ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়াসহ তিনজন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুইজন হলেন- দাউদের শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার লিমা। দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে বুধবার সন্ধ্যায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে সেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ। আবেদনের পরিপ্রেক্ষিতে…
Author: Niloy Roy
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এসময় তারেক রহমান তাঁর নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ফোনালাপে তিনি প্রধান উপদেষ্টার খোঁজখবর নেন এবং বলেন, আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভিডিওতে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যখন দেশজুড়ে উৎসবের আমেজ, তখন কুয়াশার বাধায় মুন্সীগঞ্জে আটকা পড়ে ভোলা চরফ্যাশন ও মনপুরাসহ বরিশাল থেকে আসা নেতাকর্মীদের বিশাল বহর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীতে তীব্র ঘন কুয়াশার কারণে কয়েক হাজার নেতাকর্মীসহ ৫টি যাত্রীবাহী লঞ্চ জরুরি যাত্রা বিরতি দিতে বাধ্য হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে মেঘনা নদী অতিক্রম করে মুন্সীগঞ্জ সীমানায় ধলেশ্বরীতে পৌঁছালে ঘন কুয়াশায় কারণে নৌপথের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জরুরি যাত্রা বিরতি দেয় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায়। এরপর প্রায় ৪ ঘণ্টার বেশি সময় যাত্রা বিরতি শেষে সকাল ১০টা ১৬ মিনিটে রাজধানীর সদরঘাট টার্মিনালের উদ্দেশ্যে যাত্রা…
দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটিও হাতে তুলে নেন। এরপর বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই…
জেলা প্রতিনিধি, নড়াইল: দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় এক গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। এতে যোগ দিতে নড়াইল থেকে ঢাকায় রওনা হন হাজারো নেতাকর্মী ও সমর্থক। কিন্তু, পথিমধ্যে তাদের সঙ্গে থাকা লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলম নামে এক জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়লে মুন্সী খায়রুজ্জামান আলমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। মৃত মুন্সী খায়রুজ্জামান আলম…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৫-এ সাধারণ সংবাদ বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন কুলাউড়ার সন্তান ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সেলিম আহমদ। চীন বিষয়ক গবেষণাধর্মী ও তথ্যনির্ভর প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ঢাকাস্থ চীন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে তাকে নগদ এক লাখ টাকা প্রদান করা,সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। বুধবার(২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার কমলগঞ্জ উপজেলার ধলই বাজার এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি’র)-উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সীমান্ত অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম জাকারিয়া। মেডিকেল ক্যাম্পে মোট ৫১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয় এবং বিভিন্ন জটিল রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সুস্থ জীবনধারার বিষয়ে পরামর্শ প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। শ্রীমঙ্গল…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিযোগে পাচারের সময় আব্দুস সালাম নামে এক কারবারিকে আটক করছে বিজিবি। বুধবার (২৪শে ডিসেম্বর) বিজিবি’র ৫২-ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জুড়ী উপজেলাধীন ৭নং ফুলতলা ইউনিয়নের ফুলতলা নামক স্থান হতে সিএনজি যোগে পাচারকালে ৩৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত পশ্চিম বটুলি গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) কে আটক করা হয়। সিএনজিসহ ইয়াবা ট্যাবলেটর সিজার মূল্য-ষোল লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বিজিবি’র সূত্রে জানা গেছে । আসামীসহ জব্দকৃত মালামাল জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, ৫২-বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল…
উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প জোরপূর্বক আদায়ের অভিযোগে দায়ের করা চেক উদ্ধার মামলার মাত্র ১২ দিনের মাথায় বাদির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়েরের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক শামীম হোসেন অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও ব্যবসা দখলের উদ্দেশ্যেই এই পাল্টা মামলা করা হয়েছে। ভুক্তভোগী শামীম হোসেন দৈনিক মানবজমিন পত্রিকার গৌরীপুর উপজেলা প্রতিনিধি এবং সুষম পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সাফিনা সাইলেজ’-এর স্বত্বাধিকারী। তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারি রাতে ডা. আমান উল্লাহ তাকে গৌরীপুরের ‘রন্ধন কাব্য’ রেস্টুরেন্টে ডেকে নেন। সেখানে তাকে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ৩০০ টাকার একটি…
মোঃ মহিবুল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব-২০২৬ এর পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ভোটে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আবুসালেহ জসিম ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক আজকের পরিবর্তনের পাথরঘাটা প্রতিনিধি জয় বিশ্বাস ৫ ভোট পেয়েছেন এবং সাধারন সম্পাদক পদে দৈনিক বাংলা পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আরিফ তৌহিদ ৭ ভোট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক স্বদেশ প্রতিদিন এর পাথরঘাটা প্রতিনিধি বদরুল আহসান সাকিব ৫ ভোট পেয়েছেন। এর আগে গত ৩ ডিসেম্বর পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের বাষিক সাধারন…
উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে গণপিটুনিতে হত্যা এবং মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর নৃশংস ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডে কর্মরত শ্রমিক দিপু চন্দ্র দাসকে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যা করেছে। হীন উদ্দেশ্যে কারখানার ভেতরে দিপুর বিরুদ্ধে গুজব ছড়ানো হয়, যা একপর্যায়ে বাইরে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। উত্তেজিত জনতার চাপের মুখে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোহী অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪শে ’ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নূরু মিয়া (৫৫), কমলগঞ্জ আওয়ামী কর্মী,মোঃ মিলাদ হোসেন (৪৬), সহ-সভাপতি, ০৮নং দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন যুবলীগ,মোঃ জুয়েল আহমেদ (৩৩), পদবী: কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক,জাকির হোসেন (৩৫), কুলাউড়া আওয়ামীলীগ কর্মী,রাজিব আহমেদ দিনার, সদর উপজেলা আওয়ামীলীগ কর্মী),রাজু আহমদ (৪৫),২ নং ওয়ার্ড যুবলীগ, আমতৈল, সদর,মোঃ সাজ্জাদুর রহমান, সভাপতি, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ পৌর যুবলীগ, সদর, রেদুয়ান আহমেদ (৪৫,)সদস্য, মৌলভীবাজার জেলা যুবলীগ। মৌলভীবাজার পুলিশ সুপার…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুব গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন ও স্থানীয় কাছু মিয়া গ্রপের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে আজ সকালে গ্রামের সামনে ধানক্ষেতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপেরই কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদিকে, খবর পেয়ে আটপাড়া থানার পুলিশ, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ঘন কুয়াশার মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের আরহী দুই জন নিহত হয়েছেন। বুধবার (২৪শে ডিসেম্বর সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দু’জন সম্পর্কে বন্ধু। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিলো। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলে নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাসপাতাল এলাকাকে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। সেখানে বিজিবি, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। দুপুরে ৩০০ ফিটের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এই হাসপাতালেই আসার কথা রয়েছে। এদিকে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় এখন লাখো মানুষের ঢল। সকালের আলো ফোটার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে লাখো নেতাকর্মী ও সমর্থক ঢাকায় জড়ো হচ্ছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ‘৩০০ ফিট’ নামে পরিচিত, সেখানে নির্মিত সংবর্ধনা মঞ্চের সামনে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। এই জনসমাগমের মধ্যেই দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। শেরপুর থেকে আসা অটোচালক মো. রিয়াজ উদ্দিন কাঁধে করে নিয়ে এসেছেন প্রায় ৫০ কেজি ধান। খোলা গায়ে শীতের…
আজ ২৫ ডিসেম্বর, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দিনেই ফিলিস্তিনের বেথলেহেমে জন্মগ্রহণ করেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিশ্বজুড়ে খ্রিষ্টান সম্প্রদায় প্রার্থনা, ধর্মীয় আচার ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বড়দিন উদযাপন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে। এ উপলক্ষ্যে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খ্রিষ্টান ধর্মানুসারীরা গির্জায় বিশেষ প্রার্থনার পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। বড়দিন উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গির্জাগুলো সাজানো হয়েছে নতুন রূপে। আলোকসজ্জা, ফুল, ব্যানার ও ধর্মীয় প্রতীকে গির্জাগুলো উৎসবের আবহে সজ্জিত করা হয়েছে।…
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি করেন তিনি। এর মধ্যে প্রথম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। এর আগে, তারকে রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করে। সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। সকাল ১১টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সপরিবারে দেশের মাটিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ঢাকায় পা রাখলেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।
নির্বাসন ও সংগ্রামের দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মায়ের কাছে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১০২) সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তাকে স্বাগত জানাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অপেক্ষায় রয়েছেন। বিমান থেকে নেমে বুলেটপ্রুফ মার্সিডিজ জিপে চড়ে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানস্থলের দিকে রওনা হবেন তিনি। সেখানে বিশেষ মঞ্চে উঠে নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। এর আগে বাংলাদেশ সময় রাত ১২টায় তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা…
