Author: Saizul Amin

মিনিকেট নামের চাল বাজারে সয়লাব, কিন্তু এনামে কোন ধানের অস্তিত্ব নেই। নাইজার শাইল নামে একটি ধান হলেও, তা এতই সামান্য যে তা দিয়ে বাংলাদেশে নাজিরশাইল নামে যে চালের ব্যপক চাহিদা তার সামান্যই পূরণ করা যাবে। অথচ, বাজারে নাজিরশাইল চালের কোন কমতি নেই? তাহলে এই চালগুলো আসছে কোথা থেকে, কোন ধান থেকে হয়? বাংলাদেশের বাজারগুলো সয়লাব হয়ে আছে মিনিকেট, নাজিরশাইল কিংবা মোটা চালে কিন্তু বাস্তবতা হলো এসব নামের কোন ধানের আবাদ যেমন দেশের কোথাও হয় না তেমনি এগুলো কেউ আমদানিও করে না। বরং কৃষি বিজ্ঞানীরা বলছেন দেশের ধানের মাঠ আর বাজার সয়লাব থাকে ব্রি ধানে, কিন্তু বাজারে ব্রি চাল নামে কোন…

Read More

সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেটের অফিস স্টাফ ক্যান্সার আক্রান্ত হাফিজুলের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য আমেরিকা প্রবাসী জাবেদ আহমদ, হাফিজুলের উন্নত চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা নগদ প্রদান করেছেন। এদিকে জাবেদ আহমদ হাফিজুলের চিকিৎসার জন্য এগিয়ে আসায় অনলাইন প্রেসক্লাবের সদস্যরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি হাফিজুলের দ্রুত আরোগ্য মুক্তি কামনা করেন। জানাগেছে,হাফিজুলের চিকিৎসা সহায়তায় ইতোমধ্যে একটি তহবিল গঠন করা হয়েছে । সে তহবিলে এটাকা প্রদান করেন তিনি। হাফিজুলের স্ত্রী শিউলী বেগমের পূবালী ব্যাংক সিলেটের শিবগঞ্জ শাখায় একটি সঞ্চয়ী হিসাবও খোলা হয়েছে। যার একাউন্ট নম্বর-৪৯৬৯১০১০০১৪৯৯।এছাড়া হাফিজুলের বিকাশ নাম্বারেও (০১৭১২৪০৩৫৩৩) সহযোগিতা পাঠানো যাবে। যার যার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ ৬ই নভেম্বর,শনিবার,বাংলাদেশ সময় রাত ৯ টায় চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির আয়োজনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুবায়েত আফসান রাফির সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য দেশবরেণ্য গবেষক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক ড. এফ.এম আমিনুজ্জামান রিপন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ, চীনের চিউচিয়াং বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান এবং চীনের উছাং…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী সহিংসতা, বাড়িঘরে হামলা ও হত্যা চেষ্টা করায় নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলন। শুক্রবার (অক্টোবর-৫) দুপুরে কালকিনি উপজেলার আলীনগরে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নৌকা প্রতীক প্রার্থী সাহীদ পারভেজের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলন সরদার বলেন, নৌকা প্রতীকের প্রার্থী শাহীদ পারভেজের লোকজন গত ২৮ তারিখে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িঘরে ব্যাপক হামলা চালিয়ে আমার ১০ টি মোটরবাইক ১ টি প্রাইভেট কার সহ কোটি টাকার ক্ষতিসাধন করেছে। এছাড়াও এই বিষয়ে আমি অবরুদ্ধ থাকা অবস্থায় আমার ভাইকে দিয়ে মামলা করতে গেলে, থানার সামনে নৌকার…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিলসহ তিন নেতা কর্মী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে শহরের খান্দার এলাকায় ঠনঠনিয়া পশ্চিমপাড়ার রাস্তায় হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় আহতরা হচ্ছেন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল ও তার দুই কর্মী পান্না ও শহিদুল। জানাগেছে, জাকারিযা আদিলের ঘনিষ্ট সহযোগী কাদেরের সাথে মালতিনগর দক্ষিণ পাড়া ও ঠনঠনিয়া পশ্চিমপাড়ার কিছু যুবকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে ঠনঠনিয়া পশ্চিমপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্ত। এ খবর শুনে রাত সাড়ে ১১টার দিকে আদিল মোটরসাইকেল যোগে তার দুই সহযোগী পান্না ও শহিদুলকে সাথে নিয়ে…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নুরুল্লাহ মেহেদীকে সভাপতি এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের উন্নয়ন অধ্যয়ন বিভাগের হায়াতে জান্নাতকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অনুষ্ঠিত সাংগঠনিক কর্মশালা ও বার্ষিক সম্মেলন থেকে এই কমিটি ঘোষণা করা হয়। ২০২১-২২ শিক্ষাবর্ষের নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি নাইমা পারভিন নিলা (বাংলা), সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিরা (বাংলা), অর্থ সম্পাদক জান্নাতুল ফারজানা (ফলিত খাদ্য ও পুষ্টি প্রযুক্তি), দপ্তর সম্পাদক গোলাম রব্বানী (ব্যবস্থাপনা বিভাগ), সাহিত্য সম্পাদক মাসুম আলভী (আরবী ভাষা ও সাহিত্য), অনুষ্ঠান সম্পাদক জামিউল ইকবাল (আরবী ভাষা…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: নদী পাড়ের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম ভাঙন। ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামটির বিস্তীর্ণ এলাকা সাড়া বছরই নদীভাঙনের শিকার হয়। এতে বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। অর্থবিত্তরা অন্যত্র জমি কিনে নিজ ভিটা ত্যাগ করছে আর নিম্মবিত্তরা সব হারিয়ে হচ্ছে নিঃস্ব। রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ, মাদরাসাসহ সরই গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হচ্ছে। প্রতি বছর বর্ষায় নদীভাঙন অব্যাহত থাকলেও শীতকালেও ভাঙছে নলছিটির সরই গ্রামের একটি অংশ। এ বছর তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মানচিত্র থেকে প্রতিদিনই কমছে সরই গ্রামের সীমানা। এ বছর জুন মাস থেকেই ঝালকাঠি জেলার সুগন্ধা বিষখালী এবং হলতা নদীর ভাঙন বিগত…

