Author: Saizul Amin

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ, সা‌রিয়াকা‌ন্দি উপ‌জেলা শাখার সা‌বেক সভাপ‌তি ,সা‌রিয়াকা‌ন্দি উপজেলা প‌রিষদের চেয়ারম্যান ও সারিয়াকান্দি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মুনজিল আলী সরকার(৭৪) বুধবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ডাবলু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Read More

মোঃ আরাফাত রহমান (কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) : গত জুনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে আসে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এবং বেশ কয়েকটি বিভাগে শুরুও হয়েছিল পরীক্ষা গুলো। কিন্তু আবারো করোনার প্রকোপ বৃদ্ধি আর দেশ ব্যাপী দফায় দফায় কঠোর লকডাউনের কারণে পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইন পরীক্ষার দিকে নজর দেয় বিশ্ববিদ্যালয়। যদিও ধীরগতির ইন্টারনেট সংযোগ আর উন্নত ডিভাইসের অভাবে বেশ সমস্যায় পড়তে হচ্ছে পরীক্ষা গুলো নিতে। তাছাড়া অনেক শিক্ষক -শিক্ষার্থীদের মধ্যে…

Read More

আরিফুর রহমান, নলছিটি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে প্রতারক চক্র। বুধবার (১৮ আগস্ট )বিকেলে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার ও মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেনকে মোবাইলে ফোন করে প্রতারক চক্র টাকা দাবি করে। এ ঘটনায় নলছিটি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন বলেন, বুধবার বিকেল সাড়ে চারটার সময় ইউএনও স্যারের মোবাইল নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসকের সাথে কথা বলার জন্য বলে। এসময় আমার কাছে টাকা দাবি করে।ইউএনও স্যারের কন্ঠে সাথে কোন মিল পাওয়া যায়নি। পরে ফোন কেটে দেই। কুশঙ্গল…

Read More

করোনা সংক্রমণ স্বস্তিদায়ক হলেই শিক্ষা প্রতিরিষ্ঠান খুলে দেয়ার পকল্পনা আছে, ভার্চুয়ালি হলেও শিক্ষা কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এদিন রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে। এখন দেশের জন্য আপনাদের দেওয়ার পালা। কোনভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

Read More

তালেবানের হাতে কাবুলের পতনের তিনদিনের মধ্যেই আফগানিস্তানে ফিরেছেন সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার। কাতারের দোহা থেকে একটি বিশেষ বিমানে করে মঙ্গলবার আরও ক’জন সিনিয়র তালেবান নেতাকে নিয়ে তিনি কান্দাহারে পৌঁছেন। আমেরিকান হামলার মুখে ২০০১ সালে তালেবানের অন্য নেতাদের সাথে প্রথমে কাবুল, তারপর দেশে ছেড়ে পাকিস্তানে পালিয়েছিলেন বারাদার। এরপর সন্ত্রাসের মামলায় আট বছর পাকিস্তানের কারাগারে ছিলেন। শেষ পর্যন্ত দীর্ঘ ২০ বছরের নির্বাসিত জীবন আর কারাবাসের পর মঙ্গলবার বিজয়ীর বেশে দেশে ফিরেছেন তিনি। তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকেই নতুন একটি সরকার গঠনের জোর তৎপরতা শুরু হয়েছে এবং মোল্লা বারাদারের আফগানিস্তানে ফেরা ইঙ্গিত করছে যে নতুন সরকারের ঘোষণা…

Read More

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছে, যা খুব খারাপ কাজ হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল ‘আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত’। তিনি বলেন, আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি… এটার পেছনে আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে, লাখ লাখ জীবন চলে গেছে, কিন্তু আগের তুলনায় সেখানে কোন পরিবর্তন আসেনি। এটা সবচেয়ে বেশি খারাপ, কারণ সেখানে আপনাকে সব কিছু পুনর্নির্মাণ করতে হবে, এটা আসলে টুকরো টুকরো করে ফেলার মতো। তবে আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে, তার সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প বলেছেন,…

Read More

দেশে একদিনে করোনায় আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার  ৭১৯ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১১২ জন এবং এখন পর্যন্ত  ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৭২১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ১১১টি নমুনা সংগ্রহ এবং ৪১ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৫…

Read More

দেশে করোনার মধ্যে প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। লাল বার্তা নিচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৭৩ জন। আগস্ট মাসের ১৮ দিনে ৪ হাজার ২৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত  ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের এই কয়েকদিনেই মারা গেছেন ১৮ জন আর জুলাইতে ১২ জন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ  স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায়…

Read More

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যেকোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদেরও তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে। বুধবার এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা দেওয়া সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এতে বলা হয়, করোনা অতিমারির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কী কী ব্যবহারিক করতে হবে তাও উল্লেখ…

Read More

তালেবানের কবলে পড়া কাবুলের আকাশপথে ঢুকতে পারছে না বহু দেশ। যার জেরে ভারতের আকাশপথ থেকেও বিমান ঘুরিয়ে নিচ্ছে সংস্থাগুলি। সেটা হলে অচিরেই বড়সড় আর্থিক লোকসানের মুখে পড়তে পারে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এশিয়া থেকে ইউরোপ যাওয়ার অন্যতম রাস্তা ভারত, পাকিস্তান, আফগানিস্তানের আকাশপথ ধরে ইউরোপের সীমান্তে ঢোকা। কিন্তু সাম্প্রতিক সময়ে বহু বিমান সংস্থাই আফগানিস্তানের আকাশপথ ব্যবহার করতে চাইছে না। কোনো কোনো দেশ ইতোমধ্যেই দেশের বিমান সংস্থাগুলিকে যাত্রাপথ বদলের নির্দেশ দিয়েছে। মুশকিল হলো, যাত্রাপথ বদলালে বহু বিমান ভারতের আকাশপথও ব্যবহার করতে পারবে না। তাদের সম্পূর্ণ অন্য রাস্তা নিতে হবে। যার জেরে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। বিমানবন্দরের এক কর্মকর্তা সংবাদ…

