- যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড ও জরিমানা
- কলমাকান্দায় প্রাণিসম্পদ উপ-সহকারী ‘ডাক্তার’ সেজে খামারিদের সঙ্গে প্রতারণা
- কোম্পানীগঞ্জ থেকে অপহৃত কিশোরী ভৈরব থেকে উদ্ধার: আটক ১
- বাজারে যাওয়ার পথে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
- নেত্রকোনায় নিখোঁজের পর আত্মীয়ের ঘরে মিলল শিশুর রক্তাক্ত দেহ
- সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দপ্তর পরিদর্শন নেত্রকোনার ডিসির
- র্যাবের পৃথক অভিযানে কলমাকান্দার ধর্ষক গ্রেপ্তার ও যাত্রাবাড়ীর নিখোঁজ কিশোরী উদ্ধার
- ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সত্য নয়, ভিসা বাতিলের ঘটনা দুঃখজনক।
সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী এই আবেদন জমা দিয়েছেন। আবেদনের বিষয়ে আগামীকাল সোমবার শুনানি হতে পারে। আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে আইন পেশায় নিয়োজিত আছেন। তার সম্পর্কে মানহানিকর ও মিথ্যা তথ্যসংবলিত বক্তব্য দিয়েছেন মুরাদ হাসান। এ কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা…
হিজাব পরার কারণে কানাডায় এক স্কুল শিক্ষিকাকে ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশটির কুইবেক প্রদেশের চেলসি শহরের একটি প্রাক-প্রাথমিক স্কুলে এ ঘটনা ঘটেছে। এই শিক্ষিকার নাম ফাতেমাহ আনভেরি। খবর কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের। খবরে বলা হয়েছে, ওই শিক্ষিকাকে চাকরিচ্যুত করা হয়নি। তবে, ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কানাডার আইন (বিল টোয়েন্টিওয়ান) অনুযায়ী, কর্মস্থলে কেউ কোনো ধরনের ধর্মীয় চিহ্ন ধারণ করতে পারবেন না। আনভেরির ক্লাসের এক শিক্ষার্থীর মা কিরস্টেন টেইলর বোসম্যান সিবিসিকে বলেন, ‘এমন একটি কারণে ৮ বছর বয়সী শিশুরা একজন শিক্ষিকাকে হারাচ্ছে। সরকারকে বলব বিষয়টি দেখতে।’ শিক্ষিকা ফাতেমাহ আনভেরিকে স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, স্কুল বোর্ডের মানবসম্পদ বিভাগের…
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম সংগঠন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ রশীদ আহমদকে নির্বাচিত করে ২০২২-২০২৩ সেশনের জন্য নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন বিজ্ঞ নির্বাচন কমিশন প্যানেল। আজ ১১ই ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে বারোটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের হল রুমে প্রথম পর্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দ্বিতীয় পর্বে নির্বাচনী প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে টাইম টিভির সিইও এবং সাপ্তাহিক পত্রিকার সম্পাদক আবু তাহের বিপুল ভোটে র্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে পুণ: নির্বাচিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক,সাপ্তাহিক আজকালের মনোয়ারুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইয়র্ক বাংলা’র…
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এক পত্র মারফত জেনারেল আজিজকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরায় জেনারেল আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০২১ সনের ২৪শে জুন অবসরে যান।
নিজস্ব প্রতিবেদক :সাংবাদিকতা বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণাধর্মী স্বতন্ত্র প্রতিষ্ঠান “স্কুল অফ জার্নালিজম “এর উদ্যোগে সিলেটে সাংবাদিকতার মৌলিক ধারণা বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ শনিবার সিলেট অনলাইন প্রেসক্লাবের ড:রাগীব আলী মিলনায়তনে দিনব্যপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্কুল অফ জার্নালিজম এর পরিচালক সিনিয়র সাংবাদিক গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও কোর্স কো-অর্ডিনেটর তৌহিদ জিহান চৌধুরীর পরিচালনায় কর্মশালায় বিভিন্ন বিষয়ে অতিথি ,বক্তা ও প্রশিক্ষকরা আলোচনা রাখেন। এতে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ডঃ মোহাম্মদ তাজ উদ্দিন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তালেব মুরাদ,সিলেট জেলা বারের সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, সিনিয়র…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই কারণে শ্রদ্ধা করার কথা জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ও স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। নুর বলেন, বেগম খালেদা জিয়াকে দুটি দৃষ্টিকোণ থেকে শ্রদ্ধা করি। একটা হচ্ছে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কারণে। সে আন্দোলনে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেইমান হবেন। কিন্তু পরে তারাই নির্বাচনে গেছেন এবং জাতীয় বেইমান হয়েছেন। সেখানে বেগম…
