Author: Niloy Roy

মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারে আয়োজন করা হলো বর্ণাঢ্য জশনে জুলুস মোবারক র‌্যালি। শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক শাহ্ মোস্তফা দরগাহ থেকে র‌্যালিটি শুরু হয়। হাজারো মানুষের উপস্থিতিতে ও অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় এক ভিন্ন ধর্মীয় আবহ। শহরজুড়ে ভাসলো দুরুদে দুরুদে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালি পুনরায় দরগাহ প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। পুরো জুলুস জুড়ে প্রতিধ্বনিত হয় হামদ, নাত ও দরুদ শরীফ। ধর্মপ্রাণ মুসল্লিদের কণ্ঠে প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রশংসামূলক স্লোগান ও কবিতা উচ্চারিত হওযায় শহরে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়। এ বছর জশনে জুলুসে অংশ নেন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ:)…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য প্রয়াত এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এম সাইফুর রহমানের বড় ছেলে ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর…

আরও পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মেহেদী উল্লাহর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মিথ্যা তথ্যে লিখিত অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক। জানা যায়, সম্প্রতি আশরাফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি তদন্ত কমিটিতে লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগে তিনি দাবি করেন, ২০১৫ সালে ফোকলোর বিভাগে প্রভাষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে এবং ওই অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের একজন ছিলেন মোহাম্মদ…

আরও পড়ুন

জবি প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের লাইব্রেরি থেকে নিয়মিত বই চুরির ঘটনায় সংবাদ প্রকাশ করায় হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা সাংবাদিককে হুমকি দিয়ে তিনি বলেন, ‘আগে ছাত্রলীগ ছিলো না? তারাই ভালো ছিলো ধরে ধরে পিটাইতো ঐটাই ঠিক ছিল।’ তিনি আরো বলেন, ‘এতো তাড়াহুড়া কিসের? সে দৌড়াইয়া নিউজ করে দিছে। হলে কিছু মেয়ে আছে সবকিছু এখনই চায়। তারা কি হয়ে গেছে?’ সংবাদ প্রকাশ করা সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ও আমার হলের শৃঙ্খলা কমিটিতে আসবে। নিউজের জন্য জবাবদিহি করবে। ওই আবার নিউজ করবে। এতো সময় নাই আমার সাংবাদিকদের সাথে কথা বলার।’ হল প্রভোস্ট আরো বলেন, ‘সাদা…

আরও পড়ুন

জবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। সমাবেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের…

আরও পড়ুন

ঘরের মাঠে নিজের শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জাদু দেখালেন লিওনেল মেসি। অসাধারণ পাস এবং ড্রিবলিংয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ২ গোল করে তিনি আর্জেন্টিনাকে ৩-০ গোলে দুর্দান্ত জয় এনে দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে শত শত ভক্তের উল্লাসের মধ্যে বুইনোস আইরেসের স্টেডিয়ামে এদিন মেসিকে দেখা গেছে চিরচেনা ফর্মে। বলের ওপর তার নিয়ন্ত্রণ, নিখুঁত পাসিং এবং প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে দেওয়ার ক্ষমতা আবারও মুগ্ধ করেছে সবাইকে। ম্যাচের প্রতিটি মুহূর্তে তিনি প্রমাণ করেছেন কেন তাকে ফুটবলের জাদুকর বলা হয়। নেইমারের মন্তব্যের জবাব দিলেন আনচেলত্তি আর্জেন্টিনার হয়ে বাকি গোলটি করেছেন লাওতারো মার্টিনেজ। দলের এই দুর্দান্ত পারফরম্যান্স বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে। এই জয়ের মাধ্যমে…

আরও পড়ুন

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বাণীতে তিনি বলেন, ‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী, বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাবের দিন। এই শিশুর শুভাগমন সারা দুনিয়াকে নাড়া দেয়। এই দিনটি নবীজির জীবনের মূল্যবোধ, সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর দেখানো পথে চলার অনুপ্রেরণা লাভের এক মহিমান্বিত মুহূর্ত। ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ বিএনপি মহাসচিব বলেন, ‘বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোকবর্তিকা, শান্তি-সংগ্রাম-সম্প্রীতির আধার, চরম সত্যবাদী ও পরম বিশ্বস্ত হযরত মোহাম্মদ (স.)। তাঁর কালজয়ী মূল্যবোধ, মানবতা,…

