Author: Niloy Roy

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে আঠারবাড়ী আঞ্চলিক সড়কের নয়শিমুল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি। ফলে জনসাধারণের চলাচলের পাশাপাশি দূরপাল্লার যানবাহন ও হাসপাতালগামী রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড়ে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পায় ‘তাহের ব্রাদার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে ১২ কি:মি: কাজ শেষ হলেও, ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে নয়শিমুল পর্যন্ত ২ কিমি এবং সোহাগী বাজার রেলক্রসিং…

আরও পড়ুন

রাজধানীর ভাটারা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহান্নান করিম’কে (৪২) গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এটিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মাহান্নান করিম ২০১৪ সালে শাহজাদপুর-গুলশান এলাকায় তার এক আত্মীয়ের সঙ্গে একটি ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত চুক্তি করেছিলেন। চুক্তি অনুযায়ী ওই আত্মীয়কে ১ কোটি টাকার একটি চেক প্রদান করেন। তবে ওই চেকটি ব্যাংক প্রত্যাখ্যান করে এবং চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করায় ভুক্তভোগী ব্যক্তি আসামির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি নিষ্পত্তি করে ২০১৭ সালের ৮ অক্টোবর আসামি মাহান্নান করিম’কে…

আরও পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-তে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি আর সংসদ সদস্য (এমপি) পদে থাকতে পারবেন না কিংবা নতুন করে নির্বাচিতও হতে পারবেন না। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে সোমবার এ বিধানের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আইসিটিতে অভিযুক্ত ব্যক্তিকে প্রজাতন্ত্রের কোনো চাকরি বা সরকারি পদে নিয়োগের জন্যও অযোগ্য হিসেবে গণ্য করা হবে। প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি কেবল সংসদ সদস্য পদের জন্যই নন, বরং স্থানীয় সরকার সংস্থার সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবেও নির্বাচিত বা নিয়োগ পাওয়ার যোগ্যতা হারাবেন।…

আরও পড়ুন

জেলায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার প্রধান আসামি আবু সাইদ চেয়ারম্যানসহ ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় বিভিন্ন সময় ৩৫ জন গ্রেফতার রয়েছেন। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. গোলাম সরওয়ার খান জুয়েল বলেন, রাতেই তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেছেন বলে তদন্ত কর্মকর্তা…

আরও পড়ুন

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার বরাবর প্রসিকিউশন পক্ষে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। চব্বিশের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় প্রাণ হারান মোট ২৮ জন। এই ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি করতে দেখা যায়। গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার এবং সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একাধিক অভিযোগ জমা পড়ে। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচারকাজ চলছে।

আরও পড়ুন

জেলার ইটনা উপজেলায় পুকুর থেকে কমলা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুমারহাটি গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত কমলা বেগম ওই গ্রামের হাবুল চৌধুরীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে কমলা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, কমলা বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর…

আরও পড়ুন

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সংস্থাটির সদস্যপদ লাভের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো শীর্ষ পদে নির্বাচিত হলো বাংলাদেশ। ৭ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রার্থী ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স, মোনাকো ও আইভরি কোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। শুরুতে বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া—এই চারটি দেশ প্রার্থীতা ঘোষণা করলেও গত সেপ্টেম্বর মাসে ভারত ও দক্ষিণ কোরিয়া প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। ইউনেস্কোর ইতিহাসে এই প্রথম বাংলাদেশ সংস্থাটির সর্বোচ্চ পদে নির্বাচিত হলো। খন্দকার এম. তালহা আসন্ন সাধারণ সম্মেলনে…

আরও পড়ুন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। বুধবার রাজধানীর তথ্য ভবনে চলচ্চিত্রের নির্মাতা ও ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সমন্বয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গাইডলাইন দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করে। চলচ্চিত্র নির্মাতাদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালায় ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরা যে অভিজ্ঞতা বিনিময় করবে তা তরুণ নির্মাতাদের সমৃদ্ধ করবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন,…

আরও পড়ুন

বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ায় গভীর উদ্বেগ ও তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, শহিদুল আলম যে নৌবহরে ছিলেন, ইসরায়েলি বাহিনী তা আটক করেছে। শহিদুল জানিয়েছেন, তাঁরা এখন ‘ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত’ অবস্থায় আছেন। শফিকুল আলম বলেন, হাসিনা সরকারের আমলে কারাবন্দি অবস্থায় যে অসাধারণ সাহস ও দৃঢ়তা শহিদুল দেখিয়েছিলেন, সেই মানসিক শক্তিই এবারও তাঁকে এই দুঃসময় পার হতে সহায়তা করবে। তিনি আরও বলেন, ‘শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে একই সঙ্গে আমাদের দৃষ্টি রাখতে হবে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ…

