মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ সাইদুর রহমান খাঁন সঙ্গীয় ফোর্সসহ ১০ সেপ্টেম্বর রাত ৪ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌর এলাকার অন্তর্গত সোনার বাংলা রোডস্থ নতুন বাজার নিউ আপন জুয়েলার্স ওয়ার্কস দোকানের সামনে রাস্তায় একটি সিএনজি অটোরিক্সা থেকে আসামি রাজন মিয়ার হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ১১ (এগার) টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় ও ১ (এক) টি লাল রংয়ের প্লাস্টিকের নেট বস্তাসহ সর্বমোট ১২টি বস্তা, যাহার সর্বমোট ওজন ৫শত ষোল কেজি ভারতীয় ফুচকা, মূল্য আনুমানিক ১ লাখ তিন হাজার টাকা এবং একটি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-মৌলভীবাজার-থ-১২-৪৮১৬ উদ্ধার করে জব্দ তালিকা…
Author: Niloy Roy
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি কলেজের সামনে কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দুই কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (১০ই সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছুটি হলে কলেজগেটের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন। এ সময় ওই দুই কিশোর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। পরে তারা উত্তেজিত হয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে আশপাশের জনতা ক্ষিপ্ত হয়ে উঠে তাদের গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজগেটসহ শহরের বিভিন্ন স্পটে প্রায়ই ছাত্রীদের ইভটিজিংয়ের মত ঘটনা প্রায়শই ঘটে। কিন্তু ভয়ে বা সামাজিক সম্মানের কারণে অনেকেই…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আগামীকাল বৃহস্পতিবার ১১ ই, সেপ্টেম্বর ২০২৫, মজলুম জননেতা মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরসূরী ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা শফিকুল গাণি স্বপনের ৭৭তম জন্মবার্ষিকী। জন্মগ্রহন করলে মানুষকে মরতেই হবে, এটাই চিরন্তন সত্য। এই সত্যকে অস্বীকার করা যায় না, করা সম্ভবও নয়। তবে, এর মাঝেও কিছু মানুষ আছেন যারা মরণের পরও অমর হয়ে থাকেন। ইতিহাস তার সময়ের প্রয়োজনে সেই মানুষটিকে স্মরণ করে, স্মরণ করতে হয়। তেমনই একজন দেশপ্রেমিক, উদার গণতান্ত্রিক ও প্রগতিশীল নেতাই হচ্ছেন শফিকুল গানি স্বপন। প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনার মেধাবী রাজনীতিক জননেতা শফিকুল গাণি স্বপন ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রংপুর…
নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার। নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে প্রত্যাবর্তন সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। আজ স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: দেশে নতুন আতঙ্কের নাম অনলাইন জুয়া, পৃথিবীর অধিকাংশ দেশে জুয়া খেলা বহু পুরনো এবং প্রচলিত এক প্রকার অবসর-বিনোদনের মাধ্যম, প্রযুক্তির ক্রমবিকাশের সঙ্গে জুয়ার অন্যান্য মাধ্যমের চেয়ে অনলাইন জুয়াতেই এখন মানুষের অংশগ্রহণ বেশি, সেই লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় প্রত্যেকটি গ্রামের বাজারে এবং পাড়া মহল্লায় তাস খেলা ও অনলাইন জুয়া খেলার ভয়াবহ আকার ধারণ করেছে। স্কুল-কলেজে পড়য়া শিক্ষার্থীরাও ঝুঁকে পড়ছে এই অনলাইন জুয়ায়। অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে চলে এসব জুয়ার আসর। মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপস ডাউনলোড করে সেই অ্যাপসের লিংক অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে চালানো হয় জুয়া।…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দোতলা প্রশাসনিক ভবনে প্রায় অর্ধ-কোটি টাকা ব্যয়ে লিফট নির্মাণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালে লিফট নির্মাণের জন্য ৫৩ লাখ ১৮ হাজার ৩২১ টাকার বাজেট অনুমোদন করা হয়। কিন্তু দীর্ঘ তিন বছর পর ২০২৫ সালের শুরুতে তিনটি কোম্পানির সঙ্গে দরপত্র নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে (এলিভেটর) কোম্পানি ৫০ লাখ ৫২ হাজার টাকা, (স্বপ্ন) কোম্পানি ৫২ লাখ ৩০ হাজার টাকা এবং (ওয়াল্টন) কোম্পানি ৪৭ লাখ ৮৭ হাজার ১০০ টাকায় কাজ করার প্রস্তাব দেয়। আলোচনার পর গত ১৮ই মার্চ ওয়াল্টন কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যৌথ…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র ভাগ্নে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসন ডোমার ডিমলার সাবেক সংসদ সদস্য জননেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির হিসেবে সদস্য মনোনিত করায় প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় (এ্যাব) আহবায়ক কমিটিতে রয়েছেন, আহ্বায়ক ইসমাইল জবিউল্লাহ,এবং সদস্য ব্যারিস্টার কায়সার কামাল (আইনজীবী ফোরাম) (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে সম্মেলন ও…
