- শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রফেসর সায়মা বেগম
- নেত্রকোনায় ১৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জানুন কে কোথায়
- জামালপুরে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক
- অবশেষে জামালপুরে নদের জায়গা দখলমুক্ত, সেতু নির্মাণে ফিরছে গতি
- দুর্গাপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
- ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন; যে যে প্রতিশ্রুতি দিলেন মঈদ বাবুল-তোজাম পরিষদ
- রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- থানায় সেবা নিতে এসে বাইরে গাছতলায় অপেক্ষা আনোয়ারায় ভোগান্তির চিত্র
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে মরিয়া(৭) নামের এক শিশুর কণ্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। মারিয়া উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়াচাপড় গ্রামের মোজাম্মল হকের মেয়ে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে প্রতিবেশি ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করার সময় নিখোঁজ হন। বাড়ির লোকজন শিশুকণ্যাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। আজ শুক্রবার সকালে পুকুরে শিশুর ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। পাঁচবিবি থানার এস.আই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জমির আইল ঘেরা জালে জড়িয়ে নিতাই মাহাতো (৩৫) নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। বৃহস্প্রতিবার বৈকালে পৌরসভাধীন বড় নারায়নপুর এলাকা হতে (স্মৃতি বেকারীর পিছনে) তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক উপজেলার বীরনগর বন্ধনপাড়া গ্রামের মৃত মন্টু মাহাতোর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির শ্রমিক। স্থানীয় এলাকাবাসী জানায়, বৈকাল ৩টার সময় পৌর এলাকার বড়নারায়নপুর মাঠের (স্মৃতি বেকারির পিছনে) জমির আইল ঘেরা জালে জড়ানো অবস্থায় নিতাইয়ের মরদেহ ড্রেনে পরে থাকতে দেখে মাঠে কাজ করা শ্রমিকরা পুলিশ কে খবর দেয়। পরে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচবিবি হাট ইজারা নিয়ে নাগরিক কমিটি ও পৌর মেয়র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। নাগরিক কমিটি বলেছে, কম মূল্যে হাট দিয়ে পৌরবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। অপরদিকে পৌর মেয়র বলেছেন, সকল নিয়ম মেনে হাট ইজারা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পাঁচবিবি গোহাটা চত্বরে পাঁচবিবি নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহবায়ক ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, উত্তরাঞ্চলের বৃহত্তর গো-মহিষের হাট পাঁচবিবি। এবছর এহাটটি ৫ কোটি টাকায় ইজারা হতো কিন্তু পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব অতিগোপনে ঢোঁল শহরত নোটিশ বোর্ডে টেন্ডার বিজ্ঞপ্তি না দিয়ে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে লোমহর্ষক ঘটনা ঘটেছে। নিজের স্ত্রীকে জবাই করে ঠান্ডা মাথায় শবে বরাতের নামাজ আদায় করেছেন পাষন্ড স্বামী। নামাজ শেষে বাসায় ফিরে স্ত্রীর গলা কাটা মরদেহ নিয়ে চিৎকারও করেন তিনি। নিঃসন্তান দম্পতি পান্না বেগমের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। স্বামী সিরাজুল ইসলাম লালু মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পান্না বেগম রায়কালি ইনিয়নের গুডুম্বার গ্রামের সিরাজুল ইসলাম ওরফে লালুর স্ত্রী। সিরাজুল ইসলাম গ্রামের…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা, নারী পূরুষ সমতা ও ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈশম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় একটি বিশাল র্যালির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী আবু রায়হানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ঃ হাবিবুর রহামান হাবিব, উপজেলা সহাকারী কমিশনার ভূমি…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজলার বাগজানা ইউনিয়নের বসুন্ধরা গ্রামের (রেল স্টেশন সংলগ্ন পাড়া) কুলির সর্দার আবু কালামের একটি গাভি প্রসব করলে নাক বিহীন এক চোখ বিশিষ্ট এক অদ্ভুত আকারের বাছুর জম্ম দিয়েছে। বুধবার (রাত ৪টার দিকে) রাতে তার গাভীটি প্রসব করলে এমন অদ্ভুত আকৃতিটির বাছুরটি দেখা যায়। বাছুরটির পা এবং শরীরের গঠন ঠিক থাকলেও কপালে ১টি বড় আকৃতির চোখ রয়েছে। কিন্তুু সাধারণ গরুর মত নাক নেই। এদিকে অদ্ভুত আকৃতির