Author: Saizul Amin

মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, প্রত্যেক নারী মুক্তিযোদ্ধারা একটি করে বাড়ি পাবেন, যার নির্দেশনা দেওয়া হবে এই সপ্তাহের মধ্যে। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ২০২২’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে, ৬৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।

Read More

‘অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু বিএনপিই দুমড়ে-মুচড়ে এই ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা এই ব্যবস্থাকে কুক্ষিগত করে ছিল। পরতে পরতে বেআইনী কাজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় একটি বেসরকারি হাসপাতালে ‘ক্যাথল্যাব’র উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এখন গণতন্ত্র শেখাতে চায়। তাদের মুখে এমন সবক খুবই দুঃখজনক। তারা সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু সেই সুযোগ আর নেই। নির্বাচন করতে চাইলে তাদেরকে নির্বাচনের পথে আসতে হবে। তাদেরকে জনতার কাছে আসতে হবে। জনতাই…

Read More

গণতন্ত্রের লাশ এখন কঙ্কালে পরিণত হয়েছে। এরপর মাটির সঙ্গে মিশে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘নির্বাচন কমিশন গঠনের নাটক এবং নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী প্রজন্ম’ ৭১ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন। র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে রিজভী বলেন, কোনো নিষেধাজ্ঞার তোয়াক্কা আওয়ামী লীগ করে না। কোনো বিধিনিষেধে কিছুই হয়নি এদের। অবৈধ ক্ষমতায় থাকার কারণে তাদের মধ্যে এমন বোধ তৈরি হয়েছে যে, এদের কেউ কিছু…

Read More

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও ইনচার্জ লিয়াকত আলী হাই কোর্টে খালাস চেয়ে আপিল করেছেন। আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী রানা দাশ গুপ্ত। তিনি জানিয়েছেন, গতকাল আপিল করা হয়েছে। এর আগে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় কার্যক্রম হাই কোর্টে পাঠানো হয়েছিলো। গত ৩১ জানুয়ারি সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও…

Read More

রাশিয়া চলতি সপ্তাহেই ইউক্রেনের উপর হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রশাসন। বুধবার ১৬ ফেব্রুয়ারি নাকি সেই হামলা শুরু হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে এমনটা মনে না করলেও সেই দিনটিকে জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বুধবার সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং জনসাধারণের উদ্দেশ্যে সকাল দশটায় জাতীয় সংগীত গাওয়ার ডাক দিয়েছেন। গোটা বিশ্বের কাছে ইউক্রেনের ঐক্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। আমেরিকা যেভাবে রাশিয়ার হামলার আশঙ্কায় কূটনীতিকদের ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড সীমান্তের কাছে পাঠিয়ে দিয়েছে, সে বিষয়েও বিরক্তি প্রকাশ করেন তিনি। তার মতে, পশ্চিম ইউক্রেন বলে কিছু নেই, অঘটন ঘটলে গোটা…

Read More

বরগুনার পাথরঘাটা উপজেলায় স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি আছেন ওই ব্যক্তি। চিকিৎসকরা জানিয়েছেন, তার যৌনাঙ্গে ৯টি সেলাই লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে তারা। এ ঘটনায় আহত ব্যক্তির নাম সেলিম মিয়া (৪৫)। তিনি পাথরঘাটার রুহিতা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের হিঙ্গুর শরিফের ছেলে। সেলিম পেশায় একজন মাছ ব্যবসায়ী। সেলিমের দাবি, সোমবার ভোর পৌনে ৫টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মমতাজ বেগম। তিনি সেলিমের প্রথম স্ত্রী। সেলিমের দ্বিতীয় স্ত্রী পুতুল বলেন, চার বছর আগে তাদের বিয়ে হয়েছে। এরপর থেকে নানা বিষয়ে মমতাজের সঙ্গে…

