Author: Saizul Amin

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা নামক গ্রামে তৈরি হয় নতুন রাস্তা। যা দীর্ঘদিন ধরে রাস্তাটি অকেজো হয়ে পরে ছিল।এতে করে লোকজনের চলাচলে বাধার সৃষ্টি হয় ও নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। উক্ত রাস্তায় চলাচলমূখী প্রায় ১৫০টি পরিবার। ৪ ফুট উচ্চতা ও ১০ ফুট চওড়া প্রায় হাফ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ অতিসম্প্রতি শুরু করা হয়েছে। রাস্তাটি নির্মাণ কাজ হওয়ায় এলাকাবাসীর মুখে ফুটে ওঠে হাসির রুপরেখা। গ্রামের বাসিন্দা জাকারিয়া ও রফিকুল ইসলাম বলেন,রাস্তাটি তৈরি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান সরকার বলেন, আমি জনগণের চেয়ারম্যান। একমাত্র জনগণের উন্নয়নের জন্য আমি কাজ করে…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়বের নেতৃত্বে ও আন্তরিক প্রচেষ্টায় ৪র্থ  সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বিনামূল্যে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। সেবার মান উন্নয়নে এর আগে আগস্ট মাসে হাসপাতালে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন সম্পন্ন করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিজারিয়ান অপারেশন করেন ডাঃ জেরিন তাসনিম, ডাঃ ফারিয়া রহমান, ডাঃ মোহাম্মদ ঈশা খান, ডাঃ বৃষ্টি।  সহযোগিতায় ছিলেন সিনিয়র স্টাফ নার্স শাহনাজ বেগম, লিপি রানী দেবনাথ, লাইলা আক্তার, রাজিব দেবনাথ । কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামের সালমান ও…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোরের অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে সুব্রত মন্ডল (৫০) নামে এক মৎস্যঘের ব্যবসায়ীকে হত্যা করেছে। আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার দামুখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।সুব্রত মন্ডল উপজেলার দামুখালি গ্রামের অনাদি মণ্ডলের ছেলে ও পেশায় মৎস্যঘের ব্যবসায়ী ছিলেন। অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে সহকারী উপ-পরিদর্শক সুলতানা জানান- আজ সকাল সাড়ে আটটার দিকে সুব্রত মণ্ডল পায়রা ইউনিয়নের দামুখালী স্কুল মাঠের পাশের তেমাথা নামক স্থানে ব্রজেনের চায়ের দোকানের সামনে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা এতে তাকে এলোপাতাড়ি গুলি করে ফেলে রেখে চলে যায় এবং ঘটনাস্থলেই তার…

আরও পড়ুন

মোঃ সুমন মিয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ৫টি ইটভাটা মালিককে সর্বমোট ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নের্তৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল ইসলাম। এসময় আইন অমান্য ও কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে প্রতিটি ইটভাটার মালিককে জরিমানা করা হয় এবং অভিযান চলাকালে এক্সক্যাভেটর মেশিন দিয়ে দুটি অবৈধ ইটভাটাকে ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এই অভিযানে হামিদ ব্রিকস কে ৬ লাখ, দোয়েল ব্রিকসকে ৬ লাখ, এম জে এ ব্রিকসকে ৪ লাখ, আলম ব্রীকস কে…

