Author: Saizul Amin

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ মাদক কেনার টাকা নিয়ে দ্বন্দ্বে বগুড়ার শাজাহানপুরে মিলন (৩০) নামে একজন ছুরিকাহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ডেমাজানী বাজার এলাকায় নিজের সঙ্গীর হাতে তিনি ছুরিকাহত হন। আহত মিলন ডেমাজানী এলাকার চান মিয়ার ছেলে। তাকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয়রা জানান, রাতে ডেমাজানী স্কুল মার্কেটের একটি দোকানের সামনে মিলন, নুর ইসলাম ও সনেট নামে তিনজন দাঁড়িয়ে থেকে কথা বলছিল। এক পর্যায়ে রাত সাড়ে ৮ টার দিকে তাদের মাঝে মাদক কেনার জন্য টাকা সংগ্রহ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এভাবে বেশ কিছুক্ষণ চলার মাঝে নুর ইসলাম…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে পড়া গাছের ডাল অপসারণ করা নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট করায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু। জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বেড়াখাই এলাকার রাস্তার শিশু ও ঘোড়া নীমের দুটি গাছের ডাল ভেঙ্গে পল্লী বিদ্যূৎ সঞ্চালন লাইনের খুঁটির উপর পড়ে ক্রস আর্ম ভেঙ্গে যায় এবং ঐ এলাকার বিদূৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়াও রাস্তায় গাছের ডাল পড়ে থাকার কারণে পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কের বেড়াখাই এলাকায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাঁচবিবি পল্লী বিদূৎ সমিতির ডিজিএম চেয়ারম্যানকে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের আসাদুজ্জামান নুর সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের একই বর্ষের গুলহার মাসুদ রানা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জাকারিয়া রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন। ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি নাজির হোসেন ও ওয়াহিদা খানম আশা, যুগ্ম সাধারণ সম্পাদক চপল কান্তি রায় ও সূবর্ণা ইয়াসমিন মিথিলা, সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন অপু ও আবু সাঈদ, প্রচার…

Read More

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন বলেছেন, এখন থেকে ভূমি উন্নয়ন কর, নামজারী, পরচা, মৌজার নকশা ইত্যাদির জন্য আর তহশিল অফিসে যেতে হবে না ঘরে বসেই অনলাইনে সব সেবা পাওয়া যাবে। রবিবার (২২ মে) ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন শেষে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। ড. মোশারফ আরো বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ‘অনলাইন রেজিস্ট্রেশন’কে ভূমি সেবায় সবার আগে রাখা হয়েছে। এছাড়া ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন…

Read More

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে জাতীয় ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ‘ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ এই প্রতিপাদ্যে রোববার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শামসাদ বেগম। এসময় উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম ভুঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত কুমার দেব নাথসহ প্রমুখ। প্রসঙ্গত, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম…

Read More

জয়পুরহাটের পাঁচবিবিতে তৃতীয় শ্রেণি পড়–য়া তরিকুল ইসলাম(১১) নামের এক শিশুর বিরুদ্ধে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতেয়ালীবাগ গ্রামে। তরিকুল ঐ গ্রামের ফারুক হোসেনের ছেলে এবং কোতোয়অলীবাগ প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শেণির ছাত্র। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কোতোয়ালীবাগ গ্রামের আঃ সাত্তার ও ফারুক হোসেনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ হয়। উক্ত ঘটনায় আঃ সাত্তার বাদী হয়ে জয়পুরহাট জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং ১২৪। উক্ত মামলায় তরিকুল ইসলামকে ৫ নং আসামী করা করা হয়েছে। মামলার বাদী আঃ সাত্তার বলেন, মামলায় তরিকুলের নামটি ভূল করে।

Read More

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী শহরের আলীমুদ্দিন সড়কের একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আনিসুর বাগেরহাটের মোড়লগঞ্জের মৃত লতিফ মুন্সির ছেলে। শনিবার রাত এগারোটার দিকে ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডের আলিমুদ্দীন রোডের নয়ন টাওয়ারের নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর নয়ন টাওয়ার কেয়ারটেকার বলে জানা যায়। বাড়ির নীচতলার কেয়ারটেকারের কক্ষে তিনি থাকতেন বলে ওই টাওয়ারের বাসীন্দারা জানান। সেই কক্ষেই তিনি রান্না বান্নার কাজ করতেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

