Author: Md Sagor

বাংলা ট্রিবিউন রিপোর্ট কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকিরের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে এ মিছিল অনুষ্ঠিত হয়।  জানা যায়, শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকিরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তারই প্রতিবাদে শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন কবি নজরুল কলেজের সাবেক অধ্যক্ষ আমেনা বেগম শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন না জানিয়ে উল্টো ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতা করেছে, সেখানে উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ স্যার বিভিন্ন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের সাহায্য করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছে।…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে প্রেমিক ও সহযোগী দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০শে অক্টোবর) ভোরে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই ইউনিয়নের লালপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মো. সোয়েব ইসলাম তানিম (২৩) ও একই এলাকার উস্তার আলীর ছেলে মো. নিজাম উদ্দিন জায়েদ (২২)। ধর্ষণের ঘটনায় ওই ভিকটিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, দুইমাস আগে তানিমের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে বিভিন্ন কথাবার্তার একপর্যায়ে গত ২৭শে অক্টোবর দুপুরে জায়েদের ভাড়া বাসায় ওই তরুণীকে নিয়ে যান তানিম। সেখানে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একাধিক পদের নেতা সৈয়দ নাজিমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯শে অক্টোবর) রাতে তাকে উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। নাজিম উপজেলার ওই ইউনিয়নের নওয়াগাঁও এলাকার মনফর মিয়ার ছেলে। নাজিম ভাটেরা ইউনিয়ন মুক্তিযুদ্ধা মঞ্চের সহসভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, নাজিমের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আটকের পর বুধবার পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠান নাগরপুর সরকারি কলেজ ও টেকনিক্যাল ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। বুধবার ৩০ অক্টোবর ২০২৪ পর পর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন,কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু এসময় শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন, গুণগত মান,পরিবেশ নিয়ে আলাপ চারিতা করেন। এসময় উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ ভাইস প্রিন্সিপাল আনিছুর রহমান টেকনিক্যাল ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃআতিকুর রহমান সহ শিক্ষকবৃন্দ। সফর সঙ্গী ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির…

Read More

লিমন সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমানের রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল তার নামে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকালে স্থানীয় গনমাধ্যম কর্মীদের কাছে এ অভিযোগ করেছেন সাবেক এমপি জাহিদুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ-রানীশংকৈল) দলীয় অবস্থান সুদৃঢ করতে তিনি সর্বদা কাজ করে চলছেন। দলীয় কর্মকান্ড জোড়দার করা সহ সাম্প্রতিক সময়ে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে পাড়া মহল্লা ছুটে চলছেন তিনি। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক জনের মনে ভীতি দুর করতে দিন রাত কাজ করে যাচ্ছেন। বিগত সরকারের আমলে আওয়ামীলীগের স্থানীয় নেতাদের রক্তচক্ষু…

Read More

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে গম,ভুট্টা, সরিষা,সূর্যমুখী, মসুর, খেসারী,চিনাবাদাম,মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজন ৯ শত ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার এর হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ড.গোলাম রাব্বানী,মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা কৃষি…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। অপর পক্ষের রাশেদুল ইসলাম (৩২) ও আনোয়ার হোসেন (৪০) গুরুতর আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত সোমবার সন্ধ্যার পর আব্দুল হক মিয়া (৫৫) জিয়ারুল ইসলামের সাথে কলা কেনাকে কেন্দ্র করে কলা মহালে কথা কাটাকাটি হয়। পরে বাজারের লোকজন তাদেরকে ফিরিয়ে দেয়। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে জিয়ারুল বাড়ী থেকে আটোরিক্সা যোগে উচাখিলা বাজারে আসার সময় আব্দুল হকসহ তার ছেলে রাশিদুল ইসলাম, সফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন মিলে এলোপাতারি হামলা করে গুরুতর আহত করে। পরে বাজার ও আশেপাশের…