Read More

করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি। এর আগে গত ১৯ জুলাই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া।

Read More

দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ হাজার ৪৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে, দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর তুলনায় মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার দুপুরে দেশের সার্বিক করোনা এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ আশঙ্কার কথা জানিয়েন অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি রোগীর সংখ্যার দিকে তাকাই তাহলে এই ৬ হাজার ৪৫০ জন রোগীর বিপরীতে এতো মানুষের মৃত্যু, এটি অত্যন্ত শঙ্কার কারণ। নাজমুল ইসলাম বলেন, বর্ষাকাল এলে আমরা দেখি যে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর আগে, সকাল থেকে নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করছিল। এদিকে আকস্মিক ফেরি চলাচল বন্ধ রাখার কারণে বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা কয়েকশত যানবাহন চালকেরা বিপাকে পড়েছে। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীতে স্রোতের তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বাঁধার মুখে পরে। পদ্মা পার হতে গিয়ে চ্যানেল অতিক্রমের সময় ফেরিগুলো স্রোত উপেক্ষা করে চলতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইডব্লিইটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুরে একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (১৮ আগস্ট) সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘুল্লার বাজার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন , সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বড় খালের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Read More

আফগান ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গতকাল মঙ্গলবার ওই নেতাদের সঙ্গে ইমরান খানের এই ফোনালাপ হয়। এ সময় তারা আফগানিস্তানের তালেবানের ক্ষমতা দখলসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা ও দেশটির নাগরিকদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন ইমরান খান। ইমরান বলেন, বিদ্যমান সংকটকে পাশ কাটিয়ে আফগানিস্তানকে এগিয়ে নিতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়। পাকিস্তান সকল আফগান নেতার সঙ্গে যোগাযোগ রাখছে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও যুক্ত থাকার অনুরোধ জানান। এসব প্রস্তাবের…

Read More

আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যাওয়ার কয়েকদিনের মধ্যে পুরো দেশ দখল করে নিয়েছে তালেবান। ১৯৯৪ সালে গঠিত তালেবানের বর্তমান শীর্ষ নেতাদের কয়েকজনের পরিচয় দেয়া হলো। হাইবাতুল্লাহ আখুন্দজাদা তালেবানের সুপ্রিম নেতা আখুন্দজাদা এই গোষ্ঠীর রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ ব্যক্তি৷ ২০১৬ সালে তার পূর্বসূরী আখতার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর দায়িত্ব পান আখুন্দজাদা। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুচলাক শহরের এক মসজিদে তিনি প্রায় ১৫ বছর শিক্ষকতা ও ধর্মপ্রচারের কাজ করেন বলে জানিয়েছে রয়টার্স। তার বয়স প্রায় ৬০ বলে মনে করা হয়। মোল্লা মোহাম্মদ ইয়াকুব তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে তিনি। তালেবানের সামরিক অভিযানের দায়িত্বে আছেন ইয়াকুব। ২০১৬…

Read More

কাবুল বিজয়ের পর সোমবার তালেবানদের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত কাবলি পরা তালেবানের নেতারা। উপস্থিত সাংবাদিক। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, এদিন ওই সংবাদ সম্মেলনস্থলে একমাত্র নারী সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের চার্লটি বেলিস। তিনি এদিন প্রচ- সাহসিকতা প্রদর্শন করেছেন। তালেবান নেতাদের সামনে বুলেটের মতো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জানতে চেয়েছেন আফগান নারীদের প্রতি সম্মান জানাবে কিনা তালেবানরা। নারীদের কাজে যেতে দেয়ার অনুমতি দেয়া হবে কিনা। জানতে চেয়েছেন মেয়েরা স্কুলে যেতে পারবে কিনা। আদতে এসব প্রশ্ন যেন লাখো আফগান নারীর মুখের ভাষা হয়ে বেরিয়ে আসছিল তার মুখ দিয়ে। চার্লটি বেলিস কাতারভিত্তিক চ্যানেল আল জাজিরায় কাজ করেন ২০১৯ সাল থেকে। তাকে নিয়ে…

Read More

আফগানিস্তানে মার্কিনপন্থি সরকার হটিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেয়া তালেবানদের দ্রুত সমর্থন দেয়া ও সাহায্য করা প্রয়োজন বলে মনে করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে যে কোনো মুক্তির আন্দোলনকে সমর্থন দিতেন। এটা মনে রাখতে হবে যে তালেবানরাও মুক্তিযোদ্ধা। বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছে। তারা যাতে কট্টরবাদী, ইসলামের নামে ধর্মান্ধতা না করে তার জন্য দ্রুতই তাদের সমর্থন ও সাহায্য করা প্রয়োজন। বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় নাগরিক সমাজের উদ্যোগে ‘করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণের চলাচল সচেতন করা ও মাস্ক বিতরণ’ শুরুর আগে তিনি এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক…

Read More

পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএ) এ তথ্য জনিয়েছেন।

Read More

প্রতারণার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে হেলেনার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার একই থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় হেলেনার জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান। গত কয়েক বছর ধরে আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। গত মাসে ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে বিতর্কিত হন। আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য পদ বাতিল করা হয় তার। গত ২৯ জুলাই রাতে গুলশানের বাসা…

Read More