এম.বি রিয়াদ, ইবি প্রতিনিধি- যুদ্ধ-বিগ্রহ, বর্ণবাদ, দারিদ্র্য, অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি ও পরিবেশ বিপর্যয়ের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নের তাগিদ দিলেন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোশ্যাল ডেভলপমেন্ট’র (আইসিএসডি) বিশেষজ্ঞরা। শনিবার (১১ ডিসেম্বর) ডিজিটাইজড সোশ্যাল ডেভলপমেন্ট জার্নাল ১৯৭৭-২০২১ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্বের প্রায় ২০টি দেশের সমাজবিজ্ঞানী, গবেষক ও সামাজিক উন্নয়ন বিষেজ্ঞরা। অনুষ্ঠানে বৈশ্বিক সামাজিক উন্নয়নের নানা দিক নিয়ে বৈজ্ঞানিক গবেষণা সমূহের ১৯৭৭-২০২১ পর্যন্ত সকল ভলিউমে ডিজিটাল ভার্সন প্রকাশ করে আইসিএসডি। এখন থেকে বিজ্ঞানী, গবেষক, পরামর্শক ও উন্নয়নবিদরা এই উন্নয়ন থিঙ্কট্যাকের মাধ্যমে জ্ঞান গবেষণা সুবিধা পাবেন। অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তেজস্বিনী প্যাটেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায়…
জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ দুপুরে তিনি মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই দুই নারী ক্রিকেটারের জিনোম সিকোয়েন্স করে তাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে তথ্য নিশ্চিত হয়েছি। তারা শারীরিকভাবে ভালো আছেন। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি।
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: পুলিশে চূড়ান্ত চাকরি প্রত্যাশিদের ভেরিফিকেশন সম্পন্ন করতে মিষ্টি আর ফুল নিয়ে তাদের বাড়ি বাড়ি হাজির হচ্ছেন গাইবান্ধা জেলা পুলিশ কর্মকর্তারা। এতে গোটা গাইবান্ধায় পুলিশকে নিয়ে চলছে ব্যাপক প্রশংসার ঝড়। পাশাপাশি আনন্দে পুলকিত হচ্ছেন চাকরি প্রার্থীরাও। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় ফুলছড়ি উপজেলার ৭ জনকে বাছাই করা হয়। এখন তাদের পুলিশ ভেরিফিকেশন চলছে। আর ভেরিফিকেশন করতে তাদের বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে হাজির হচ্ছেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওসার আলীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। এবার ইউপি নির্বাচনে ভিক্ষুক রাহেলা! মঙ্গলবার (০৭ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়া গ্রামের শাহজাহান, আকরাম, কঞ্চিপাড়া ইউনিয়নের শাপলা, পারভিনসহ সম্প্রতি পুলিশ কনস্টেবল…
র্যাব এবং প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন দূতের সঙ্গে এক ঘণ্টা কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এসময় আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদপত্রও দেয়া হয়। এরআগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গতকাল দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয়। এই কর্মকর্তাদের মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক এবং বর্তমান আইজিপি বেনজীর আহমেদও রয়েছেন। এ ছাড়া র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ,…
ঢাকার গাজীপুরে অনুষ্ঠিতব্য বাজেট বুট ক্যাম্প ২০২১-এ অংশ নিচ্ছেন জকিগঞ্জের রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী। জাতীয় বাজেটের বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশ থেকে বাছাইকৃত ৬৫ জন সম্ভাবনাময়ী তরুণদের নিয়ে এই ক্যাম্পটি আয়োজন করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন। মূলত জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিতে তারা কাজ করছে। রেদ্বওয়ান মাহমুদ সিলেট জেলা পর্যায় থেকে ইন্সটিটিউট অব ডেভেলাপন্টে অ্যাফেয়ার্স (আইডিয়া)’র প্রতিনিধিত্ব করবেন। চূড়ান্ত পরিসরে বাজেট বিশ্লেষক তৈরী এই ক্যাম্পের লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছেন আয়োজকরা। এটি চলবে ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত গাজীপুরের বেইসক্যাম্পে। অর্থনীতিবিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, পেশাজীবি বাজেট বিশ্লেষক, সংশ্লিষ্ট নীতি নির্ধারক ও সাংবাদিকরা এতে অংশ নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, এমসি কলেজের অর্থনীতি বিভাগে…
হিমায়িত তহবিল থেকে ২৮ কোটি ডলার আফগানিস্তানে জাতিসংঘের খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক সার্ভিসের হাতে স্থানান্তরে রাজি হয়েছে আন্তর্জাতিক দাতারা। এ কথা বলেছে বিশ্বব্যাংক। আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার পর সেখান থেকে আর্থিক সহায়তা প্রত্যাহার করে নেয় আন্তর্জাতিক মহল। এর ফলে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সঙ্কটে নিমজ্জিত হয় আফগানিস্তান। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে যে, দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি ভয়াবহ অনাহারের হুমকিতে রয়েছে। অপুষ্টিতে ভুগছে ৩০ লাখ শিশু। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। দেশটিতে ভয়াবহ খরা। এর ফলে সেখানে গমের চাষ ধ্বংস হয়ে গেছে। দাম আকাশচুম্বী। তালেবানরা ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো আর্থিক সহায়তা বন্ধ করে দেয়। ফলে দেশটিতে অর্থনৈতিক সঙ্কট…
