Author: Niloy Roy

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে সন্তানের আয়করের হিসাব দেওয়ার বিষয়ে স্পষ্টতা চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে। এ জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম যে এই বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয়, যদি এটা থেকে যায় এইভাবে তাহলে খুব সংগত কারণেই সমস্যা সৃষ্টি হবে।’ তিনি বলেন, ‘আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) না থাকা সত্ত্বেও মনোনয়নপত্রে প্রত্যেকটা…

আরও পড়ুন

আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।’ তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবীর শাহীন দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দলের সকল কার্যক্রম ও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ফজলুল হক হলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই তার রাজনীতিতে পথচলা শুরু। এরপর টানা ৪৩ বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বলেন, এক-এগারোর সংকটকালীন সময়ে টেলিভিশনের টকশোসহ…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ও কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ-এর উদ্যোগে ফ্রেন্ডশিপ পরিচালিত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  ২৮ ডিসেম্বর রবিবার গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টারে এই পুনর্মিলনী আয়োজন করা হয়। এতে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন চরাঞ্চলে অবস্থিত ফ্রেন্ডশিপ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণকারী ১২৪ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পুনর্মিলনী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি ফ্রেন্ডশিপ সেন্টারের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন এবং ফ্রেন্ডশিপের…

আরও পড়ুন

এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইল নাগরপুর উপজেলার তেবাড়িয়া-সলিমাবাদ রোডের বেকড়া কোনাবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ একটি ব্রিজের রেলিং ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। গত ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির দুই পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে, যা সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে ব্রিজটি এই জরাজীর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। রেলিং না থাকায় রাতের অন্ধকারে বা ঘন কুয়াশার মধ্যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা। এলাকাবাসীর সাথে কথা বলে…

আরও পড়ুন

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নাগরপুর উপজেলার কুটুমবাড়ি রেস্টুরেন্টে এ উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বৈশাখী টেলিভিশনের নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা,উপজেলা বিএনপি  সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. এরশাদ মিয়া, আমজাদ হোসেন রতন, ডা.…

আরও পড়ুন

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি : বাসস ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শহীদ হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যা মামলা চলাকালীন এ যাবত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো— ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া,…

আরও পড়ুন

এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে তারেক রহমান চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছলে বিএনপির পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য, দলের জ্যেষ্ঠ নেতা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তারেক রহমানকে স্বাগত জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো অফিস করছেন তারেক রহমান। তিনি একটি সাধারণ চেয়ারে বসছেন। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু…

আরও পড়ুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত প্রধান সন্দেভাজন মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে মেঘালয় পুলিশ ভারতের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা হলেন, পুর্তি ও সামী। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, হাদির হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর শেখ ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান। কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করে ফিলিপ…

আরও পড়ুন

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে তিনি লিখেন, আপনারা অনেকে ভাবছেন, হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ, সেটা হল যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেয়া হচ্ছে। আমি বলব এটা পরিকল্পিত। এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে। এটা আদর্শের চেয়েও অনেক বড়, সেটা হল বিশ্বাস। মাত্র কিছুদিন আগে সমারোহে সারাদেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে ১২৫ জনকে মনোনয়ন দিয়ে ৩০ জনের জন‍্য সীট সমঝোতা করে বাকিদের…

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে ফেরার পর শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন থেকে ভোট প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও বিএনপির জোট শরিক হিসেবে এখন পর্যন্ত তাকে কোনো আসন ছেড়ে দেওয়া হয়নি। সবশেষ ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন চার দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পার্থ।

আরও পড়ুন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: মানবাধিকার রক্ষা ও মানবিক সেবার বাস্তব প্রয়োগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল। সংস্থাটির ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে তীব্র শীতের মধ্যে জেলার অন্তত পাঁচটি উপজেলায় কয়েকশ’ শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রমটি সম্পন্ন হয় হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পাভেল-এর সার্বিক তত্ত্বাবধানে। তাঁর নেতৃত্বে সংগঠনের স্বেচ্ছাসেবকরা কনকনে ঠান্ডার মধ্যেও প্রত্যন্ত এলাকায় ছুটে গিয়ে দুস্থ মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন। সাদিকুর রহমান পাভেল বলেন, “মানবাধিকার রক্ষা মানে শুধু দাবি জানানো বা বক্তব্য দেওয়া নয়। মানুষের মৌলিক…

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন । আজ রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৩ ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে পেশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে। যারা ঘটনার পিছনে আছে তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করে দেব।’ তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের তদন্ত চলছে। সরকার পুলিশ, বর্ডার…

আরও পড়ুন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। কারণ, মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। তিনি বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করবো। তাই প্রত্যেক দলের কাজ হচ্ছে মানুষকে ভোটদানে উৎসাহিত করা। আজ শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচন বিশেষ গুরুত্ব পায় যেসব কারণে, সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে— ২০০৯ সালের পরে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারপরে যে সকল…

আরও পড়ুন

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। উনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল, এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’ শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন চিকিৎসক এজেডএম…

আরও পড়ুন

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রোববার সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এই নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকেই তাঁর এই নিয়োগ কার্যকর হবে। এদিকে, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত…

আরও পড়ুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত স্থাপিত গ্যাস সঞ্চালন লাইনের ভূমি অধিগ্রহণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠুলি মৌজায় ভুল দাগে অবকাঠামো দেখিয়ে প্রকৃত মালিককে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী মোছা. মিনারা খাতুনের ছেলে রিটন জানান, গ্যাস লাইনের নির্ধারিত রুট কাঠুলি মৌজার বি.আর.এস ১০৬৩ নম্বর খতিয়ানের ৬২৫২ ও ৬২৫৩ নম্বর দাগের ওপর দিয়ে গেছে। ওই দাগে তার মালিকানাধীন স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ ফুট লম্বা ও ১৩ ফুট প্রশস্ত একটি আধাপাকা দালানঘর, ৩০০ ফুট গভীর একটি বোরিং মোটর এবং আড়াই ইঞ্চি ডেলিভারি লাইন। এসব স্থাপনা সরাসরি গ্যাস…

আরও পড়ুন

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন যুব জামায়াতের জনশক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে দপ্তিয়র ইউনিয়ন জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, উপজেলা যুব জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, দপ্তিয়র ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, ধুবুরিয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. দেলোয়ার হোসেন, বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সহ-সভাপতি মো. ফেরদৌস এবং ডাকসুর হল সংসদ নেতা মো. খাদেমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মতবিনিময়…

আরও পড়ুন