আরও পড়ুন

বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার ভারতে পৌঁছেছেন। এর কয়েক মাস আগে লন্ডন ও নয়াদিল্লি দীর্ঘ আলোচনার পর একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। মুম্বাই থেকে এএফপি জানায়, এটি স্টারমারের প্রথম ভারত সফর। এই সফরে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আশা করছেন। তার সঙ্গে রয়েছে ১২৫ সদস্যের একটি প্রতিনিধিদল, যার মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী শন ডয়েলসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা রয়েছেন। চলতি বছরের জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্টারমারের লন্ডনে এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর পরপরই দুই দিনের এই সরকারি সফর শুরু হয়েছে। স্টারমার বৃহস্পতিবার মোদির সঙ্গে আবারও বৈঠক করবেন। এরপর মুম্বাইয়ে একটি ফিনটেক…

আরও পড়ুন

রাজধানী হ্যানয় থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে অবস্থিত থাই নগুয়েন শহরে রেকর্ড বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে এখানকার বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। সরকার জানিয়েছে, এই সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগটিতে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাজধানী হ্যানয় থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে থাই নগুয়েন শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ এই বন্যায় হাজার হাজার মানুষ বাড়িতে আটকা পড়েছে। কোন কোন এলাকায় বন্যার পানি গাড়ির উপর, এমনকি বাড়ির ছাদেও পৌঁছে গেছে। দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে আট জন প্রাণ হারিয়েছে ও আরও পাঁচ জন নিখোঁজ হয়েছে।…

আরও পড়ুন

ইসরায়েলি বাহিনী গাজা অভিমুখী আরও বেশ কয়েকটি নৌযানকে আটকে দেওয়ার পর, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একে ‘জলদস্যুতার’ ঘটনা বলে এর নিন্দা জানিয়েছে। দেশটি এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে, এতে বেশ কয়েকজন তুর্কি আইনপ্রণেতাও রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। তুরস্ক এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্রিডম ফ্লোটিলার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় হস্তক্ষেপ জলদস্যুতা।’ দেশটি এই ঘটনাকে ‘তুর্কি নাগরিক ও সংসদ সদস্যসহ কর্মীদের ওপর আক্রমণ’ হিসেবে অভিহিত করেছে।

আরও পড়ুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার তাজিকিস্তানে মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে যোগ  দেবেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি এ ধরণের দ্বিতীয় শীর্ষ সম্মেলন। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চীন ও ইউরোপের সঙ্গে মস্কোর টানাপোড়েন চলছে। খবর বার্তাসংস্থা এএফপি’র। ইউক্রেন  যুদ্ধের কারণে দুর্বল হয়ে পড়ায় সাম্প্রতিক বছরগুলোয় এই অঞ্চলে রাশিয়ার ঐতিহাসিক নিয়ন্ত্রণ হ্রাস পেয়েছে। ২০২২ সালে মধ্য এশিয়ার পাঁচ নেতার সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে, তাজিকিস্তানের প্রেসিডেন্টেন তীব্র সমালোচনার মুখে পড়েন পুতিন, যিনি মস্কোর বিরুদ্ধে সোভিয়েত-পরবর্তী রাষ্ট্রগুলোর অবহেলা করার এবং তাদের প্রতি যথাযথ সম্মান না দেখানোর অভিযোগ করেন। চীন ও ইউরোপ ইতোমধ্যে ক্ষমতার শূন্যতা পূরণের জন্য তৎপর হয়েছে। উভয় দেশই এই…

আরও পড়ুন

এভারেস্টের কাছে তিব্বতের মালভূমিতে তুষারঝড়ে আটকে পড়া প্রায় ১ হাজার হাইকার ও সহায়ক কর্মী নিরাপদে ফিরে এসেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। বেইজিং থেকে এএফপি জানায়, চীনের পশ্চিম সীমান্তের এই পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটক বেড়েছে। বুধবার শেষ হতে যাওয়া আট দিনের সরকারি ছুটিতে জনপ্রিয় ট্রেকিং স্পটগুলোতে বহু অভিযাত্রী ভিড় করেন। কিন্তু সপ্তাহের শেষ দিনে তীব্র তুষারঝড় ক্যাম্পগুলোকে চাপা দেয় এবং যাতায়াতে বিপর্যয় দেখা দেয়। এর ফলে দমকল কর্মী, ঘোড়া, ইয়াক ও ড্রোন ব্যবহার করে বড় আকারের উদ্ধার অভিযান শুরু হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার সন্ধ্যায় জানায়, ‘৫৮০ জন হাইকার এবং ৩০০ জনের বেশি স্থানীয় গাইড ও…