এই বাছুরটির খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার উৎসুক শত শত নারী পুরুষ তার বাড়ীতে ভিড় জমাচ্ছে। এ রিপাট লেখা পর্যন্ত বাছুরটি জীবিত আছে। তবে গরুর মালিক…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আক্কাস আলী (৬০) নামের এক বৃদ্ধ ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। ৮ই মার্চ বুধবার উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তর দিকে উত্তর গোপালপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী উপজেলা আংড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে(পালক পুত্র)। পরিবার সুত্রে জানা যায়, আক্কাস আলী সকালে বাড়ী থেকে কথা কাটাকাটি করে বের হয়ে আসে। সকাল ৯টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি উত্তর গোপালপুর এলাকায় পৌছিলে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিলে সে ঘটনাস্থলেই মত্যুবরণ করন। এ সময় তার মাথা দেহ থেকে বিছিন্ন হয়ে যায়। হাকিমপুরের হিলি রেলওয়ে জিআরপি থানার ইনচার্জ…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক ডেল্টা টাইমস ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের বাংলাদেশ এর পাঁচবিবি প্রতিনিধি প্রদীপ অধিকারী দীর্ঘ দিন ধরে কিডনি সমস্যা সহ নানা রোগে শয্যাশায়ী। প্রয়োজনীয় অর্থাভাবে চিকিৎসা করাতে পাচ্ছেন না তিনি। সাংবাদিক প্রদীপ অধিকারীর আশু রোগ মুক্তি কামনা করেছে, তার পরিবার পরিজন শুভাকাংখীরা।
মোঃ বাবুল হোসেন,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট শহরে সম্প্রতি সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চালাকালে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এর পর বিশেষ অভিযান পরিচালনা করে ৬ টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফ্রিং করে এসব তথ্য জানান জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন- তাওসিব হাসান,রবিউল ইসলাম, সোহানুর রহমান সোহান, শামীম হোসেন, মিম হোসেন, আলফার হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাত ৮ টায় সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে থেকে একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গত ১…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে জেলেদের জন্য সরকারের খাদ্য সহায়তার চাল আত্মসাৎ ও বিক্রির অভিযোগ উঠেছে এক সংরক্ষিত নারী আসনের সদস্যের বিরুদ্ধে। চাল ক্রেতা কুদ্দুস সরদার বলেন, আমি বাড়ি আসার সময় মহিলা ইউপি সদস্য আসমা বেগম আমাকে চাল কেনার কথা জানায়। আমি গরীব মানুষ ভ্যান চালিয়ে খাই। আমার কাছ থেকে ১ বস্তা ১০০০ টাকা চাইলে আমি বলে কয়ে ২ বস্তা ১৬০০ টাকা দিয়ে কিনেছি। রবিবার (৫ মার্চ) রাতে চাল বিক্রির সময় স্থানীয়রা তাকে হাতে নাতে ধরেন। অভিযুক্ত ওই নারী সদস্যের নাম আসমা বেগম (৪৫)। তিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য। ভুক্তভোগী…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মোস্তাক আহম্মেদ নামের এক কৃষকের দুই বিঘা জমির সরিষা সহ বসতবাড়ীর ৪টি ঘরের টিনের ছাউনি ও আসবাব পত্র আগুনে পুড়ে ছারখার হয়েছে। এতে ঐ কৃষকের প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ৬ মার্চ সোমবার দিবাগত রাতে উপজেলা ছিট মানিক গ্রামে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করেন। মোস্তাক ঐ গ্রামের মৃত মছের আলীর ছেলে। প্রতিবেশি ও মোস্তাকের পরিবারের সদস্যরা জানায়, সোমবার দিবাগত রাতে ঘুমিয়ে গেলে রাত আনুমানিক ১২টার সময় বাড়ীর বাহিরে রাখা দুই বিঘা জমির সরিষার পালায় কে বা কাহারা আগুন লেগে দেয়। এ ঘটনায়…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদুর সার্বিক সহযোগিতায় পাঁচবিবি প্রেসক্লাবের সদস্যদের নিয়ে দিনব্যাপী মেহেরপুর উপজেলার ঐতিহাসিক মুজিব নগর ভ্রমণ করা হয়েছে। শনিবার সকালে পাঁচবিবি উপজেলা থেকে ঐতিহাসিক মুজিব নগরের উদ্দেশ্য রওনা হন তারা। মুজিবনগর ভ্রমণ শেষে বিকেলে কুষ্টিয়া জেলার মরমী স্বাধক লালন শাহ মাজার প্রাঙ্গণে মিলিত হন। ভ্রমণ যাত্রায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু, সিনিয়র সহসভাপতি দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরা, সিনিয়র সাংবাদিক নির্মল রায়, আজাদ আলী, সাখোয়াত হোসেন, ডঃ আজমল হোসেন, জহুরল ইসলম জুয়েল, আব্দুল আলীম, সজল কুমার দাস,…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় এনজিও বন্ধনের বাস্তবায়নে জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় ছিন্নমূল