Author: Saizul Amin

মশিউর রহমান, জামালপুর: কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। মুল কথা কৃষি এ দেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস। এখনও এ দেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থানও হয়ে থাকে কৃষিকে অবলম্বন করেই। ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ, জীবনযাত্রায় মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করতে কৃষিক্ষেত্রে অধিকতর মনোযোগ দিয়েছে বর্তমান সরকার। ইতি মধ্যে সরকার উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন প্রকল্পের আওতায় বেশ কিছু উপজেলায় ডাবল কেবিন পিকাপ প্রদান করায় কৃষি সেবায় আরো গতিশীলতা এনেছে। কিন্তু জামালপুরের জেলার সবচেয়ে বৃহৎ ও কৃষি প্রধান উপজেলা সরিষাবাড়ী। ২৬৩.৫০ বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলায় আবাদ উপযোগি কৃষি…

আরও পড়ুন

মোঃ সুমন মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর কাচিঝুলি এলাকার প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এম ২৮ ব্যাচের চিকিৎসকদের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় এম ২৮ ব্যাচের অধ্যাপক ডাক্তার এ এস এম রুহুল কুদ্দুস, ডাক্তার শফিকুল বারী তুহিন, প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল, নির্বাহী পরিচালক শেফালী আক্তারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেশ কয়েক বছর ধরে এমন ২৮ ব্যাচের চিকিৎসকরা অসহায় দুস্থদের মাঝে কম্বলসহ নানা সহায়তা প্রদান করে আসছেন।

আরও পড়ুন

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়- ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলার ১০ ইউনিয়নে ৯৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এ উপজেলায় ৮২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। সেই হিসেবে চলতি মৌসুমে এবার সরিষার আবাদ বেড়েছে। উপজেলার পশ্চিম খড়িবাড়ি এলাকার কৃষক…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাওর তীরবর্তী গ্রাম উত্তরসূর। এই গ্রামেই কৃষি বিপ্লবের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এই শীতের মৌসুমে সবজি চাষাবাদ করে সফলতার মুখ দেখেছে একটি খামার। লাভবান হওয়ায় এখন তারা খামারটি সম্প্রসারণ করার পরিকল্পনা করছেন। সদর ইউনিয়নের উত্তরসূর গ্রামে দেখা যায়, হাইল হাওরের তীরের গ্রাম উত্তরসূরে গড়ে উঠেছে কাজী অ্যান্ড আজাদ এগ্রো ফার্ম। প্রায় আট একর জমির মধ্যে এই খামার গড়ে তুলেছেন উদ্যোক্তা কাজী আয়েশা। সেখানে এবার চাষ করা হয়েছে বিভিন্ন রকমের শীতকালীন সবজি। এর মধ্যে সবচেয়ে বেশি সাফল্য এসেছে লাউ থেকে। খামারটির চারপাশে এখন লাউয়ের ছাউনিতে ঘেরা। পাশাপাশি চাষ করা হয়েছে লালশাক, কলমিশাক, বেগুনসহ বিভিন্ন…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: মাদক উদ্ধারে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদক উদ্ধারে জয়পুরহাট জেলা দ্বিতীয় স্থান অর্জন করায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। পার্শ্ববর্তী দেশ ভারত ও চেঁচরা সিমান্ত ঘেঁষে বয়ে যাওয়া নদীর ঘাট দিয়ে ভারত থেকে প্রতিদিন হাজার হাজার পিস ফেন্সিডিল, মদ, গাঁজা, হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশন ব্যাপকভাবে চোরাইপথে জয়পুরহার জেলার বিভিন্ন এলাকায় এনে এসব মাদক স্থানীয়ভাবে বেচা-বিক্রিসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাত এবং রাতদিন সমানে চলতো রমরমা মাদক…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ১৬ বোতল ফেন্সিডিল সহ খায়রুল মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (৬ জানুয়ারি) রাতে কুলাউড়া থানার এসআই আমির উদ্দিন, এএসআই রোমান মিয়াসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাও গ্রামের পাইকপাড়া টু নছিরগঞ্জ রোডের জনৈক সফরু লন্ডনীর বাড়ির সামনে থেকে খায়রুল’কে আটক করতে সক্ষম হন। আটককৃতের কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত খায়রুল কুলাউড়া উপজেলার মানগাও গ্রামের মৃত আঃ খালিকের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে শনিবার (৭ জানুয়ারী) বিজ্ঞ আদালতে প্রেরণ করলে…

