Author: Niloy Roy

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ভুয়া শিক্ষাগত সনদ ব্যবহার করে কলেজের সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ আইচা কলেজের (সাবেক দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ) এডহক কমিটির সভাপতি ও দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা মো. সিরাজুল ইসলাম সবুজ খাঁনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিরাজুল ইসলাম সবুজ খাঁন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলী মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বি.বি.এ (সম্মান) ও এম.বি.এ (ব্যবসায় প্রশাসন) ডিগ্রিধারী দাবি করে ওই সার্টিফিকেট জমা দেন। সেই সনদপত্রের ভিত্তিতেই তিনি অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের এডহক কমিটির সভাপতি পদে নির্বাচিত হন। তবে সম্প্রতি…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পথশিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর উদ্যেগে রেল স্টেশন প্লাটফর্মে এ কর্মসূচি আয়োজন করে। আজ শুক্রবার (৭ই নভেম্বর) আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত “আমাসুফ লার্নিং সেন্টার”-এর উদ্যোগে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলাল মিয়া, বিনয় সিং রাউতিয়া (স্যানিটারি ইন্সপেক্টর), স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহীদ, ও স্বাস্থ্য সহকারি বাঁধন আচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন আমাসুফ পরিবারের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির আহমেদ, যুগ্ম সম্পাদক মাহমুদ চৌধুরী মান্না,…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের প্রধান ফটকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বুধবার ৬ই নভেম্বর দিবাগত রাতে মৌলভীবাজার কলেজ ষ্টেডিয়ামের (২য় তলায়) অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র রাখা ছিল তার মধ্যে ১টি কম্পিউটার ও ১টি আলমারীর তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ জানান, প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে চোর। তার পরও অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নথিপত্র ও আলমিরার কাগজপত্র তছনছ করে রাখে। তবে কি কি চুরি হয়েছে এটার বিষয়ে আগেই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, চোরেরা অফিসের ভিতরে থাকা ১টি…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ই নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্যের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জাকির, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. বিশ্বজিৎ দেব, সার্ভিলেন্স ও ইমিউনাইজেশনের মেডিকেল অফিসার WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ প্রমুখ।…

আরও পড়ুন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মঙ্গলবার (০৪ নভেম্বর) বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র যমজ ভাই। ওই দিন রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ নেন স্নিগ্ধ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে স্নিগ্ধ ভেরিভায়েড ফেসবুক পোস্ট থেকে বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানিয়েছেন। তার ফেসবুক পোস্ট কালবেলার পাঠকদের জন্য তুলে ধরা হলো। ‘আসসালামু আলাইকুম আমি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছি। পাশাপাশি তরুণদের মাধ্যমে…

আরও পড়ুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সিসি ক্যামেরা আছে এমন ভোটকেন্দ্রগুলোর একটি বিস্তারিত তালিকা তৈরি করে দ্রুত পাঠাতে জেলা নির্বাচন অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় সরকারের বিবৃতি নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে এই তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ‘নির্বাচন সহায়তা-১’ শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। তালিকাটির হার্ডকপি এবং নিকস ফন্টে সফটকপি উভয়ই নির্ধারিত ছক মোতাবেক…

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার। গতকাল বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। রেজা কিবরিয়া বলেন, ‘আমি ইতিমধ্যেই বিএনপিতে যোগদান করেছি এবং প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছি।’ রেজা কিবরিয়ার এর আগে গণফোরামে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন, ঐক্যফ্রন্ট ব্যানারে ধানের শীষে একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং গণ…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনিত প্রার্থী এরশাদ উল্লাহ দুস্কৃতিকারিদের দ্বারা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব আজ এক বিবৃতিতে এরশাদ উল্লাহসহ অন্যান্য গুলিবিদ্ধ ব্যক্তিদের ওপর হামলাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং গুলিতে আহতদের আশু সুস্থতা কামনা করেন। এরশাদ উল্লাহ গণসংযোগকালে আজ বিকেলে দুস্কৃতিকারিদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায়…

আরও পড়ুন

নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন সমাজতান্ত্রিক রাজনীতিক জোহরান মামদানি। তার এই উত্থানকে মার্কিন রাজনীতিতে এক বিস্ময়কর অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। অচেনা এক তরুণের আইনপ্রণেতা থেকে বিশ্বের অন্যতম বড় নগরীর শীর্ষ নেতৃত্বে পৌঁছানোসহ সবকিছুই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে। গত জুনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে অপ্রত্যাশিত জয়ের পর থেকেই ৩৪ বছর বয়সি মামদানির দাড়িওয়ালা হাস্যোজ্জ্বল মুখ নিউইয়র্কবাসীর কাছে পরিচিত হয়ে ওঠে। টেলিভিশনে, দেয়ালচিত্রে, এমনকি সমর্থকদের গায়ে ঝোলানো ব্যাজেও তার সেই ছবি দেখা গেছে। উগান্ডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত মামদানি সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ২০১৮ সালে দেশটির নাগরিকত্ব লাভ করেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয়…

আরও পড়ুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের অভিজ্ঞ ও ত্যাগী নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি একে একে প্রার্থীদের নাম পড়ে শোনান। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা.…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে হতে ৩ হাজার ৫ শত পিচ ইয়াবাসহ মোঃ কুদ্দুস আলী (২৬)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কুদ্দুস আলী জেলার কোতোয়ালি থানার বড়আচড়া এলাকার মোঃ কাজল হোসেনের ছেলে। আজ সোমবার পোনে ছয়টায় বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে হতে মোঃ কুদ্দুস আলীর কাধে থাকা কালো রংয়ের স্কুলব্যাগের মধ্যে ২০ (বিশ) টি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনে রক্ষিত সর্বমোট ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন,আসামি পেশাদার মাদক ব্যবসায়ী…