Read More

জোরপূর্বক গুম নিয়ে সরব জাতিসংঘের জোরপূর্বক গুম অথবা অনিচ্ছায় আত্মগোপনে থাকা বিষয়ক ওয়ার্কিং গ্রুপ। বাংলাদেশসহ ৯টি দেশের ১৭টি জোরপূর্বক গুমের ঘটনা খতিয়ে দেখেছে ওয়ার্কিং গ্রুপ। একই সঙ্গে বাংলাদেশসহ ২৩টি দেশের ৭২৭ টি গুমের বিষয় পর্যালোচনা করেছে। তাৎক্ষণিক হস্তক্ষেপের চিঠি, সাধারণ অভিযোগ এবং জরুরি আবেদনে বিভিন্ন দেশের সরকার কি প্রতিক্রিয়া দেখিয়েছে, তা পর্যালোচনা করেছে ওয়ার্কিং গ্রুপ। এতে নতুন করে সাধারণ অভিযোগগুলো গৃহীত হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে। এ বছর সাইপ্রাস ও কেনিয়াতে সম্ভাব্য সফর নিয়েও আলোচনা করা হয়েছে। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে, বিরাষ্ট্রী গোষ্ঠীর দ্বারা সংঘটিত জোরপূর্বক গুমের বিষয়ে ডকুমেন্ট এবং আলোচনা অব্যাহত রেখেছে ওয়ার্কিং গ্রুপ। ৭ই…

Read More

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ ঘোষণা করা হয়েছে। ১১ ক্যাটাগরিতে সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ বিশিষ্ট নাগরিক। আজ মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর পক্ষে এই পুরস্কার তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য রাখছেন।

Read More

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দিন কয়েক আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুটি সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে তারা। তবে দল ঘোষণার একদিন পরই পাওয়া গেল দুঃসংবাদ। জানা গেছে, বাংলাদেশ সফরে আসা আফগান দলে করোনা হানা দিয়েছে। সফরকারী দলটির ৮ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।

Read More

সুুনামগঞ্জ প্রতিনিধিঃ মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) কর্মরত ১৩৭জনের প্রণোদনা ভাতা ও অন্যান্য সম্মানী ভাতা পাওয়ার দাবিতে মানববন্ধনে করেছেন এমএইচভি এসোসিয়েশন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাহিরপুর উপজেলা এমএইচভি এসোসিয়েশনের আয়োজনে আমানউল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের সঞ্চালনায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মানববন্ধন করেন কর্মরত ১৩৭জন এমএইচভি সদস্যরা। মানববন্ধনে বক্তব্য রাখেন এমএইচভি এসোসিয়েশনের সভাপতি আমানউল্লাহ, সহ সভাপতি উর্মি আক্তার, সাধারন সম্পাদক রুবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তারেখ নুর, সহ সাংগঠনিক সম্পাদক প্রিয়াংকা সরকার, আয়েশা, আনোয়ারা, হেনা, রাহিমা প্রমুখ। এসময় বক্তারা বলেন, নিয়োগ পাওয়ার পর ২০২০ইং সনের অক্টোবর থেকে ফেব্রুয়ারি ২০২১ইং পর্যন্ত ৫ মাসের প্রণোদনা ভাতা পেয়েছেন। পরে গেল বছরের ফেব্রুয়ারির পর থেকে…

Read More

তাসলিমুল হাসান সিয়াম , গাইবান্ধা প্রতিনিধি:বিশ্ব ভালবাসা দিবসে গাইবান্ধার পলাশবাড়ীতে বন্ধুর বিয়ে মেনে নিতে না পারায় লিঙ্গ কর্তন করেছে তৃতীয় লিঙ্গের বন্ধু ভোলা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ছোট শিমুলতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত পদ্ম (৩৫) আমলাগাছী হাট এলাকার অনন্তের ছেলে এবং তৃতীয় লিঙ্গের বন্ধু নওদা গ্রামের নূর আলমের সন্তান ভোলা। জানা যায়, পদ্ম ও ভোলার বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি পদ্ম বিয়ে করে। কিন্তু বিয়ের কথা ভোলাকে জানায়নি। এতে ক্ষিপ্ত হয়ে বন্ধু পদ্মকে শিমুলতলা গ্রামে দাওয়াত করে। আজ সেখানে উপস্থিত হলে ভোলা কৌশলে ঘুমের ওষুধ দিয়ে পদ্মকে অবচেতন করে। পরে ধারালো কোন কিছু দিয়ে তার লিঙ্গ কেটে…

