এ,এম স্বপন জাহান মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ বিশেষ “ডেভিল হ্যান্ট” অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত উপজেলা যুবলীগের সহ-সভাপতি সনদ কুমার (৪৫),চামারদানী ইউনিয়নের চামারদানী গ্রামের করুনাময় সরকারের ছেলে। পুলিশ সূত্র জানায়, গত সোমবার ২৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত বছরের একটি রাজনৈতিক মামলায় চামারদানী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা সনদ কুমার সরকার কে গ্রেপ্তার করা হয়েছে।তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যহত…
Author: Niloy Roy
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমেদ আরও জানান, জানাজার পর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হতে পারে। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম…
অন্যদিকে গতকাল (সোমবার) রাতেই মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে যান। তারেক রহমানের উপস্থিতিতেই খালেদা জিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৮ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। এসময় তাকে বিষণ্ণ দেখা যায়। ভারাক্রান্ত চেহারায় গাড়িতে বসেছিলেন তিনি। সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা ৮ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতাল থেকে বের হন। বের হওয়ার সময় তাকে বিষণ্ন দেখা যায়। গাড়ির সামনের সিটে বসে তিনি বিমর্ষভাবে হাসপাতাল এলাকা ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরেই শারিরীক অসুস্থতা নিয়ে জটিল সময় পার করছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এমন পরিস্থিতির মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করার সিদ্ধান্ত নেন এই নেত্রী। তিনি দিনাজপুর- ৩ (সদর), ফেনী-১ ও বগুড়া-৭ (গাবতলী) এই তিনটি আসন থেকে প্রার্থীতা করতেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এসব আসনের নির্বাচন স্থগিত হবে কি না নির্বাচনি আইনে কি রয়েছে, তা নিয়ে জনমনে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার করেন নাই এইরূপ কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে, অনুচ্ছেদ ৯১ঙ এর দফা (২) এর অধীন কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হইলে,…
খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ। জিয়াউর রহমানের মৃত্যুর সাত মাস পর বিশেষ এক পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। রাজনীতিতে প্রবেশের ১০ বছরেরও কম সময়ের মধ্যে তিনি প্রধানমন্ত্রী হন এবং প্রায় ৪৩ বছর ধরে তাঁর রাজনৈতিক জীবন অতিবাহিত করেন। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে এক দৃঢ়চেতা ও সাহসী নেত্রীতে পরিণত হন। তিনি প্রতিকূল সময়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন এবং জীবনের শেষ পর্যায়ে এসে জাতির ‘ঐক্যের প্রতীক’ হিসেবে গণ্য হন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, বিপিএল ২০২৫-২৬ আসরে আজকের দিনের নির্ধারিত দুটি ম্যাচ- সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স বাতিল করা হয়েছে। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, স্থগিত হওয়া এই ম্যাচগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। পরিবর্তিত সূচি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিসিবির গভীর শোক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানায়, দেশের ক্রিকেটের বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণযোগ্য হয়ে থাকবে। তার প্রধানমন্ত্রিত্বকালে ক্রিকেটের সার্বিক উন্নয়নে নানামুখী…
বাংলাদেশের রাজনীতিতে এক অধ্যায়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনেও। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান। একটি ছবি পোস্ট করে শিল্পী খালেদা জিয়ার মৃত্যুকে এক মহাকালের সমাপ্তি হলো বলে উল্লেখ করেছেন। কনকচাঁপা লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে…
এনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সম্মান জোর করে আদায় করা যায় না, আবার ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও তা পাওয়া যায় না। এটি মানুষের কাজ, আদর্শ ও চরিত্রের নিরব মূল্যায়নের ভিত্তিতে স্বাভাবিকভাবেই তৈরি হয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, জোর করে আদায় করা শ্রদ্ধা স্থায়ী হয় না, কিন্তু প্রকৃত সম্মান ঠিকই থেকে যায়। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গত ১৭ বছরের রাজনৈতিক জীবন এই সত্যের সাক্ষ্য বহন করে। প্রতিকূলতার মুখেও খালেদা জিয়ার অঙ্গীকার, সাহস ও দৃঢ়তা তাঁকে কোটি মানুষের হৃদয়ে সম্মানের আসনে বসিয়েছে। শৈশব ও বাঁকবদল (১৯৪৫-১৯৭১) ১৯৪৫ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে জন্ম খালেদা খানম পুতুলের। পরে তিনি জাতির কাছে পরিচিত হন বেগম খালেদা…
আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দেশবাসীকে খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান এবং তার চিরশান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান। উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।
জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সেখানে বেগম জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করাসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে মঙ্গলবার সকালে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয়, যা জাতি কখনো পূরণ করতে পারবে না। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আবেগঘন কণ্ঠে বলেন, ‘এ সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, তা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করেছিলাম, ঠিক আগের মতই আবারো তিনি সুস্থ হয়ে উঠবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আজ ভোর ৬টায় আমাদের ‘গণতন্ত্রের মা’ ও জাতির অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক, এই ক্ষতি, অস্বাভাবিক,…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে কেবিনেট বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠেয় কেবিনেট বৈঠকে উপস্থিত থাকার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এরইমধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওয়ানা দিয়েছেন।
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। সকাল সোয়া ৯টায় এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, এই সংবাদটা নিয়ে সবার সামনে দাঁড়াতে হবে ভাবিনি। আমরা এবারও ভেবেছিলাম তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলছি আজ ভোর ৬ টায়, গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, জাতির অভিভাবক আমাদের ছেড়ে চলে গিয়েছেন। মৃত্যুর সময় খালেদা জিয়ার শয্যাপাশে ছিলেন তাঁর…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।“ “সর্বশক্তিমান ঈশ্বর তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার গুরুত্ব এবং তার শাসনকালে দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে উল্লেখ করেছেন মি. মোদী। তিনি লিখেছেন,” বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।” পাশাপাশি খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের…
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শোক প্রকাশ করে তিনি এমনটা জানান। তিনি লিখেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই-উৎরাই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন। নাহিদ…
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। লি কিয়াং বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের একজন পুরোনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রেখেছে। চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে চীনের প্রধানমন্ত্রী বলেন, এ সম্পর্ক জোরদারে তার ভূমিকা চীনা পক্ষ উচ্চভাবে মূল্যায়ন করে। শোকবার্তায় আরও বলা হয়, চীন ও বাংলাদেশের মধ্যে…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু দেশের জন্যই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা মহা ভারাক্রান্ত হৃদয়ে। ইতোমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এক বার্তায় জানিয়েছে।দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শারীরিক…
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার…
