- পুরোনো কাপড়ে মোড়ানো ছিল ভারতীয় মদ, নেত্রকোনায় গ্রেপ্তার ২ যুবক
- পহেলা বৈশাখ: জামালপুরে দিনরাত সুই-সুতায় স্বপ্ন বুনছেন দুই লাখ নারী
- সেবার মাধ্যমে হৃদয় জয় করা এক চিকিৎসক ডা. আবুয়াল হাসান
- পানি নিষ্কাশন নিয়ে দ্বন্ধে বাঁধ কেটে দেয়ায় সংঘর্ষ, কলমাকান্দায় আহত অন্তত ২০
- বারহাট্টার আলোকদিয়া থেকে ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি
- ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- যশোর গণহত্যা দিবস পালিত
- লক্করঝক্কর আর ঝুড়াতালিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেট-আখাউড়া রেল
Author: Md Sagor
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ডিএম সাদিক আল শাফিন,ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো. ফয়েজ আহমদ, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সিনিয়র ফায়ার ফ্রাইটার মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউটের…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান।শনিবার দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ও ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান দেন তিনি রামসিদ্ব যুব সমাজের উদ্যাগে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির (রামসিদ্ব), তেলিগাতী বাজার সার্বজনীন দুর্গামন্দির (তেলিগাতী) , আটপাড়া সদর কালীবাড়ি সার্বজনীন দুর্গামন্দির, আটপাড়া সদর সার্বজনীন দুর্গা মন্দির,মঙ্গলসিদ্ব সরকারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির,তালুকদারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির (মধুয়াখালী) পরিদর্শন ও মতবিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী বলাই, রাধা শ্যাম দাস, অধীর চন্দ্র…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নেত্রকোনা জেলা বিএনপির অন্যতম সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী৷ শুক্রবার বিকাল ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, আটপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমল দত্ত সহ আটপাড়া উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে লাইন মেরামত করতে গিয়ে রেজুয়ান (২২) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক বিদ্যুৎ কর্মী লাইনম্যান মোস্তাফিজুর রহমান। শনিবার (১২ই অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিনের বেলতলী গ্রামে গ্রামে বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির লাইনম্যান রেজুয়নুল ঘটনান্থলেই মারা যায়। নিহত রেজুয়ানুলের বাড়ী সুনামগঞ্জের বিসম্বরপুর। এসময় স্থানীয়দের সহযোগিতায় আহত মোস্তাফিজুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। নেত্রকোনায় মোস্তাফিজের বাড়ী জানা যায়। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এবিএম মিজানুর রহমান জানান, লাইনে কাজ করতে গিয়ে হতাহতের ঘটনার তদন্ত করা…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চলমান শারদীয় দুর্গাপূজা পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকালে (১০ অক্টোবর ) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের আয়োজনে মাহিদুর রহমান মেমোরিয়াল গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান। কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া এসময় উপস্থিত ছিলেন,কনসাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা। ইতিপূর্বেই জন্ম ও মৃত্যু নিবন্ধনে কানসাট ইউনিয়ন পরিষদ উপজেলায় প্রথম স্থান অধিকার করায় সম্মাননা পেয়েছেন।
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমলগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন কমলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার(১২ অক্টোবর) সকাল ১০টা হতে সন্ধ্যা পর্যন্ত কমলগঞ্জের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।এসময় উপস্থিত অন্যান্যদের মধ্যে কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,সহ- সভাপতি আনোয়ার হোসেন বাবু, সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরী (সোহেল) যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু,সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী(শহীদ) পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো.মোতাহের আলী প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,পৌর…
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ এবারো কিশোরগঞ্জ জেলার মধ্যে কটিয়াদী উপজেলায় একটি পুজা মণ্ডপ সবার দৃষ্টি আকর্ষণ করেছে৷ প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পূজারীরা দেখার জন্য আসছেন৷ আকর্ষণীয় ডিজাইন এবং আধুনিক আলোকসজ্জা ও চিত্রকর্ম এটিকে ফুটিয়ে তুলছে বহুগুণ। উপজেলার পৌর এলাকায় পূর্বপাড়া সহা পাড়া মহল্লায় যুব সংঘের উদ্যোগে এই পূজাটির আয়োজন করা হয়েছে৷ সকাল থেকে গভীর রাত পর্যন্ত পূজারিদের ভীড় লেগেই আছে এই মণ্ডপে৷ কিশোরগঞ্জের আশপাশের জেলা থেকেও অনেকেই আসছে পরিবার নিয়ে পূজা ঘুরে দেখার জন্য৷ এর আধুনিক আলোকসজ্জা ও ডিজাইন মুগ্ধ করে সবাইকে। এর আসল সৌন্দর্য ফুটে ওঠে রাতের বেলায়৷ সবগুলো আলোকসজ্জা একসাথে জ্বলে ওঠার পরই সৌন্দর্য ছড়িয়ে পড়ে। দূর থেকে গেইট দেখলে মনে…
