Author: Saizul Amin

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে প্রায় অর্ধশতাধিক হাঁস পাখি শিকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. হুসেন আহমদ (২৬) নামে এক পাখি শিকারিকে আটক করা হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেওয়ার এমন অভিযোগ উঠেছে বনবিভাগের হাকালুকি বিটের দায়িত্বে থাকা বনপ্রহরী মোতাহার হোসেনের বিরুদ্ধে। এমনকি ওই শিকারিকে বাঁচাতে তিনি পাখি শিকারের প্রকৃত তথ্যও গোপন করেছেন বলে অভিযোগ ওঠেছে। এদিকে অর্ধশতাধিক পাখি শিকারের পর বন প্রহরীর উপস্থিতিতেই জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রভাবশালীরা পাখিগুলো ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। পাখি শিকারি মো.…

আরও পড়ুন

আদালতে মামলা মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৫ জানুয়ারী হাসপাতালে চাকুরী দেওয়ার নাম করে ১৫ জনের কাছ থেকে ৩৯ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগেবলা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েল, তার স্ত্রী পপি বেগম, শালিকা নিগার সুলতানা রিক্তা ও ড্রাইভার মোস্তফাসহ ৪ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে। ররিবার দুপুরে মর্জিনা খাতুন নামে এক নারী জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক নিশিত রঞ্জন মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। মামলার বিবরণের বরাত দিয়ে বাদিনী পক্ষের আইনজীবি উজ্জল হোসেন জানান, বাদীনি মর্জিনা খাতুন…

আরও পড়ুন

আমির আলী অভয়নগর যশোর : নড়াইলে পৌষসংক্রান্তি উপলক্ষে নড়াইলের আফরা-বেলতলার মেলা, শেখাটির বুড়ো মার মেলা এবং হিজলডাঙ্গার পাগল চাঁদের মেলা শুরু হয়েছে। শত বছর পূর্ব থেকে নড়াইলের এই তিনটি জায়গায় গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। জানা গেছে, সদরের মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গায় হিন্দু ধর্মীয় গুরু পাগল চাঁদের মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ধর্মীয় গুরু পাগল চাঁদের স্মরণে ভক্তিগীতি, নামকীর্ত্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন রায় জানান, পাগল চাঁদ নামে এক হিন্দু ধর্মীয় গুরু ১৯৩৫ সালে এই হিজলডাঙ্গা গ্রামে মহাপ্রয়াণ ঘটে। তার মৃত্যুর পর থেকে পৌষ মাসের শেষ দিনে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গত…

আরও পড়ুন

সোহাগ ইসলাম নীলফামারী: পরপর ৩ বার রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নীলফামারীর এসপি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ও শ্রেষ্ঠ জেলা নীলফামারী। আজ ১৫ জানুয়ারী,২০২৩ রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম,ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ সভাপতিত্বে ডিসেম্বর ২০২২ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর রেঞ্জের ডিসেম্বর ২০২২ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা নীলফামারী ও শ্রেষ্ঠ পুলিশ সুপার নীলফামারী নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। উল্লেখ্য যে, অক্টোবর ২০২২ এবং নভেম্বর ২০২২…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের উপর অবস্থিত নতুন ব্রীজের দক্ষিণ-পূর্ব পাশে সরিষা ক্ষেতে( দেয়াপাড়া)অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫)মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে আশপাশের কেউ মৃতের পরিচয় জানাতে পারেনি। আজ রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে স্থানীয় এক কৃষক ঘাস কাটতে গিয়ে সরিষা ক্ষেতে মরদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন- সংবাদ পেয়ে দেয়াপাড়া থেকে একটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করার হয়েছে এবং এখনও মৃতের পরিচয় জানা যায়নি ।

আরও পড়ুন

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার নারায়ণক্ষেত্র গ্রামে অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়ের  ঐতিহ্যবাহী ধামাইল উৎসব  অনুষ্ঠিত  হয়। রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ধামাইল উৎসবে  বিভিন্ন  এলাকা থেকে  ৭ টি দল অংশগ্রহণ করে। ধামাইল উৎসব দেখতে দুর দুরান্ত  থেকে  আসা নারী পুরুষের উপচে পড়া ভিড় ছিল। মণিপুরি ললিতকলা একাডেমির উপ পরিচালক (অঃ দাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মণিপুরি ললিতকলা একাডেমির  গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।…