Read More

(নোয়াখালী প্রতিনিধি) নোয়াখালীর বেগমগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় এক ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা বাজারে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইব্রাহিম মাসুম (২৭) একই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের যু্গ্ম-আহ্বায়ক খোরশেদ আলম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন,বুধবার সকালে স্থানীয় কাঁচিহাটা বাজারের পাশে একটি ঘরে স্থানীয় এক যুবক ইয়াবা সেবন করছিল। ওই সময় কিছু যুবক তাকে আটক করে। তখন পাশেই ছিল ছাত্রদল নেতা মাসুম। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মাদক সেবীকে মারধর করতে উদ্যত হয়। তখন একই এলাকার শিবিরের কয়েকজন লোক মুঠোফোনে কল…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর সঙ্কটাপন্ন অবস্থায় সিলেটে আরেক হাসপাতালে নেওয়া হলে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তার স্বজনদের অভিযোগ, শ্রীমঙ্গলে বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলে তিনি মারা গেছেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর তার অস্ত্রোপচার হয়। মঙ্গলবার (২৯শে অক্টোবর) সকালে প্রসূতি নারী সিলেটের একটি হাসপাতালে মারা যান। নিহতের স্বজনদের অভিযোগ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা পরিবহন শ্রমিক নুর হোসেনের অন্তঃসত্বা স্ত্রী সাবিনাকে (২৩) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মজুমদার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্মের পর ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনধিঃ আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে আটক করা হয়েছে। মঙ্গলবার(২৯ অক্টোবর)রাত সাড়ে এগারোটায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়সভা করেন জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন। মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়,কোন সেবাগ্রহীতা যেন হয়রানীর শিকার না হয়,তিনি বলেন বেদখলকৃত সকল সরকারী জায়গা উদ্ধার করা হবে। আমাদের প্রথম কাজ হলো বাজার মনিটরিং করা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সহনীয় পর্যায়ে থাকে।তিনি আরো বলেন হিমাঘার স্থাপন,মেডিকেল কলেজ স্থাপনসহ বেশ কিছু প্রস্তাবনা ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বরাবরে পাঠানো হয়েছে।…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে এক শিক্ষক ও এক শিক্ষার্থীসহ ৪ জনকে কুকুর কামড়ে আহত করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের চণ্ডিগড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,নাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার (৫৭), চণ্ডিগড় উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্র সূর্য দেবনাথ (১৩),বৃদ্ধ নারী প্রমিলা দেবনাথ (৬০) ও পথচারী আজিজুল হক (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে,একটি পাগলা কুকুর হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চণ্ডিগড় গ্রামের শিক্ষক আবুল বাশার,স্কুল ছাত্র সূর্য দেবনাথ,বৃদ্ধ নারী প্রমিলা দেবনাথ ও পথচারী আজিজুল হক কুকুরের কামড়ের শিকার হন। তাঁদের পা,হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম…

Read More

অবশেষে ৬ বছর পর ভায়ের কবল থেকে মুক্তি পেলেন অবরুদ্ধ অপর দুই ভায়ের ২টি পরিবার। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে অবৈধভাবে নির্মাণকৃত দেয়াল ভেঙ্গে উচ্ছেদের পর পরিবার দুটোর মুক্তি মেলে। ঘটনাটি চাঁপাইনাববগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট  ইউনিয়নের বিশ্বনাথপুুর গ্রামের। এর আগে গত  ৬ বছর আগে বাবা আবুল কাশেমের মৃত্যুর পর  ছেলে  মেরাজুল ইসলাম মংলু  ও তার ভাই  মোজাম্মেল হকের বাড়ি থেকে বের হবার রাস্তা পাকা ওয়াল দিয়ে আটকে দেন তাদেরই আপন ভাই  মোহাম্মদ আলী জিন্নাহ। সে থেকেই দুই পরিবার মানবেতর জীবন-যাপন করছিলেন। স্থানীয়রা জানায়, পিতার মৃত্যুর পর মোহাম্মদ আলী জিন্নাহ জমির ভাগ বাটোয়ারা নিয়ে প্রথমে আদালতের শরণাপন্ন হন এবং বসত বাড়ির সামনের…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়ারি শৈশব সহ তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বড়হিত ইউনিয়নের বড়ডাংরি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের মোজাম্মেল হক নয়নের ছেলে মোশারফ হোসেন শৈশব (২২) দীর্ঘদিন ধরে পেশাদার জুয়াড়ি হিসেবে অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শৈশব সহ বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের ফকর উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (২২) ও আব্দুল হেকিমের ছেলে সুমন মিয়া (২০)কে আটক করে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, উপজেলার বড় ডাংরী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে…