পরিবাের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় বন্ধন এর মাতাইশ মঞ্জিল প্রধান কার্যালয় চত্ত্বরে ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন এর সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ করেন, জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাযমীর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মণ্ডল, বন্ধন-১৫ এর পরিচালক…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়। নছির উদ্দিন মন্ডল সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনা অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, নছির উদ্দিন মন্ডল সরকারী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও এমপি পত্নী মেহের নিগার শিউলি, …
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার রায়পুর গ্রামে চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। সাংবাদিক সুমন চৌধুরীর সঞ্চলনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালের রসুলপুর গ্রামের গর্ভবতী স্ত্রী লাইলী বেগমকে হত্যা দায়ে স্বামী জুয়েল কে মৃত্যুডন্ডাদেশ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। মামলার বিবরনে জানা যায় দাম্পত্য কলহের জেরে ২০০৭ সালের ২৩শে জুলাই রাতে জুয়েল তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলী বেগম কে যৌতুকের দাবিতে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনাস্থলেই লাইলী নিহত হন। ঘটনাটি ধামাচাপা দিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে জুয়েল প্রচার করতে থাকে। এতে সন্দেহ হলে এলাকা বাসী পুলিশকে খবর দেয়। বিষয়টি বুঝতে পেরে জুয়েল কৌশলে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল স্কুল এন্ড কলেজ কৃতি সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সার্কিট মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধক্ষ্য খাঁজা শামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মহিউদ্দিন আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর পাপিয়া বারিক,মামুনুর রশিদ মামুন সহ স্থানীয় সুধীজনরা। সংবর্ধনায় কয়েকটি জেলার ১২ উপজেলার ৪ হাজার শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অধিকারীকে ৫০ হাজার…
মোঃ বাবুল হোসেন,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ দরিদ্র, অসহায় গরীব মানুষের জন্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার(২৮ ফেব্রæয়ারী) সকাল ১১টায় বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও বাগজানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সমাজ সেবক মোঃ রাসেল কবির মন্ডলের সার্বিক তত্ত¡াবধায়নে বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর দীপ আই কেয়ার ফাউনেডশনের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নাহার জুনিয়র কন্সাল্টেশন মোঃ মিনহাজুল ইসলাম অভি, বাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক, দৈনিক করতোয়ার সাংবাদিক বাবু দুলাল অধিকারী সহ অনেক গণ্যমান্য…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট ক্ষেতলালে বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় বাবা-ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার ধনতলা গ্রামের ফজলুর রহমান মিয়া বাদী হয়ে জয়পুরহাট আদালতে এ মামলা দায়ের করেন। মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলো উপজেলার ধনতলা গ্রামের আদম ব্যাপারী নজরুলের ছেলে নাহিদুজ্জামন (২৪), নজরুলের স্ত্রী ঝড়না (৪০) শ্যলোক কালাই উপজেলার দুরুঞ্জ গ্রামের গোলজারের ছেলে ফেদৌস (৩৫) ও মৃত্য নবীর উদ্দীনের ছেলে নজরুল (৪৪) । মামলা সূত্রে জানা যায়, বিবাদীগন পরস্পর নিকট আত্ময়ী। নজরুল সৌদি আরবে আলী ইমার থাপরা আল বাতিন ছানায়া ডোর নামের একটি কোম্পানীতে চাকরি করেন । এ সুবাদে নজরুলের স্ত্রী…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বুড়া বিবি মাজার দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসারিক মাহফিল উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি ও স্থানীয় পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচাল কমিটির সাধারণ সম্পাদক তোয়াবুর রহমান, একে এম মঞ্জুর হোসেন পলাশ, সাবেক পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য এজবারুল হক সহ আরো অনেকে। সভায় আগামী ১৫ মার্চ বুধবার বাৎসারিক মাহফিল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।