Read More

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা (অনুর্ধ্ব- ১৭) এর উদ্বোধন করা হয়েছে।শনিবার (২১ মে) বিকাল ৩টায় পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে উদ্বোধনি লেখা অনুষ্ঠিত হয়। পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শামসাদ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভুইয়া, চিথলিয়া ইউনিয়ন পরিষদ…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আগামী ১৫ জুন মাদারীপুরের কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ। কোনো ধরনের জোর বা প্রভাব খাটানো যাবে না। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে, সেজন্য কঠোর নজরদারি রাখবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট দিনেই হবে। রাতে কোনো ভোট হবে না। আজ শনিবার (২১ মে) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে এক মতবিনিময় সভায় কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক। বর্তমান কমিশনে আমরা যারা আছি, সকলে জনগণের অধিকার প্রয়োগ করতে…

Read More

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাস্তা পার হবার সময় দ্রুতগ্রামী একটি গাড়ীর ধাক্কায় আবুল কাশেম নিহত হয়েছেন বলে নিহতের স্বজনদের টেলিফোনে জানিয়েছেন। এর আগে ঘটনার প্রত্যাক্ষদর্শী লোকজন তাকে উদ্বার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সৌদি সময় রাত ১১.৪৫মিনিটের দিকে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত আবুল কাশেম ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগর গ্রামের ঢলু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের রিয়াদে থাকতেন। সৌদি আরবে অবস্থানরত তার…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে ঘরে তোলা ভেজা ধান নিয়ে বিপাকে পড়েছেন গাইবান্ধার কৃষকরা। বোরো ধান মাড়াইয়ের এ ভরা মৌসুমে একদিকে ধানক্ষেতে বৃষ্টির পানি, অন্যদিকে বাড়িতে ওঠানো ভেজা ধান নিয়ে উভয় সংকটে পড়েছেন তারা। জানা গেছে, গাইবান্ধায় চলতি বোরো মৌসুমে ক্ষেতের পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছিলেন কৃষকরা। আবহাওয়াও ছিল অনেকটাই অনুকূলে। এরই মধ্যে গত ১২ মে থেকে শুরু হয় বৃষ্টি। এতে জেলার প্রায় সব উপজেলায় ক্ষেতের পাকা ধান পানিতে তলিয়ে যায়। এসব ক্ষেতের ধান বাঁচাতে বেশি দামে কৃষিশ্রমিক নিয়ে হাঁটু পানিতে নেমে ধান কেটে ঘরে তোলেন অনেক কৃষক। কিন্তু ধান মাড়াইয়ের পর বৈরী আবহাওয়ায়…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে ৮ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষন চেষ্টা মামলায় আব্দুল মালেক (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১) গভীর রাতে উপজেলা আয়মারসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মালেক ঐ গ্রামের মৃত ফরেক আলীর ছেলে। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ মে দুপুরে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদহ দক্ষিণপাড়া এলাকার আইজুল ইসলামের ৮ বছর বয়সী শিশু কণ্যা একই এলাকার মৃত ফরেক আলীর ছেলে আব্দুল মালেক এর বাড়ীর সামনে খেলাধুলা করার সময় আলু বাছাই করার কথা বলে তার বাড়ির ভিতর নিয়ে গিয়ে চৌকিতে ফেলে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ে ৪ ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা বাজার এলাকায় ডিবি পুলিশ পরিয়য়ে ছিনতায়ের সময় এবং উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২০) মে বিকেলে বাগজানা বাজার হতে ৩০০ মিটার দূরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাইবান্ধা থেকে আসা ধানকাটা শ্রমিকবাহী পিকআপ গাড়ির গতি রোধ করে যাত্রীদের তল্লাশী নামে ছিনতাইয়ের চেষ্টা করলে পাঁচবিবি থানার এসআই মোঃ আনিছুর রহমান-২ সঙ্গীর ফোর্সসহ ৪ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেন। তারা হলেন, উপজেলার ছিট মানিক গ্রামের আব্দুল জলিলের ছেলে সাগর (৩২),…

Read More

স্কলার্সহোমের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ও হাফিজ মজুমদার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কবির এইচ চৌধুরী বলেছেন, কিছু কিছু সফল মানুষের অটোবায়োগ্রাফি হওয়া খুব জরুরি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী না হলে আমরা তাঁর দর্শন, চিন্তা এবং দেশের মানুষের সর্বাঙ্গিন কল্যান কামনায় আপাদমস্তক উৎসর্গের কথা এত সহজে জানতে পারতাম না। আজকাল কিঞ্চিৎ স্বার্থে দেশকে বিকিয়ে দিচ্ছেন কেউ কেউ। এই ধারাকে উৎখাত করতে হলে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগামীর দেশ, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব তোমাদের হাতে। এজন্য লক্ষ্য স্থির রেখে সময়ের সদ্ব্যবহার করতে হবে। তবেই জীবনে সফলতা অবশ্যম্ভাবী। সফল মহাপুরষ ও মনীষীদের আত্মজীবনী পড়তে হবে। তাদের জীবনসংগ্রাম…