Read More

উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে পদক পেয়েছেন ৪০ কোস্ট গার্ড সদস্য। বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হয়। বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পেলেন যারা ক্যাপ্টেন শেখ মো. জসিমুজ্জামান, কমান্ডার এম ইমাম হাসান আজাদ, লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান, লে. কমান্ডার আমিরুল হক, লে. কমান্ডার ওয়াসিম আকিল জাকী, মোহাম্মদ সাহ জামাল, এম মামুনুর রশিদ, মো. আলী হোসেন ও শাওন আহম্মেদ। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) পেলেন যারা ক্যাপ্টেন গাজী গোলাম মোর্শেদ, লে. কমান্ডার মো. সাইয়েদুল মোরসালিন,…

Read More

সাপোর্ট না করলে ইনস্টল করা যাবে না অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১। কারণ সাপোর্ট না করা সত্ত্বেও উইন্ডোজ ১১ ইনস্টল করলে তা ডিভাইসের ওয়ারেন্টিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উইন্ডোজ লেটেস্ট জানিয়েছে, আনসাপোর্টেড পিসিতে উইন্ডোজ ১১ ইনস্টল করলে মাইক্রোসফট নির্দিষ্ট ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাবে। উল্লেখ্য, কয়েক মাস আগে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম বাজারে আনে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা সিস্টেম আপগ্রেড ফিচারের মাধ্যমে বিনামূল্যে নতুন অপারেটিং সিস্টেম আপগ্রেড করে নিতে পারবেন। তবে হার্ডওয়্যার সুনির্দিষ্ট মানদণ্ডের না হলে আপগ্রেড করতে গেলে ডিভাইস ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। অনেক ব্যবহারকারী থার্ড পার্টি ইনস্টলারের মাধ্যমে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করেছেন। রেজিস্ট্রির মডিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারী নিজেও সর্বশেষ অপারেটিং সিস্টেম…

Read More

বর্তমানে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জন করা ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাদের দাবি, যেকোনও সময় আগ্রাসন শুরু করতে পারে রাশিয়া। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কমপক্ষে ১২টি দেশ নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। দেশটিতে বিমান পরিবহন সেবাও বন্ধ করে দিয়েছে কোনও কোনও সংস্থা। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলো বলে দিয়েছে রাশিয়ার সাথে লড়াই করতে ইউক্রেনে তারা সৈন্য পাঠাবে না। কিন্তু একইসাথে তারা নানারকম সাহায্যের অঙ্গীকারও করেছে। কিন্তু যুদ্ধ বেঁধে গেলে ইউক্রেনকে কতটা সহায়তা করবে পশ্চিমারা। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন বলেছে, সাড়ে আট হাজার সৈন্যকে প্রস্তুত রাখা…

Read More

২০১২ সালে দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএলে খেলা শুরু মুশফিকুর রহিমের। অধিনায়ক হিসেবে দলকে তুলেছিলেন সেরা চারে। এরপর সিলেট রয়্যালস, বরিশাল বুলস, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কোনোবারই শিরোপা ছোঁয়া হয়নি তার। গতবার তার নেতৃত্বে খুলনা প্রথমবার উঠেছিল ফাইনালে। আন্দ্রে রাসেলের দলের কাছে হেরে মুশফিকের স্বপ্ন ভেঙে যায়। এবারও এলিমিনেটর ম্যাচ থেকে তার দল খুলনা টাইগার্স বিদায় নেয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) চারে থেকেই বিপিএল শেষ হয় খুলনার। রোমাঞ্চকর ম্যাচে আগে ব্যাটিং করে ওয়ালটনের ৪৪ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংসে চট্টগ্রাম ১৮৯ রানের পুঁজি পায় মুশফিকের দল। ডু অর ডাই ম্যাচে খুলনা দারুণ জবাব দেয়। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্লেচার…

