Author: Md Sagor

এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতারা কোনোরকম কথা বলতে না চাইলেও ক্ষোভ দেখা গেছে ক্রেতাদের মধ্যে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির প্রতি ডজন বাদামি ডিম ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। সরেজমিনে নাগরপুর সদর কাঁচা বাজারে গেলে ক্রেতা মো. আসাদ মিয়া বলেন, আমাদের মতো যারা নিয়মিত মাছ মাংস খেতে পারে না, তাদের জন্য ডিমই ছিল ভরসা। এখন দেখি দিন দিন এর দামও বাড়তে শুরু করেছে। ভেবেছিলাম তো আওয়ামী লীগ সরকার থেকে গেলে সবকিছুর দাম…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় পাষণ্ড সৎ মা রহিমা বেগমের হাতে রাশেদুল (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে নিহতের স্বজন ও এলাকাবাসী এ বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহত শিশু রাশেদুল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।পুলিশ ও স্বজনরা জানায়, স্বামী রহিমের সঙ্গে বনিবনা না হওয়া দুধের শিশু সন্তান রাশেদুলকে ফেলে তার মা ফারিয়া আড়াই বছর আগে চলে গিয়ে অন্যত্র বিয়ে করে ঘর বাঁধে। রাশেদুলকে ফেলে তার মা ফারিয়া চলে গেলে শিশু রাশেদুল তার দাদা দাদীর আশ্রয়ে পালিত হতে থাকে। পরে রহিমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সনাতন ধর্মাবলম্বীদের বৈষম্য নিরসনের লক্ষ্যে যশোরে আত্মপ্রকাশ হয়েছে “বৈষম্য বিরোধী সনাতন সমাজ”- নামে একটি সংগঠনের। আজ মঙ্গলবার (১৭ ই সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক মৃণাল কান্তি দে। সংবাদ সম্মেলনে মৃণাল কান্তি দে বলেন, সনাতন সম্প্রদায়ের বৈষম্য নিরসনের লক্ষ্যেই বৈষম্য বিরোধী সনাতন সমাজ, যশোর গঠন করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই সংগঠন সনাতন ধর্মাবলম্বীদের বৈষম্য নিরসনে কাজ করবে। ইতোপূর্বে পূজা উদযাপন পরিষদের কতিপয় শীর্ষ নেতার দ্বারা বৈষম্যের শিকার হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরাই। তারা জোরপূর্বক দখল করেছেন মুড়লীর শ্রী শ্রী জোড়া…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্কুল ছাড়তে হয়েছে এক নারী সহকারী শিক্ষকের। তাকে অপসারণের দাবীতে স্কুল ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অবশেষে শিক্ষা অফিসারের উপস্থিতিতে বদলির আশ্বাসে পরিস্থতি স্বাভাবিক হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এমনটি ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ওই নারী সহকারী শিক্ষকের নাম রাশেদা মমতাজ সেবা। ওই স্কুলে গিয়ে দেখা গেছে,স্কুল চত্বরে সহকারী শিক্ষক রাশেদা মমতাজ সেবার নানান অপকর্মের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা এবং বিদ্যালয় থেকে চলে যেতে বলেন। আন্দোলনের খবরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে এসে শিক্ষক রাশেদা মমতাজ সেবাকে এ বিদ্যালয় থেকে…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায়  কটিয়াদী মডেল থানা প্রাঙ্গণে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি ( তদন্ত) হাবিবুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সদস্য সচিব মাইনুল হক মেনু, কটিয়াদী সমাচার পত্রিকার…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ ঘাস কাটতে গিয়ে হঠাৎ সামনে দেখতে পান একজন শুয়ে আছে। কাছে যেতে গিয়ে বিকট গন্ধে আর এগুতে পারেনি কুর্শা ইউনিয়নের আদর্শপাড়ার জৈনক কৃষক। মৃত বুঝতে ভয়ে কাস্তে-বস্তা ফেলে গ্রামের দিকে দৌড়। সকাল ৯.৩০ মিনিটে গোটা গ্রামবাসী ভেঙ্গে এসে দেখেন, ধান ক্ষেতের আইলে পরে আছে অজ্ঞাত এক যুবকের লাশ। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি জিগারতল এলাকার কুর্শা দোলায় । মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ধান ক্ষেতে পরে থাকা লাশের খবরটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পরে ও ১০.৩০ মিনিটে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যাক্তির পাশে…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: চাদাবাজ, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপতৎপরতারোধে কাজ করেত চান সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন তিনি। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা চারটায় জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডিসি। এর আগে রবিবার বিদায়ী জেলা প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করা হয়। মতবিনিময়কালে সীমান্ত নদী ধুপাজান, পাটলাই, যাদুকাটায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাংবাদিকগণ। এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নবাগত জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম এর পরিচালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, প্রবীণ সাংবাদিক বিজন সেন রায়, সিনিয়র…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ এর আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্হাপনায় জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) জুলুছটি শহরের গুরুত্তপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজাপুরা দরবার শরীফ এর পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী(মা:জি:), উপস্হিত ছিলেন অধ্যক্ষ আল্লামা ছায়্যেদুল ইসলাম মোনাজেরী,এডভোকেট মো: জিয়াউল হাসান,এডভোকেট আব্দুর রইছ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটির কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি কে এম শামীম…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: মানসিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে  প্রথম আলো বন্ধুসভা পবিপ্রবি ইউনিট কর্তৃক দাবা প্রতিযোগিতা ও ক্যাসল ক্ল্যাশ আয়োজিত হয়েছে। সভাপতি আতিক রাহাত এবং সাধারণ সম্পাদক ফারদ্বীন রহমান এর নেতৃত্বে এ আয়োজন করা হয়। যা প্রথম আলো বন্ধুসভার এই বছরে আয়োজিত ২৮ তম অনুষ্ঠান। গত ১৪ সেপ্টেম্বর সকাল দশটায়  প্রথম এলিমিনেশন রাউন্ডটি অনুষ্ঠিত হয়েছে। এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. জামাল হোসেন এবং প্রক্টর  অধ্যাপক আবুল বাশার। ব্যাপক উৎসাহের সাথে খেলায় অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর এবং এরকম প্রতিযোগিতার  প্রশংসা করেন। প্রতিযোগিতাটি মোট তিন ধাপে সম্পন্ন হয়। প্রথম ২ রাউন্ড এলিমিনেশন রাউন্ড। প্রতি ম্যাচে যিনি হেরেছেন তাকে এলিমিনেট…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় চোরের ২ লাখ টাকার প্রস্তাবে রাজি না হওয়ায় গরুর মালিককে ছুরিকাঘাত। স্থানীয় জনতার হাতে ৫টি চোরাই গরু উদ্ধার। একইসাথে চোরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায় স্থানীয় জনতা। প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী জানায়, গোবিন্দগঞ্জ পৌর শহরের ২নং ওয়ার্ডের থানা খলসি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে দারাজুল, চকরহিমাপুর এলাকার মোজাম্মেলসহ আর একজনের মোট ৫টি গরু গেল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে গরু চুরি করে নিয়ে যায়। এর মধ্যে গরুর মালিক দারাজুল রাত আনুমানিক ৩ টার দিকে গোয়ালে গরু দেখার জন্য উঠলে গরু না পেয়ে গরুর পায়ের চিহ্ন দেখে খুঁজতে খুঁজতে পার্শ্ববর্তী গ্রামের গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর)সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র ঈদ -এ  মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ডিএম সাদিক আল শাফিন,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.সাইফুল আলম। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন।পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন ভানুগাছ বাজার…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখখ্যাত ভবদহের দহনের আবারও প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল কলেজ,মসজিদ-মন্দির ও সহস্রাধিক মাছের ঘের। গত শুক্রবার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত হওয়া ভারী বৃষ্টিতে যশোর সদর, অভয়নগর ও মনিরামপুর,কেশবপুরসহ ডুমুরিয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামে বৃষ্টির পানি ঢুকে পড়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যশোর জেলার সদর,অভয়নগর, মনিরামপুর,কেশবপুর উপজেলার নদ-নদী – খাল-বিলের নাব্যতা নষ্ট হওয়ায় অভয়নগর উপজেলার সীমান্তবর্তী কালিশাকুলে অবস্থিত ভবদহ স্লুইসগেট ও আমডাঙ্গা খাল দিয়ে পানি অপসারিত না হওয়ায় বাড়িতে উঠছে পানি,ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে সবজী ও ফসলি ক্ষেত, স্কুল-কলেজের মাঠসহ উপাসনালয়। দীর্ঘদিন যাবত ভবদহের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নেওয়া অকার্যকর পদক্ষেপে আবারও জলাবদ্ধতার…