আরও পড়ুন

বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের মধ্যে পারস্পরিক বিচার বিভাগীয় সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (প্রটোকল) স্বাক্ষর হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বর্তমানে সুপ্রিম সাংবিধানিক কোর্ট মিশর-এর প্রেসিডেন্ট বিচারপতি বুলোস ফাহমি’র আমন্ত্রণে মিশর অবস্থান করছেন। এ সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি আজ মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরই অংশ হিসেবে প্রধান বিচারপতি কায়রোতে অবস্থিত মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারপতি বুলোস ফাহমি’র সঙ্গে স্থানীয় সময় বেলা ১২টায় পারস্পরিক মতবিনিময় সভায় অংশ নেন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বিচার প্রশাসনকে আরো দক্ষ ও স্বচ্ছ করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।…

আরও পড়ুন

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলার অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গুমের একটি মামলায় শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে আসামিদের গ্রেফতার করে হাজির করতে আগামী ২২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল…

আরও পড়ুন

তুরস্ক প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রাষ্ট্রদূত বেরিস একিঞ্চি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে নতুন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত একিঞ্চি বলেন, ‌‘এটি আমার বাংলাদেশের প্রথম সফর।” তিনি বাংলাদেশের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা ইউনূসকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্ক সফরের আমন্ত্রণ সাদরে গ্রহণ করে বলেন, ‘আমরা আমাদের সম্পর্ককে…

আরও পড়ুন

গাইবান্ধা: গাইবান্ধা শহরের অদূরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ও এলএসটি’র মাঝামাঝি স্থানে প্রায় ১৫ দশমিক ৪৬ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন গাইবান্ধা হর্টিকালচার সেন্টার। সবুজের সমারোহে ঘেরা এ সেন্টার স্থানীয় ও বিদেশি নানা প্রজাতির ফুল-ফল আর উদ্ভিদের মাতৃবাগান হিসেবে পরিচিতি পেয়েছে। সেন্টারটি বাজার মূল্যের চেয়ে কয়েকগুণ কম দামে মানসম্মত চারা বিক্রি করছে, যা জেলার কৃষি উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়—গ্রাহকের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা সরবরাহ করে আসছে তারা। ফলে এ জেলার কৃষিখাত এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। এখানে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১০০ প্রজাতির আমের মাতৃবাগান। সূর্যডিম, উষাপূর্ণি, আর২ই২, শ্রীময়ং, ফিলিপাইন অল টাইম, থ্রীটেস্ট, ফোর…

আরও পড়ুন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর সিদ্দিকুর রহমান (৩০) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিহঙ্গদ্বীপের উত্তর পাশের ধানসীর মধ্য থেকে স্থানীয়দের সহায়তায় পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বড়টেংড়া হাজিরখাল এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।সিদ্দিকুর রহমান মরহুম আব্দুল মান্নানের ছেলে। সিদ্দিকুর রহমানের স্ত্রী মনিরা আক্তার জানান, প্রতিদিনের মতো ওই দিন রাতেও মাছ ধরতে নদীতে গিয়েছিলেন তার স্বামী। ভোরে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মায়া আক্তার দীর্ঘদিন ধরে ক্লাসে অনুপস্থিত । শ্রেণী শিক্ষক বিষয়টি খতিয়ে দেখতে ঐ শিক্ষার্থীর বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে গত ৬ দিন আগেই তার বিয়ে হয়েছে। কি অবাক হচ্ছেন? ঘটনাটি নিছক কোন গল্প নয় শিশু বিয়ের মতো এমন এক ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের একটি গ্রামে । খোঁজ নিয়ে জানা যায়, বাল্য বিয়েতে ঐ শিশুর দ্বিমত থাকা সত্ত্বেও তার দাদি জোরপূর্বক নারায়ণগঞ্জে গার্মেন্টসে কর্মরত এক যুবকের সাথে বিয়ে দেয় । গত ৫ বছরে শুধু এই এক ইউনিয়নে মায়া আক্তারের মতো এমন শত শিশু – কিশোরীর বাল্য বিয়ে হয়েছে…

আরও পড়ুন