তরিকুল্লাহ আশরাফী, হালুয়াঘাট প্রতিনিধি : হালুয়াঘাটে আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাবেক কমিটির চেয়ারম্যান শাহাদত হোসেন কাঞ্চন, সাধারণ সম্পাদক আলী হোসেন ও ম্যানেজার মিজানুর রহমানের বিরোদ্ধে জমি ক্রয়, গাড়ি ক্রয় ও নামে-বেনামে ভিত্তিহীন ঋণ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানাযায়, সমিতির জন্য গত ২০/০২/২০২২ তারিখে ৪৭ শতংশ জমি ক্রয় করা হয় যার মূল্য ২০ লক্ষ টাকা আর জমিক্রয় বাবদ সমিতি হতে উত্তোলন করেন ১ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার টাকা। এছাড়াও জমির উপর কোন স্থাপনা না করে আরো খরচ দেখানো হয় ১৩ লক্ষ ১০ হাজার টাকা। সমিতির জন্য হায়েস সুপার জি এল একটি গাড়ী ক্রয় করা…
জেলা প্রতিনিধি, নড়াইল: ধর্মীয় সম্প্রীতির এমন উজ্জ্বল নিদর্শন রয়েছে চিত্রার নদীর পাড়ে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায়। প্রায় চার দশক ধরে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ পরষ্পরের প্রতি শ্রদ্ধা রেখে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করছে। ঐহিত্য মেনে সেই উৎসবে সামিলও হচ্ছেন সবাই। ছোট্ট একটি মাঠের একপাশে মসজিদ আর অন্যপাশে মন্দির। সময় হলে কেউ যাচ্ছেন নামাজে, আর কেউ যাচ্ছেন দেবী দর্শনে। স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করছেন সবাই চলছেন সম্প্রীতি রক্ষা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, এক সময় নড়াইলের পুরান সাব রেজিস্ট্রি কার্যালয়টি মহিষখোলায় ছিল। সেই কার্যালয়ের পাশেই ১৯৮৫ সালে মহিষখোলা পুরাতন সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ নামের এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও সহিংসতা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মৌলভীবাজার রাজনগর ৩-আসনের সাবেক সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমানের ছোট ভাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমানকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (১১ই অক্টোবর ) রাত দেড়টার দিক শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় রাজনগর উপজেলার তারাপাশা ইউনিয়নের মৃত: মছব্বর মিয়ার ছেলে আতাউর রহমান। মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার আব্দুলাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১২ই অক্টোবর) তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য; গত ১০ই অক্টোবর রাতে আতাউর রহমানের গুদামে ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। তাঁর…
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে স্পোকেন ইংলিশ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট শীর্ষক সেমিনার এবং বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ই অক্টোবর) সকাল ১০ টায় চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ে কিছু করো ফাউন্ডেশন ও অর্গানিক ভিলেজ বাংলার উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিছু করো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ তৌকিদ সাব্বির এর পরিচালনায় এসময় গেস্ট টিচার হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক তসলিমা হোসাইন। সেমিনারে চরফ্যাশনের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে ইংলিশে কিভাবে কথা বলতে হয়। ইংলিশের শব্দের উচ্চারণ নিয়ে আলোচনা করা হয় এবং কিভাবে পড়াশোনার পাশাপাশি ইনকাম করা যায় সে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি “শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পিএফজির পক্ষ থেকে শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে লিফলেট বিতরণ ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে। শনিবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ৮টি পূজা মন্ডপ পরিদর্শন করা হয়। এসময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুন্দর ভাবে উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা পিএফজির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয় উপজেলা পিস ফ্যসিলিটেটর গ্রুপ পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে উপজেলা সদরের আটটি পূজা মন্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে সম্প্রীতির বিষয়ক মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক…
গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, এসআই ও এএসআইসহ ৬ জনকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার সন্ধ্যায় মামলা দায়ের করেন। যাহার মামলা (নং ৬৫৯),মামলা দায়ের করার ফলে পুলিশ মামলার বাদী লাভলী বেগম, তার পরিবারের লোকজন ও সাক্ষীদেরকে নানা ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে বলে অভিযোগ করছেন । আসামিরা হচ্ছে রাজশাহী রেঞ্জে সদ্য বদলিকৃত ইনচার্জ আব্দুল আজিজ (৮১০৮১২৮৭৩৫), গাইবান্ধার পলাশবাড়ি থানার এসআই জুলিয়াস রহমান (৮০০০০৭৯০১৯), ঢাকা ডিএমপি থানার এএসআই মাসুদ রানা (৮৮০৮১২১৪৯৭) ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. আসলাম (৮৬০৫০৯৯১৩৮)। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সাহাবাজ গ্রামের মৃত কালেব ব্যাপারীর…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঞ্জী পুঞ্জি এলাকার একটি ছড়া থেকে পল মালির্য়া (৪০) নামে এক খাসিয়া শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সে গতকাল শুক্রবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ছড়া পারাপারের সময় পানির স্রোতে ভেসে যায়।শনিবার(১২ অক্টোবর) সকালে তার লাশ গলাচিপা নামক স্থানে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালেঞ্জী পুঞ্জির হেডম্যান নাইট খেরইয়েম জানান, পল মার্লিয়া প্রতিদিনের মতো পান জুমে কাজ করতে যান। শুক্রবার বিকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে কালেঞ্জী পুঞ্জির ছড়া পারাপারের সময় বৃষ্টিতে ছড়ায় পানির স্রোত থাকায় পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান পাননি। শনিবার সকালে…
গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,ও উপজেলার ৭নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাসুদ আলম মন্ডল ওরফে মাসুদ মহুরিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার পরে জেলা সদরের দক্ষিণ ধানঘড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার আবেদন ও আদালতের আদেশনামা সূত্রে জানা যায়, বিগত ২০১৪ সালের ১৭ জুলাই গোবিন্দগঞ্জ চৌকি আদালতের প্রধান ফটকের সামনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কতিপয় নেতাকর্মী মিলে সরোয়ার আহম্মেদ মিলনকে (৫০) হত্যার উদ্দেশ্যে মারপিটে গুরুতর আহত করে। ঐ ঘটনায় ভুক্তভোগী সরোয়ার আহম্মেদ মিলন বাদী হয়ে তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল (৪৩), ফরহাদ আকন্দ (৩৪), শাহ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর আইডিয়াল মাদ্রাসায় পল্লী বিদ্যুৎতের বড়লেখা জোনালে প্রথম নেট মিটার স্থাপন করা হয়েছে। এই মিটারের মাধ্যমে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকারি জাতীয় গ্রিডে যুক্ত হবে। সৌর থেকে এই বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, এখানে স্থাপিত সৌরবিদ্যুত থেকে দিনের বেলায় মাদ্রাসার প্রয়োজনের অতিরিক্ত যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা নেট মিটারের মাধ্যমে সরকারী জাতীয় গ্রিডের লাইনের সাথে যুক্ত হবে। মাদরাসা যখন বন্ধ থাকবে সেদিনের বিদ্যুৎ ও জাতীয় গ্রিডে চলে যাবে। আবার রাতের বেলা এবং দিনে যখন সূর্যের আলো থাকবেনা তখন জাতীয় গ্রিডের বিদ্যুতের মাধ্যমে মাদ্রাসার সকল কার্যক্রম চলবে। সুজানগর আইডিয়াল মাদ্রাসা…
(নোয়াখালী প্রতিনিধি) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার অষ্টমী উদযাপিত হয় গতকাল শুক্রবার। সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। এবার কুমারী পূজায় ছিল ভক্তদের উপচেপড়া ভিড়। গতকাল শুক্রবার নোয়াখালী জেলার কবির হাট উপজেলার বিভিন্ন মন্ডপগুলোতে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু করা হয় কুমারী পূজা। শেষ হয় বেলা ১টায়। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস– এই পাঁচ উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য দেওয়ার পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। এরপর পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ করা…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ শরতের গাঢ় নীল আকাশকে আংশিক কালো মেঘ।ফলে সারাদেশে কোথাও কোথাও কমবেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কান্নায় যেমন ম্লান হয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের শিউলি, শেফালী ও কাশফুল তেমনি শারদীয় উৎসবের আমেজে পড়েছে ভাটা। মহাঅষ্টমী পূজার শেষে দেবীর বিদায় বারতা শুরু হয়ে গিয়ে মহানবমীতে ভক্তের হৃদয়ে বিরহের সুর মুর্হুমুর্হু বাজে। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে, এবার মহানবমী ও দশমী পূজা একই দিন পড়েছে। মহানবমী পূজা শেষে দশমী তিথি আরম্ভ হয়ে যাওয়ায় আজই দশমী পূজা সম্পন্ন হবে। আজ শনিবার (১২ ই অক্টোবর) সকাল ৬টা ১২ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিতপূজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৮টা ২৬ মিনিটের মধ্যে দেবীদুর্গার দশমী বিহিতপূজা…
স্টাফ রিপোর্টার: মানবাধিকার সংগঠন অধিকার এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় অধিকার সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ জগৎজ্যোতি পাঠাগার পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নসর, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সহ-সভাপতি শওকত আলী, প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, শ্রমিক নেতা সাইফুল আলম ছদরুল, বিশ^ম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, সাংবাদিক এ কে কুদরত পাশা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমনোদ্দোজা , উসমান গণি। এ সময় উপস্থিত ছিলেন শহীদ জগৎজ্যোতি পাঠাগারের…
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে সিলেটে ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসী সিলেট নগরী ২৪ নং ওয়ার্ডের যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ নাহিদ রহমান সাব্বির কে বিভিন্ন মামলা থেকে রক্ষা করতে থানায় থানায় দৌড়ঝাপ করছে ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলি রাসু। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজমান,চলছে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা।সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যপক আলোচনা। এ বিষয় নিয়ে সিলেট মহানগর ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রেদওয়ানুর রহমান রাব্বি একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।যেখানে ছাত্রদলের এই নেতা দাবি করেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রসুর আপন শালা ২৪ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক…