Author: Niloy Roy

জেলায় আগামী মহান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারের মধ্যে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে প্রতিদিন জেলা তথ্য অফিসের আয়োজনে চলছে সড়ক প্রচার।আজ শুক্রবার আউলিয়া হযরত খানজাহান আলি মাজার গেট থেকে মহাসড়কে ষাট গম্বুজ ইউনিয়নে প্রচার চালানো হয়। বাগেরহাটের জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলামের তত্ত্বাবধানে এ প্রচার চালানো হয়। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে জনগণকে অবহিত করা এবং গুজব প্রতিরোধে তথ্য…

আরও পড়ুন

জেলায় আজ আগামি জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে (সদর-হরিণাকুণ্ডু) বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। আজ শুক্রবার বাদ জুমা হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে ঝিনাইদহ-২ আসনের (সদর-হরিণাকুণ্ডু) প্রয়াত সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মসিউর রহমানের কবর জিয়ারতের মধ্যদিয়ে তিনি নির্বাচনী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ দোয়া করেন নেতৃবৃন্দ। ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম…

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল ২৭ ডিসেম্বর শনিবার বিকাল ৩ : ৩০টা থেকে বিকাল ৫ : ০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – সিলেট; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় – রংপুর। একই দিন মিলিটারি ইনস্টিটিউট…

আরও পড়ুন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনগত কোন বাধা নেই বলে বাসসকে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আজ শুক্রবার ইসি আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোন সময় ভোটার করতে পারেন। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’ এরআগে গত ২২ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ওইদিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে…

আরও পড়ুন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মো. রুবেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সাবেক মন্ত্রী প্রয়াত এ কে এম শাহজাহান কামালের এপিএস পরিচয়দানকারী শিমুল চক্রবর্তী ১০ হাজার টাকার বিনিময়ে তাকে দিয়ে ঘটনাটি ঘটিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর জনগণের মধ্যে আতংক তৈরি ও নির্বাচন বানচালের লক্ষ্যে ঘটনাটি ঘটানো হয়। আজ শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার রুবেল লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিমের ভাই। তিনি বিদ্যুৎ অফিসের সাবেক গাড়িচালক। ভাই আজিজ ছাত্রলীগ করায় তিন মাস আগে…

আরও পড়ুন

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান। এরপর করলেন মোনাজাত। মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমানকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান। এসময় প্রথমে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দলীয় নেতাদের সঙ্গে ফুল দেওয়া শেষে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের সামনে একাকী নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর মোনাজাত করেন তিনি।…

আরও পড়ুন

দীর্ঘ ১৮ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাবা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসেন তারেক রহমান। প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দু’হাত তুলে আল্লাহ-তায়ালার দরবারে মোনাজাত করেন তারেক রহমান। কবরের সামনে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন এবং সূরা ফাতিহা পাঠ করেন। এ সময় বিএনপি মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীদের…

আরও পড়ুন

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিটে) এলাকায় পূর্বনির্ধারিত গণসংবর্ধনা মঞ্চে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে আসা বাস থেকে নেমে গণসংবর্ধনা মঞ্চে উঠেন তিনি। মঞ্চে উঠে তিনি উপস্থিত লাখ লাখ জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সারাদেশ থেকে আসা উচ্ছ্বসিত নেতাকর্মীরা এসময় প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি লাল-সবুজ রংয়ের বাসে চড়ে গণসংবর্ধনাস্থলে যান। বাসটির সামনে লেখা রয়েছে…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ইতোমধ্যেই ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানিয়েছেন, গত ছয় দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ২ হাজার ৮৮৮ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ইতোমধ্যেই ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানিয়েছেন, গত ছয় দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ২ হাজার ৮৮৮ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়াসহ তিনজন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুইজন হলেন- দাউদের শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার লিমা। দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে বুধবার সন্ধ্যায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে সেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ। আবেদনের পরিপ্রেক্ষিতে…

আরও পড়ুন

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এসময় তারেক রহমান তাঁর নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ফোনালাপে তিনি প্রধান উপদেষ্টার খোঁজখবর নেন এবং বলেন, আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভিডিওতে…