আরও পড়ুন

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল (বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় ঢাকায় বাতাসের…

আরও পড়ুন

উত্তরের খাদ্যভাণ্ডার খ্যাত বরেন্দ্র জেলা নওগাঁ। আয়তনের দিক দিয়ে এ জেলা রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বড়। জেলায় ৩টি পৌরসভা রয়েছে। তবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজটে নাকাল জেলার শহরবাসী ও পথচারীরা। নওগাঁ শহরের মোট আয়তন ৩৮ দশমিক ৪২ বর্গকিলোমিটার। ২০১০ সাল থেকে শহরে চলাচলের জন্য ব্যাটরিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া শুরু করে। বর্তমানে সব মিলিয়ে শহরের মধ্যে শুধু ব্যাটারিচালিত অটোরিকশা চলছে প্রায় ১৫ হাজার। শহরবাসীর অভিযোগ, অব্যবস্থাপনার কারণে শহরের যানজট এখন নিত্যসঙ্গী। প্রতিদিনই বড় হচ্ছে অটোরিকশার লাইন। এতে পথচারীরা পড়ছে মহাবিপদে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তবে পৌর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ বলছে, শহরের যানজট নিরসনে চার লেন রাস্তা…

আরও পড়ুন

হোয়াইট হাউস বৃহস্পতিবার ঘোষণা করেছে, প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এই পরিবর্তনের ফলে আরো শক্তিশালী ভাবমূর্তি তৈরি হবে। ওয়াশিংটন  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম আইনে নির্ধারিত থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিকভাবে ‘যুদ্ধ দপ্তর’ নামকে সেকেন্ডারি শিরোনাম  হিসেবে ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। নথি অনুযায়ী, প্রতিরক্ষা কর্মকর্তারা সরকারি চিঠিপত্র, জনসাধারণের সাথে যোগাযোগ, আনুষ্ঠানিক অনুষ্ঠান এবং নির্বাহী শাখার অ-বিধিবদ্ধ নথিপত্রে ‘যুদ্ধ মন্ত্রী’ এর মতো গৌণ শিরোনাম ব্যবহার করতে পারবেন। এখনও স্পষ্ট নয় ট্রাম্প কবে আদেশে স্বাক্ষর করবেন, তবে শুক্রবারের তাঁর প্রকাশিত…

আরও পড়ুন

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আজ বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে লুইস জাতিসংঘ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জোরালো সহযোগিতার প্রশংসা করেন। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচন। জাতিসংঘ আবাসিক সমন্বয়ক ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। লুইস বলেন, ‘জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে। এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সাক্ষাৎকালে তারা অবাধ, সুষ্ঠু  ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘ কীভাবে সহায়তা করতে…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: আগামীকাল ০৪ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আসছেন প্রফেসর সাইদুর রহমান।  যিনি বর্তমানে Engineering & Technology এবং Mechanical Engineering—উভয় ক্ষেত্রেই এশিয়ায় সর্বোচ্চ র‍্যাঙ্কে (১ম) অবস্থান করছেন আর বিশ্বব্যাপী Engineering & Technology অংশে তিনি রয়েছেন ৭ম অবস্থানে।  রসায়ন বিভাগ আয়োজিত The Importance of Research in Developing Careers and the Skills Needed in the 21st Century and Scholarship Giving Ceremony অনুষ্ঠানে তিনি যোগদান করবেন।   রিসার্চের গুরুত্ব ও ক্যারিয়ার গড়ার জন্য কি কি দক্ষতা প্রয়োজন এসব নিয়ে বক্তব্য রাখবেন প্রফেসর সাইদুর রহমান।  অনুষ্ঠানটি রসায়ন বিভাগের ২১৮ নাম্বার রুমে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।  এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন…

