Author: Md Sagor

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি যাওয়া মালামালসহ এক চোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে আটককৃত চোরকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি নতুন বাজারে আল মামুন স্টোর নামের মালিক হাসিম উদ্দিন প্রতিদিনের মত বুধবার রাতে দোকানে বেচা-কেনা শেষে রাত ১০য় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন ফজরের নামাজ পড়ে দোকান মালিক হাসিম উদ্দিন তার দোকানে গিয়ে দেখতে পায় দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে। পরে দোকান মালিক হাসিম উদ্দিন ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মালামালসহ চোরকে আটক করে। জানা…

Read More

(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) গত ১৭ অক্টোবর ২০২৪ ইং তারিখে নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ শিরোনামে ও নোয়াখালীর কবিরহাটে চিকিৎসক ও হাসপাতাল মালিকের অবহেলায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে মর্মে নোয়াখালী মিডিয়া নামক একটি অনলাইন পোর্টাল ও ফেসবুক পেইজে কবিরহাট বাজারের হসপিটাল রোডে অবস্থিত জননী জেনারেল হাসপাতাল এন্ড নরমাল ডেলিভারী সেন্টারের ছবি ও ভিডিও চিত্র ব্যাবহার করে একটি ভিডিও সংবাদ প্রচার করা হয়। যা অত্যান্ত দু:খ জনক ও মর্মাহত। প্রকৃত ঘটনা হচ্ছে ওই রোগীকে ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টা ৫৭ মিনিটের সময় মুমর্ষ অবস্থায় জননী জেনারেল হাসপাতাল এন্ড নরমাল ডেলিভারী সেন্টারে আনা হয় একটি আল্ট্রা করানোর জন্য।…

Read More

তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার(ডিবি)র বিশেষ অভিযানে খলিলপুর নামক এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়ছর আহমদ (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। গোপন তথ্য অনুযায়ী শুক্রবার (১৮ই অক্টোবর) এসআই আবু নাইয়ুমের নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে পলিব্যাগের ভেতর থেকে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা যায়। মৌলভীবাজার ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ”আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেছেন- খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে। আজকের যুবসমাজ হলো ভবিষ্যৎ বাংলাদেশের রুপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্দোমী এবং এ বিষয়ে উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। বিজিবি সীমান্ত এলাকায় আস্থার প্রতীক হয়ে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকান্ডে জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুক্রবার (১৮ই অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী রত্না খেলার মাঠে প্রভাতী ক্রীড়া চক্র রত্না’র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রীতি ম্যাচে প্রজাতি ক্রীড়া চক্র রত্না’কে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখার এক ছাত্রের মৃত্যু নিয়ে রহস্যর সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) রাতে মাদ্রাসার ছাত্রাবাস থেকে ঝুলন্ত অবস্থায় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ময়নাতদন্তের জন্য তার লাশ মৌলভীবাজারের সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ওই ছাত্রের নাম ছাব্বির আহমদ (১১)। ছাব্বির বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার শাহ্ আলমের ছেলে। ছাব্বিরের মৃত্যুর প্রকৃত কোনো কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। জানা গেছে, বৃহস্পতিবার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তারা মাদ্রাসায় গিয়ে দেখেন ছাত্রাবাসের দরজা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্য মহরম আলী এবং রশিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই ডাকাত একই  উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) রাতে পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ থানার একটি দল শ্রীমঙ্গল উপজেলাধীন গুলগাঁও এবং দুর্গানগর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন। থানা পুলিশ সূত্রের বরাতে জানা যায়, চলতি বছরের (৩১শে আগস্ট) রাত অনুমান ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত লাহারপুর বিহারী বস্তি গ্রামের জনৈক আব্দুর রশিদের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করে…

Read More

মো.ফখর উদ্দিন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামী প্রবাসী শাখার অর্থায়নে ফ্রি চিকিৎসা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা হতে জুঁইদন্ডী চৌমহুনী বাজার সংলগ্ন সংখপাড় আদর্শ পাঠাগার অফিসে জামায়াতে ইসলামী প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় ও এলাকার নেতা কর্মীদের সার্বিক সহযোগীতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে শতাধিক রোগী বিনা মূল্য ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে চিকিৎসক হিসেবে চিকিৎসা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ও ডাক্তার মোহাম্মদ ছৈয়দুল মোস্তফা। উক্ত চিকিৎসা ক্যাম্পে  অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোহাম্মদ নাছির উদ্দীন শাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য সাইয়্যেদ মোহাম্মদ আতিক…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বাছাই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক,শ্রেষ্ঠ সহকারী শিক্ষক,শ্রেষ্ঠ কাবস্কাউট,শ্রেষ্ঠ বিদ্যালয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ২০২৪ নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলাল মিয়া। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। তার বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের দশপাখি গ্রামে।তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন। ২০২১ সালে a2i থেকে ICT District ambassador kishoregonj ও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ২০২৪ সালে নির্বাচিত হন এবং প্রাথমিক শিক্ষক সমিতির কটিয়াদী উপজেলা শাখার…