আরও পড়ুন

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ইন্টারন্যাশনাল এর পঞ্চমবারের মতো অনক্যাম্পাস গ্র‍্যান্ড ফাইনাল অনুষ্ঠানের আয়োজিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সানজিদা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের উপদেষ্টা ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, বিগত বছরগুলোর ক্যাম্পাস ডিরেক্টর্স, মেন্টর্স, ক্লাব পার্টনার্স, স্পনসর পার্টনার ও আয়োজক কমিটির সদস্যরা। আয়োজনটিতে স্পন্সর হিসেবে ছিল আরশিলতা ও সিটি ল্যাব ময়মনসিংহ। আয়োজনের শুরুতে সূচনা বক্তব্যে ক্যাম্পাস ডিরেক্টর নূর আলম নাহিদ প্রতিযোগী দলগুলোকে আইডিয়া উপস্থাপনের নিয়ম জানিয়ে দেন। প্রতিটি টিম তাদের…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ডা: এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রতির ক্ষমতার ভারসাম্য প্রয়োজন। একটি সরকার ব্যবস্থায় যদি সব মানুষের অংশগ্রহণ কিংবা সব মানুষের সরকার হয় তাহলে সে সরকার ব্যবস্থাই কল্যাণকামী সরকার ব্যবস্থা হয়। দেশের মানুষের কনফিডেন্স বাড়াতেই বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। রাজনীতিতে সাউথ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক উদারতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে আমাদেরকে সেরকম উদারতা দেখাতে হবে। আজ শনিবার (৭ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার শহরে অভিজাত রেস্টইন হোটেলের কনফারেন্স হলে জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো রূপরেখা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ পিচ (১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (০৭ জানুয়ারি) ভোর রাতে উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। এসময় বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০) স্বর্ণের বার গুলো ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে, বিজিবি ওই দুইজনকে পলাতক আসামি করে শার্শা থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়ের করেছে। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করা হয়। গ্ৰেফতারকৃতরা হলেন ১। সুখদেব খোকা এবং ২। মোঃ মোরছালিন নামে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি। গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) রাতে এএসআই মুক্তার মিয়াসহ শ্রীমঙ্গল থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ভাড়াউড়া চা বাগান থেকে আসামিদের গ্রেপ্তার করে। আসামিদ্বয় শ্রীমঙ্গল থানার ২০১৭ সালের একটি মামলায় ১ বছর ১ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত। এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানা পুলিশের ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটক হবার বিষয় নিশ্চিত করে বলেন, আসামিদের আজ শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিমানবন্দর থেকে প্রবাসীকে আনতে গিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার একই পরিবারের চারজনসহ নিহত ৫। নিহতরা হলেন-মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাদানগর গ্রামের একই পরিবারের আতিকুর রহমান শিহাব (১৫), মেয়ে সাদিয়া (২৬), মেয়ের জামাই আব্দুস সালাম (৩৫), শিশুকন্যা হাবিবা (২), তাদের মাইক্রোবাস চালক ছাদির আলী(৩২)। তার বাড়ি কুলাউড়ার কমলাছিলা গ্রামে। শনিবার ভোর রাতে হবিগঞ্জের মাধবপুরের শাহপুর এলাকায় মেটাডোর ইন্ডাস্ট্রির সামনে বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটানাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে দু’জন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত প্রবাসী…

আরও পড়ুন

মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ভারতে প্রশিক্ষনপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের রাজশাহী বিভাগীয় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে নওগাঁ ষ্টেডিয়ামে স্থানীয় মোরশেদ তরফদার ফাউন্ডেশন এ মিলন মেলার আয়োজন করে। ফাউন্ডেশনের আহবায়ক কাজী জিয়াউর রহমান বাবলু’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষনকালীন, যুদ্ধ চলাকালীন এবং মুক্ত বাংলাদেশের নানা অনুভুতি নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আনছারী, ময়নুল হক মুকুল, মোরশেদ তফেদার, দেওয়ান ফারুক হোসেনসহ অন্যান্যরা।

আরও পড়ুন

মোঃ আতাউর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার চরবকজুড়ি গ্রামে পাটকাটা শ্রমিক হিসেবে এলাকায় এসে ডাকাতির ঘটনার পাঁচ মাস পর ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- বাগেরহাটের কচুয়া থানার গজালিয়া গ্রামের আহমাদ শেখের ছেলে ফেরদাউস শেখ (৩৫), একই জেলার খানপুর গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে জিয়া হাওলাদার (৪০) ও নড়াইলের লোহাগড়া থানার চর লঙ্কারচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজী (২৩) অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া জানান, লোহাগড়া থানার চর বগজুড়ী গ্রামে পাটকাটা শ্রমিক হিসেবে গ্রামে প্রবেশ করে ডাকাত দলের দুই সদস্য জিয়া হালদার ও ফেরেদৌস শেখ। পার্শ্ববর্তী চরবকজুড়ি গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজীর সহযোগিতায় চরবকজুড়ি গ্রামের…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উদীচী যশোর কোমলমতি খুদে শিক্ষার্থীদের প্রাচীন ঐতিহ্যের তালপাতায় লিখে হাতেখড়ির আয়োজন করে। আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে যশোর পৌর উদ্যানে বসেছিল ঐতিহ্যবাহী হাতেখড়ি উৎসবের। চলমান শৈত্য প্রবাহ উপেক্ষা করে ঐতিহ্যবাহী এ উৎসবে অভিভাবকগণ ২শতের অধিক ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আসেন এবং স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত গণ্যমান্য ব্যক্তিবর্গ শিশুদের হাত ধরে তালাপাতার উপর লিখে তাদের বিদ্যা অর্জনের শুভ সূচনা করেন। জাতীয় সংগীত ও উদীচীর গণসংগীতের মাধ্যমে হাতেখড়ি উৎসবশুরু হয়। উদীচী যশোরের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র হায়দার গণী খান পলাশ,…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগন্জের কটিয়াদীতে নজরুল একাডেমীর কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে দিনব্যাপি কর্মসুচীর প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে নজরুল একাডেমীর কটিয়াদী শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ,জালালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন মাষ্টার,নজরুল সংগীতের শিল্পি সালামত চৌধুরী,নজরুল একাডেমীর সহ-সভাপতি মাহবুবুর রহমান, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,কটিয়াদী শিল্পকলা একাডেমীর সাঃ সম্পাদক আরিফুর রহমান উজ্জল,নজরুল একাডেমীর সদস্য ডাঃ ঈশা খান,প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি সাজিদুর রহমান সেলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমীর কটিয়াদী শাখার শাহজাহান। পরে উপস্থিত সর্বসম্মতিক্রমে শাহাজাহানকে সভাপতি ও সাজিদুল…