আরও পড়ুন

সোহাগ ইসলাম নীলফামারী: আন্দোলনের নামে ঘোড়ার ডিমপাড়া আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামী জানুয়ারীতে ভোটের মাধ্যমে ফাইনাল খেলা হবে। সেই খেলায় সব অপরাজনীতিকে পরাজিত করে দেশকে সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছানো হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রেখে জনগণকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উপহার দেয়া হবে এমনটি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। রবিবার (১৫ জানুয়ারী) সকাল ১১ টা থেকে দুুপুর ২ টা পর্যন্ত শহরের রেলওয়ে অফিসার্স কলোনীর ফাইভ স্টার মাঠে এই সভার…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আজ শনিবার( ১৪ জানুয়ারি) যশোর জেলা প্রশাসন ও যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যাগে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) গর্ভনেন্স ইন মাইগ্রেশন এ কালেক্টিভ রেসপনসিভিলিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার যশোরের উপপরিচালক হুসাইন শওকত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তথ্য উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম আযম ও টিটিসি যশোরের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসাবে শহীদুল আলম বলেন-যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে গত পাঁচ বছরে সাড়ে ৩৫ হাজার তরুণ…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বাজারের মধ্যে থেকে ৬০ লিটার দেশি মদসহ আব্দুল মজিদ টুনু (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক আব্দুল মজিদ টুনু বেনাপোল সীমান্তের সাদিপুর (স্কুলপাড়া) গ্রামের মৃত মতলেবের ছেলে। এসময় বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে মদের আস্তানা গুড়িয়ে দেয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, বেনাপোল বাজারের মধ্যে দেশী মদের আস্তানা তৈরি হয়েছে। এবং সেখানে অবৈধভাবে প্রচুর পরিমাণ মদ বেচাকেনা হচ্ছে এমব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে গড়ে উঠা মদের আস্তানা গুড়িয়ে দিয়ে ৬০…

আরও পড়ুন

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পৌষ সংক্রান্তি উৎসব রোববার। এ উৎসবে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে তৈরী হবে নানা ধরনের পিঠা পুলি ও সুস্বাদু খাবার। তার একটি বড় অংশ হচ্ছে বাজার থেকে বড় আকারের মাছ কিনে খাবার তৈরী করা। তাই পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার, শমশেরনগর, ভানুগাছ বাজার, আদমপুর বাজার ও শহীদ নগর বাজারে বসেছে বিরাট মাছের মেলা। শনিবার (১৪ জাুনয়ারি) সকাল ৮টা থেকে বিভিন্ন জাতের বড় আকারের মাছ সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা। পৌষ পার্বন উপলক্ষে বড় আকর্ষণ থাকে বাজার থেকে পছন্দ মত বড় আকারের মাছ কিনে খাবার তৈরী করা। শনিবার দুপুরে ভানুগাছ বাজার ও শমশেরনগরে মাছের…

আরও পড়ুন

টোকেন বাণিজ্য করে কামিয়ে নিচ্ছে লক্ষ টাকা মোহাম্মদ ফখর উদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: আনোয়ারা উপজেলার বন্দর সেন্টার মোড়ে প্রধান সড়কের উপর অটোরিকশার স্ট্যান্ড করে নিত্য যানজট সৃষ্টি করে চলছে একটি সিন্ডিকেট। এ সিন্ডিকেটটি টোকেন বাণিজ্য করে প্রতি মাসে কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। নিষিদ্ধ এসব ব্যাটারি চালিত অটোরিকশা গুলো প্রতি মাসে ২৫০ থেকে ৩০০ টাকা দিয়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সেন্টার মূল সড়কের উপর নিত্য যানজট সৃষ্টি করলেও রাজনৈতিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন চোখে দেখলেও না দেখার ভান করে চলে যায়। এই অবস্থা চলতে থাকে মাসের পর মাস। কেইপিজেড ছুটি হলে সৃষ্টি হয় অসহনীয় যানজট। আনোয়ারা ও কর্ণফুলী রাঙ্গাদিয়া পুলিশ…

আরও পড়ুন

রংপুর বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সদরপুর পঞ্চায়েত পাড়ায় বজলুর রহমান গ্রন্থাগারের উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গত ১৪ জানুয়ারি শনিবার বজলুর রহমান গ্রন্থাগার চত্বরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। উদ্বোধন করেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমান মাহাব। উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ ও ডা. মোঃ মনজুরুল হাসান মেনন । অত্যন্ত আনন্দমুখর পরিবেশে চারশতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ…