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সারে ৫ কেজি গাঁজাসহ দুই মাদকের রানীকে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যা আগে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে ঢাকাগামী হক এন্টারপ্রাইজ ঢাকা মেট্রো-ব ১৪-৪৫০৪, নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রেখা ও রুবিনা নামের দুই মাদকের রানীর কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ‘প্রযুক্তির যুগে, সাক্ষরতার প্রসার’ এই স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে র্যালি ও আলোচনাসভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার(০৮ সেপ্টেম্বর)সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনাসভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুননাহার পারভিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামূর রহিম বাবর,প্রধান শিক্ষক সত্যেন্দ্র পাল, সুলমান আলী সালমান,মো.সালাহউদ্দিন, নজরুল ইসলাম,সাংবাদিক মোনায়েম খাঁন প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী ও…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী মিনি স্টেডিয়ামে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলার টুর্নামেন্টটি উদ্বোধন করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, এবং খগা খড়িবাড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন ও সমাজের গন্যমান্যব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রবিবার ৭ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচটি মুখোমুখি হয় রংপুর কারমাইকেল কলেজ দল বনাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা ফুটবল খেলার দল। নবীন-প্রবীণ সমর্থকদের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলাটি দুই দলই প্রথম থেকে শেষ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নাটকীয় সেই টাইব্রেকারে…
স্টাফ রিপোর্টার : তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সুনামগঞ্জের তরুন বিতর্কিকদের সাথে ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখায় তারুণ্যের উত্সব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। তরুনদের মধ্যে আর্থিক স্বাক্ষরতা বিষয়ে অবহিতকরন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা ছিল এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। “গ্রাহক সেবাপক্ষ” নামে এ আয়োজনটি ০১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত সমাজের বিভিন্ন শ্রেণী পেশার তরুনদের নিয়ে এ অনুষ্ঠানটি চলমান থাকবে। এতে আলোচ্য বিষয়সমুহের মধ্যে ছিল ১. আর্থিক খাতের সেবাসমুহ (ব্যাংকিং প্রোডাক্ট) ২. ডিজিটাল আর্থিক সেবা ৩.ব্যাক্তিগত অর্থ ব্যাবস্থাপনা ৪.সাইবার নিরাপত্তা ও জালনোট চেনা ৫.ঋন ও বিনিয়োগ ৬.উদ্যোক্তা উন্নয়ন…
রংপুর প্রতিনিধিঃ অমূল্য পুরাতত্ত্বের লোভ দেখিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত ফাঁস হয়েছে রংপুরের তারাগঞ্জে। পুলিশের অভিযানে একটি কালো ধাতব মূর্তি, যাকে প্রতারকরা ৪২০ কোটি টাকা মূল্যের ‘কষ্টি পাথর সদৃশ নারায়ণ মূর্তি’ বলে দাবি করেছিল-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী যুবকের অভিযোগে মামলা দায়ের হয়েছে, যা প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগের ধারায় রুজু হয়েছে। রবিবার বিকেলে তারাগঞ্জ থানাধীন শিয়ালডাঙ্গা ব্রিজের পাশে অভিযান চালিয়ে পুলিশ এই চক্রকে ধরতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ খলিল ফকির (৭৫), শ্রী সুবাস শীল (৩০), মোছাঃ মমতা বেগম (৩৬) এবং শ্রীমতি জোসনা রানী (৬০)—সবাই নীলফামারীর সৈয়দপুর থানার হাজারীহাট এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মূর্তিটির ওজন প্রায় ৩ কেজি,…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে সড়ক বিভাগের নিয়মিত উচ্ছেদ অভিযানে প্রায় ৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরের জামান চৌধুরী। জানা যায়, দীর্ঘদিন ধরে শেরপুর বাজার এলাকায় সড়কের পাশে সরকারি জায়গা দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এসব দখলদারদের হাত থেকে জায়গা উদ্ধার করতে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। এ সময় টংঘর, দোকানপাট, টিনশেড ও আধাপাকা ঘরসহ মোট ৮৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে দখলদারদের সতর্ক করে প্রশাসনের…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বটুলি সীমান্তে অবস্থিত বেইলি সেতু ধসে পড়েছে। রবিবার (৭ই সেপ্টেম্বর) রাতের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সোমবার (৮ই সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সেতুর পশ্চিম প্রান্তের সংযোগ সড়কসহ সেতুটি ধসে যায়। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বটুলি শুল্ক স্টেশন দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি এবং যাত্রী পারাপারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বটুলি শুল্ক স্টেশনের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের পুরান রাঘনা বাজার শুল্ক স্টেশন অবস্থিত। ধসে যাওয়া সেতুটির পূর্ব অংশ ভারতে এবং পশ্চিম অংশ বাংলাদেশে অবস্থিত। সেতুটি কয়েক বছর আগে ভারতীয় কর্তৃপক্ষ নির্মাণ করলেও, দীর্ঘদিন ধরে তা নড়বড়ে অবস্থায় ছিল। মঙ্গলবার জানা…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে এ যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত লিটন পশ্চিম নন্দগ্রামের সত্তার মিয়ার ছেলে। জানা যায়, স্থানীয়রা মসজিদের পাশে লিটন মিয়া (২৭) নামে এক যুবককের গলাকাটা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করেন। নিহত লিটনের সাথে এলাকার অনেক মানুষের সমস্যা আছে। তবে সোমবার রাতে তাকে এভাবে হত্যা করা ঠিক হয়নি। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন বলেন, ‘ঘটনাটি শুনে সরেজমিনে গিয়ে দেখে এসেছি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিক্সা চুরির সময় গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত সুমন সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। সোমবার ভোরে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উপজেলার বিওসি কেছুরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজে সোমবার ভোরে কয়েকজন চোর হানা দেয়। এসময় তারা গ্যারেজে থাকা ৩টি সিএনজি অটোরিক্সা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো চোরেরা। বিষয়টি টের পেয়ে স্বপন আহমদ খান চিৎকার দিলে…
জবি প্রতিনিধি: জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাফা আক্তার নোলক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাকিবুল ইসলাম। সোমবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষনা করা হয়। কমিটির সহ-সভাপতি হয়েছেন আরাফাত চৌধুরী নিলয় ও আজহারুল ইসলাম শুভ্র। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ওমর ফারুক শ্রাবণ এবং ফাহিমা আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাইনুল ইসলাম অমি ও জয়া পালিত। এছাড়া অর্থ সম্পাদক হয়েছেন মিজান উদ্দিন মাসুদ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম হাসনাত। প্রচার…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: জন্মের পর একজন শিশু প্রথম যে উচ্চারণ করে সেটি মায়ের কাছ থেকেই শেখা। উত্তম চরিত্র নৈতিকতা সততা মানবিকতা সদাচরণ এ সব কিছু মা তার সন্তানকে শিক্ষাঙ্গণে প্রবেশের পূর্বেই শিক্ষা দিয়ে থাকেন। তাই একজন সন্তানের কাছে মা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষার ভিত্তি রচনায় মায়ের ভূমিকা অপরিসীম। সোমবার ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকরঝাঁপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন এসব কথা বলেন। তিনি আরো বলেন শিশুরা হলো খোদা প্রদত্ত মা বাবার কাছে আমানত স্বরুপ। আমানত খেয়ানত করলে যেমন পাপ হয় তেমনি শিশু সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা’র দুর্নীতির কাছে রূপকথার গল্প হার মানিয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন না করে বরাদ্দের ৯৪ শতাংশ অর্থই আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা এবং কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার পর সারাদেশে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংসের সিদ্ধান্ত নেয়া হয়। পরিবেশ ও মাটির ক্ষতি করে এমন গাছ হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারি উদ্যোগে এসব চারা উৎপাদন, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। সরকারি নির্দেশনার আলোকে মৌলভীবাজারের রাজনগর ও বড়লেখা উপজেলায় এ কার্যক্রম শুরু হয়। সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) ভাইস-চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মো: কামাল হোসনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ রয়েছে। রোববার ৭ই সেপ্টেম্বর রাতে কামালকে বাদেভুকশমিইল রসুলগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। সোমবার ৮ই সেপ্টেম্বর দুপুরে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, বিগত সরকার প্রধান শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গোপনে নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করেন কামাল হোসেন। বিভিন্নি সভা-সমাবেশে এলাকার সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কুলাউড়া…