আরও পড়ুন

জলঢাকা: গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে কাঁচা ও পাকা আমন ধান শুয়ে পড়েছে। এতে আমন ধানের আংশিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। স্থানীয় কৃষকেরা জানান, টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে ধানগাছের গোড়া নরম হয়ে পড়েছে। অনেক জায়গায় ধানের শীষে পানি জমে দানা পচে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এতে আমন ধানের ফলন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন তারা। জলঢাকা পৌরসভার দুন্দীবাড়ি এলাকার কৃষক মহির উদ্দিন বলেন, “আমি সাত বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। এর মধ্যে প্রায় পাঁচ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে শুই পড়েছে। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। সরকারের সহায়তা…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি’র এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার জুনেদ মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মনুমুখ ইউপি সংলগ্ন জাঙ্গালের পুলের পশ্চিম পার্শ্বে মোজেফরবাদ এলাকা থেকে জুনেদকে আটক করা হয়। পরে তার পরনে থাকা লুঙ্গির ভাঁজ থেকে বায়ুনিরোধক ব্যাগে ১২১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনেদ মিয়া মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাট্যাবলেট গুলো নিজের কাছে…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন (২০২৫-২৬) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী নিলয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নোমান। সোমবার (৩রা নভেম্বর) উপদেষ্টা মণ্ডলী সম্মতিক্রমে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মীর মো. রায়হান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব রাজ; সহ-সভাপতি মো. আরিফ হোসেন, রুদ্র বড়ুয়া, তাগরিদ ইসলাম ইমা, আহসানুল হক আবির, রিজা আক্তার; যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমেদ, আবু সাজিদ,…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে মঙ্গলবার (৪ নভেম্বর) আটপাড়া ও তেলিগাতীতে পৃথক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে সকাল ১১টায় আটপাড়া উপজেলা চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে তেলিগাতী ইউনিয়নেও অনুরূপ গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে উপজেলা বিএনপি ছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নেত্রকোনা-৩ আসনের বিএনপির মনোনীত…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজন যুবককে আটক করা হয়েছে। সোমবার ভোরে মৌলভীবাজার পৌর এলাকার চুবড়া নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার ওসির সার্বিক দিকনির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় (৩রা নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে চুবড়া এলাকার কেয়ারটেকার লাল মিয়ার কলোনিতে অভিযান চালান। অভিযানকালে রুফু বেগমের ভাড়াকৃত রুম থেকে পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মৃদুল মিয়া (২৪), পিতা নুর ইসলাম, সাং বর্ষিজোড়া; জুনেদ আলী (২৪), পিতা শহিদ মিয়া, সাং রঘুনন্ধনপুর, চুবড়া; সাকিব মিয়া (২৩), পিতা রিয়াজ মিয়া, সাং ফুলতলা, থানা জুড়ী; হোসাইন মিয়া (২২),…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩রা নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারর্পাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ২৩৭টি আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এসময় মৌলভীবাজার জেলার চারটি আসনের প্রাথমিক প্রার্থীতা ঘোষণা করেছে বিএনপি। মৌলভীবাজার-১ আসনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। মৌলভীবাজার-২ আসনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে অতি বিপন্ন প্রজাতির একটি চীনা বনরুই। তার আগে এর শরীরে বসানো হয়েছিল রেডিও ট্রান্সমিটার। কোন প্রাণী তা চিনতে না পেরে গ্রামবাসী পিটিয়ে আহত করেছিল; সময়মত উদ্ধার না হলে হয়ত মরেই যেত। নতুন জীবন পাওয়ার পর তার ঠাঁই হয়েছে বনে। এখন বাংলাদেশে রেডিও ট্রান্সমিটার বসানো প্রথম চীনা বনরুই এটি। এই বনরুইটিকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন প্রাণী সংরক্ষণবিদরা। তারা বলছেন, আগামী দেড় বছর এই রেডিও ট্রান্সমিটার থেকে বনরুই সম্পর্কে অনেক তথ্য জানা যাবে, যা এই প্রজাতির জীবনযাত্রা, সংখ্যা নির্ধারণ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জের সংরক্ষিত এলাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানে…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ইজারাবিহীন ধোপাজান চলতি নদী বালু- পাথর মহাল থেকে বেআইনীভাবে ড্রেজার ও বোমা মেশিন দিয়ে নদীর বালু-পাথর উত্তোলন করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার ১৫ জন আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমল গ্রহণকারী আদালত, সদর জোন) এ চার্জশীট দাখিল করে।স্থানীয় পর্যটন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তদন্ত কাজ সম্পন্ন করে ১৫ জন আসামীর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬ (৩), ১২ এবং একই আইনের ১৫ (১) ধারার টেবিল ক্রমিক…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ইজারাবিহীন ধোপাজান চলতি নদী বালু- পাথর মহাল থেকে বেআইনীভাবে ড্রেজার ও বোমা মেশিন দিয়ে নদীর বালু-পাথর উত্তোলন করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার ১৫ জন আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমল গ্রহণকারী আদালত, সদর জোন) এ চার্জশীট দাখিল করে। স্থানীয় পর্যটন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তদন্ত কাজ সম্পন্ন করে ১৫ জন আসামীর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬ (৩), ১২ এবং একই আইনের ১৫ (১) ধারার টেবিল…

আরও পড়ুন