ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় ও গতিশীল করতে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা ও সদস্য ফরম নবায়ন কর্মসূচি। রবিবার (২৩ নভেম্বর) রাতে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।

তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, তৃণমূলের দায়িত্ব ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, “তৃণমূলই আমাদের রাজনৈতিক ভিত্তি। এখানে সক্রিয়তা যত বাড়বে, সংগঠন তত শক্ত অবস্থানে দাঁড়াবে।” নেতৃবৃন্দ সভায় জানান, আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরোনো সদস্যদের নবায়ন বিশেষ গুরুত্ব বহন করে।

শক্তিশালী তৃণমূল কাঠামোই ধানের শীষের বিজয়ের প্রধান ভিত্তি বলে মন্তব্য করে তারা কর্মীদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রী স্বপন বণিক ও জহির রায়হান, পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, আব্দুল করিম মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নবায়ন কার্যক্রমে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকে স্পষ্ট ভালুকার তৃণমূল বিএনপি আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান জানান দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version