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যখন দেশজুড়ে উৎসবের আমেজ, তখন কুয়াশার বাধায় মুন্সীগঞ্জে আটকা পড়ে ভোলা চরফ্যাশন ও মনপুরাসহ বরিশাল থেকে আসা নেতাকর্মীদের বিশাল বহর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীতে তীব্র ঘন কুয়াশার কারণে কয়েক হাজার নেতাকর্মীসহ ৫টি যাত্রীবাহী লঞ্চ জরুরি যাত্রা বিরতি দিতে বাধ্য হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে মেঘনা নদী অতিক্রম করে মুন্সীগঞ্জ সীমানায় ধলেশ্বরীতে পৌঁছালে ঘন কুয়াশায় কারণে নৌপথের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জরুরি যাত্রা বিরতি দেয় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায়। এরপর প্রায় ৪ ঘণ্টার বেশি সময় যাত্রা বিরতি শেষে সকাল ১০টা ১৬ মিনিটে রাজধানীর সদরঘাট টার্মিনালের উদ্দেশ্যে যাত্রা…

আরও পড়ুন

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটিও হাতে তুলে নেন। এরপর বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় এক গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। এতে যোগ দিতে নড়াইল থেকে ঢাকায় রওনা হন হাজারো নেতাকর্মী ও সমর্থক। কিন্তু, পথিমধ্যে তাদের সঙ্গে থাকা লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলম নামে এক জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়লে মুন্সী খায়রুজ্জামান আলমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। মৃত মুন্সী খায়রুজ্জামান আলম…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৫-এ সাধারণ সংবাদ বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন কুলাউড়ার সন্তান ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সেলিম আহমদ। চীন বিষয়ক গবেষণাধর্মী ও তথ্যনির্ভর প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ঢাকাস্থ চীন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে তাকে নগদ এক লাখ টাকা প্রদান করা,সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। বুধবার(২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার কমলগঞ্জ উপজেলার ধলই বাজার এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি’র)-উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সীমান্ত অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম জাকারিয়া। মেডিকেল ক্যাম্পে মোট ৫১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয় এবং বিভিন্ন জটিল রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সুস্থ জীবনধারার বিষয়ে পরামর্শ প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। শ্রীমঙ্গল…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিযোগে পাচারের সময় আব্দুস সালাম নামে এক কারবারিকে আটক করছে বিজিবি। বুধবার (২৪শে ডিসেম্বর) বিজিবি’র ৫২-ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জুড়ী উপজেলাধীন ৭নং ফুলতলা ইউনিয়নের ফুলতলা নামক স্থান হতে সিএনজি যোগে পাচারকালে ৩৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত পশ্চিম বটুলি গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) কে আটক করা হয়। সিএনজিসহ ইয়াবা ট্যাবলেটর সিজার মূল্য-ষোল লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বিজিবি’র সূত্রে জানা গেছে । আসামীসহ জব্দকৃত মালামাল জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, ৫২-বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প জোরপূর্বক আদায়ের অভিযোগে দায়ের করা চেক উদ্ধার মামলার মাত্র ১২ দিনের মাথায় বাদির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়েরের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক শামীম হোসেন অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও ব্যবসা দখলের উদ্দেশ্যেই এই পাল্টা মামলা করা হয়েছে। ভুক্তভোগী শামীম হোসেন দৈনিক মানবজমিন পত্রিকার গৌরীপুর উপজেলা প্রতিনিধি এবং সুষম পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সাফিনা সাইলেজ’-এর স্বত্বাধিকারী। তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারি রাতে ডা. আমান উল্লাহ তাকে গৌরীপুরের ‘রন্ধন কাব্য’ রেস্টুরেন্টে ডেকে নেন। সেখানে তাকে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ৩০০ টাকার একটি…

আরও পড়ুন

মোঃ মহিবুল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব-২০২৬ এর পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ভোটে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আবুসালেহ জসিম ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক আজকের পরিবর্তনের পাথরঘাটা প্রতিনিধি জয় বিশ্বাস ৫ ভোট পেয়েছেন এবং সাধারন সম্পাদক পদে দৈনিক বাংলা পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আরিফ তৌহিদ ৭ ভোট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক স্বদেশ প্রতিদিন এর পাথরঘাটা প্রতিনিধি বদরুল আহসান সাকিব ৫ ভোট পেয়েছেন। এর আগে গত ৩ ডিসেম্বর পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের বাষিক সাধারন…

আরও পড়ুন