Read More

পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে ভারত সরকার। দেশটিতে লিটারপ্রতি পেট্রলের দাম পাঁচ রুপি এবং ডিজেলের দাম ১১ রুপি করে কমেছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে ডিজেল ও পেট্রোল বিক্রি হচ্ছে। তবে দেশটির রাজ্যভেদে ডিজেল-পেট্রলের দামও কিছুটা ভিন্ন। বৃহস্পতিবার সকালে দাম কমে দিল্লিতে পেট্রল ১০৫ রুপি এবং ডিজেল ৯৩ রুপি দরে বিক্রি হচ্ছে। তবে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হচ্ছে ১১১ রুপি এবং ডিজেল লিটারপ্রতি ১০১ রুপি। এছাড়া পশ্চিমবঙ্গে দাম কমে পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ রুপি দরে এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯ রুপিতে।

Read More

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হয়েছেন। নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী আবু খায়ের গুলিবিদ্ধসহ কমপক্ষে আরও ৩০ জন আহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মেঘনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় তাহের নামে একব্যক্তিকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। তবে হামলা-সংঘর্ষ ও হতাহতের জন্য পুলিশকে দায়ী করেছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন হাসান। তার অভিযোগ, হামলা হতে পরে এই বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক। তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কিনা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জনতার ঢল নামবে বলে গতকাল বুধবার (৩ নভেম্বর) মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন বক্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন। তারেক জিয়া দেশে কবে আসবে?- এমন প্রশ্ন রেখে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, এই বছর না ওই বছর। দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না। দেশের মানুষ সেটা দেখতে চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত…

Read More

আগামী ২৪ ঘণ্টার মধ্যে তেলের বর্ধিত মূল্য না কমালে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মজুমদার বলেন, ‘ডিজেলের দাম বাড়ানোর কারণে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।’ পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আজই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর হতে যাচ্ছে।

Read More

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার। মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব করার জন্য সম্প্রতি নতুন ভিত্তিবছর চূড়ান্ত করেছে। ২০১৫-২০১৬ ভিত্তিবছর ধরে এখন থেকে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করা শুরু হয়েছে। এতদিন ২০০৫-২০০৬ ভিত্তিবছর ধরে এসব গণনা করা হতো। বিবিএস সূত্রে জানা গেছে, নতুন ভিত্তি বছরের হিসাবে ২০২০-২০২১ অর্থ-বছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার। ডলারের বর্তমান বাজার অনুযায়ী, মাথাপিছু আয় বেড়ে গেছে ২৯ হাজার ৪৩০ টাকা।

