- পুরোনো কাপড়ে মোড়ানো ছিল ভারতীয় মদ, নেত্রকোনায় গ্রেপ্তার ২ যুবক
- পহেলা বৈশাখ: জামালপুরে দিনরাত সুই-সুতায় স্বপ্ন বুনছেন দুই লাখ নারী
- সেবার মাধ্যমে হৃদয় জয় করা এক চিকিৎসক ডা. আবুয়াল হাসান
- পানি নিষ্কাশন নিয়ে দ্বন্ধে বাঁধ কেটে দেয়ায় সংঘর্ষ, কলমাকান্দায় আহত অন্তত ২০
- বারহাট্টার আলোকদিয়া থেকে ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি
- ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- যশোর গণহত্যা দিবস পালিত
- লক্করঝক্কর আর ঝুড়াতালিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেট-আখাউড়া রেল
Author: Md Sagor
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ ভৈরব রেলপথে ঈশ্বরগঞ্জ উপজেলার রয়েছে তিনটি রেলস্টেশন। এই তিনটি স্টেশন হলো ঈশ্বরগঞ্জ সোহাগী ও আঠারবাড়ি। ২০১৯ সালে করোনাকালীন সময়ে ঈশ্বরগঞ্জ ও সোহাগী এ দুটির স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ স্টেশন দুটি এখন সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। নেই কোনো জনবল। আবাসিক কোয়াটার গুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনের অনেক মূল্যবান সম্পদ বিনষ্ট ও বেহাত হয়ে যেতে পারে বলে জানিয়েছেন স্টেশন দুটির দায়িত্বে থাকা আঠারবাড়ি স্টেশন মাস্টার মিজানুর রহমান। ময়মনসিংহ ভৈরব রেলপথে ঐতিহ্যবাহী স্টেশন হিসেবে রেল বিভাগে এ দুটি স্টেশনের ব্যাপক পরিচিতি রয়েছে। এককালে যাত্রী ছাউনি, আবাসিক কোয়াটার, স্টেশন মাস্টার, অফিস কক্ষ, সিগন্যাল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কামাল সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রন ও কাজ না করে সরকারি অর্থ লোপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহনের দাবীতে,দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার আয়োজনে শহরের চৌমোহনা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে। দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার-এর সঞ্চালনায় আয়োজিত পথসভায় বক্তারা বলেন মৌলভীবাজার গণপূর্ত নির্বাহী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী সহ তার সিন্ডিকেট-এর সাথে জড়িতদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। সরকারী কোটি কোটি টাকা লোপাটকারীদের শুধু বদলি নয়, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করার দাবী জানান। বক্তারা আরো…
মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে একাধিকবার হামলা ও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বিএনপির সকল ধরনের সংবাদ কভারেজ না করার ঘোষণা দিয়েছে পাথরঘাটা প্রেসক্লাব, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব ও পাথরঘাটা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। জানা যায়, পাথরঘাটায় কথিত বিএনপি নেতা ও পাথরঘাটা প্রেসক্লাব থেকে সদ্য আজীবনের জন্য বহিষ্কৃত সদস্য জাকির হোসেন খানের ইন্ধনে বিএনপির একাধিক নেতারা পাথরঘাটা প্রেসক্লাবে এসে একাধিকবার হামলা চালায়। সবশেষ বুধবার সকাল সাড়ে দশটার দিকে প্রেসক্লাব সংশ্লিষ্ট কার্যক্রম চলাকালীন প্রেসক্লাবের ভিতরে প্রবেশ করে…
মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে একাধিকবার হামলা ও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বিএনপির সকল ধরনের সংবাদ কভারেজ না করার ঘোষণা দিয়েছে পাথরঘাটা প্রেসক্লাব, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব ও পাথরঘাটা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। জানা যায়, পাথরঘাটায় কথিত বিএনপি নেতা ও পাথরঘাটা প্রেসক্লাব থেকে সদ্য আজীবনের জন্য বহিষ্কৃত সদস্য জাকির হোসেন খানের ইন্ধনে বিএনপির একাধিক নেতারা পাথরঘাটা প্রেসক্লাবে এসে একাধিকবার হামলা চালায়। সবশেষ বুধবার সকাল সাড়ে দশটার দিকে প্রেসক্লাব সংশ্লিষ্ট কার্যক্রম চলাকালীন প্রেসক্লাবের ভিতরে প্রবেশ করে…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগ এবং চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনএসএ) আর্থ অবজারভেশন সিস্টেম এবং ডেটা সেন্টারের মধ্যে রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেটা নোড সহযোগিতা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, “এই স্যাটেলাইট ডেটা সহযোগিতা আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করবে। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা…
