(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় । সারা দেশের ন্যায়ে কবির হাট উপজেলায় ও পালিত হয় নানা কর্মসূচি মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিক। আজ সকাল ১০ ঘটিকার সময় কবিরহাট বাজারে কবিরহাট উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে ও কবির হাট উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইয়াসিন ফরহাদের সঞ্চালনায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত উপলক্ষে র্যালি। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার (বিএসসি) কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আরাফাতের রহমান (হাসান) কবির হাট পৌর বিএনপির আহ্বায়ক মাস্তাফিজুর…
Author: Niloy Roy
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য আজ থেকে সারাদেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।নির্দেশনা অনুযায়ী বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে ২২ জানুয়ারি রাত পর্যন্ত দেশের সব কোচিং সেন্টারকে কার্যক্রম বন্ধ রাখতে হবে।জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হবে ১৮ ফেব্রুয়ারি। মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা এ…
সম্প্রতি রাজশাহীর আদালত প্রাঙ্গণে পাকিস্তানের বিশেষ সশস্ত্র বাহিনী প্রবেশ করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করা হয়েছে। একই ভিডিও ঢাকার রাস্তার দৃশ্য বলে প্রচার হয়েছে ভারতীয় গণমাধ্যমেও। ভারতের আজতক বাংলার এক ভিডিও প্রতিবেদনে উক্ত ভিডিও দেখিয়ে পাকিস্তানের পাঞ্জাবের সোয়াত টিমের সদস্যরা ঢাকায় এসেছে বলে দাবি করা হচ্ছে। যদিও ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। এই ভিডিওতে বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি দাবি করেন (৬ মিনিট ২০ সেকেন্ড থেকে), ঢাকার রাস্তাতে এই ধরণের পাকিস্তানি আর্মিরা এসে সোয়াতের ছদ্মবেশে পাঞ্জাব রেজিমেন্টের ছেলেরা বা পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশের রাস্তাতে নেমে মহড়া দিচ্ছে, এটা আমার কাছে নজিরবিহীন…
ইংরেজি নববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বাসীসহ দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর । মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শুভেচ্ছা বার্তায় আলমগীর জুয়েল বলেন, অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবোদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষমতার দাপটে রাস্তা ও ছড়া দখলে করে একটি ফার্ম স্থাপনের অভিযোগ উঠেছে কাজী ফার্ম লিমিটেড এর বিরুদ্ধে। এলাকাবাসী জানান, দীর্ঘ সেই পাকিস্তান আমলে থেকে চলাচলের রাস্তা ও সরকারি ছড়ার পানি ব্যবহার করতে না পারায় এবং ছড়া দখল করার ছড়ার পাড়ের বাড়িঘর নিয়ে চরম ভুগান্তিতে পড়েছেন তারা। এ বিষয়ে ফার্ম তৈরির শুরুথেকে ভুক্তভোগিরা শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউপি চেয়ারম্যান জহর লাল বর্ধন এর কাছে অভিযোগ দিলে দু’দিন তিনি কাজ বন্ধ করে রাখেন চেয়ারম্যান। পরে অদৃশ্য শক্তির কাছে বেআইনিভাবেই সরকারি ছড়া নিজেদের দাবি করে ফার্মের দখলের উদ্দেশ্যে নিয়ে বাঁধ নির্মাণ করেছে এমনটাই অভিযোগ করে গ্ৰামবাসী। সূত্র জানায়, দখলে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: “৪ঠা আগষ্ট গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিক সংগঠন”মৌলভীবাজারের” এডহক (আহ্বায়ক) কমিঠি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) মৌলভীবাজার শহরের আরএস কায়রান হোটেলে দুপুর ২টার দিকে গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের কন্ঠ/দৈনিক সিলেট বাণী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: মশাহিদ আহমদ’কে আহ্বায়ক ও বেসরকারি চ্যানেল নাগরিক টিভি/দৈনিক ভোরের পাতার মৌলভীবাজার জেলা প্রতিনিধি এ.এস কাঁকন’কে সদস্য সচিবের দায়িত্বে চুড়ান্ত করে ১১ সদস্য বিশিষ্ট এডহক (আহ্বায়ক ) কমিটি গঠন করা হয়। এবং পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে যারা শারীরিক ভাবে আহত, নির্যাতিত ও ব্যবহৃত জান-মালের ক্ষতিগ্রস্থ সাংবাদিক বা গনমাধ্যমে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সদর উপজেলার নরেন্দ্রপুরে এই কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক( ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমেদসহ প্রমূখ। এ সময় বক্তরা বলেন, গত কয়েক দিনে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে মানুষের কষ্ট বেড়ে…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার এর মাতা মরহুম আব্দুস সাত্তার সরকারের সহধর্মিণী বেগম আসমা ছাত্তার ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৪ টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর জানাজা শেষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কবরস্থানে তাকে দাফন করা হয়।