আরও পড়ুন

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ব্যবসায়ী আবুল কালাম (৫০) হত্যাকান্ডের একদিন পর হত্যা মামলার অন্যতম আসামী জিল্লুর রহমান ওরফে জিলু (৪৫) কে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে নেত্রকোণা জেলার আটপাড়া থানা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি চৌকস দল। জিল্লুর রহমান গৌরীপুর উপজেলার সহনাটি পাছপাড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। উল্লেখ্য ৪ জানুয়ারি সকাল ১০ টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার সহনাটি পাছপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আবুল কালামকে পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহত আবুল কালামের ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে…

আরও পড়ুন

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে শীতার্তদের মাঝে ৯ হাজার পিছ কম্বল বিতরণ করলেন বাংলাদেশের আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকে তার নিজ বাড়িতে ১টি পৌরসভাসহ নির্বাচনী এলাকা মাদারীপুর-৩ এর ২০টি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মাধ্যমে এ কম্বল বিতরণের জন্য তুলে দেন। এসময় বাংলাদেশের আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ বলেন, সারাদেশে তীব্র শৈত্য প্রবাহ চলছে। আমার নির্বাচনী এলাকায়ও তিব্র শীত বয়ে যাচ্ছে। এ দূর্যোগের সময় আমি আমার এলাকার সাধারণ মানুষের সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ অর্থায়নে আমার…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ৮টি ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গ করে ইটভাটা পরিচালনার দায়ে গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারা-৭ এর আলোকে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় এর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন কর্তৃক নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহকে ক্ষতিপূরণ আরোপসহ জরিমানা আদায় করা হয়। পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গের কারণে আরোপিত ক্ষতিপূরণভূক্ত প্রতিষ্ঠানগুলো  মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানে অবস্থিত মেসার্স রূপসী ব্রিক্স,সাং: মুবারকপুর;-৫০ হাজার টাকা জরিমানা, মেসার্স তিতাস ব্রিক্স,গ্রাম:গাজীপুর, কুলাউড়া, মৌলভীবাজার ৫০ হাজার টাকা, মেসার্স শাপলা ব্রিক ফিল্ড, গ্রাম:দক্ষিণ ভোয়াই, পোস্ট:রংগীরকুল, কুলাউড়া,মৌলভীবাজার ৫০ হাজার টাকা, মেসার্স কলিম উল্লাহ ব্রিক্‌স,লহরাজপুর, কুলাউড়া, মৌলভীবাজার ৫০ হাজার টাকা,…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে গবেষণা। গবেষণার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করবে বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম অনেক এগিয়েছে। আরো উন্নত হচ্ছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ আয়োজিত লাইফ সাইন্স বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাচার্য বলেন, একাডেমিক এবং গবেষণার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় কোন কার্পণ্য করবে না। গবেষণার ক্ষেত্রে আমরা ইতোমধ্যে দেশের এবং দেশের বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে একসাথে কাজ করার জন্য চুক্তি সই করেছি। আগামীর দিনগুলোতেও আমরা গবেষণার জন্য বিভিন্ন বিভাগে এ রকমের সেমিনার আগামীর দিনগুলোতেও করা হবে। এসময় সেমিনারে প্রধান আলোচক…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সার্বিক কল্যান সাধনের লক্ষ্যে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে “ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। বর্তমানে এ সংগঠনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাবি, জাবি, রাবি ও চবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। সেচ্ছাসেবী এ সংগঠনটি জবিতে শারিরীক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী ৯২ শিক্ষার্থীদের নানা ভাবে সহযোগিতা করে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের আর্থিক বিবেচনা সাপেক্ষে এক বছর মেয়াদি সাত শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করে সংগঠনটি। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিডিএফ প্রধান উপদেষ্টা জবি ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিডিএফ এর…

আরও পড়ুন