রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। – গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ২৫ নভেম্বর মঙ্গলবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ আলী এছাড়াও উপস্হিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে রাত ০৮ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৮ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ,…
Author: Niloy Roy
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ভালুকায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা সদরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে পরিবেশকে আবেগঘন করে তোলেন। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক…
টাঙ্গাইল প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি এক বর্ধিত সভা করেছে। মঙ্গলবার ২৫ নভেম্বর সকালে নাগরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভাটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মেদ আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র বিএনপি মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলায় বিএনপি, ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ। এসময় বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু কে কিভাবে বিপুল ভোটে বিজয়ী করা যায় এবং সাংগঠনিক কর্মকান্ডকে কিভাবে…
নির্বাচন পর্যবেক্ষণের সময় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যারা মাঠপর্যায়ে কাজ করবেন, অনুগ্রহ করে তারা শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করবেন। একই সঙ্গে আপনাদের পক্ষে যারা কাজ করবেন তাদেরকেও এ কথা জানিয়ে দেবেন। নির্বাচন কমিশনের একটাই এজেন্ডা-আর তা হল জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। তাই সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা সকলের জাতীয় দায়িত্ব। আজ (মঙ্গলবার) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ চলাকালে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার স্বচ্ছতার সঙ্গে সকলকে রিপোর্ট করার আহ্বান জানান। তিনি আরও…
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
খেলাপি ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পরিধি আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনে নতুন করে এই ছাড় দেয়া হয়েছে। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বিরূপমানে থাকা সব খেলাপি ঋণ এখন বিশেষ সুবিধায় পুনঃতফসিলের সুযোগ পাবে।সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি থাকা ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে, যেখানে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড রাখার সুযোগ থাকবে। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যকার খেলাপি ঋণগ্রহীতারাও নতুন নীতির আওতায় পুনঃতফসিল সুবিধা পাবেন। অশ্রেণিকৃত মেয়াদি ঋণের ক্ষেত্রেও ছাড় বাড়ানো হয়েছে।…
পাকিস্তানের সামরিক বাহিনী প্রতিবেশী আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। তারা বলছে, একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত নয়টি শিশু ও এক নারী নিহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার বলেন, স্থানীয় সময় গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে (জিএমটি ১৯:৩০) খোস্তের গুরবুজ জেলায় এ হামলা হয়। মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানের আক্রমণকারী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। তিনি কাজী মিরের ছেলে।’ মুখপাত্র আরও বলেন, ‘এ হামলায় নয়টি শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) এবং এক নারী নিহত হয়েছেন। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়েছে।’ মুজাহিদ জানান, খোস্ত ছাড়াও…
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, এখন পর্যন্ত তারা প্রায় ৩০০টি ছোট-বড় ভবনকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম আজ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি)-এ ভূমিকম্প-পরবর্তী কার্যক্রম বিষয়ক বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের এক সভায় বলেন, ‘৩০০টি ছোট-বড় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে।’ রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ এম. আশরাফুল ইসলাম টেলিফোনে বাসসকে জানান, রাজধানীজুড়ে তাদের প্রাথমিক জরিপে ৩০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে পাওয়া গেছে, যেখানে ফাটল এবং হেলে পড়া দেখা গেছে। তিনি বলেন, গত শুক্রবার রাজধানীতে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প এবং পরদিন আরও তিনটি ভূমিকম্পের পর রাজউকের আটটি দল প্রাথমিক জরিপ কাজে নিয়োগ করা…
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিসের (ওএইচসিএইচআর) প্রধান হুমা খান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সন্ধ্যায় জানায়, সাক্ষাৎকালে তারা ২০২৪ সালের জুলাইয়ের বিদ্রোহের পর সাম্প্রতিক ঘটনাবলী, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্তদের আরোগ্যের বিষয়গুলি আলোচনা করেছেন। আসন্ন সাধারণ নির্বাচন এবং দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ নিয়েও তারা মতবিনিময় করেছেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংকটময় সময় খানের সেবার প্রশংসা করেছেন। তিনি জাতিসংঘ মানবাধিকার অফিসের ভূমিকা, বিশেষ করে গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত নৃশংসতার স্বাধীন তদন্তেরও প্রশংসা করেছেন। তারা জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং দেশে বলপূর্বক অন্তর্ধান এবং গোপন আটক কেন্দ্রের ঘটনা তদন্তে গুম…
দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আতঙ্কিত হবার কোনো কারণ নেই; বরং প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত শুক্রবার ও শনিবার কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বিশেষজ্ঞরা এ মতামত দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের আহ্বান জানান, তারা যেন স্বল্পতম সময়ের মধ্যে সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা হাত গুটিয়ে রাখতে চাই না, আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নিতে চাই না। আপনাদের পরামর্শগুলো দ্রুত লিখিত আকারে আমাদের দিন; সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত।’ তিনি জানান, প্রয়োজনীয়…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অসংখ্য অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্প দিন দিন বেড়েই চলেছে ফলে জীবনের ঝুঁকিতে এলাকাবাসী। মানছেনা সরকারের নিয়ম-নীতি। অবৈধ মিনি পেট্রোল পাম্প গড়ে ওঠার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এগুলোর কয়েকটিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জড়িমানা ও সিলগালা করা হয়। প্রশাসনের কঠোর বিধি নিষেধ থাকা সত্ত্বেও মানা হচ্ছে না তা। কিছুতেই বন্ধ হচ্ছে না অবৈধ পাম্পগুলো। সিলগালা করে বন্ধ রাখা অবৈধ পেট্রোল পাম্পগুলো সচল করে আইন অমান্য করে অল্প কিছুদিনের ব্যবধানে আবারও জমজমাট অবৈধ ব্যবসা পরিচালনা করা হচ্ছে কোনকিছু তোয়াক্কা না করে। এসব অবৈধ পেট্রোল পাম্প যত্রতত্র ও রাস্তার ধারে গড়ে ওঠায় নিরাপত্তাহীনতা ও…
