Author: Saizul Amin

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান থাকায় আজও বঙ্গভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নতুন করে কাঁটাতার বসানো হচ্ছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বঙ্গভবনের আশেপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি র‍্যাব ও এপিবিএন সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের সামনের রাস্তায় বসানো হচ্ছে কড়া নিরাপত্তা বেষ্টনী। চার স্তরের বেষ্টনীর পাশাপাশি রাখা হয়েছে তিন স্তরের কাঁটাতারের বেড়াও। গতকাল বুধবার সচিবালয়ে বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এ প্রশ্নটি…

Read More

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম-কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকান্ডে জড়িত ছিল এবং এতৎসম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। যেহেতু ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস/২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, রাজেস চন্দ্র রায়, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমান প্রমুখ।

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে যুবনেতা,হারুনুর রশিদ ডিপন এর উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলা ও অগঠনতান্ত্রিক প্রতিক্রিয়ায় পকেট কমিটি গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় থানা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা বিএনপির মেয়াদোত্তীর্ন আহবায়ক কমিটি দ্বারা উপজেলায় একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। উক্ত পকেট কমিটির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে ৫ আগস্টের ফ্যাসিট আওয়ামীলীগ সরকারের…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজ হতে ৫শ গজ উত্তরে ছোট যমুনা নদীর নুনিয়াপাড়া ঘাট এলাকায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২৫ ঘন্টা পর ডুবন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল। স্বাধীন উপজেলার উত্তর চেঁচরা গ্রামের মোঃ নজু মিয়ার ছেলে। ২১ অক্টোবর সোমবার বিকেল তিন টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম টিম লিডার আমির আলী। স্থানীয়রা জানায়, ২০ অক্টোবর রোববার দুপুরে স্বাধীন নদীর পূর্ব প্রান্ত হতে গরুর ঘাঁস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পার হওয়ার সময়…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জয়পুরহাট জেলার পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথার প্রতিনিধি আবু হাসানকে “সার্ক কালচারাল কাউন্সিল” এর পক্ষ থেকে “নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড” এ ভূষিত করা হয়েছে। ১৯ অক্টোবর শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘কবি সুফিয়া কামাল’ মিলনায়তনে বিশ্ব কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপূরী ফাউন্ডেশন ও “সার্ক কালচারাল কাউন্সিল” এর যৌথ উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, গুনিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে গুনিজন সংবর্ধনা প্রদানের অংশ হিসেবে দেশের বিভিন্ন পর্যায়ের গুনি ব্যক্তিকে এই নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড/২০২৪ প্রদান করা হয়। অনুষ্ঠানে…

Read More

২২ ঘন্টাও উদ্ধার হয়নি নি মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজ হতে ৫শ গজ উত্তরে ছোট যমুনা নদীর নুনিয়াপাড়া ঘাট এলাকায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২২ ঘন্টা পেরিয়ে গেলেও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ২১ অক্টোবর সোমবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে এরির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানায়, ২০ অক্টোবর রোববার দুপুরে স্বাধীন নদীর পূর্ব প্রান্ত হতে গরুর ঘাঁস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পার হওয়ার সময় পা পিছলে ঘাসের বস্তাটি নদীর পানির স্রোতে ভেসে যায়।…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাত দেড়’টায় রেলষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সচীন পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। পাঁচবিবি ষ্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রাত দেড়’টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশন অতিক্রম করার সময় ঐ ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় তার দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে যায় এবং তার মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Read More

 মোঃ বাবুল হোসেন,  জয়পুরহাট প্রতিনিধিঃ জেলা বিএনপি ও বহিষ্কৃত ছাত্রদল নেতার সন্ত্রাস, চাঁদাবাজি, হামলা ও ভাংচুরের ঘটনায় মিডিয়ার সহযোগিতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শাস্তির দাবিতে – জয়পুরহাটের পাঁচবিবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতারা। ( ১৮ অক্টোবর ) শুক্রবার সন্ধ্যার আগে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের টিএন্ডটি পাড়ার বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির  সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জহুরুল ইসলাম রুকু, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, মনজুরুল…

Read More

একদিনে ৯ জোড়া অর্থাৎ ১৮ টি জমজ সন্তানের জন্মের মতো বিরল এক ঘটনার সাক্ষী হলো পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে,জন্ম নেওয়া ১৮ টি শিশুর মধ্যে ১১ জন কন্যা সন্তান, বাকি ৭ জন পুত্র সন্তান। মা এবং শিশুরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলেও জানা গেছে। নবজাতকদের মাঝে পাঁচটি শিশুর ওজন সামান্য কম থাকায় তাদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাদেরকে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে। যদিও সব শিশুই সুস্থ এবং বিপদমুক্ত বলেও জানিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ তাপস ঘোষ। বুধবার (১৬ অক্টোবর) বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিরল ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস…