আরও পড়ুন

রংপুর প্রতিনিধিঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) এর অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দেড় কোটি টাকা মূল্যের একটি বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। মূর্তিটি, যা ‘মা ও শিশু’ প্রতিকৃতি হিসেবে পরিচিত, ৩৭ কেজি ওজনের এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি দল গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন কাটাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে মিজানুর রহমান ওরফে সুজার (৩৫) বসতবাড়ির পাশে টিনশেডের মাটির তৈরি গোয়ালঘর থেকে মূর্তিটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মিজানুর রহমান ওরফে সুজা (৩৫) এবং গোলাম ফিরোজ লিটন (৩০),…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার বিভিন্ন গ্রামে সাম্প্রতিক সময়ে গ্রাম্য শালিস বা সালিশি বৈঠকের নামে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য বহু বছর ধরে গ্রামীণ সমাজে প্রচলিত এই শালিস এখন অনেক ক্ষেত্রেই রূপ নিচ্ছে অমানবিক নির্যাতনের ঘটনায়। বিশেষত নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী এসব শালিসে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন। সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার একাধিক গ্রামে সালিশের নামে মাথা ন্যাড়া করে দেওয়া, খুঁটিতে বেঁধে নির্যাতন, অমানবিক জরিমানা, প্রকাশ্যে অপমান, এমনকি গ্রাম থেকে বিতাড়িত করার মতো ঘটনাও ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ—এসব শালিসে প্রভাবশালী মহল নিজের স্বার্থ রক্ষায় ‘আইনের বাইরে’ গিয়ে বিচার করে থাকে।…

আরও পড়ুন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। সূত্রে জানা যায়, উত্তরা ইপিজেডে অবস্থিত এভার গ্রিন কোম্পানির শ্রমিকরা ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত দুই দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। সোমবার (১ সেপ্টেম্বর) এরই ধারাবাহিকতায় রাতে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ আকস্মিকভাবে কোম্পানি বন্ধের ঘোষণা দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে হাজার হাজার শ্রমিক ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি দ্রুত…

আরও পড়ুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহনে আনন্দ-উচ্ছাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী, আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ১১ টায় শ্রীপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়। বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌরসভার টেংরা সড়কের মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টেংরা মোড়ে এসে শেষ হয়। গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা: শফিকুল ইসলামের সভাপতিত্বে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ১৬তম শাহাদাত বার্ষিকী আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার। ১৬তম শাহাদাত উপলক্ষে নানা কর্মসূচী পালন করবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তাঁর রাজনৈতিক সংগঠন বিএনপি। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী জানান, ১৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর উদ্যোগে জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়িতে ওইদিন সকাল ১০টায় কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ডানকান ব্রাদার্সের লংলা চা বাগানের রাবার বাগান এলাকায় অবস্থিত লংলা কবরস্থান বা লংলা সিমেট্রি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সমাধিস্থল। ব্রিটিশ শাসনামলের চা বাগানের ঐতিহ্য বহন করে, যেখানে বিদেশি ব্রিটিশরা প্ল্যান্টার ও তাদের স্বজনদের সমাধি রয়েছে।  ‎ব্রিটিশ খ্রিস্টান ২৮ জনকে এখানে সমাহিত করা হয়েছে, যারা দেশের চা শিল্পের বিকাশে অনন্য অবদান রেখেছিলেন। ইতিহাসের পরিপ্রেক্ষিতে, ১৮৫৪ সালে মালনীছড়া চা বাগানের মাধ্যমে সিলেটে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। এরপর ১৮৮০ সালে মৌলভীবাজারে ব্রিটিশরা বিভিন্ন চা-বাগান পরিচালনা করেন। চা বাগানের উন্নয়নে অভিজ্ঞ বিদেশি ট্রি প্ল্যান্টারদের নিয়ে আসা হয়, যারা এখানে বসবাস শুরু করেন। এদের মধ্যে মৃত্যুবরণ করে যেসব ব্রিটিশ…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসন বলেন, আপনাদের একটু সৎ ইচ্ছায় হতে পারে প্রতিটি ইউনিয়ন দুর্নীতিমুক্ত। সীমান্তবর্তী চেয়ারম্যানরা সীমান্ত এলাকার চোরাচালান এবং মানব পাচার বন্ধ করতে আপনাদের ভূমিকা রাখতে হবে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় তিনি এসব কথা বলের। বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে সভায় গ্ৰাম আদালত বিষয়ক দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্যে জেলা প্রশাসক বলেন,…

আরও পড়ুন

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এর নের্তৃত্বে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে দিবসটি উপলক্ষে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা,…

আরও পড়ুন