Read More

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে দাবি করেছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমারা গোয়েন্দাদের দাবি, পরিস্থিতি এমন হয়েছে যে, যেকোনও সময় ইউক্রেনে বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কমপক্ষে ১২টি দেশ নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করতে বলেছে। তবে যুদ্ধের সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। তা সত্ত্বেও ইউক্রেন সীমান্তে রাশিয়া বিপুল সৈন্য সমাবেশকে যুদ্ধের ইঙ্গিতই দিচ্ছে বলে বারবার সতর্কতা জারি করছে পশ্চিমা দেশগুলো। কিন্তু কেন হামলার আশঙ্কা, ইউক্রেনের কাছে কী চায় রাশিয়া? ইউক্রেন যাতে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর মত পশ্চিমা প্রতিষ্ঠানে ঢুকতে না পারে…

Read More

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে। এমনকি বুধবারই এই হামলা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোও। এই পরিস্থিতিতে বুধবারকে (১৬ ফেব্রুয়ারি) ‘ঐক্য দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সম্ভাব্য এই হামলার মুখে বুধবার বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা ওড়াতে এবং জাতীয় সংগীত গাইতে ইউক্রেনীয়দের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে । প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন- বুধবারই দেশে রুশ হামলা হবে এমন ধারণা করছেন না প্রেসিডেন্ট…

Read More

গত শনিবার ও রবিবার দুদিন ধরে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ এর নিলাম। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই নিলামে ডাকের মাধ্যমে নিজেদের দল গঠনে খেলোয়াড় বেছে নেয় টুর্নামেন্টের ১০টি দল। এবারের নিলাম যদিও একটি ভিন্ন ঘটনার কারণে বেশ আলোচিত, সেটি হচ্ছে নিলামকারী হিউজ এডমিডিস। নিলাম সঞ্চালনা করতে করতেই মঞ্চ থেকে হঠাৎ নীচে পড়ে যান তিনি। এতে সাময়িকভাবে স্থগিত হয় নিলাম। তবে পরে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এরপর অভিজ্ঞ সঞ্চালক চারু শর্মাকে দায়িত্ব দেওয়া হয় নিলাম পরিচালনার। প্রতি বছরের মতো এবারের আইপিএল নিলামের সময়ও তারকাদের ভিড় ছিল দেখার মতো। ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান,…

Read More

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে দাবি করেছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমারা গোয়েন্দাদের দাবি, পরিস্থিতি এমন হয়েছে যে- যেকোনও সময় ইউক্রেনে বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কমপক্ষে ১২টি দেশ নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করতে বলেছে। তবে যুদ্ধের যেকোনও ধরনের পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। তা সত্ত্বেও ইউক্রেন সীমান্তে রাশিয়া বিপুল সৈন্য সমাবেশকে যুদ্ধের ইঙ্গিতই দিচ্ছে বলে বারবার সতর্কতা জারি করছে পশ্চিমা দেশগুলো। তারা জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কী হতে পারে সেই নিষেধাজ্ঞার আওতা? সবচেয়ে ক্ষতি করা…

Read More

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রুল শুনানি আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী হন অভিনেতা জায়েদ খান। পরে নির্বাচনে বিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হওয়ায় অভিনেত্রী নিপুণ আক্তার শপথ নেন সাধারণ সম্পাদক হিসেবে। এরপরই আইনি লড়াইয়ে নামেন জায়েদ খান।

Read More