Author: Niloy Roy

টাঙ্গাইল প্রতিনিধিঃ চাঁদাবাজ, ধর্ষক, মামলাবাজ, সন্রাসী শরীফের বিভিন্ন অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী । নাগরপুর উপজেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক থাকা অবস্থা বহিস্কৃার করা হয় মো. শরীফ কে। সে  আলোকদিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। ৭ জানুয়ারী মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন  আয়োজন করে আলোকদিয়া গ্রামবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে মানববন্ধনে এক ভুক্তভোগী মানিক মিয়া বলেন, আমাকে বিভিন্নভাবে হয়রানি করে শরীফ। তিনি বলেন, আমার বউকে তুলে নেওয়ার হুমকি দেয়। আমাকে দেশীয় অস্ত্র নিয়ে মারার উদ্দেশ্যে দৌড়ানী দিয়েছে। গত প্রায়…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে উন্নতি পাঠক নামে এক কিশোরীকে হত্যা মামলায় বাবুল বালা (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবুল বালা নড়াইল সদর উপজেলার খলিশাখালি গ্রামের রবিন বালার ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ২০১০ সালের ৯ ফেব্রুয়ারী রাতে নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালি গ্রামে বাডির পাশে পূজা শেষে উন্নতি পাঠক ও…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এর সাথে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আহবায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  শামীম আখঞ্জি।  কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক প্রনীত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি  শাব্বির এলাহী,  কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন,  কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,  প্রেসক্লাবের সাবেক…

আরও পড়ুন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের যাদুরহাট এলাকায় গত ৩১ ডিসেম্বর একটি জঘন্য ঘটনা ঘটেছে। জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান লাবুকে থাই গেম ও ভিসা প্রতারণা চক্রের সদস্যরা আক্রমণ করে। পুলিশ ও আহত সাংবাদিক সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে যাদুরহাট বাজারে রাজ্জাক মেম্বারের বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে ১৫-২০ জনের একটি দল সাংবাদিককে আক্রমণ করে। তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারা হয়, গলায় মাফলার পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং তার কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ছিনতাই করা হয়। স্থানীয়রা সাংবাদিককে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন।…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলা বোয়ালিয়া-তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি-কর্মকর্তা মোমেনা খাতুনের সেবার মান নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন সেবা প্রত্যাশীরা। বিগত ৮ মাস ধরে কোন ভোগান্তি ছাড়াই নিরলসভাবে কাছ করে মানুষের মাঝে সুনাম কুড়িয়েছেন এই ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি-কর্মকর্তা মোমেনা খাতুন। অন্যদিকে অনেকেই অবৈধভাবে সুবিধা ভোগ করতে না পারায় মিথ্যা এবং প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন বলে জানিয়েছেন এই সহকারী ভূমি কর্মকর্তা। এর আগে জেলার অধিকাংশ ভূমি অফিসে দীর্ঘ ১১ বছর যাবৎ নিরলসভাবে সেবা দিয়ে অন্যান্য কৃতিত্ব অর্জন করেছেন ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা মোমেনক খাতুন। সেবার মান নিশ্চিত করতে এবং সেবা প্রত্যাশীদের হয়রানি রোধ করতে অফিসের প্রতিটি কর্মচারীদের…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধিঃ   জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে সার বোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটেছে, সংঘর্ষে ট্রাকটি খন্ড খন্ড হয়ে ট্রেন ও ট্রাকের চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে। আহত ট্রাক চালক ও সহযোগির সঠিক পরিচয় ও পরবর্তী অবস্থা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সূত্রে জানা যায়,  ভূয়াপুর স্টেশন হতে চট্রগ্রাম গামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন ( ৮ জানুয়ারী) ভোর ৪.৪৫ মিনিটের সময় উপজেলার তালুকদার বাড়ী রেলক্রসিং পার হতে গেলে একটি সার বোঝাই ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো-ট ২২-৬৩২২ রেলের উপর উঠে পড়লে এ সংঘর্ষ ঘটে।   সংঘর্ষে ট্রাকটি দুমরে মোচড়ে খন্ড খন্ড হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে  রেলগেট হতে প্রায় …