Read More

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রামের মানবিক বিভাগের ডিন ড. ডেভিড টেলর বলেছেন, আমরা চট্টগ্রামে নতুন ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজে একটি নতুন মেজর যুক্ত করেছি। অত্যন্ত জোরালোভাবে তিনি বলেন, লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্স শিক্ষা শিক্ষার্থীদের চাকরির বাজারে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। এ.ইউ.ডব্লিউ এর শিক্ষার্থীরা কর্পোরেট এবং উন্নয়ন উভয় ক্ষেত্রেই লাভজনক চাকরির অফার পাচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তাদের মধ্যে একজন আজ আমাদের সাথে আছেন সিলেটের এমএস রাইসা রহমান, যিনি ২০২১ সালে অর্থনীতিতে স্নাতক হয়েছেন। যিনি পূর্ণ বৃত্তি নিয়ে আলবার্টা বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমাদের অংশীদার প্রতিষ্ঠানে একটি সেমিস্টার বা বছরের অধ্যয়নের জন্য বিভিন্ন প্রোগ্রামে আবেদন…

Read More

মোঃ মহিবুল ইসলাম বরগুনা জেলা প্রতিনিধিঃ পৌর সুপার মার্কেটের পিছনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১০ টি দোকান পুড়ে ছাঁই। ক্ষতির পরিমান প্রায় ৬০ কোটি টাকা। এতে গার্মেন্সের , কসমেটিকস দোকান, সেলুন, বশতঘর ও আবাসিক হোটেলসহ প্রায় ২১০ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা জানান- বিদ্যুতের শর্ট সার্কিটের কারনে এই আগুনের সুত্রপাত। তাছাড়া বরগুনার ফায়ার সার্ভিস দুর্বল সে কারনে এতোগুলো দোকান পুড়েছে। একটি জেলা শহর কিন্তু এখানে ফায়ার সার্ভিসের টিম ততোটা সবল নয়। তাই এতো ক্ষয়-ক্ষতি হয়েছে। পরে দুইঘন্টা ধরে চেষ্টা চালিয়ে বরগুনার বেতাগী, আমতলী ও পাথরঘাটার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার (১৭ মে) রাত পৌনে বারোটার দিকে…

Read More

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে অধীনে “Identification System For Enhancing Access to Services” (IDEA) (2nd Phase) প্রকল্পে (Package Name: 125 Pessonnel’s for the Project Office Operation) and (Package Name:  58 Pessonnel’s for the Project Office Operation) সর্ম্পূণ অস্থায়ী ভিত্তিতে (প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য) আউটসোর্সিং পদ্ধতিতে নিম্নোক্ত পদগুলোতে নিয়োগের লক্ষ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠান WEDO যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে আগামী ১৫/০৫/২০২২ তারিখ সকাল ১০.০০ টা থেকে ২১/০৫/২০২২ তারিখ রাত ১১.৫৯ টার মধ্যে আবেদনপত্র আহবান করা হচ্ছেঃ পদের নাম – সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা – ১৮ সাকুল্যে বেতন- মেট্রোপলিটন এলাকায়- ৩৯,৬৩৩/-, সিটি কর্পোরেশন এলাকায়- ৩৭,৪৩৩/-, জেলা পর্যায়ে- ৩৬,৩৩৩/- শিক্ষাগত যোগ্যতা/ অভিজ্ঞতা-  কম্পউিটার র্পাসোনলে…

Read More

রিয়াদ, কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ায় মাদক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ মে) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মৃত হানিফ দর্জির ছেলে জুয়েল আহসান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের শুকুর মন্ডলের ছেলে আলমগীর এবং একই উপজেলার চরদিয়াড় গ্রামের মৃত শফি বিশ্বাসের ছেলে বজলু বিশ্বাস। রায় ঘোষণার সময় আলমগীর ও বজলু আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই পুলিশ পাহারায় জেলা কারাগারে…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে গুলিতে ধানকাটা এক শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার (১০ মে) সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কাগমারি বৈলতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ধানকাটা শ্রমিক মো. শাহজাহান মিয়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত শাহজাহান মিয়া কুরমুশি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। জমিতে মঙ্গলবার সকালে রোপন করা ধান ৮জন শ্রমিক নিয়ে কাটতে যায় মাজেদা। পরে খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব তার ব্যবহৃত একনালা বন্দুক (এসবিবিএল) দিয়ে শ্রমিকদের লক্ষ্য করে গুলি করে। এতে ধান কাটতে থাকা ভুট্ট নামের এক শ্রমিক আহত হন। এতে ওই শ্রমিকের ডান হাতে ও মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরে তাকে…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁকে এই পুরস্কারে ভূষিত করেছে। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল পুরস্কারপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। ১১ মে সকাল ৯টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরষ্কার তুলে দিবেন। উল্লেখ্য, ইবি ভিসি ড. শেখ আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ…

Read More