Read More

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে চন্ডীপাশা নতুন বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় অবৈধভাবে নির্মিত প্রায় ৪৫টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন, যা আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ক্যারিশমেটিক নেতৃত্ব এবং সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় এখন পর্যন্ত উপজেলার সবমিলিয়ে ৫০ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার পৌর শহরের চন্ডীপাশা নতুন বাজার ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে অবৈধভাবে গড়ে উঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালের নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় ১০০ মেট্রিক টন ধান, চাল ও গম চুরির দায়ে বোনারপাড়া খাদ্য গুদামের প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানকে বরখাস্ত করা করা হয়েছে। একইসঙ্গে তাকে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে খাদ্য বিভাগ।মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত (৭ অক্টোবর) খাদ্য অধিদফতরের মহাপরিচালক আব্দুল খালেক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে। বরখাস্ত জিয়াউর রহমান ২০২২ সালে বোনারপাড়া খাদ্য গুদামে কর্মরত ছিলেন। চুরির ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বাড়ি রংপুর সদর উপজেলার কেল্লারবন্দ এলাকায় বাড়ি । খাদ্য বিভাগ সূত্রে…

Read More

 মশিউর রহমান, জামালপুরঃ- চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজন একটি মাত্র সেতু। সরিষাবাড়ী উপজেলার ০২ নং পোগলদিঘা উইনিয়নের গামারতলা খেয়াঘাটে  একটি সেতুর অভাবে চরম দূর্ভোগে রয়েছে জামালপুরের সরিষাবাড়ী এবং সীমান্তবর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার দুই পারের  লাখো মানুষের জীবন এবং জীবিকা। সরজমিনে গিয়ে জানা যায়,  যমুনা নদীর প্রস্থ ধারা সূবর্ণখালি নদীর  গামারতলার এই খেয়াঘাটে  দুই পাড়ে বসবাস করে ২৫ টি গ্রামের প্রায় কয়েক লক্ষাধিক মানুষ। অথচ সেতুর অভাবে গ্রামের লোকজন আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত। জামালপুর জেলা সিমান্তবর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাজারো মানুষ দৈনিন্দিন কাজে এ খেয়াঘাট পারি দিয়ে আসতে হয় সরিষাবাড়ীতে। দীর্ঘদিন স্থানীয়রা সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হচ্ছে…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ও সাবেক সভাপতি আবু বাহারুল আলম মজনুর বিরুদ্ধে নিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এরশাদের নামের এক ভুক্তভোগী। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জমিদাতা মৃত তমিজ উদ্দিনের ছেলে এরশাদ মিয়াকে বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেবে বলে প্রলোভন দেখায়। নিয়োগ পেতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ও সাবেক সভাপতি আবু বাহারুল আলম মজনু এরশাদের কাছে মোটা অংকের টাকা দাবি করে। পরে কয়ক দফা আলোচনার পর সাড়ে ৩লাখ টাক দিতে রাজি হয়…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে বাসের ধাক্কায় হারেজ মোল্যা (৭৫) নামে এক বাইসাইকেল চালক বৃদ্ধ নিহত হয়েছেন।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হারেজ মোল্যা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গীলাতলা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে হারেজ মোল্যা নামের ওই বৃদ্ধ বাইসাইকেল যোগে গীলাতলা থেকে এড়েন্দা এলাকার দিকে যাচ্ছিলেন, প্রতিমধ্যে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়ে…

Read More

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ শহরের হাছননগরের এলাকার একটি বাসায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শহরের পুলিশ সুপারের বাংলোর পাশের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখাউরি গ্রামের প্রয়াত জাহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও ছেলে মিনহাজুল ইসলাম (২০)।খুন হওয়া মা ও ছেলে পৌর শহরে এক আত্মীয়ের বাসায় ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। ওসি বলেন,  মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক। নিহতেরলাশ…

Read More