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১জন আসামীকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করেছে। বুধবার (০৮ জানুয়ারি ২০২৫) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, সাঁজাপ্রাপ্ত আসামী, ওয়ারেন্ট এবং সন্ত্রাস বিরোধী আইন মামলার রিমান্ড ফেরত আসামী রয়েছে। গ্রেফতারকৃতরা হল, উপজেলা সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত কাজী নূরুল হকের ছেলে কাজী মাহাবুবুল হক নাহিন (৩১)কে ৫০ পিস ইয়াবা সহ, দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত চানহর আলীর ছেলে নয়ন মিয়া (৩৭), ওয়ারেন্টভুক্ত সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের শাহেদ আলী ছেলে হান্নান মিয়া (৪৫), ঝিগাতলা গ্রামের দুদু মিয়ার স্ত্রী…

আরও পড়ুন

ভোলা প্রতিনিধি| ভোলার লালমোহন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাহিদ হাসান খোকন, মো. হোসেন খান এবং মো. রিয়াজ খান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ করে মো. লোকমান খান জানান, লালমোহন উপজেলার চর লর্ডহার্ডিঞ্জ মৌজার এসএ ২০৬ এবং ৫২ নং খতিয়ানের ৩৭৮, ৩৮১,১৪৭৪, ১৪৭৫/১৪৭৬/১৬১৪ নং দাগের মোট সম্পত্তির ১৩ একর ৪১ শতাংশ। ওই জমির মধ্যে আমাদের ক্রয়কৃত সম্পত্তির পরিমাণ ৫৬ শতাংশ। তবে সেখানের ২৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রয়েছেন স্থানীয় মো. ইউসুফ…

আরও পড়ুন

উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এ সময় মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেল ২টা ৪৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

আরও পড়ুন

মোবাইলে কলরেট ও ইন্টারনেট প্যাকেজের দাম যেখানে কমিয়ে আনার দাবি দীর্ঘদিনের, সেখানে আবারও বাড়তে যাচ্ছে গ্রাহকের খরচ। মুঠোফোন গ্রাহকদের সেবার ওপর আরও শতাংশ অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে বর্তমান সরকার। শিগগিরই এ নিয়ে জারি করা হতে পারে নতুন প্রজ্ঞাপন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বলছে, মোবাইল ফোন সেবায় বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্কের সঙ্গে আরও ৩ শতাংশ সম্পূরক শুল্ক সংযোজনের বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে অনুমোদন দেওয়া হয়েছে ইতোমধ্যে। অনুমোদন মিলেছে দুটি মন্ত্রণালয় থেকেও। এখন শুধু অপেক্ষা প্রজ্ঞাপন জারির। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা…

আরও পড়ুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (৬ জানুয়ারি) ৫৮ বছর বয়সী জার্মান কূটনীতিক টমাস জার্গেন বিলেফেল্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।পাকিস্তানের পুলিশ জানিয়েছে, তার লাশ ইসলামাবাদের নিরাপদ এলাকাতে অবস্থিত ‘কারাকোরাম হাইটস’ নামক একটি ভবনের বাসভবনে পাওয়া যায়। খবর ডন। টমাস জার্গেন বিলেফেল্ড জার্মান দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে কাজ করছিলেন। পুলিশ জানায়, তার চোখ, নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল, যা মৃত্যুর রহস্যের সঙ্গে জড়িত হতে পারে। পুলিশের বরাতে জানা যায়, সোমবার টমাস অফিসে আসেননি এবং তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে, দূতাবাসের কর্মকর্তারা তার বাসায় গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন, তখন তারা তাকে মৃত অবস্থায় পান। এরপর পুলিশকে…

আরও পড়ুন

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদকে বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৮ জানুয়ারি) এই সেনা কর্মকর্তাকে প্রেষণে টিসিবির চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর টিসিবির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে ৭৫২ কোটি টাকায় এক কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ, যা চলতি বছরের ৩০-৩১ জানুয়ারির মধ্যে পৌঁছাবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই আমদানি কার্যক্রম পরিচালনা করবে। আন্তর্জাতিক কোটেশনে সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক মেসার্স এক্সেলারেট এনার্জি এলপি এই এলএনজি সরবরাহের দায়িত্ব পেয়েছে। এই আমদানিতে ব্যয় হবে ৭৫২ কোটি ৫০ লাখ ২৪ হাজার ৪১৬ টাকা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। বৈঠকের সূত্র অনুযায়ী, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য প্রস্তাব…

আরও পড়ুন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি নিজেই।ট্রাম্প দাবি করেছেন, কানাডার জনগণ তাদের দেশকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায় এবং এই বিষয়টি বুঝতে পেরেই ট্রুডো পদত্যাগ করেছেন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করে বলেন, কানাডার অনেক মানুষ ইচ্ছুক তাদের দেশ যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাক। ট্রাম্প বলেন, কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের উপর প্রচুর বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দেওয়ার চাপ রয়েছে এবং এটি মার্কিন অর্থনীতির ওপর একটি ভারী বোঝা। জাস্টিন ট্রুডো এই বিষয়টি জানতেন, তাই…

আরও পড়ুন

উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে আগমন উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত কর্মসূচি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে দেশটিতে বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেলের একটি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করবে। সভায় অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্সের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এদিন স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটা থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যদের…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টংগী পূর্ব থানার উদ্যোগে ‘শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ ও ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০২৫ আয়োজন করা হয়েছে। ৭ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধা ৭ টায় টঙ্গী সরকারি হাসপাতাল পাঙ্গনে অনুষ্ঠান আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় এবং গরীব অসহায় দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম আইনী, কেন্দ্রীয় সমন্বয়ক ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জনাব সাইদ উজ্জ্বল, সদস্য-জাতীয় নাগরিক কমিটি। জনাব আবদুল্লাহ আল মুহিম আহ্বায়ক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাজীপুর। জনাব মো: মহসিন উদ্দিন সদস্য সচিব,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাজীপুর। আকাশ ঘোষ যুগ্ম আহ্বায়ক,বৈষম্যবিরোধী…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে (১৭) অপহরণের পর ধর্ষণের খবর শুনে তার পিতার হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত শনিবার রাতে কমলগঞ্জ থানায় মামলা করার পর দু’জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দু’জন হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)। ওই তরুণীর পরিবার সূত্রের বরাতে জানা গেছে, গত ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় অপরাধীরা। সেখানে মোস্তফা, জয়নালসহ আরোও চার-পাঁচজন তরুণীকে টানা তিন দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের নেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে গাজীপুর সদর উপজেলা বিএনপি। ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী বলেন, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে হামলার বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের দেওয়া বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে বলা হয়, পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাগরিক ঐক্যসহ বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তারা বিএনপির নাম…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের লাঠিটিলা পাহাড়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া এ সিদ্ধান্ত বাতিলে বন এলাকার বাসিন্দারা খুশি। তারা জানান, পার্ক নির্মাণ হলে তাদের বাসস্থান ও জীবিকা নির্বাহে হুমকির মধ্যে পড়তো। এদিকে বন বিভাগ বলছে, সংরক্ষিত এ বনভূমিকে আরও উন্নত করতে স্থানীয়দের সম্পৃক্ত করে নতুন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। ২০২৩ইং সালের নভেম্বরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন সরকার একনেক সভায়। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ইং সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা ছিল। এরপরই তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে এ সিদ্ধান্ত। জানা গেছে, মৌলভীবাজারের…

আরও পড়ুন