- ইডেন কলেজে (এইচএসসি) পর্যায়ে পাঠদান কার্যক্রম আবার চালুর উদ্যোগ
- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- সাজা এড়াতে দিয়েছেলেন গা ঢাকা, অবশেষে র্যাবের জালে ফালান মিয়া
- গাইবান্ধায় হাওয়া মেশিন বিস্ফোরণে আহত ১
- উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে বিকল, তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
- বারহাট্টায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অবশেষে গ্রেপ্তার হলো অভিযুক্ত
- দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- বিএড (অনার্স) চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ইটবোঝাই ট্রলি খাদে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কৃষ্ণকোলা গ্রামে রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার সামনে তিলকপুর-রায়কালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তরুণের নাম মিঠু হোসেন ওরফে দয়াল (২৪)। তাঁর বাড়ি আক্কেলপুর উপজেলার নওজোড় গ্রামে। মিঠু ট্রলিচালকের সহকারী হিসেবে কাজ করছিলেন। তাঁর ছোট ভাই হাসান ট্রলিটি চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠু ও তাঁর ছোট ভাই হাসান আজ সকালে তিলকপুরের একটি ইটভাটা থেকে ট্রলিতে ইট বোঝাই করে রাইকালী এলাকার দিকে যাচ্ছিলেন। হাসান ট্রলিটি চালাচ্ছিলেন, আর বড় ভাই মিঠু তাঁর সহকারী হিসেবে কাজ করছিলেন। সকাল সাড়ে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে মারুফা খাতুন (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাত আড়াইটার দিকে বড়াইল ইউনিয়নের পাঁচখুপি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মারুফা খাতুন উপজেলার বড়াইল ইউনিয়নের বিনাই পাঁচখুপি গ্রামের প্রবাসী শাকিলের স্ত্রী। ও আক্কেলপুর উপজেলার চাপা গাছি হরিপুর গ্রামের মৃত আলম প্রমানিকের মেয়ে৷ তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের দাবি। নিহতের মায়ের দাবি সাত মাস আগে আমার জামাই মালয়েশিয়া গেছে আমার বিয়ান পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করেছে৷ দায়িত্বশীল সূত্রে জানা যায় মারুফার স্বামী শাকিল প্রাবাসে থাকায় মামুন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সর্ম্পক চলছিল। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্যভাবে জয়পুরহাটে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৩ পালিত হয়। জয়পুরহাট জেলা জজকোর্ট এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। একটি বর্ণাঢ্য রেলি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জয়পুরহাট ০১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ নুর ইসলাম। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জনাব মোঃ সামিউল…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। মঙ্গলবার (২৬ এপ্রিল) কালকিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্থানীয় জনগণ, আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কালে তিনি শেখ হাসিনা সরকারের নিজ আসনের উন্নয়নের চিত্রসহ সমগ্র বাংলাদেশ বর্তমান উন্নয়ন তুলে ধরেন। দলীয় শৃঙ্খল ভঙ্গের বিষয়ে বলতে গিয়ে বলেন নৌকা মনোনয়ন যে পাবে আমরা তার লোক। নৌকার সাথে বিরোধীতা করা যাবে না। যারা নৌকার বিরোধী করে তারা দেশ বিরোধী লোক ছাড়া…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনির আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীদের সাথে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এসময় তিনি স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন এবং তার আমলে মাদারীপুর-৩ আসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা করেন। শনিবার (২৩ এপ্রিল) কালকিনি উপজেলায় তার নিজ বাসভবনে স্থানীয় জনগণ, আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ঈদ পূর্ণমিলনী, কৃতিমুখ সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি শিক্ষার্থী সমিতি ও শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার্থী সমিতির উপদেষ্টা ও সমিতির সাবেক সভাপতি কৃষিবিদ ডঃ আজমল হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, হাকিমপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক আজাদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রানা, শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক ইভিপি…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে র্যাবের অভিযানে বাংলাদেশী জাল নোট সহ এই চক্রের ০২জনকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১৮ এপ্রিল) মধ্যরাতে জয়পুরহাট সদর উপজেলার তেতুলতলী এলাকা হতে তাদের গ্রেপতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন (২৭), ও একই গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে রনি মন্ডল (৩০)। এসময় তাদের নিকট থেকে ৩লক্ষ ৪৬ হাজার বাংলাদেশী জাল নোট, ২টি মোবাইল ও সিম কার্ড উদ্ধার করা হয়। দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, অভিযুক্ত মূলহোতা রিমন…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের বিপ্লবী সরকারের শপথ গ্রহণ উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেল ৫ টায় পৌর আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা সংগঠনের সহ সভাপতি ও প্যানেল মেয়র নুর হোসেনের সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোলাইমান আলী। প্যানেল মেয়র মোশাইদ আল আমিন সাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না,…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের নিজস্ব অর্থায়নে দুই সহস্রাধিক দলীয় নেতাকর্মী ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে এ উপলক্ষে সোমবার বিকেল ৫ টায় পৌর আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা সংগঠনের সহ সভাপতি ও প্যানেল মেয়র নুর হোসেনের সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোলাইমান আলী। পৌর…
ভারতের বিহার রাজ্যে এক দম্পতি তাদের দুই মেয়েকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। মেয়ে দুটির বয়স ১৮ ও ১৬ বছর। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পর পালিয়ে গেছে মেয়ে দুটির বাবা নরেশ বৈঠা। তবে পুলিশ তাদের মা রিঙ্কু দেবীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, তার দুই মেয়ে ভিন জাতের ছেলেদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। এ নিয়ে বার বার নিষেধ করা সত্ত্বেও তারা শুনত না। এজন্য তারা দুই মেয়েকে খুন করেছেন। পুলিশ জানিয়েছে, বাবা ও মা দুজনই এ হত্যার ঘটনার সঙ্গে জড়িত। যাদের সঙ্গে ওই মেয়েরা মিশত তাদের নিয়ে আপত্তি ছিল তাদের বাবা মায়ের। আর তার জেরেই তাদের খুন…
