উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সারমিনা সাত্তারের কাছে স্বারকলিপি প্রদান করে। জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মরত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে বহিরাগত একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র মূলক অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষার্থীরা এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্টিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা…
Author: Md Sagor
স্টাফ রিপোর্টার: সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক রথীন্দ্র কুমার দাস (বাঁশি মাস্টার) স্মরণে শোকসভা অনুষ্ঠিত হযেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। ইয়ুথ জার্নালিস্ট’স ফোরাম সুনামগঞ্জের সভাপতি মুহাম্মদ আমিনুল হক এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাজমা আক্তারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রাণী দেব, পুরান লক্ষণশ্রী আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান তালুকদার, বড়ঘাট প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফৌজিয়া আক্তার, অমিতা রাণী গোস্বামী, সুহেনা আক্তার, রুবেনা বেগম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সন্তোষ চন্দ্র দাস, শিক্ষক পুত্র রাজীব তালুকদার, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা। এ সময়…
এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে ‘বিএনপি নেতাদের নামে নীরব চাঁদাবাজি’ শিরোনামে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নাগরপুর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি’র সহ সভাপতি আহাম্মদ আলী রানা ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি এবং সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দদের উপস্থিতিতে এই প্রতিবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি লিখিত বক্তব্যে বলেন, নাগরপুর বিএনপি নেতৃবৃন্দের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সিন্ডিকেট সক্রিয়’ বিষয় তুলে ধরে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক। আমাদের…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।এছাড়া প্রশাসনিক ভবন সংলগ্ন স্থান থেকে একটি র্যালী বের হয়ে প্রশাসনিক ভবন ও কলাভবনের রাস্তা প্রদক্ষিণ করে। পরবর্তীতে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি শাকিল বাবু বলেন, “আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে একবছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলাম। যা আমাদের জন্য গর্বের। সবাই সুসংগঠিত হয়ে কাজ করে আমরা সংগঠনকে আরো এগিয়ে…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনতামূলক এ্যাডভোকেসী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ ক্যাম্পেইন হয়৷ এ্যাডভোকেসী ক্যাম্পেইনে দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বক্তব্যে রাখেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শিলা রাণী দাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার,প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারন সম্পাদক জামাল তালুকদার,সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন,সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক ডক্টর আব্দুর রাশিদ।ক্যাম্পেইনে ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরামের নেতৃবৃন্দরা…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা নেতৃবৃন্দের সাথে মডেল থানার নতুন অফিসার ইনচার্জ মো. আবদু্ল্লাহ আল মামুন মতবিনিময় করেছেন৷ বুধবার রাতে মডেল থানায় এই মতবিনিময় হয়৷ এসময় নতুন ওসি আইনশৃঙ্খলা রক্ষা সহ সামগ্রিক নিরাপত্তা বিষয়ে অতীতের মতো সবসময়ই ইসলামী আন্দোলন বাংলাদেশের সবার সহায়তা চান৷ উপস্থিত নেতৃবৃন্দ পুলিশকে জনবান্ধব করতে এবং মাদক নির্মুল ও যে কোন প্রকার বেহায়াপনা অশ্লীলতা মুক্ত সমাজ গঠনে পুলিশকে কঠোর ভূমিকা নেওয়ার আহবান জানিয়ে দেশ ও মানুষের প্রয়োজনে পুলিশকে যে কোন সহায়তা করতে প্রস্তুত বলেও জানান ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ। এছাড়াও আগামী ৩০ সেপ্টেম্বর কটিয়াদীতে দলের নায়েবে আমীর শায়খে চরমোনাই পীর’এর বড়…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করলেন মৌলভীবাজারের কমলগঞ্জে (উপজেলা নির্বাহী অফিসার) ইউএনও জয়নাল আবেদীন। সময় পেলেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। বুধবার (১৮ সেপ্টেম্বর) কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর ইউনিয়নের কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন, টিফিন, শুকনো খাবার, খেলাধুলার সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জে (উপজেলা নির্বাহী অফিসার) ইউএনও জয়নাল আবেদীন। ৩৫তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা ২০২৩ সালের ২০ আগস্ট কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এরপর কোভিড-১৯ পরবর্তী সময় থেকেই নিজ অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, স্কুল ইউনিফর্মসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ,…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুর, মগড়া নদী, সুমাইখালী খাল সহ বিভিন্ন জলাশয়ে ৪৮৩ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (কেন্দুয়া) আজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক,সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরীসহ মৎস্য অফিসের কর্মচারী, ও মৎস্যজীবিরা। উপজেলা কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, ২০২৪/২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারি জলাশয়ে ৪৮৩ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় পোনা মাছ…
গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রাফিয়া আক্তার নামের সাত বছরের এক শিশুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে উঠেছে সৎ মা ইশা বেগমকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর)সন্ধ্যার পরে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রাম থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।এদিকে,নিহত শিশু রাফিয়া আক্তার কানিপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে। স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি পুকুরে হাঁস খোঁজার কথা বলে রাফিয়াকে ডেকে নিয়ে যান তার সৎ মা। অনেকক্ষণ দেখতে না পেয়ে শিশুটিকে খুঁজতে শুরু করেন তার বাবা ও দাদি। পরে পুকুরে রাফিয়ার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন ধারণা করা হচ্ছে, রাফিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন তার সৎ মা।…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার সদর,অভয়নগর, মনিরামপুর, কেশবপুর,খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার অংশ বিশেষ নিয়ে গঠিত ভবদহ অঞ্চলে ষাটের দশক থেকে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবছরও গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চলা টানা বৃষ্টিতে আবারও এ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হলে স্থায়ী সমাধানের দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রামে সোচ্চার ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সংবাদ সম্মেলন করে। আজ বুধবার (১৮ ই সেপ্টেম্বর) দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার জলাবদ্ধ মশিয়াহাটী কলেজ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ। সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘ ৪৪ বছর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের…
মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও অন্তঃসত্ত্বা নারী কে মারধরের অভিযোগ উঠেছে।গত সোমবার ১৬ সেপ্টেম্বর মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড তেলিগাও গ্রামের শহীদ মিয়া নামে একজন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ তারিখ সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নতুনবাজার এলাকায় শহীদ মিয়া পৌঁছামাত্র নুর মিয়ার নেতৃত্বে কয়েকজন লোক হামলা করে।খবর শুনে বাদী শহীদ মিয়ার অন্ত:স্বত্ত্বা স্ত্রী এগিয়ে আসলে রাস্তা অবরোধ করে তাকেও আক্রমণ করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে বর্তমানে পাশ্ববর্তী উপজেলা কলমাকান্দা উপজেলা স্বাস্থ…
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া মোহাম্মদ আলী ইউনাইটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছে এলাকাবাসী। গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গত ১৯ সেপ্টেম্বর কঞ্চিপাড়া মোহাম্মদ আলী ইউনাইটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়, প্রতিষ্ঠানের পশ্চিম পাশে মাঠ সংলগ্ন বিভিন্ন প্রজাতির ১১টি গাছ খোলা ডাকের মাধ্যমে বিক্রি করা হবে। আগ্রহী ব্যক্তিদের বৃহস্পতিবার সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত থেকে খোলা ডাকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। গাছ বিক্রির এই নোটিশ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় জনগণের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ওই প্রতিষ্ঠানের বেশ…
শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ে লেখক ফোরামের সভাপতি আলমগীর, সা. সম্পাদক জুলফিকার নজরুল বিশ্ববিদ্যালয়ে লেখক ফোরামের নেতৃত্বে আলমগীর-জুলফিকার আলমগীর হোসেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আইন ও বিচার বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহ বিলিয়া জুলফিকার দায়িত্ব পেয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ০৭ কর্মদিবসের…
শাকিল বাবু জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা হতে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের দখলে থাকা প্রায় ৫ একরের বেশী জায়গা উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গত রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৭৫ জন শ্রমিক নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির সামনে লাউয়াছড়ার জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করে বন বিভাগ। উদ্ধারকৃত সেই বনভূমিতে লাগানো হয়েছে বন্যপ্রাণীর খাদ্য উপযোগী ৫ হাজার ফলজ বৃক্ষের চারা। অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড.মো. জাহাঙ্গীর আলম, সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। বন…
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর শহরে একজন নারী চিকিৎসক বাড়ী ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইয়ের শিকার ঐ নারী চিকিৎসক হলেন, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন (গাইনী) ডাঃ শাহানাজ ফারজানা আফরোজ (৪২)। এব্যপারে, ভুক্তভোগী ঐ চিকিৎসক দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় যে, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আবাসিক সার্জন (গাইনী) হিসাবে কর্মরত ডাঃ শাহানাজ ফারজানা আফরোজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮.৩০ টায় পৌর শহরের কালিতলা থেকে অটোরিকশা যোগে দিনাজপুর মেডিক্যাল কলেজে আসার পথে শহরের ব্যস্ততম এলাকা ফুডঅফিস রোডের বালুবাড়ী টাওয়ার এর পার্শ্বে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে পথরোধ করে হাতে থাকা ব্যাগ…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান। মঙ্গলবার সকাল ১১ টায় তিনি উপজেলা ইকরাটিয়া আনোয়ারা আব্দুল আজিজ তালুকদার মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, এবং রেনেসাঁ কারিগরি ও বাণিজ্যিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন, শ্রেণী কক্ষে ক্লাস নেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। –
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফ উদ্দিনকে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি সারমিনা সাত্তার তাঁকে সাময়িক বরখাস্ত করেন। জারীকৃত বরখাস্ত পত্রে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক শরাফ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন করে আসছিল। আন্দোলনের মধ্যে ছিল বিক্ষোভ মিছিল, প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচি, বিদ্যালয়ের অফিস ও শ্রেণি কক্ষে তালা ঝুঁলিয়ে ক্লাস বর্জন ইত্যাদি। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি মারাত্মক অবনতি…
দেওয়ান রানা-মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাড়রী ভগবতপুর (বরবাড়ী) গ্রামে মারামারির মামলায় মিথ্যা আসামি করা হয়েছে পাঁচ জনকে। মামলার বাদীর অনৈতিক কাজে বাধা দেওয়ায় তাদেরকে আসামি করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে সুধের টাকার জের ধরে একই গ্রামের সবুজ মিয়া ও তার ছেলে মনির ধারালো অস্ত্র দিয়ে বাদী জড়িনা আক্তার ও তার মেয়ে পান্না আক্তার, ফরিদা ইয়াসমিনকে জখম করে। আমরা ঐ দিন বাড়িতে ছিলাম না। ইউপি সদস্য সহ গ্রামের লোকজন ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন। এলাকায় আলোড়ণ সৃষ্টিকারী জড়িনা আক্তারের অনৈতিক কাজে বাধা দেওয়ায় তাদের দুইজনের সাথে আমাদের পাঁচজনকেও আসামি করা হয়েছে।মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর বেলা ২টায় প্রেসক্লাব মদন নেত্রকোণার সম্মেলন কক্ষে…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনয়ন প্রত্যাশী ও দৈনিক জয়যুগান্তর পত্রিকার সম্পাদক আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সভাপতি সাদেকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় নাহিদুজ্জামান নিশাদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন। তাদের কন্ঠরোধ ও বাকস্বাধীনতা হরণ করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার আন্দোলনে সেই স্বৈরাচার আ’লীগ সরকারের পতন হয়েছে। সকল শ্রেণি পেশার মানুষকে নিরাপদ রাখতে ও সুন্দর…