Read More

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে চন্ডীপাশা নতুন বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় অবৈধভাবে নির্মিত প্রায় ২৬টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন, যা আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ক্যারিশমেটিক নেতৃত্ব এবং সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় এখন পর্যন্ত উপজেলার সবমিলিয়ে ৫০ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার পৌর শহরের চন্ডীপাশা নতুন বাজার ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে অবৈধভাবে গড়ে উঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালের নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচ পি ভি) ক্যাম্পেইন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে  (১৭ অক্টোবর) কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ক্যাম্পইনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা.  মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন,  উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস (ইপিআই) আশরাফুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী…

Read More

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বালাসী যুব সমাজের আয়োজনে বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ খেলায় অংশ গ্রহন করে প্রথম স্থান অধিকার করেন যমুনা এক্সপ্রেস বগুড়া, দ্বিতীয় স্থান অধিকার করেন শেরে বাংলা জামালপুর, তৃতীয় স্থান অধিকার করেন চাঁদের আলো কুড়িগ্রাম, চর্তুথ স্থান অধিকার করেন গাজীর সৈনিক নামের নৌকা দল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন ভিড় করেছেন। এছাড়া নৌকা খেলাকে ঘিরে বসেছে হরেক রকমের অস্থায়ী দোকান। এই নৌকা বাইচ প্রতিযোগিতায়…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলায় মেম্বার বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৮ অক্টোবর (শুক্রবার) বিকেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে র‍্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভ মিছিলে বিএনপি’র নেতা জিলাল উদ্দিনের নেতৃত্বে অংশগ্রহণ করেন ফারুক আহমেদ, সোলাইমান হোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা লুৎফুজ্জামান বাবরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন, যার ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন। বক্তারা আরও বলেন, তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মিথ্যা…

Read More

ভোলা প্রতিনিধি॥ মাদরাসা শিক্ষকদের জাতীয়করণ সহ শিক্ষার সকল স্তরে পরীক্ষা পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা জমিয়তের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত চরফ্যাশন উপজেলা জমিয়তের বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানান বক্তারা। উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন হুমায়ুন সরমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এওয়াজপুর অযুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু বকরপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাযহারুল ইসলাম, মিয়াজানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাও: রফিকুল ইসলাম,নুরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুজ্জামান, কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে স্বাস্থ্য ও পরিবার কল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুমাইয়া হোসেন লিয়া’র সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. আহম্মেদ জাবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসাইন, উপজেলা প্রাথমিক…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন কে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তিনি জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেলাল জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। মামলা সূত্রের বরাতে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত (১৬ই জুলাই) এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ…

Read More

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোখছানা বেগমের স্বাক্ষরে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১২(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো: (ক) ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ…

Read More

নাদিম হোসেন  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ৫-৬ ওয়ার্ড শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে (১৭ অক্টোবর ) শাহবাজপুর  ইউনিয়নের হাজারবিঘি মাঠে  শাহবাজপুর ইউনিয়ন  সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পলাশ মাহমুদের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আব্দুল্লাহ আল ফারুক কুইক। শাহবাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনী আমিন নবীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উলামা দলের সাধারণ সম্পাদক আব্দুল্লহ ফাকির, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , হামিদুর মেম্বার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম,   ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, মেম্বার অপসারণ না করার দাবিতে প্রেস ব্রিফিং করেছেন সুনামগঞ্জ চেয়ারম্যান এসোসিয়েশন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের কাজির পয়েন্টে তাহিরপুর সমিতির হলরুমে প্রেসব্রিফিংয়ে সংগঠনের নেতারা দাবি করেন ইউনিয়ন চেয়ারম্যানরা জনগণের প্রত্যক্ষভোটে নির্বাচিত হয়ে তৃণমূল নাগরিক সেবা বাস্তবায়নে কাজ করেন। গণভুত্থানের পর থেকে অন্তবর্তিকালীন সরকারের নির্দেশনায় রাষ্ট্রীয় সংস্কারে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। চেয়ারম্যান মেম্বার অপসারণ হলে নাগরিক সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ জীবন ব্যবস্থায় স্থবিরতা নেমে আসবে। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিমুলবাঁক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, রঙ্গারচর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. আব্দুল হাই, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, সুরমা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আমির…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি  নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় পাঁচ ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে পল্লী বিদ্যুতের স্থানীয় অফিসের গেইটে তালা দিয়ে চলে গেছে কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকেই বিভিন্ন সেবা নিতে অফিসে এসে ঘুরে যেতে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুৎ না থাকায় কেউ কেউ কারণ জানতেও আসছেন সেখানে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ রিপোর্টটি লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর আগে সকাল সাড়ে দশটার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় ক্ষুব্ধ গ্রাহকেরা। দুর্গাপুর জোনাল অফিস গিয়ে দেখা গেছে, প্রধান গেইটে তালা ঝুলছে। সেবা নিতে এসে গেইটের সামনেই ঘুরপাক খাচ্ছেন গ্রাহকেরা। হঠাৎ বিদ্যুৎ…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ সারা দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে এই স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কটিয়াদী উপজেলার জালালপুর  ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক। এসময় উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল,কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব,সিএনএন বাংলা টিভি ও দৈনিক দিনকালের কটিয়াদী প্রতিনিধি মাইনুল হক মেনু ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ঝর্না বেগম,২ নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমান,৪নং ওয়ার্ড মেম্বার আবু বাক্কার ছিদ্দিক বাচ্চু,৭নং…

Read More