- কলমাকান্দায় ৬০ পরিবার পাচ্ছে নিরাপদ পানি, প্রথম ধাপে পেল ৬ পরিবার
- কলমাকান্দায় প্লাবিত হাওর পরিদর্শনে ডেপুটি স্পিকার, পাউবোর জরুরি হস্তক্ষেপ কামনা
- সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের
- হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
- দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে
- এবার বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
- স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর
- সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩- চাঁপাইনবাবগঞ্জ -১ ( শিবগঞ্জ ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হকের ২১ ও ২২ ডিসেম্বর ধাইনগর, চককীর্তি, মোবারকপুর ইউনিয়নে মতবিনিময় ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাজমুল হক জনসমার্থনে এগিয়ে রয়েছে যা একাধিক সূত্রে জানা যায়। গন সংযোগ ও মতবিনিময়ের সময় আওয়ামী লীগ নেতা ও মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নাজমুল হক বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে আবারো নৌকায়…
লালমনিরহাট প্রতিনিধিঃ রাজাকার ও রাজাকারের সন্তান নিয়ে লেখালিখি করায় লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ি যাওয়ার পথে সাংবাদিক হযরত আলীর পথরোধ করে তাকে মারধর করেছেন নৌকা প্রতীক প্রার্থী নুরল আমিন ও তার লোকজন। গুরতর আহত ওই সাংবাদিক বর্তমান হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সাংবাদিককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। এ ঘটনায় শুক্রবার দুপুরে ভ‚ক্তভোগী হযরত আলী নৌকা প্রার্থী নুরল আমিনকে প্রধান আসামী করে মোট ৭জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পূর্ব সিন্দুর্না গ্রামের চাম্পাপুল এলাকার ৮নং ওয়ার্ডে এই মারধরের ঘটনাটি ঘটেছে। ভ‚ক্তভোগী হযরত আলী উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৮নং ওয়ার্ডের…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট নতুন ব্রিজ সংলগ্ন সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহীদ মিয়ার) বাসার সামনের মাঠে শুক্রবার বিকালে সাবেক ভাইস চেয়ারম্যান শহিদ মিয়ার তত্ত্বাবধানে চেয়ারম্যান কাপ মেনি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত। উক্ত ফাইনাল খেলায় ধাইনগর নগর ক্রিকেট দল বনাম শ্যামপুর ইউনিয়ন ক্রিকেট দল অংশগ্রহণ করে । ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ধাইনগর ক্রিকেট দল। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দরী শহিদ মিয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কানসাট ইউ পি চেয়ারম্যান মোঃ শেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দরী মাহমুদ মিয়া,শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই সহোদর খুনের ঘটনায় পলাতক আসামি দুই ভাই মো. সাইফুল ইসলাম ওরফে সাইফু ও মোরশেদ আলমকে গ্রেফতার করেছে র্যাব।মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নগরীর নিমতলা ও গোসাইলডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের রাঙ্গুনিয়া থানায় সোপর্দ করা হয়েছে। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম খুরুশিয়া মধ্যমপাড়ায় ছুরিকাঘাতে মো. জালাল উদ্দিন (২২) ও কামাল হোসেন (১৮) নামে দুই সহোদরকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার সময় হামলাকারী শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদ আলমকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। ঘটনার পর…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মাঠে পাকা ধান পড়ে আছে। কাটার মানুষ নেই। ফলে মাঠেই ঝরছে পাকা ধান। মৌলভীবাজারের বড়লেখার বিভিন্ন এলাকার আমন ধানের মাঠের দৃশ্য এমনটাই। এই সময়ে শতকরা ৯০ শতাংশ ধান কাটা শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও উপজেলার বিভিন্ন ইউনিয়নের তথ্যে জানা যায় অধিকাংশ এলাকায় মাঠেই ঝরছে পাকা ধান। কৃষকদের জানান, শ্রমিক সংকটের কারণে ঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারছেন না তারা।তুলনামূলক বেশি পারিশ্রমিক দিয়েও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। ফলে বাধ্য হয়েই পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটতে হচ্ছে। ধান কাটার মৌসুমে সুনামগঞ্জ হবিগঞ্জ থেকে শ্রমিকেরা আসেন। কিন্তু এবার চাহিদার তুলনায় কম শ্রমিক আসায় দেখা দিয়েছে সংকট। অতিরিক্ত…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পান গাছ কাটার প্রতিবাদ করায় এক খাসিয়া যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। অদ্য বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নুনছড়া পানপুঞ্জিতে এ ঘটনা ঘটে। আহত লাকমন নিয়ালাং বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, লাকমন নিয়ালাং বৃহস্পতিবার সকালে নিজের পানজুমে যাচ্ছিলেন। সে সময় তিনি দেখেন নলডরি এলাকার বাসিন্দা আব্দুল করিম আরও দু’জনকে সঙ্গে নিয়ে লাকমনের পান গাছ কাটছিলেন। লাকমন এর প্রতিবাদ করায় আব্দুল করিম দা দিয়ে তাকে কোপ দেন এবং আব্দুল করিমের দুই সঙ্গী লাকমনকে কাঠ দিয়ে এলোপাতাড়ি পেটায়। পরে স্থানীয়রা এসে লাকমনকে আহতাবস্থায় উদ্ধার করে…
শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধিঃ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এফ এম শরিফুল ইসলামের নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, শরিফুল ইসলাম নগ্ন হয়ে এক নারীর সাথে ভিডিও কলে কথা বলছেন। এক মিনিট ৭ সেকেন্ডের এ ভিডিওর এক পর্যায়ে তিনি হস্তমৈথুন শুরু করেন। এদিকে দলের শীর্ষ পদে থেকে এমন শরিফুল ইসলামের এমন আপত্তিকর আচরণে রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন। সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: নিখোঁজের দু’দিন পর এক বৃদ্ধের লাশ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ঘটেছে। ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন সত্তরোর্ধ্ব ব্যক্তিটি। ক্ষুধার তাড়নায় একটি বাড়িতে ঢুকে খাবার চান। বাড়ির লোকজন একটি থালায় ভাত ও তরকারি দেন। কিন্তু খাবার না খেয়েই তিনি চিরঘুমে চলে যান। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূঁয়াই এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির ছবি ছড়িয়ে পড়লে তাঁর পরিচয় পাওয়া যায়। মৃত ওই ব্যক্তির নাম রনো শীল। জুড়ীর ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামে তাঁর বাড়ি ছিল। ভিটামাটি বিক্রি করে দেওয়ায় তিনি পাশের বড়লেখা উপজেলার হরিপুর গ্রামে বোনের বাড়িতে…
রুহুল আমিন (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ২৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় ভবানীপুর-সাফারী পার্ক রাস্তায় অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে নাজমুল হোসেন (২৭) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।সে ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর উত্তরপাড়া সিরাজুল ইসলাম এর ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, নাজমুল হোসেন মোটরসাইকেল চালিয়ে বাঘের বাজার কর্মস্থলের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে মাথায় ও শরীরে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে পথচারী ও স্থানীয় লোকজন তাকে এসে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ও দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার দুপুরের দিকে পৌর শহরের কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আকাশ এন্টারপ্রাইজ “ঢাকা মেট্রো ট-১৮৬৬৫৬চ্নাম্বারের এই ট্রাকটির বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার বিরিশিরি থেকে দুর্গাপুরগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাচ্ছিল। ট্রাকটি কাচারি মোড় নামক স্থানে এলে হঠাৎ মূল সড়ক থেকে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দোকানে ডুকে যায়। এ-সময় মোটরসাইকেলে বসে থাকা মোটরসাইকেল মালিক দ্রুত সরে যাওয়ায় ও দোকানের মালিক কর্মচারী ভিতরে অবস্থান করায় কেউ আহত হননি। এ নিয়ে দোকান মালিক আবু…
নীলফামারী জেলা প্রতিনিধি: দেশের উত্তরের জেলা নীলফামারীতে তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে প্রায় দিনই সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। দৃষ্টি সীমানা পরিমাপ করছি। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বিমান চলাচলে বিঘ্ন ঘটে। এজন্য ফ্লাইট চলাচলের সিডিউল পরিবর্তন করা…
ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাংগাইল) সংবাদদাতাঃ সারা দেশের ন্যায় টাংগাইলের নাগরপুরেও শীতের আমেজ শুরু হয়েছে। শীতের দেখা পেয়ে খুশিই হয়েছেন নাগরপুরের ভ্রাম্যমান পুরাতন গরম কাপড় ব্যবসায়ীরা। তাদের আমদানি করা বিভিন্ন রকমের শীতের গরম কাপড়গুলো বেশির ভাগই বিক্রি হয় জেঁকে আসা শীত অথবা ঘন কুয়াশার দিনগুলোতে। এখন শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশার কারণে দুপুরের পর থেকেই বেশ শীত অনুভব করছে এই অঞ্চলের মানুষ আর এসময়ে গরম কাপড়ের ব্যবসাটাও হয় জমজমাট। কিন্তু নাগরপুরে এবার শীতের আমেজ শুরু হলেও গরম কাপড়ের কদর বাড়লেই তুলনামূলক কম বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা এর প্রধান কারণ পুরাতন পোষাক বিগত বছরে যে টাকা দিয়ে ক্রয় করে আনা হত এর চেয়ে দুইগুনের…
ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৩ ডিসেম্বর).সকালে পসশিক পর্ষদ,বোয়ালি,টাঙ্গাইলে বাহোপ টাঙ্গাইল জেলা সভাপতি ডা.শামছুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা.মাসুদ তালুকদার ও সদস্য ডা.সেলিম হোসেনের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট হোমিওপ্যাথ ও সংগঠক ডা.শেখ ফারুক এলাহী। এ বিজ্ঞান সেমিনার ও সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ঢাকা বিভাগীয় মেম্বার ও টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.কায়েম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় সহ সভাপতি ডা.মো.নজরুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক ডা.সুকল্যাণ…
এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সদর উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও ইউনিয়ন আমীরসহ ৭জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার পৃথক-পৃথক স্থানে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। সংগঠনটির জেলার অন্য নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাইসহ একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন। নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউপ বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে…
মাদারীপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গেলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ ৬ জনের ওপরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী আবু আবদুল্লাহ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন, সদস্য মনিরুজ্জামন, জাহিদুল ইসলাম, এসকেবেটর মেশিনের চালক মো. রায়হান। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে জেএসবি ব্রিকসসহ ১১টা ইটের ভাটা পরিবেশের নিয়ম নীতি তোয়াক্কা না করে পরিচলনা করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে একটি…
মাদারীপুরে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেলো নতুন ঠিকানা। সাত লাখ টাকা অফেরতযোগ্য বন্ডে রাজবাড়ীর সরকারি চাকুরীজীবি নিঃসন্তান দম্পতিকে আদালতের মাধ্যমে দত্তক দেয়া হয় নবজাতকটিকে। জানা গেছে, মাদারীপুরের আদালত পাড়ায় নবজাতক দত্তক নিতে আগ্রহী দম্পতিরা ভীড় করেন। আদালতে একে একে আবেদন পড়ে ১৯ জনের। তিনঘন্টা ধরে চলে শুনানী। বৃহস্পতিবার জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এজলাসে শুনানী নেন আবেদনকারীদের। প্রথম পর্যায়ে ১৫ জন বাদ পড়লে বাকি ৪ জনের যোগ্যতা অনুসারে আবারো চলে শুনানী। পরে ৭ লাখ টাকা ফেরতযোগ্য জামানতে মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদার নিঃসন্তান দম্পতিকে নবজাতক দত্তক দেন আদালত। এতে শিশুটিকে পেয়ে খুশিতে আত্মহারা এই…
আমির আলী অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলা তরুণ লীগের পক্ষ থেকে নওয়াপাড়া মডেল স্কুলে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। বৃহস্পতিবার সকালে পুষ্পার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন, তরুণ লীগ অভয়নগর উপজেলা শাখার সভাপতি শেখ বিল্লাল হোসেন বকুল, সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান বিপ্লব, রিপন খাঁ, শেখ পলাশ, রুহুল আমীন, হাসান মোড়ল, মাসুদ রানা, আবু জাহিদ মোল্যা, নওয়াপাড়া পৌর তরুণ লীগের আহবায়ক শেখ অনিক, যুগ্ম আহবায়ক বিএম ফরহাদ রেজা, রাকিব হোসেন, সাকিব মোল্লা, নাইম শেখ, জুম্মান শেখ প্রমুখ।
নাগরপুর (টাংগাইল) সংবাদদাতাঃ ৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরের সেবামূলক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র, আইয়ুব আলী সুপার মার্কেট নাগরপুর বাজার প্রধান কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ মেডিকেল ক্যাম্পেইনে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ডা.ছিদ্দিক মিয়া। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ডা.মো.কাউছার খাঁন, ডা.জহিরুল ইসলাম, ডা.হাসিনা,ডা.খাদিজা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হাফেজ মো.মাসুম বিল্লাহ, নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টার এর কো চেয়ারম্যান মোছা. তাসলিমা আক্তার মুন্নীসহ সহ…
মাহমুদুর রহমান রনি (বরগুনা): বরগুনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা আওয়ামী যুব লীগের প্রচার সম্পাদক আনিসুজ্জামান তুহিন আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) নিহত হয়েছে। গত বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে মটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলে দুই মটরসাইকেল চালক ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদেরকে নিকটস্থ বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার উভয়কেই উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। মাথায় মারাত্মক আঘাত নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে বরগুনা জেলা আওয়ামী যুব লীগের প্রচার সম্পাদক…
রংপুর বিভাগীয় প্রধান, আবু নাসের সিদ্দিক তুহিন: রংপুরে সাফল্য পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের একযুগ পূর্তি উৎসব উপলক্ষে বর্নাঢ্য র্যালি, আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাফল্য পরিবারের প্রতিষ্ঠাতা সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ জয়িতা নাসরিন নাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফল্য পরিবারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার সংগঠক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুল ইসলাম সাজু ,উপদেষ্টা গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, গজঘন্টা স্কুল এন্ড কলেজের শিক্ষক আকতার হোসেন, উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ। বক্তব্য রাখেন শিক্ষক নাসরিন…