বেইজিংয়ে ২০২২ শীতকালীন অলিম্পিক যুক্তরাষ্ট্র ও পশ্চিমা কিছু দেশের বর্জনের সিদ্ধান্তের সমালোচনা করেছে পাকিস্তান। তারা একে পরিকল্পিত কূটনৈতিক বর্জন বলে আখ্যায়িত করেছে। একই সঙ্গে খেলাধুলা থেকে রাজনীতিকে মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অসিম ইফতিখার। তিনি বলেন, খেলাধুলায় যেকোন রকম রাজনীতিকরণের বিরোধী পাকিস্তান এবং আশা করে, সব দেশ বেইজিংয়ে একত্রিত হবে। তাদের অ্যাথলেটদের উত্তম দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেবে। এরই মধ্যে বেইজিং অলিম্পিক বর্জনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা, বৃটেন ও অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। এ রিপোর্টের বিষয়ে মন্তব্যে এসব কথা বলেন ওই মুখপাত্র। এ খবর দিয়েছে অনলাইন ডন। হংকংয়ে দমনপীড়নসহ চীনে মানবাধিকার লঙ্ঘনের…
বিষাদে ছেঁয়ে গিয়েছিল লিওনেল মেসির অভিব্যক্তি। ২১ বছর বার্সেলোনায় কাটিয়ে পিএসজির নতুন আবহে ঠিক চেনা যাচ্ছিলো না শোকাহত আর্জেন্টাইন সুপারস্টারকে। নিজেকে হারিয়ে খোঁজা মেসি পিএসজির জার্সিতে এখনও দেখাতে পারেননি আহামরি কোনো পারফরম্যান্স। আর প্যারিসে মেসির পথচলা সহজ করতে পিএসজির সবাই সচেষ্ট বলে জানালেন সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। গত ৯ই আগস্ট বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবে লা প্যারিসিয়ানদের জার্সি জড়িয়ে গোলের দেখা পেতে আর্জেন্টিনা অধিনায়ককে অপেক্ষা করতে হয়েছে তিন মাসেরও বেশি সময়। গত ২০শে নভেম্বর ফরাসি লিগ ওয়ানের ম্যাচে নঁতের বিপক্ষে প্রথম গোলটি করেন মেসি। ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ধীরে ধীরে পিএসজিতে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছেন…
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ ইচ্ছে করে ক্রসফায়ার কিংবা গুলি করতে পারে না। কুমিল্লাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে আপনারা দেখতে পেয়েছেন। সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করে, তখন আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জীবন রক্ষার্থে গুলি করে থাকে। তখন সেটা তার জন্য বৈধ ছিল। আর তখন সেটা যুক্তিসঙ্গত ছিল কিনা তার তদন্ত হচ্ছে। তিনি বলেন, কুমিল্লায় প্রকাশ্যে ৮-৯ জন সন্ত্রাসী যেভাবে বন্দুক উঁচু করে গুলি করছিল, এদের কাছে গিয়ে নিরাপত্তা বাহিনী যদি বলে আসেন, এরা আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শনিবার রাজধানীতে ঢাকা ওয়াসা ভবনে ‘নিম্ন আয় এলাকার জনগণের জন্য আদর্শ গ্রাহক সম্মাননা’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব…
মো. মাসুম বিল্লাহ, জাককানইবি প্রতিনিধি: আজ ৯ ডিসেম্বর । ১৯৭১ সালের এইদিনে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে শত্রুমুক্ত হয়েছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা। দিবসটিকে স্মরণ করে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানবিধ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে ‘চির উন্নত মম শির’ ও বঙ্গবন্ধু ভাস্কর্যের পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাককানইবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর (অন্তর্বর্তীকালীন) প্রফেসর মো. জালাল উদ্দিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচিতে নেতৃত্ব দেন। এরপর সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর এক সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর…
মো. মাসুম বিল্লাহ, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিভিন্ন ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুদের আবেদন শুরু হবে আগামী ১২ ডিসেম্বর থেকে, যা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানে প্রাপ্ত জিপিএ-তে ৩০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে । বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ ও ২০১৮ সালের এসএসসি/সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি/সমমান , ডিপ্লোমা ইন কমার্স , বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে…
মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ১০ ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টায় শালফা টেকনিক্যাল কলেজের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এ্যাডঃ গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মোঃ সুলতান মাহমুদ, বদরুল ইসলাম পোদ্দার ববি, নজরুল ইসলাম ফকির, মীর আবু তাহের, মোজাম্মেল হক রানা,শাহ আলম ফকির, মোহাম্মদ আলী, আকতার…
আবদুল হান্নান,ভোলা: ১০ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে দ্বীপজেলা ভোলা হানাদার মুক্ত হয়। আজ শুক্রবার ১০ ডিসেম্বর ভোলা মুক্ত দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের এই দিনে দ্বীপজেলা ভোলা হানাদার মুক্ত হয়। ভোলার মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ১০ ডিসেম্বর ভোরে ভোলা থেকে পালিয়ে যায়। সকালে এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মুক্তিকামী মানুষ ভোলার রাজপথে নেমে…