Read More

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সাংবাদিকদের গ্রেফতার করা না হয় সে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেফতার করা না হয়, বিষয়টি তাকে বলেছি। তিনিও এতে সায় দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। বাক-স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য এ আইন করা হয়নি বলেও এসময় দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, এই আইনে মামলা নেওয়া…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ ইউনিয়ন তহসিলদার (নায়েব) একটি জমি মোটা অংকের টাকার বিনিময়ে দু’জনকে খারিজ দেয়ায় সংখ্যা লঘু পরিবার আজ ঘর ছাড়া। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের তহসিলদার (নায়েব) মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে একই জমি দু’জন ব্যাক্তিকে জমা খারিজ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ১৯৬২ সালের ভূমি জরিপের রেকর্ডীয় মালিক নায়েবের এমন অবৈধ কাজে, আজ বিপাকে পড়ে গৃহহীন হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে উপজেলার সহবতপুর ইউনিয়নে গিয়ে মৃত সুধীর কুমার ধরের ছেলে লিটন কুমার ধরের সাথে কথা বলে জানান যায়, সাধন কুমার ধর ও লিটন কুমার ধর তাদের পূর্ব পুরুষের ভাটপাড়া মৌজার…

Read More

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক শোকবার্তায় সাধারণ মানুষকে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি আইন অঙ্গণে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বুধবার সকাল ৮ টা ১৮ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর আব্দুল বাসেত মজুমদারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

Read More

বিবিসিসহ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে উদ্ধৃত করে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেটা অসত্য বলে আখ্যায়িত করেছে তার মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, কৃষিমন্ত্রী ‌‘ভাত খাওয়া কমাতে বলেছেন। ভাত খাওয়া কমালে দেশে চালের চাহিদা কমে যাবে’। এরকম খবর প্রকাশের পর কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরকম কিছুই বলেননি কৃষিমন্ত্রী। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে উদ্ধৃত করে প্রচারিত ‘ভাত কম খান’ বা ‘ভাত কম খাওয়ার পরামর্শ’ বিষয়ক সংবাদের প্রতি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। “প্রকৃতপক্ষে, ‘ভাত কম খান’ বা ‘ভাত কম খাওয়ার পরামর্শ’-এরকম কিছুই বলেননি কৃষিমন্ত্রী…

Read More

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান। চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে, পাসপোর্ট অধিদফতরের বর্তমান ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ কয়েকটি পদেও রদবদল করা হয়েছে। পাসপোর্টের ঢাকা বিভাগীয় পরিচালক হিসাবে বদলি করা হয়েছে খুলনার পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে। বর্তমান পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে দেওয়া হয়েছে অধিদপ্তরের পর্সোনালাইজেশন সেন্টারে। এছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের উপ-পরিচালক নাদিরা আক্তারকে ভিসা শাখায় এবং পাসপোর্ট শাখার উপ-পরিচালক শাহাদাৎ হোসেনকে…

Read More

দ্বিতীয় ধাপের ৮৪৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি রয়েছে। এ ধাপে মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩ হাজার ৯৬৩ জন। এরমধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের বেশির ভাগই বিদ্রোহী। এ ছাড়া গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৫৭২ জন।  নির্বাচন কমিশন জানিয়েছেন, এ নির্বাচনে মোট চূড়ান্ত প্রার্থী ৪৩ হাজার ৩৭১ জন। এরমধ্যে চেয়ারম্যান ৩ হাজার ৯৬৩, সংরক্ষিত মহিলা সদস্য ৯ হাজার ১৩২ এবং সাধারণ সদস্য প্রার্থী ৩০ হাজার ২৭৬ জন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এ নির্বাচনে ৩৬০ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৬ এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের…

Read More

সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট আনুমানিক ৮৮ কোটি টাকা মূল্যের ১ কোটি ১৩ লাখ মিটার অবৈধ জাল ও ২১০০ কেজি ইলিশ মাছ আটক করে বাংলাদেশ নৌবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহ সমুদ্র ও উপকুলীয় এলাকার নদ-নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশসমূহ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়। উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় বিশেষ এ অভিযান গত ০৪ অক্টোবর ২০২১ হতে শুরু হয়ে ২৫ অক্টোবর ২০২১…

Read More

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল ৮ টা ১৮ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবদুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এতথ্য নিশ্চিত করেছেন। বাসেত মজুমদারের নামাজে জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট‌ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। আব্দুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামে। ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরই মধ্যে তিনি তার আইনজীবী পেশায় ৫৪ বছর অতিক্রম করেছেন। আওয়ামী…

Read More