আরও পড়ুন

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৌর কার্যালয়ের সচিব মোঃ নুরুল আমিন কর্তৃক পৌরসভা কার্যালয়ে চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের নানা অভিযোগ করে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন। ১৬ই সেপ্টেম্বর (সোমবার) রাত্রে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পৌরসচিব মোঃ নুরুল আমিন এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অজুহাতে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী গোয়ালগাঁও পূর্ব পাড়ার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রহিম (৩৮)এর নিকট থেকে চার লক্ষ টাকা, সরদার পাড়ার মজনু মিয়ার ছেলে নাজমুল সাকিব জিহাদ (২৫) এর নিকট থেকে ১৮ লক্ষ টাকা ও বকশীগঞ্জ সাবেক পৌর মেয়র ফখরুজ্জামান মতিনের নিকট…

আরও পড়ুন

সিলেটের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা প্রশাসক সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন। তিনি বলেন সিলেটের সাংবাদিকরা আত্মত্যাগের বিনিময়ে প্রমাণ করেছেন তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি বলেন বর্তমানে সম্ভাবনার যে দ্বার উন্মোচন হয়েছে তা ধারণ করে সরকার দেশ এগিয়ে নিতে কাজ করছে। সেই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের চোখ ও কান হিসেবে সাংবাদ মাধ্যমকে মনে করি।তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে ১২ই রবি আউয়াল পবিত্র ইদে মিলাদুন্নবী (সাঃ)যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে  আলোচনা ও দোয়া মাহফিল ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি কমিশনার(ভূমি) তামারা তাসবিহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রবিউল ইসলাম,ইসলামী ফাউন্ডেশন মডেল কেয়ার টেকার ওয়ায়েস করনী,কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন,কটিয়াদী হাই স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সকল মসজিদের ইমামগন। এর আগে সকালে কটিয়াদী…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: গত একসপ্তাহ ধরে বৈরি আবহাওয়ার কারণে সমুদ্রে যেতে পারেননি জেলেরা। উপকূলে দেখা দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতেই উপকূলীয় উপজেলা পাথরঘাটায় দুইদিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। বরফের অভাবে ইলিশ ব্যবসায় বিপর্যয় দেখা দিয়েছে দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি এলাকার জেলেদের। বর্তমানে আবহাওয়া মাছ শিকারের উপযোগী। বঙ্গোপসাগরে ধরাও পড়ছে প্রচুর ইলিশ। সরেজমিনে জানা গেছে, দুইদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বরফ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে বরফ সংকটে সমুদ্রে যেতে পারছে না জেলেরা। ঘাটে বসে অলস সময় পার করছে শতাধিক ট্রলার। তারপরও চড়া দামে বরফ সংগ্রহ করে কিছু ট্রলার সমুদ্রে গিয়ে মাছ শিকার করে…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: চাঁদাবাজি ও হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতার কারনে ২০ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডেপুটি চিফ মেডিকেল অফিসার এটিএম নাসির উদ্দিন। যাতে করে কিছুটা স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের হেলথকেয়ার সেন্টারের সেবা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের চিকিৎসা নিতে পোহাতে হচ্ছে ভোগান্তি। চাঁদাবাজি ও হত্যার হুমকির বিষয়ে ইতোমধ্যে ভুক্তভোগী চিকিৎসক ডা. এটিএম নাসির উদ্দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের হেলথকেয়ার সেন্টারে ডিউটিরত অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের রুমে রোগী দেখার সময় রোগী বের করে দিয়ে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে স্থানীয় মো: সাইফুল ইসলাম মৃধা, মো: মাসুদ মৃধা, নো:…

আরও পড়ুন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান জামালপুরের বকশীগঞ্জে লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। তার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করার অভিযোগ উঠেছে। ১৫ই সেপ্টেম্বর (রবিবার) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী বিদ্যালয় প্রতিষ্ঠানের গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন। উক্ত মানববন্ধনে লাউচাপড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ম্যানেজিং কমিটির পরিবারের সদস্য মোঃ জাহান আলী বলেন, বিদ্যালয়টিতে সীমাহীন দুর্নীতির ব্যাপারে খোঁজখবরের জন্য প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যাই কিন্তূ সে সময় তিনি না থাকায় আর সাক্ষাৎ হয়নি পরবর্তীতে প্রধান শিক্ষক মোঃ সাইফুল…

আরও পড়ুন

 জামালপুর, প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে মেয়ের জামাইকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে শ্বশুর বাড়ির লোকজন।গত শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপরে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুত্বর আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মেহেদী হাসান বিপ্লব (২২) নামে ঐ জামাই। স্থানীয় ও আহতের সুত্রে জানা যায়, উপজেলা পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়া গ্রামের আতাউর রহমান এর ছেলে বিপ্লব মিয়ার এবং একই ইউনিয়নের বারইপটল গ্রামের ইয়ার মামুদ এর মেয়ে রুমা খাতুনের (২০) সাথে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। প্রায়  পাঁচ বছর পূর্বে সেই সম্পর্কে পারিবারিকভাবে বিবাহ অনুষ্ঠিত হয়। পরে তাদের ঘরে জন্ম হয় একটি সন্তানের। বিবাহের ৩বছর পর থেকে তাদের পারিবারিক…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রায়হান কবির মিলন নামে এক চালককে ছুরিকাঘাত করে হত্যা। ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক, একটি মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুড়ি উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান। তিনি জানান, গত (১১ সেপ্টেম্বর) সকালে আবু রায়হান তার ব্যাটারী চালিত ইজিবাই নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ১২ সেপ্টেম্বর দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা গ্রামের একটি বাঁশ ঝাড়ে রায়হান কবীরের মরদেহ দেখতে পায়…

আরও পড়ুন