আরও পড়ুন

মোঃ আতাউর রহমান, লালপুর( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ই জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ই জানুয়ারী ২০২৩) সকালে লালপুর উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহামুদুল হক মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম জয়, মহিলা আওয়ামী লীগের নেত্রী আছিয়া জয়নুল বেনু, সাবেক উপজেলা…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার ৫ জন বাংলাদেশী যুবক যুবতী তিন মাস থেকে ৬ মাস পর্যন্ত জেল খেটে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে। বুধবার বেলা ২ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে হস্তান্তর করেন। ফেরত আসরা হলো নরসিংদী জেলার হাবিবুল্লাহ বাহার এর ছেলে আজিম ভুইয়া (২৭) ময়মনসিং জেলার আবুল মুনসুর এর ছেলে আল ফাহাদ (২৯) গোপাল গঞ্জ জেলার দবির মোল্যার ছেলে টুটুল মোল্যা (২৫) যশোর জেলার সিদ্দিক শেখের মেয়ে মুনিয়া খাতুন (২৭) ও রাজবাড়ি জেলার আমির উদ্দিন এর মেয়ে মুস্সাত মমতা। এদের মধ্যে পুরুষ তিন জন…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত তিন(০৩) আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) মধ্যরাতে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার-দলের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ২৫৫/১৭ (শ্রীমঙ্গল) এর ১বছর ১মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ সৈয়দ মিয়াকে গ্রেপ্তার করেন। অপর আরেক অভিযানে এএসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও দলের সহায়তায় একই মামলার ১বছর ১মাসের সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত পলাতক আসামী ২। মোঃ কয়েছ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্য এক অভিযানে এসআই মোঃ আলা উদ্দিন সঙ্গীয় থানা পুলিশের দলের সহায়তায় অভিযান পরিচালনা করে সিআর-১৯৭/২০ (শ্রীমঙ্গল) এর আসামী…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপি’র জফলার ছড়ার ওপর নবনির্মিত কালভার্টটি চলাচলেও শুরু হয়নি! উদ্বোধন করবেন তারপর ব্যবহার! এরি মধ্যে আগে থেকে চারপাশে ফাটল দেখা দিয়েছে। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তর প্রকল্পের আওতায় কমলগঞ্জে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল ভায়া নোয়াগাঁও গ্রামের রাস্তার জফলার ছড়ার ওপর কালভার্ট নির্মাণ শুরু হয় বেশ কিছুদিন আগে। কালভাটটি নির্মাণে চূড়ান্ত ব্যয় হয় ৬৬ লাখ ৩৫ হাজার ৪৩৪ টাকা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, কালভার্টটির কাজ শেষ হয়েছে কিছুদিন হলো। কিন্তু কাজ শেষ হলেও ঠিকাদার কালভার্টের দুই পাশে মাটি না দিয়ে কাজ শেষ করে চলে যান। সম্প্রতি নতুন ভাবে দেখা…

আরও পড়ুন

মশিউর রহমান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে দুইটি সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। আজ ১১ জানুয়ারি ( বুধবার) সকালে বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজ এবং দুপুরে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ে এ দু’টি সততা স্টোর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-পরিচালক মলয় কুমার সাহা। অনুষ্ঠানে দুদকের পক্ষ থেকে সততা সংঘের দুইটি কমিটির ২২জন সদস্যকে পুরস্কার দেওয়া হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়। আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন সরিষাবাড়ী উপজেলা দুর্নীতি…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আগুন লাগার আগে সতর্কবার্তা দিবে ‘স্মার্ট লাইফ সেইভার’ অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটার আগেই মুঠোফোনে পৌঁছে যাবে ক্ষুদে বার্তা আর সাথে ফোন কল। স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এতে কমে যাবে দুর্ঘটনার আশঙ্কা ও ক্ষয়ক্ষতির মাত্রা। নতুন এই প্রযুক্তির উদ্ভাবন করেছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ। এখন তার পরিকল্পনা এই প্রযুক্তিকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া। একাডেমিক পড়াশুনার পাশাপাশি মাহফুজের বিগত ছয় মাস ধরে এই প্রযুক্তি তৈরিতে ব্যয় করেছেন। তার উদ্ভাবন করা এই প্রযুক্তির উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো। যাতে প্রাথমিক অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। মাহফুজ জানান, এই মেশিনটি…

আরও পড়ুন

আমির আলী অভয়নগর যশোর: যশোর অভয়নগরে ৪নং পায়রা ইউনিয়নের দামোখালি গ্রামে সুব্রত মন্ডল (৪০) পিতা অনাদি মন্ডল নামে একজন ঘের ব্যবসায়ী আজ সকলে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে । সুব্রত মন্ডল আজ সকাল ৮:০০ সময় প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে চা পান ও আড্ডার জন্য মোড়ে চায়ের দোকানের উদ্দেশ্য রওনা দেয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সন্ত্রাসী দুইজন মোটরসাইকেল যোগে অবস্থান করে এবং সুব্রত মন্ডল আসার পরে তাকে রাস্তার পাশে ডেকে পিস্তল দিয়ে প্রথমে মাথায় পরে বুকে মাজায় এবং পিঠে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করে । প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দে ছুটে পালিয়ে যায় দোকানে দোকানদারকে বাইরে বেরোতে নিষেধ করে এবং হুমকি দেয় বাইরে…

আরও পড়ুন

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন তিস্তা ব্যাটলিয়ন-২ (৬১ বিজিবি)। বুধবার দুপুরে উপজেলার ক্যাম্প পাড়া ঈদগাহ মাঠে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে শীত বস্ত্র হিসেবে প্রায় শতাধিক কম্বল দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন, তিস্তা ব্যাটলিয়ন-২ এর (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম মাহবুবুল আলম খান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান, হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মুসা মিয়া, গেন্দুকুরি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শরিফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিম মানিক, গেন্দুকুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষি কেশ বর্মন, ইউপি সদস্য, আব্দুল হামিদ, খলিলুর রহমান প্রমূখ।

