এমন‌কি সেখানে চেকপোস্টে উপস্থিত থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের…

Read More

কোপা দেল রে ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে গতকাল শনিবার (১৭ এপ্রিল) রাতে বিলবাওকে পর্যুদস্ত করে ৩১তম বারের জন্য কোপা দেল রে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। জোড়া গোল করে লিওনেল মেসি ক্লাবের হয়ে সপ্তমবারের জন্য জিতলেন কোপা দেল রে ট্রফি। ৬০ মিনিট পর্যন্ত ম্যাচের গতিপ্রকৃতি দেখে বোঝার উপায় ছিল না বার্সেলোনার লড়াইটা শেষ পর্যন্ত এতোটা সহজ হতে চলেছে। মাত্র ১২ মিনিটের ঝড়ে এদিন বার্সেলোনার সামনে উড়ে যায় অ্যাথলেটিক বিলবাও। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর এদিন ৬০ মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন আতোয়াঁ গ্রিজম্যান। এরপর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি জং। ৬৮ এবং…

Read More

করোনাভাইরাসে (কোবিড-১৯) মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। দেশটিতে এখন প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। আগের দিনের রেকর্ড পরের দিন ভেঙে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১৫০১ জন মারা গেছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত সর্বোচ্চ ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। খবর এনডিটিভির। রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন।

Read More

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রবিবার বেলা ৩ টায় নিজ বাসভবন দক্ষিণ শাহজাহানপুরে সংবাদ সম্মেলন করবেন তিনি। মির্জা আব্বাসের ঘনিষ্ঠ বিএনপির এক কেন্দ্রীয় নেতা জানান, ইলিয়াস আলী ‘গুম’ হওয়ার বিষয়ে শনিবার এক ভার্চুয়াল সভায় মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ নিয়ে মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন তার কিছু অংশ গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। তিনি কি বলতে চেয়েছেন বা কি বুঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা করতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী।

Read More