ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি, মেধা-সিনিয়রিটির ভিত্তিতে সিট বণ্টনসহ ১৫ দফা দাবি জানিয়েছে হল শাখা ছাত্রশিবির। সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৩ টার দিকে শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এ সময় ইবি ছাত্রশিবিরের হল শাখার সভাপতি তানজিল হোসাইন সহ কয়েকজন দায়িত্বশীল উপস্থিত ছিলেন। তাদের দাবিগুলো হলো— ১. হল ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নের লক্ষ্যে প্রশাসনিক ভর্তুকি বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিত ও ন্যায্য মূল্য নির্ধারণ করা। ২. শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের জন্য প্রতিটি ব্লকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। ৩. সাপ ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয়…
Author: Mutasim Billah Riyad
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হল ফি ও সেশন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে, ফি কমাও ছাত্রের স্বপ্ন বাঁচাও, শিক্ষার মান বিদ্যালয় খরচের মান বিশ্ববিদ্যালয়, শিক্ষা ‘পণ্য’ নয় ‘অধিকার’, পাবলিক নাকি প্রাইভেট? হল ফি’র জুলুম থেকে রেহাই চাই, সেশন ফি’র জুলুম থেকে রেহাই চাই, সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “ইবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় হল ফি, সেশন ফি অনেক বেশি, যা প্রায় অসহনীয় পর্যায়ে, এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী শিক্ষার্থীরা এখানে আসে তাদের অনেকেরই তিন বেলা খাওয়ার…
ইবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউস সানি জোহা। রবিবার (২৬ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নব-মনোনীত সভাপতি রুহুল আমিন বলেন, “সবার ঐকান্তিক সহযোগিতায় লেখক ফোরামের লক্ষ্য ও…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিনামূল্যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি ও অন্যান্য পেমেন্ট ডিজিটাল উপায়ে পরিশোধ করতে পারবেন।এর আগে, গত ১৮ অক্টোবর শাখা ছাত্রশিবির ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক সপ্তাহের সময় বেঁধে দেয়। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ইবি প্রশাসন ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করছে (ইবি) শাখা ছাত্রশিবির। দুই দিনব্যাপী এই আয়োজন শনিবার (২৫ অক্টোবর) সকাল এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ কার্যক্রম শুরু করে সংগঠনটি। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় বুথ স্থাপন করে ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। প্রথমদিনের মতো শেষ দিনেও স্টলে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ক্যালেন্ডারে ২০২৫ এর জুলাই থেকে ২০২৬ এর জুন পর্যন্ত একাডেমিক কার্যদিবস ও ছুটির দিন সহজে উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। শিবিরের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “ফ্রিতে এ ক্যালেন্ডার পেয়ে আমরা খুব খুশি। এই ক্যালেন্ডারটি আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয়।…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন উপলক্ষে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতীকী লাশ ও মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার(২৬ অক্টোবর ) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল পুকুর পাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে সমাবেশে সমবেত হয়। এসময় তারা আগামী সাতদিনের মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানান। গ্রেফতার করা নাহলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্রআন্দোলন, খেলাফত ছাত্রমজলিস, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, “সাজিদ হত্যার ১০০ দিন…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হুসাইন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (ইবি) অবস্থিত প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে দুপুর একটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সংগঠনটির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতা। এসময় নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক ড. কানন আজিজ। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নুর আলম…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (IEEE) এর দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী “কম্পিউটিং, অ্যাপ্লিকেশন এবং সিস্টেম” (COMPAS 2025) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শুরু হয়ে সম্মেলনটি ২৪ অক্টোবর কুষ্টিয়ার দিশা টাওয়ারে সমাপনী অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়াম এবং ইবনে সিনা বিজ্ঞান ভবনে এটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের সমাপনী ক্যাম্পাসের ইবনে সিনা বিজ্ঞান ভবন এবং কুষ্টিয়ার দিশা টাওয়ারে সম্পন্ন হয়। এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং, নেটওয়ার্ক সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটার ভিশন এবং অ্যালগরিদম ফিল্ডের উপর পেপার রিভিউ করা হয়। IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক এটি…
ইবি প্রতিনিধি: হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনিকে ধর্ষণ,খতিব মহিবুল্লাহকে অপহরণ,চট্টগ্রামে আলিফ হত্যাসহ ইসকনের সব সন্ত্রাসী কর্মকান্ড এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে,’ ‘তুমিও জানো, আমিও জানি, ইসকন তুই হিন্দুস্তানি,’ ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই,’ ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার,’ ‘সাবিলুনা সাবিলুনা,আল জিহাদ আল জিহাদ,’ ‘বদরের হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার,’…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন,“এবছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনটি আমাদের একাডেমিক যাত্রায় একটি মাইলফলক, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতাকে এগিয়ে নিবে। যা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে আইসিটি বিভাগ ও কেন্দ্রীয় ল্যাবের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন কম্পাস-২০২৫ এর প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “এই সম্মেলন শুধুমাত্র আমাদের একাডেমিক আদান-প্রদানকে উৎসাহিত করবে না, বরং আন্তর্জাতিক সম্প্রদায় এবং…