ভারতে প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে সরকারি পুরস্কার প্রদানের অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির। ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে রোববার ওই ঘটনা ঘটেছে। এদিন রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকাবস্থায় হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন। এ ছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন…
রাজধানীর বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। সোমবার দুপুর ২টা ৫২ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ যুগান্তরকে জানিয়েছেন। তিনি বলেন, আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস- উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত মুজিবনগর দিবসের আলোচনা বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক, যুগ্ম সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মহির উদ্দিন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম লেবু৷ মাসুদ পারভজ রানা সহ আরো অনেকে।
রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ১০টা ২৫ মিনিটে এ ঘটনার সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে । এ তথ্য নিশ্চিত করছেন ফায়ার কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম । আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে আরো ৩টি ইউনিট যাত্রা করেছে বলে জানান তিনি।
আইপিএলে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হলো লিটন দাসের। হায়দরাবাদের পর রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও বাংলাদেশের এই কিপার-ব্যাটারকে খেলায়নি কলকাতা নাইটরাইডার্স। ঘরের মাঠে লিটনবিহীন কলকাতাকে পাঁচ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে চার ম্যাচে মুম্বাই পেল প্রথম জয়। অন্যদিকে পাঁচ ম্যাচে কলকাতার এটি তৃতীয় হার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল মুম্বাইয়ের হয়ে আইপিএল অভিষেকে দুই ওভার বোলিং করে উইকেট না পেলেও জয়ের স্বাদ পেয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। আইপিএলে বাবা-ছেলের খেলার কীর্তি এই প্রথম। ভেঙ্কটেশ আয়ারের ৫১ বলে ১০৪ রানের টর্নেডো ইনিংসে ছয় উইকেটে ১৮৫ রান করেছিল কলকাতা। ২০০৮ সালে উদ্বোধনী আসরের প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের পর এই প্রথম আইপিএলে সেঞ্চুরি করলেন কলকাতার…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত সোনা মিয়া নামে এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। আজ রোববার সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোনা মিয়া একই উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, গতকাল শনিবার বিকালে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য ঘটনাস্থল পার্শ্ববর্তী কড়িয়া গ্রামে যান। এ সময় ওই সম্পত্তির দাবী করা প্রতিপক্ষ সমসাবাদ গ্রামের ইছাহাকের ছেলে মজিবর রহমান, বুদুন মিয়া ও হাফিজুর রহমানের সাথে তার…
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষাণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে নাম ঘোষনা করা হয়। সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জনগণের মনে বিরাজ করছে নানা জল্পনা-কল্পনা। অফিস আদালত থেকে শুরু করে চায়ের হোটেলে পর্যন্ত আলোচনার ঝড় বইছে। মতামত আসছে নানা ভঙ্গিতে, নানা দৃষ্টিকোণে, নানা মাত্রায়। নির্বাচনী ব্যনার- ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। কথা বলছেন-রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান- এমনকি দেশি-বিদেশি গোষ্ঠী বা সংস্থা- সবাই। সমাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে মত প্রকাশ করছেন।…
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বড় বড় মার্কেটে আগুন লাগা সন্দেহজনক। বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। এই শান্তিপূর্ণ দেশে একের পর এক বড় বড় মার্কেটে আগুন লাগছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা আসলেই সন্দেহের বিষয়। মন্ত্রী বলেন, এ দেশে একটি গোষ্ঠীর আগুন সন্ত্রাস করার ইতিহাস আছে। তাদের ভাষা গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য নয়। তারা ধমক দিয়ে, আগুন সন্ত্রাসের ভয় দেখিয়ে সরকার বদলাতে চায়। মার্কেটগুলোতে আগুন লাগার পেছনে তাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুনামগঞ্জের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত ৩৪৬ রোগীর মাঝে ১ কোটি ৭৪ লাখ টাকা বিতরণ শেষে সাংবাদিকদের…
ঢাকায় ৯ বছরের মধ্যে সর্বোচ্চ রাজধানীর রমনায় শনিবার বেলা সোয়া ১১টায় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তখন গরম অনুভূত হয়েছে ৪৩ ডিগ্রির মতো। একই সময়ে গুলশানে ব্যারোমিটারের পারদ ৩৬ ডিগ্রিতে উঠলেও এর অনুভব মাত্রা ছিল ৪৩। অর্থাৎ বাস্তবের তাপমাত্রার চেয়ে ৭ ডিগ্রি বেশি অনুভব করছে মানুষ। এরপর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়তে থাকে। একপর্যায়ে ঢাকায় দিনের তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। বিকাল সাড়ে ৫টার দিকে সূর্য যখন গোধূলির দিকে যাওয়ার পথে, তখনো বাড্ডার তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি, আর তখন মানুষের শরীরে এর অনুভূতি ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল ঢাকায় তাপমাত্রার…
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুন লাগার ঘটনা ঘটে। খবর এপির। দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্রের বরাতে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুনের বিষয়ে অবহিত করা হয়। বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো অপারেশনের ব্যাকআপ সরবরাহ করেছিল। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর পর শুরু হয় কুলিং অপারেশন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মুখপাত্র বলেন, আহতদের…