গোয়াইনঘাট প্রতিনিধি: পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগ দানের দাবিতে এবং ব্যবসায়ী-শ্রমিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপর মামলা প্রত্যাহারের দাবিতে জাফলংয়ে বিশাল এক মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়েছে। মানব বন্ধনে সিলেটের জাফলংসহ সবকটি পাথর কোয়ারি খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে জাফলং ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় জাফলংয়ের মামার বাজার পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ব্যবসায়ী-শ্রমিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপর মামলা প্রত্যাহার ও পরিবেশ বজায় রেখে অচল পাথর কোয়ারী সচলের দাবিতে বিভিন্ন দাবি দাওয়া সংবলিত ফেস্টুন, ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে মামার…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশফাক আহমেদ জুনের মায়ের জানাজা সম্পন্ন হয়েছে। আশফাক আহমেদ জুনের মমতাময়ী মাতা মিসেস হামিদা খাতুন (৯০) বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকা শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি——রাজিউন। তিনি চারপুত্র, দুই কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর উপজেলার অষ্টঘরিয়া জামে মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক চাষী, কটিয়াদী পৌর…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি ছোট্ট অবুঝ শিশু তুবা মনির বয়স সবেমাত্র একে পা দিয়েছে। হাতের কাছে একটি জলপাই পেয়ে তাৎক্ষণিক সে খেয়ে ফেলে৷ একটু পরই গলায় জলপাই এর বিচি গলায় আটকে গিয়ে খিচুনি শুরু হয়৷ শ্বাসরুধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হলে পরিবারের লোকজন কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে আজ বুধবার ২৩ অক্টোবর দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটছে৷ নিহত শিশু তুবা মনি উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামের মজিবুর রহমানের মেয়ে। নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরের দিকে একটি জলপাইয়ের বিচি গলায় আটকে যায় শিশুটির। পরে শ্বাসরুধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দক্ষিন চট্টগ্রামের আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমনে মৃত্যু যেন থামছে না৷গত সোম ও মঙ্গলবার দুই রাতে দুই জনের মৃত্যু হয়৷হাতির আক্রমন করবে এবং মানুষ মরবে এই যেন দুই উপজেলায় নিত্য রুটিন হয়ে দাঁড়িয়েছে৷ কর্ণফুলী উপজেলায় বন্যহাতির আক্রমণে মো. আকবর (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়উঠান (৬ নম্বর ওয়ার্ড) দক্ষিণ শাহমীর পুর গ্রামের সুন্দরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগের দিন আনোয়ারা উপজেলার গুচ্ছগ্রামে হাতির আক্রমণে হালিমা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বটতলী গ্রামের চ্ছগুগ্রাম প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। দুই…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে আব্দুস সালাম পিন্টু সাবেক সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী, বিশিষ্ট শিক্ষানুরাগি ফ্যাসিস্ট সরকারের সময় কারাবন্দির মুক্তির দাবিতে মিছিল হয়েছে। বুধবার ২৩ অক্টোবর নাগরপুর এর কৃতি সন্তান কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু এর দিক নির্দেশনায় নাগরপুর উপজেলা যুবদলের নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নয়ন এর বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে শ্লোগান দেন।নাগরপুর সদর বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে রবিউল আওয়াল…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি) শীর্ষক প্রকল্পের আওতায় ১৫২ জন নারীর মাঝে প্রায় দেড় কোটি টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। উপজেলা প্রকৌশলী ছাবের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মাহমুদুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মোঃ সরোজ আলী । এদিকে উপকারভোগী নারীরা বলেন, আমরা এখন সমাজের অন্য মানুষের মতই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। ছেলেমেয়ের লেখাপড়ার জন্য খরচ করার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক কারবারিকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা করে মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এএসআই আব্দুল লতিফ, এএসআই শামছুজ্জোহা, রিপন চন্দ্র সরকার, শাহিন আলম ও আমিরুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছে। এঘটনায় এসআই আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।পুলিশের এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল মাদক বেচা কেনার খবর পেয়ে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তোতার মোড় এলাকায় অভিযান…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ভালো আচরণ,চলন বলন বেশ পরিপাটি আর কথাবার্তায় বেশ সাবলীল মৌলভীবাজারের কুলাউড়ার এক আলোকিত কন্যা বিচারপতি আইনুন নাহার সিদ্দীকা। জীবনচিত্র রূপায়নে তিনি খুব পরিশ্রম করেছেন, নিষ্টা, সততা আর একাগ্রতা ছিলো তাঁর মুল মন্ত্র। এই ধারাবাহিকতায় তার সামাজিক জীবন অতিশয় উজ্জ্বল হয়ে উঠেছে। বিচারপতি আইনুন নাহার সিদ্দীকা কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের গৌরীশংকর গ্রামের সন্তান। তাঁর পিতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী তালুকদার আইয়ুব আলী সিদ্দীকী। মা রওনক জাহান। বিচারপতি আইনুন নাহার সিদ্দীকা ১৯৮৩ সালে সিলেট অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মেধার স্বাক্ষর রেখে এসএসসি পাশ করেন, সিলেট সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (প্রাইভেট) ও…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বীর মুক্তিযোদ্ধা ও হাইকোর্টের সিনিয়র আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেড আই.