ইবি প্রতিনিধি: “ভবিষ্যতের বিশ্বের জন্য ডিজিটাল প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের ২৬ টি দেশের গবেষণক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন কম্পাস-২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে আইসিটি বিভাগের সহযোগিতায় উদ্ধোধনী অনুষ্ঠানটির হোস্ট করেন ইবির কেন্দ্রীয় ল্যাবরেটরি। এদিন বিদেশী অংশগ্রহণকারী গবেষকদের নিয়ে ইবনে সিনা ভবনস্থ সেন্ট্রাল ল্যাবে এক অনলাইন সেশনের আয়োজন করা হয়। প্রথমদিন সম্মেলনে কেন্দ্রীয় ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর…
ইবি প্রতিনিধি: আগামী ২৩ ও ২৪ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘Computing, Application and systems COMPAS 2025’ শীর্ষক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (২২ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গবেষণা সম্মেলনর বিষয়টি নিশ্চিত করা হয়। যেখানে বিশ্বজুড়ে গবেষক এবং শিক্ষাবিদরা একত্রিত হবেন। IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, ইবি কেন্দ্রীয় গবেষণাগার, আইসিটি বিভাগ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে মূল প্রযুক্তিগত ট্র্যাকগুলির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং, নেটওয়ার্ক সুরক্ষা, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটার ভিশন এবং অ্যালগরিদম। এই গবেষণা সম্মেলনে ২৬ টি দেশের ২৫০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্বাবধায়ক ও ধর্মত্বত্ত ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। আলোচক হিসেবে ছিলেন বিভাগটির অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী ও অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান। উক্ত সেমিনারে গবেষক ছিলেন বিভাগটির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মুহাম্মদ আখতার হোসাইন। তিনি ‘ফিকহী মাসআলায় খবরে আহাদ গ্রহণে হানাফিদের নীতিমালা: একটি পর্যালোচনা’ বিষয়ে…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে সাত দফা দাবি জানিয়েছে ইবি শাখা ছাত্রদল। একই সঙ্গে আগামীকালের মধ্যে সাজিদ হত্যার বিচারে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ক্যাম্পাস শাটডাউনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এসব দাবিসংবলিত এক স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। স্মারকলিপি জমা শেষে উপাচার্যের দফতর থেকে স্লোগান দিতে দিতে বের হন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তারা “অবৈধ নিয়োগ বোর্ড, মানি না–মানবো না”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। স্মারকলিপিতে সাতটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— ভর্তি…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেহেদী উৎসবের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইবি শাখা আত্মপ্রকাশ করেছে। দুই দিনব্যাপী এই আয়োজনের আজ প্রথম দিন ছিল। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে নারী শিক্ষার্থীদের নিয়ে এই উৎসবটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রীসংস্থার অন্যান্য এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। মেহেদী উৎসব অংশগ্রহণ করে নারী শিক্ষার্থীরাও উচ্ছ্বাসিত। এ সময় ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিমা খান বলেন, “ছাত্রী সংস্থার উদ্যোগে এমন সুন্দর একটি আয়োজন করেছে, এখানে এসে আমার খুব ভালো লাগছে। সব মেয়েরা এসে মেহেদী পরছে, একে অপরকে মেহেদী লাগিয়ে দিচ্ছে। ব্যাপারটা…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ফ্রেশার্স শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। সোমবার(২০ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আল ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন উপস্থিত ছিলেন। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী ও প্রচার সম্পাদক আবসার নবী হামযাসহ খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগের…
ইবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার(২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বর সমাবেশে সমবেত হয়। এসময় জুবায়েদ হত্যায় জড়িতসহ ইবি শিক্ষার্থী সাজিদ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান সংগঠনটি। মিছিলে ‘শিক্ষা -সন্ত্রাস, একসাথে চলে না,’ ‘জুবায়েদ মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই,’ ’আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই,’ ’উই ওয়ান্ট…
ইবি প্রতিনিধি: আগামী ২৫ অক্টোবরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ইকসু) এর গঠনতন্ত্র প্রণয়ন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান। রবিবার(১৯ অক্টোবর) বিকাল তিনটার দিকে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। তিনি জানান, “আমাদের কমিটি বাইরের ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত ডিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হাসান সিদ্দিকী আছেন। উনাদের নিয়ে আমাদের একটি মিটিং করতে হবে এবং গঠনতন্ত্রে তাদের স্বাক্ষর লাগবে। সেই মিটিংটা আমরা খুব শীঘ্রই করবো। উনারা বলেছেন, ‘যে কোনো শনিবার দিন ডেট দিতে পারবো, তার আগে না।” আমি গতকাল তাদের সঙ্গে…
ইবিপ্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) শাখা ছাত্রদল। রবিবার(১৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশে সমবেত হয়ে কুষ্টিয়া- খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। মিছিলে ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না,’ ‘জুবায়েদ মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই,’ ’আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই,’ ’উই ওয়ান্ট জাস্টিস,’ ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন,’ ‘নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার,’ ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিদের ফাঁসি দে,’…
ইবি প্রতিনিধি: “With the Conviction to build a Moral society” এই প্রতিপাদ্য সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃত্তি উৎসবের আয়োজন করেছে সামাজিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক সংগঠন মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ইবি শাখা। রবিবার (১৯ অক্টোবর) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে এটি অনুষ্ঠিত হয়। এতে ৬০ জনের অধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির ক্যাম্পাস গার্ডিয়ান হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ধনঞ্জয় কুমার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক জাফর আলী। সংগঠনটির ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার বলেন, “মোরাল প্যারেন্টিং ট্রাস্ট একটি সামাজিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী…