রিয়াদ ইসলাম, জলঢাকা: নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে অনাথ ও প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিকেল ৩ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) রাজু সরকার এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোকছেদুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানবিক কর্মসূচিতে অংশ নেন। অতিথিরা বলেন, শীতের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন সম্ভব। পরিবাবু (পরিতোষ) এর ব্যক্তিগত উদ্যোগে মোট ১০০টি কম্বল অনাথ ও প্রতিবন্ধীদের হাতে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় র্যাব-৯, সিপিসি-২ এর অভিযানে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল এলাকার একটি বাড়িতে র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দেলোয়ারকে আটক করা হয়। পরে তার দেখানো মতে একটি পলিথিন ব্যাগের ভেতর ৪৬টি বায়ুরোধী প্যাকেটে রাখা মোট ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দেলোয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তিনি সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে এবং…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বাজারের সাধারণ ব্যবসায়ী, এলাকাবাসী ও ভুক্তভোগী পক্ষ সোমবার দুপুরে বিরোধপূর্ণ জায়গার সামনে মানববন্ধন করেছে। বিষয়টি নিয়ে আব্দুল মান্নান ওরফে মন্নাছ (৫৬) বলেন, আমার পৈত্রিক সম্পত্ত্বি নিয়ে আব্দুল লতিফ ভূইয়ার ছেলে জামাল ভূইঁয়ার সাথে বিরোধ ছিল। জামাল ভূইঁয়া ২০২১ সনে ঈশ্বরগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তার আবেদন খারিজ করে আমাদের পক্ষে রায় প্রদান করে। রায়ের পরও আমার পৈত্রিক সম্পত্ত্বি বেদখল করার চেষ্টা অব্যাহত রেখেছে। এতে জলন্ত আগুনে ঘি ঢালছেন পার্শ্ববর্তী নান্দাইল…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু’র বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়কে ইস্যু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়ানো হয়। বিষয়টি নাগরপুর হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হয়। পরে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। আজ সোমবার সন্ধ্যা ৬টায়, নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দিরে এক জরুরি প্রেস ব্রফিং এর আয়োজন করে হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দ। ব্রিফিং এ নেতৃবৃন্দ রবিউল আওয়াল লাভলু জড়িয়ে গুজব রটানোর বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এর তিব্র প্রতিবাদ করে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। গুজবের তিব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা নাগরপুরে হিন্দু সম্প্রদায় জানায়,…
স্টাফ রিপোর্টার : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী বিএনপির জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, হাসন রাজার প্রপৌত্র দেওয়ান জয়নুল জাকেরীন। ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে, লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন। বিএনপির একাংশের আয়োজনে সুনামগঞ্জ সদর, পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে এসে নেতা কর্মীরা হাসনরাজার বাড়িতে মিলিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে খ- খ- মিছিল নিয়ে সকাল থেকেই দলের নেতা-কর্মী হাসনরাজার বাড়িতে আসতে শুরু করেন। ২৪ নভেম্বর (সোমবার) ১১.৩০টায় হাসন রাজার বাড়ি থেকে এক বিশাল মোটর সাইকেল শো-ডাউন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে…
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা বাজারের শাজাহান মেম্বার ও নিত্য এর পাটের গুদামে ২৩ নভেম্বর রবিবার মাগরিবের পর আনুমানিক ৫.৩০ মিনিটের সময় আগুন লাগে। এ ঘটনার খবর পেয়ে পরদিন ২৪ নভেম্বর সোমবার সকালেই টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু নেতাকর্মীদের নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিকের সাথে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কে আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারে তবে, সরকারের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ ক্ষতি পূরন দেয়া সকল পদক্ষেপ গ্রহণ করবো। আমি শিল্পপতি হলে হয়তো এখনই আপনাকে আমার সাধ্য অনুযায়ী…
টাঙ্গাইল প্রতিনিধিঃ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কৃষকের চাহিদা অনুযায়ী স্যার সরবরাহের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মাইকিং, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি নাগরপুর উপজেলা শাখা। “কৃষক বাঁচলে বাজবে দেশ” এই স্লোগান নিয়ে ২৪ নভেম্বর সোমবার সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মাইকিং শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এক মানববন্ধন করেছে কৃষিগণ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অভিযোগ করে বলেন, উপজেলার বিভিন্ন জায়গায় সরকার নির্ধারিত মূল্যে সাধারণত সার পাওয়া যায় না। যদিও কিছু ডিলার সরকার নির্ধারিত মূল্য সার বিক্রি করেন তবে সারের সাথে নানা রকম অযাচিত পণ্য অতি নিম্নমানের বীজ কীটনাশক ক্রয়ে কৃষকে বাধ্য করা…
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় আজ ২৪ নভেম্বর সোমবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারি উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হুদা, সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৪০ সদস্যের মেডিকেল…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় ও গতিশীল করতে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা ও সদস্য ফরম নবায়ন কর্মসূচি। রবিবার (২৩ নভেম্বর) রাতে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, তৃণমূলের দায়িত্ব ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, “তৃণমূলই আমাদের রাজনৈতিক ভিত্তি। এখানে সক্রিয়তা যত বাড়বে, সংগঠন তত শক্ত অবস্থানে দাঁড়াবে।” নেতৃবৃন্দ সভায় জানান, আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে…