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় দেশ নায়ক তারেক রহমান, কেন্দ্রীয় শ্রমিক দল কমিটি ও ময়মনসিংহ জেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উক্ত আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ২৬ ডিসেম্বর নব গঠিত কমিটিতে তাজুল ইসলাম রয়েলকে আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা এবং তোফাজ্জল হোসেনকে আহবায়ক ও হাদিস মিঞাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ পৌর শাখা কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় মো.লিটন কাজী (৪০) নামে এক বাঁশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাঁশের হাট এলাকা থেকে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এদিন দুপুরে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত মো. লিটন কাজী উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের মো.মিজানুর কাজীর ছেলে। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী। স্থানীয় ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বাঁশ ব্যবসায়ী লিটন কাজী উপজেলা এড়েন্দা হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার বাঁশ কেনাবেচা করে থাকেন। মঙ্গলবার সকালে এড়েন্দা বাজারের হাটে বাঁশ কেনার জন্য আসেন তিনি। সকালে ১০…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ কমলগঞ্জে এনজিওসংস্থা প্রচেষ্টার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ চা বাগান খাতে নেতৃত্বের মাধ্যমে চা বাগান কর্মীদের ক্ষমতায়ন বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা আনুষ্ঠিত হয়।প্রচেষ্টার প্রজেক্ট কো অর্ডিনেটর রবীন্দ্র যাকোব ত্রিপুরার সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, এনজিওসংস্থা প্রচেষ্টার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যানে কাজ করে যাচ্ছে, বিশেষ করে চা বাগানের কিশোর -কিশোরীদের নেতৃত্ব তৈরী, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন তার মধ্যে অন্যতম। প্রচেষ্টার সমাজকল্যাণ মূলক কাজ গুলো অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রোগ্রাম কো অর্ডিনেটর মুক্তা রানী…
রিয়াদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: ‘সকল সাংবাদিকদের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা’ শ্লোগানে জাতীয় সাংবাদিক সংস্থা’র সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা। গত ২৮ ডিসেম্বর (শনিবার) ঢাকা জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার নাম ঘোষনা করেন অতিথিবৃন্দরা। জাতীয় মহাসমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মোঃ কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের…
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় এই ঘটনায় ঘটে। জানা গেছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মূহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ইসলামী ব্যাংক শাখার গ্রাহক সমাবেশে মেসার্স আরিশা ট্রেডার্স এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল সেরা আমদানিকারক নির্বাচিত হয় । সোমবার সন্ধ্যায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে সেরা আমদানি কারক আলমগীর জুয়েলের হাতে ক্রেস্ট তুলে দেন শিবগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউল হক এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আশরাফুল আলম রশিদ, সাবেক শিবগঞ্জ পৌর মেয়র জাফর আলী, শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হোদা প্রমূখ। প্রথমবারের মতো ইসলামী ব্যাংকের শিবগঞ্জ শাখায় সেরা আমদানি কারক নির্বাচিত হওয়ায় সকলকে শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করেছেন মেসার্স আরিশা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলমগীর জুয়েল ।
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ। প্রবীণ বিএনপি নেতা সাবেক শৈলকুপা বিএনপির সাধারন সম্পাদক মরহুম আমজাদ হোসেনের কবর জিয়ারত করলেন অ্যাটর্নি জেনারেল, শৈলকুপার কৃতি সন্তান আসাদুজ্জামান আসাদ। এসময় তার সংগে শৈলকুপা এবং জেলার নতৃবিন্দ অপস্থিত ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জীবদ্দশায় আমজাদ হোসেন দীর্ঘদিন যাবৎ জটিল রোগে ভুগছিলেন।
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। কমলগঞ্জ প্রেসক্লাব এর আহবায়ক এম. এ. ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও বিশিষ্ট ব্যবসায়ী আনহার আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান সহ ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ সাংবাদিকদের কাছে উপজেলার সার্বিক বিষয়ে তথ্য প্রদান করার জন্য আহবান জানান। এসময় সাংবাদিকগণ এ উপজেলায় যানজট, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজং, কিশোরগ্যাং, রাস্তার উপর হাট বাজার ও অবৈধ স্থাপনা, নদী দখল দূষণ, অবৈধ বালু উত্তোলন বিক্রি সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এ ব্যাপারে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, তরুণরাই দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির সহযোগিতা খেলাধূলা ও স্বাস্থ্য সেবার প্রদানের মাধ্যমে তাদেরকে আদর্শ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।…
জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি। আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর রবিবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস “উল্কা-৪”-এ শিক্ষার্থীদের উপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীবৃন্দ সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতংকিত হয়। শিক্ষার্থীদের উপর হামলা ঠেকাতে গিয়ে বাস চালক জগদীশ ভাই গুরুতর আহত হয়। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামের শান্তির মোড় নামক এলাকা থেকে একটি হিমালয়ান গৃধিনী (Himalayan Griffon) প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। এ সময় বিশাল আকৃতির শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। স্থানীয়রা জানান, রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে শকুনটি হঠাৎ উপজেলার হরিপুর দুর্গা মন্দিরের পাশে আকাশ থেকে পড়ে। আহত শকুনটিকে রেজ্জাক আলী ও স্থানীয় কিছু লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার আকাশে উড়িয়ে দেন। কিন্তু শকুনটি এক কিলোমিটার দূরে দাঁড়িয়ারপাতার এলাকায় গিয়ে আবারও একটি গাছে আটকা পড়ে। পরে শকুনটি উদ্ধার করে আবারও শান্তিরমোড় এলাকায় নিয়ে আসা হয়। এরপর ৯৯৯ নম্বরে…