আরও পড়ুন

মাহমুদুর রহমান রনি (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি ) ৬দিন আগের সুন্দরবনের নিকট সাগরে মাছ ধরতে গিয়ে ডুবে গিয়েছিলো দুই চাচাতো ভাই ইউসুফ বেপারী ও বায়জিদ বেপারী। ডুবে যাওয়ার পর থেকেই অনেক খুঁজেও পায়নি স্বজনেরা তাদের কোন হদিস। ছয়দিন পরে মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে বায়েজিদের লাশ সাগর থেকে উদ্ধার করে নিয়ে আসে। আজ বুধবার (১১ জানুয়ারি) তার জানাজা নামাজ চলছিলো। কাকতলীয় ভাবে এমন সময় খবর হলো অপর ভাই ইউসুফের লাশ বাড়ির সামনে বলেশ্বর নদীতে ভাসছে। গত ৩ জানুয়ারি পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের দুই চাচাতো ভাই ইউসুফ বেপারী ও বায়েজিদ বেপারী সাগরে মাছ শিকার করতে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে যশোরের প্রাণকেন্দ্র দড়া টানা ভৈরব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জেলা মহিলা আওয়ামী লীগের…

আরও পড়ুন

চবি প্রতিনিধি: নির্ধারিত আসন খালি থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশ করা হতে পারে। সোমবার (৯ জানুয়ারি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির (কোর কমিটি) ১৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেল প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। তিনি বলেন আজকে একাডেমিক কোর কমিটির সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানুয়ারির মধ্যেই মেধা তালিকা প্রকাশ করে এ শিক্ষাবর্ষের সকল কার্যক্রম সমাপ্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোছাইন বলেন, ৪র্থ মেধা তালিকা প্রকাশের পরও আরও প্রায় ২৩৮টা সিটের মতো…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে (১০ জানুয়ারি) শহরের জিরো পয়েন্ট স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাঁজা শামছুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল, এ্যাড মোমেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ গ্রামীণ ব্যাংক জয়পুরহাট এরিয়া অফিসের অধীনে বিভিন্ন শাখায় সংগ্রামী ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের সংগ্রামী ভিক্ষুকদের মাঝে বিনামূলে শীতের কম্বল বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে চলতি জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী, বাগজানা, ও সদর উপজেলার জাহানপুর ও পুরানাপৈল শাখায় সংগ্রামী ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সংগ্রামী ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে শীতের কম্বল বিতরণ করেন গ্রামীণ ব্যাংক নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মোঃ আবুল বাসার। এসময় আরো উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক জয়পুরহাট এরিয়া ম্যানেজার মোঃ গোলাম জাকারিয়া, গ্রামীণ ব্যাংক ধরঞ্জী শাখার ম্যানেজার…

আরও পড়ুন

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী তালুকদার আর নেই। (১০ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী,পাঁচ ছেলে,আত্মীয় স্বজনসহ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য,গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে বাকলজোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর ডিবির জালে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার চাঞ্চল্যকর টিটোর হত্যার আসামি জাহাঙ্গীর হোসেন অরফে আল আমিন (৪০) ও এনামুল ইসলাম (২৫) কে ১টি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড কার্তুজ, ২টা খালি ম্যাগজিনসহ কোতয়ালী মডেল থানাধীন সুতিঘাটা কামালপুর হতে গতকাল বিকাল পোনে পাঁচটায় আটক হয়। আটককৃত জাহাঙ্গীর ঝিনাইদহ জেলার পিরোজপুর জেলার নাজির পুর থানার রঘুনাথপুর গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে ও এনামুল ঝিনাইদহ জেলার হরিণা কুন্ড থানার বেড়বিন্নি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার চাঞ্চল্যকর টিটোর হত্যার পর দায়েরকৃত মামলার ঘটনায় জড়িত আসামি যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ১১নং রামনগর ইউনিয়নস্থ সুতিঘাটা এলাকায় অবস্থান…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মনু নদীর সেচ প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার প্রায় পনেরো গ্রামের কৃষক পানির অভাবে বোরো চাষের আবাদে চরম রকমের বাঁধা। এতে কৃষি নিয়ে চরম অনিশ্চয়তায় হয়ে পড়েছেন তারা। গত রোববার (৮ জানুয়ারি) সকালে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে সেচ খালে পানি সরবরাহের দাবিতে স্মারকলিপি প্রদান করেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি নেতৃবৃন্দ। তাদের দাবি কৃষি আবাদের সময় দ্রুত চলে যাচ্ছে, হালি চারারও বয়স বাড়ছে। কিন্তু এখন পর্যন্ত সেচের জন্য খালে পানি সরবরাহ হচ্ছে না। চাষাবাদের ভরা মৌসুমেও পানি না পাওয়াতে কৃষকরা দুশ্চিন্তায় আছেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক…

আরও পড়ুন