আরও পড়ুন

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ফারুংপাড়া গ্রামের গৃহবধূ হাজেরা খাতুন একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। (১৩ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাত দেড়টায় পৌর শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত তালুকদার ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। হাজেরা খাতুন উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ফারুংপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। বাবুল মিয়া পেশায় একটি স্বর্ণের দোকানের কর্মচারী। নবজাতক দুই ছেলে, এক কন্যা ও তাদের মা ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে একসঙ্গে তিন সন্তান জন্মে খুশি হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হাজেরা/বাবুল দম্পতি। এই দম্পতির ঘরে আরও দুই মেয়ে ও তিন ছেলে সন্তান রয়েছে। স্বজনরা…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ গতকাল বৃহস্পতিবার যশোরের নাট্য সংগঠন থিয়েটার ক্যানভাস এর আয়োজনে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১২ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হয়। যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাঃআবুল কালাম আজাদ এর সভাপতিত্বে যশোর-৫ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য প্রদীপ জ্বালিয়ে উক্ত নাট্যোৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপ পরিচালক, স্থানীয় সরকার যশোর জনাব হুসাইন শওকত, সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, নাট্যকার ও নির্দেশক জনাব মাসুম রেজা, নাট্যকার সাধনা আহমেদ,সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু। উদ্ভোদন শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন…

আরও পড়ুন

রাহিন হোসেন রায়হান, বকশীগঞ্জ প্রতিনিধি: বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মারজিয়ার বিরুদ্ধে নবজাতক শিশু হত্যার অভিযোগ উঠেছে। এই বিষয়ে, ভুক্তভোগী পরিবার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট এক অভিযোগ দায়ের করেন। জানা যায়, গত বছরের ২৮শে ডিসেম্বর ২০২২ দিবাগত রাত্রে একটার সময় প্রসব বেদনা নিয়ে উপজেলা সাতানি পাড়া গ্রামের হানিফ মিয়ার কন্যা পুরভী বেগম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স মারজিয়া ও অপরিচিত একটা মহিলা হাসপাতাল গেটে তাদের দাঁড় করায় এবং বলে হাসপাতালে তো এখন ডিউটিরত ডাক্তার নাই তাই তারা নিজেরাই নরমাল ডেলিভারি করার আশ্বাস দিয়ে হাসপাতালের পাশে তার নিজ বাসায় নিয়ে…

আরও পড়ুন

শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: থেমে নেই মিয়ানমার থেকে অবৈধ গরু ব্যাবসা বান্দরবান জেলা, নাইক্ষ্যংছড়িতে চোরাকারবারি ও চোরাই পণ্য অনুপ্রবেশ ঠেকাতে অভিযান জোরদার করেছে নাইক্ষ্যংছড়ি আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এরই মধ্যে মিয়ানমার থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা ৪২টি গরু জব্দ করেছে পুলিশ ও বিজিবি। যার মধ্যে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জব্দ করেছে ১৯টি গরু এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জব্দ করেছে ২৩টি গরু। শুক্রবার (১৩ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ির অলীক্ষ্যং মিরঝিড়ির একটি রাবার বাগানে বাইশারী তদন্ত কেন্দ্রের এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ টি গরু জব্দ করে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মিয়ানমার থেকে চোরাই পথে আসা এসব গরু মালিক বিহীন অবস্থায় জব্দ…

আরও পড়ুন

মাহমুদুর রহমান রনি (বরগুনা) : বরগুনার মৃদু শীতল বাতাসে পাকা সোনালি ধান দোল খাচ্ছে মাঠে মাঠে। পাকা ধানের গন্ধে কৃষকদের মনে এখন বেশ প্রফুল্লতা। ধান কাটতে হাতে কাঁচি নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অন্যদিকে মাঠ থেকে নতুন ধান বাড়িতে তোলার জন্য আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন কৃষানিরা। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বরগুনা জেলায় ১ লাখ ৫ হাজার হেক্টর কৃষি জমির মধ্যে এ বছর ৯৯ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এবছর আমন চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ লক্ষ ৭৬ হাজার ৭০০ টন।এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন পেয়ে কৃষক…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একাধিক মামলার আসামী নূরনবী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অস্ত্রসহ একাধিক মামলার আসামী নূরনবী বেনাপোল গয়ড়া গ্রামের তফেল উদ্দীন আউলিয়ার ছেলে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গয়ড়া গ্রামের কাচা রাস্তার উপর হতে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। উক্ত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাঁটা, আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জেলা পরিষদ এ্যাডভোকেট মমতাজুল হক। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান…

আরও পড়ুন

জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সচেতনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী সদর উপজেলার ধর্মপুর আবাসন প্রকল্প এলাকায় ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের আয়োজনে ও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা মিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সদর উপজেলার চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, ধর্মপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাদক ব্যবসা যে…

আরও পড়ুন