খান পান্নার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যশোর জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ শে অক্টোবর) সকালে জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়ে ঘন্টা ব্যাপী চলে। মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন অ্যাড. আবুল হোসেন, অ্যাড. কাজী ফরিদুল ইসলাম, অ্যাড. মাহমুদ হাসান বুলু অ্যাড চণ্ডীচরণ মজুমদার, অ্যাড. স্বপন ভদ্র, অ্যাড. আমিনুর রহমান হীরু, অ্যাড. মোস্তফা হুমায়ূন কবীর প্রমুখ। নেতৃবৃন্দ অনতিবিলম্বে আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে সবিতা রানী মন্ডল (৫৭) নামে এক প্রধান শিক্ষিকাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২১ অক্টোবর) রাতে নিহতের স্বামী পরিতোষ কুমার মন্ডল বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা দুই-তিনকে আসামি করা হয়। এর আগে রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর গ্রামের প্রধান শিক্ষক সবিতা রানী মন্ডলকে হাত-পা বেঁধে, গলায় গামছা প্যাঁচিয়ে ও মুখের ভিতর কাপড় দিয়ে শ্বাসরোধ…
মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে শহীদুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। গতকাল রবিবার ২১ অক্টোবর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখোলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কৃত আসামি- বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলী গ্রামের শুক্কর আলীর ছেলে ও অত্র ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নির্বিচারে গুলি ও হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) সজিব রহমান বলেন,পুলিশের বিশেষ অভিযানে শহিদুল ইসলাম নামে এক যুবলীগ নেতা কে সুনামগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ বকেয়া মজুরি প্রদানের দাবীতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতী পালন করেছে মৌলভীবাজারের কমলগঞ্জের এনটিসির মালিকানাধিন ৫টি চা বাগানের শ্রমিকেরা। মঙ্গলবার(২২ অক্টোবর)সকাল থেকে ৫টি চা বাগানের শ্রমিকরা একত্র হয়ে পাত্রখোলা চা বাগানের প্রধান ফটকের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বুধবারের মধ্যে পাওনা বকেয়া পরিশোধ না করলে কঠোর অবস্থানের হুশিয়ারি দেয় চা শ্রমিকরা। মানববন্ধনে কমলগঞ্জের পাত্রখোলা, কুরমা, চাম্পারায়, মদনমোহনপুর ও মাধবপুরের চা শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনে চা শ্রমিকরা বলেন, তাদের ছয় সপ্তাহের মজুরি বকেয়া আছে। মজুরি না পেয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। মালিকপক্ষ বকেয়া মজুরি পরিশোধ না করলে তাঁরা কাজে ফিরবে না। পূজার আগে বলল মজুরি দিয়ে দিবে। কিন্তু আমাদের…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ টেকসই কৃষির অগ্রযাত্রায় মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নৈনারপার এলাকায় এগ্রোস্যাল লিমিটেডে এর আয়োজনে শতাধিক কৃষকের অংশ গ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। কৃষিবিদ ওয়ারেস হোসেন রকির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোস্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন আহমেদ, ন্যাশনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মহসিন ইমাম, এসিস্ট্যান্ট ম্যানেজার কৃষিবিদ সাইফুল ইসলাম, এরিয়া ম্যানেজার ওয়ারেস আলী, নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, কৃষক আব্দুল মতিন, শিক্ষক ভূবন মোহন সিংহ।…
মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধায় মাদকের মামলায় সোহাগ মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড। একজন খালাস। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে । এছাড়া অপর একজনকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (২২ অক্টোবর) দুপুরের পরে আদেশ দেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফিরোজ কবির।বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ওবায়দুর রহমান। দণ্ডপ্রাপ্ত ২১ বছর বয়সী সোহাগ মিয়া গাইবান্ধা শহরের রেলওয়ে কলোনীর (মহুরীপাড়া) আশরাফুল ইসলামের ছেলে। এছাড়া মামলায় খালাস পাওয়া ওই যুবকের নাম বাবু মিয়া ওরফে হোতা বাবু। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৩০ জানুয়ারী শহরের…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা নয়াপাড়া গ্রামের রুবেল মন্ডল (২৮)।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের সময় পুলিশের ছোড়া গুলিতে মাথা ও শরীরে গুলিবিদ্ধ হয়। শরীরের ছয়টি গুলি বের করা সম্ভব হলেও মাথায় থাকা দুটি গুলি এখনো তার অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্নত চিকিৎসার অভাবে রুবেলের ভবিষ্যৎ জীবন নিয়ে শঙ্কিত তার পরিবার। রুবেল প্রায় ১০ বছর আগে পরিবারের দারিদ্র্যের হাত থেকে মুক্তি পেতে ঢাকায় পাড়ি জমান। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় রেজা ফ্যাশনসহ বিভিন্ন গার্মেন্টসে কাজ করতেন। কিন্তু গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় রুবেল গুলিবিদ্ধ হন। প্রাথমিকভাবে ঢাকার মাউথ হাসপাতালে তার শরীর…