Read More

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মস্কো মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের সাথে মতবিনিময়ের সময় এই সতর্কতা আসে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা তাস। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের যে কোনো প্রতিশোধমূলক হামলা হবে অত্যন্ত ভয়ংকর। এমন আশঙ্কায় উদ্বিগ্ন রাশিয়াও। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা হলে তা মানবে না রাশিয়া। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক বিবৃতিতে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের যে কোনো হামলার বিরুদ্ধে রাশিয়া সতর্ক বার্তা দিচ্ছে। যদি তা করা হয়…

Read More

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বাংলাদেশকে মিথ্যার জগৎ বানাতে চেয়েছিলেন। এখন জনগণের টাকা পাচার করে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন তিনি। শুক্রবার সকালে প্রেস ক্লাবের সামনে তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। জয়নুল আবদীন ফারুক বলেন, ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে সরকারের কাছে তুলে দিতে হবে। দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে পারলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতো না। এ সময় অন্যান্য বক্তারা বলেন, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেশের রাজনৈতিক চাকাকে ঘুড়িয়ে দিয়েছে তারেক রহমান।

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রাখার মামলায় গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত রিমান্ডের এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রায়হানুল ইসলাম সৈকত। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন। ট্রাক রাখা ও অস্ত্র নিয়ে মহড়া দিয়ে…

Read More

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তার জায়গায় নেওয়া হয়েছে এখনো টেস্ট অভিষেক না হওয়া হাসান মুরাদকে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের হয়ে দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি মুরাদের। এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুরাদ। পরের বছর চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি এই স্পিনারের। এখন অবধি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩৬…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। ফলে বিকেল ৩টায় পৌর শহরের তিনমাথায় কোনো পক্ষ সমাবেশ করতে পারেনি। পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন বলেন, বিএনপির দুই পক্ষ একই সময়ে একই স্থানে প্রতিবাদ সমাবেশ ডাকে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, পুলিশ ও সেনাবাহিনী পৌর শহরে টহল দিচ্ছে। কোনো পক্ষ সমাবেশস্থলে আসেননি।

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষনের পর হত্যা মামলায় রনি মহন্ত (৩২) ও কামিনী জাহিদকে (৩৪) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিল। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী পিপি। দণ্ডপ্রাপ্তরা হলো- পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত (৩২) ও খোরশেদ আলীর ছেলে কামিনী জাহিদ…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি॥ জয়পুরহাটের পাঁচবিবিতে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। ১৩ অক্টোবর রোববার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হয় তাদের এই উৎসব। এ উপলক্ষে সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্ত অনুরাগীদের চলে প্রস্তুতি । শেষ মুহুর্তে চলে দেবীর বিজয়া দশমী পূর্জাচনা। পরে দেবীর চরণে সিঁদুর দান করেন নারী ভক্তরা। বিকেল ৫টায় ঢাক আর ঢোলের তালে বের হয় দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা। পরে শহর প্রদক্ষিণ শেষে বিভিন্ন পুকুরে ও নদীতে বিসর্জন করা হয় দেবী প্রতিমা। উল্লেখ্য যে, এবার উপজেলায় ৭৬ টি মন্দিরে দূর্গাৎসোব অনুষ্ঠিত হয়। নির্বিঘ্নে উৎসব পালনে শুরু থেকে…

Read More

মোঃ বাবুল হোসেন,  জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিন্টু মন্ডল (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে হাটখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা। ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার পশ্চিম উচনা সীমান্তের ২৮১/২০ এস পিলারে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তাকে আটক করা হয়। জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ, পিএসসি, এলএসসি জানান, উপজেলা পশ্চিম উচনা সীমান্তের ২৮১/২০ এস পিলারের সন্নিকট দিয়ে একজন ভারতীয়ভ নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটখোলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবদার সাইদুল বারীর নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌরসভাধীন বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীর। ১১ অক্টোবর শুক্রবার রাতে পাঁচবিবি পৌরসভার অন্তভুক্ত ১৪টি পূজা মন্ডব পরিদর্শন করেন তিনি। এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিদর্শক (উপসচিব ) সরকার মহাম্মদ রায়হান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, সহকারী কমিশনার ভুমি মোঃ বেলায়েত হোসেন ও সহকারী কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজজাদ হোসেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশ হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোড়দারে সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সম্পাদকের নিকট উৎসব বিষয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবিতে আয়শা খাতুন ( ৪২) নামের এক মহিলাকে মারপিটের অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে। এসময় তার দুই মেয়ে এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। আজ বৃহস্প্রতিবার সকাল ১০টায় পৌরসভার দমদমা খুলুপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী আয়শা খাতুন পাঁচবিবি থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার খুলুপাড়া মহল্লার শফিকুল গংয়ের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি জমা নিয়ে শত্রুতা চলে আসছিল। আজ ১০অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে আয়েশার বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ…

Read More